< গণনার বই 2 >

1 সদাপ্রভু মোশি ও হারোণকে বললেন,
Bwana aliwaambia Mose na Aroni:
2 “ইস্রায়েল সন্তানরা প্রত্যেকে তাদের বংশধরদের চিহ্নের সঙ্গে পতাকার কাছে শিবির করবে; তারা একটু দূরত্ব বজায় রেখে সমাগম তাঁবুর চারদিকে শিবির স্থাপন করবে।
“Waisraeli watapiga kambi zao kuzunguka Hema la Kukutania kwa umbali fulani kutoka kwenye hema, kila mwanaume chini ya alama yake pamoja na bendera ya jamaa yake.”
3 পূর্ব দিকে সূর্য্য উদয়ের দিকে, নিজেদের সৈন্য অনুসারে যিহূদার লোকেরা তাদের শিবিরের পতাকার কাছে একত্রিত হবে এবং অম্মীনাদবের ছেলে নহশোন যিহূদা সন্তানদের নেতা হবে।
Kwa upande wa mashariki kuelekea mawio ya jua, kambi ya makundi ya Yuda watapiga kambi chini ya alama yao. Kiongozi wa watu wa Yuda ni Nashoni mwana wa Aminadabu.
4 যিহূদার সৈন্যসংখ্যা চুয়াত্তর হাজার ছয়শো জন।
Kundi lake lina watu 74,600.
5 তার পাশে ইষাখর বংশ শিবির গড়বে এবং সূয়ারের ছেলে নথনেল ইষাখর সন্তানদের নেতা হবে।
Kabila la Isakari watapiga kambi karibu na Yuda. Kiongozi wa watu wa Isakari ni Nethaneli mwana wa Suari.
6 নথনেলের সৈন্য সংখ্যা চুয়ান্ন হাজার চারশো জন।
Kundi lake lina watu 54,400.
7 আর সবূলূন বংশ ইষাখরের পাশে শিবির করবে, হেলোনের ছেলে ইলীয়াব সবূলূন সন্তানদের নেতা হবে।
Kabila la Zabuloni litafuata. Kiongozi wa watu wa Zabuloni ni Eliabu mwana wa Heloni.
8 সবূলূনের সৈন্য সংখ্যা সাতান্ন হাজার চারশো জন।
Kundi lake lina watu 57,400.
9 যিহূদার শিবিরের মোট গণনা করা সৈন্য সংখ্যা এক লক্ষ ছেয়াশী হাজার চারশো জন। তারা প্রথমে শিবির থেকে এগিয়ে যাবে।
Wanaume wote walio katika kambi ya Yuda, kufuatana na makundi yao, ni 186,400. Wao watatangulia kuondoka.
10 ১০ দক্ষিণ দিকের সৈন্যরা রূবেণের শিবিরের পতাকা ঘিরে থাকবে। শদেয়ূরের ছেলে ইলীষূর রূবেণ সন্তানদের নেতা হবে।
Kwa upande wa kusini kutakuwa kambi ya makundi ya Reubeni chini ya alama yao. Kiongozi wa watu wa Reubeni ni Elisuri mwana wa Shedeuri.
11 ১১ রূবেণের সৈন্য সংখ্যা ছেচল্লিশ হাজার পাঁচশো জন।
Kundi lake lina watu 46,500.
12 ১২ তার পাশে শিমিয়োন বংশ শিবির গড়বে। সূরীশদ্দয়ের ছেলে শলুমীয়েল শিমিয়োনের সন্তানদের নেতা হবে।
Kabila la Simeoni watapiga kambi karibu na Reubeni. Kiongozi wa watu wa Simeoni ni Shelumieli mwana wa Surishadai.
13 ১৩ শিমিয়োনের সৈন্য সংখ্যা ঊনষষ্টি হাজার তিনশো জন।
Kundi lake lina watu 59,300.
14 ১৪ গাদ বংশও তার পাশে থাকবে। দ্যুয়েলের ছেলে ইলীয়াসফ গাদ সন্তানদের নেতা হবে।
Kabila la Gadi litafuata. Kiongozi wa watu wa Gadi ni Eliasafu mwana wa Deueli.
15 ১৫ গাদের সৈন্য সংখ্যা পঁয়তাল্লিশ হাজার ছয়শো পঞ্চাশ জন।
Kundi lake lina watu 45,650.
16 ১৬ রূবেণের শিবিরের গণনা করা মোট সৈন্য সংখ্যা এক লক্ষ একান্ন হাজার চারশো পঞ্চাশ জন। তারা শিবির থেকে দ্বিতীয় বারে এগিয়ে যাবে।
Wanaume wote walio katika kambi ya Reubeni, kufuatana na makundi yao, ni 151,450. Nao watakuwa nafasi ya pili kuondoka.
17 ১৭ তারপরে সমাগম তাঁবু লেবীয়দের শিবিরের সঙ্গে সমস্ত শিবিরের মধ্যবর্ত্তী হয়ে এগিয়ে যাবে। যারা যেমন শিবিরে জড়ো হয়, তারা তেমন ভাবে নিজের জায়গায় নিজের পতাকার পাশে পাশে চলবে।
Kisha Hema la Kukutania na kambi ya Walawi vitakuwa katikati ya kambi zote. Wao watasafiri kwa utaratibu ule ule kama walivyopiga kambi, kila mmoja mahali pake mwenyewe chini ya alama yake.
18 ১৮ ইফ্রয়িমের সৈন্যরা পশ্চিম পাশে শিবির গড়বে। অম্মীহূদের ছেলে ইলীশামা ইফ্রয়িম সন্তানদের নেতা হবে।
Upande wa magharibi kutakuwepo na kambi ya makundi ya Efraimu chini ya alama yao. Kiongozi wa watu wa Efraimu ni Elishama mwana wa Amihudi.
19 ১৯ ইফ্রয়িমের সৈন্য সংখ্যা চল্লিশ হাজার পাঁচশো জন।
Kundi lake lina watu 40,500.
20 ২০ তাদের পাশে মনঃশি বংশ থাকবে। পদাহসূরের ছেলে গমলীয়েল মনঃশি সন্তানদের নেতা হবে।
Kabila la Manase litafuata baada ya Efraimu. Kiongozi wa watu wa Manase ni Gamalieli mwana wa Pedasuri.
21 ২১ মনঃশির সৈন্য সংখ্যা বত্রিশ হাজার দুশো জন।
Kundi lake lina watu 32,200.
22 ২২ আর বিন্যামীন বংশ তার পাশে থাকবে। গিদিয়োনির ছেলে অবীদান বিন্যামীন সন্তানদের নেতা হবে।
Kabila la Benyamini litafuata baada ya Manase. Kiongozi wa watu wa Benyamini ni Abidani mwana wa Gideoni.
23 ২৩ বিন্যামীনের সৈন্য সংখ্যা পঁয়ত্রিশ হাজার চারশো জন।
Kundi lake lina watu 35,400.
24 ২৪ ইফ্রয়িমের শিবিরের মোট গণনা করা সৈন্য সংখ্যা এক লক্ষ আট হাজার একশো জন। তারা তৃতীয় বারে এগিয়ে যাবে।
Wanaume wote walio katika kambi ya Efraimu kufuatana na makundi yao ni 108,100. Nao watakuwa nafasi ya tatu kuondoka.
25 ২৫ দানের সৈন্যদের সমাগম তাঁবুর উত্তর পাশে শিবিরের পতাকা থাকবে। অম্মীশদ্দয়ের ছেলে অহীয়েষর দান সন্তানদের নেতা হবে।
Upande wa kaskazini kutakuwa na makundi ya kambi ya Dani, chini ya alama yao. Kiongozi wa watu wa Dani ni Ahiezeri mwana wa Amishadai.
26 ২৬ দানের সৈন্য সংখ্যা বাষট্টি হাজার সাতশো জন।
Kundi lake lina watu 62,700.
27 ২৭ তাদের পাশে আশের বংশ শিবির গড়বে। অক্রণের ছেলে পগীয়েল আশের সন্তানদের নেতা হবে।
Kabila la Asheri watapiga kambi karibu na Dani. Kiongozi wa watu wa Asheri ni Pagieli mwana wa Okrani.
28 ২৮ আশেরের সৈন্য সংখ্যা একচল্লিশ হাজার পাঁচশো জন।
Kundi lake lina watu 41,500.
29 ২৯ নপ্তালি বংশ তার পাশে থাকবে। ঐননের ছেলে অহীরঃ নপ্তালি সন্তানদের নেতা হবে।
Kabila la Naftali litafuata. Kiongozi wa watu wa Naftali ni Ahira mwana wa Enani.
30 ৩০ নপ্তালির সৈন্য সংখ্যা তিপ্পান্ন হাজার চারশো জন।
Kundi lake lina watu 53,400.
31 ৩১ দানের শিবিরের মোট লোক সংখ্যা এক লক্ষ সাতান্ন হাজার ছয়শো জন। তারা তাদের পতাকা নিয়ে শিবির থেকে শেষে এগিয়ে যাবে।”
Wanaume wote walio katika kambi ya Dani ni 157,600. Wao watakuwa wa mwisho kuondoka chini ya alama yao.
32 ৩২ মোশি ও হারোণ ইস্রায়েল সন্তানদের পিতৃকুল অনুসারে ছয় লক্ষ তিন হাজার সাড়ে পাঁচশো জন সৈন্য সংখ্যা গণনা করলেন।
Hawa ndio Waisraeli, wakiwa wamehesabiwa kufuatana na jamaa zao. Wote walio kambini kwa makundi yao ni watu 603,550.
33 ৩৩ কিন্তু মোশি ও হারোণ লেবীয়দের ইস্রায়েল সন্তানদের মধ্যে গণনা করলেন না। যেমন সদাপ্রভু মোশিকে আদেশ করেছিলেন।
Hata hivyo, Walawi hawakuhesabiwa pamoja na Waisraeli wengine, kama Bwana alivyomwagiza Mose.
34 ৩৪ ইস্রায়েল সন্তানরা মোশিকে দেওয়া সদাপ্রভুর সমস্ত আদেশ অনুসারে কাজ করত। তারা পতাকার কাছে শিবির গড়তো। তারা তাদের বংশ অনুসারে শিবির থেকে গোষ্ঠী ও পরিবার অনুসারে শিবিরের কাছে একত্রিত হত ও যাত্রা করত।
Kwa hiyo Waisraeli wakafanya kila kitu Bwana alichomwamuru Mose. Hivyo ndivyo walivyopiga kambi chini ya alama zao, pia hivyo ndivyo walivyoondoka, kila mmoja akiwa na ukoo wake na jamaa yake.

< গণনার বই 2 >