< মার্ক 4 >

1 পরে তিনি আবার সমুদ্রের তীরে শিক্ষা দিতে লাগলেন; তাতে তাঁর কাছে এত লোক জড়ো হল যে, তিনি সমুদ্রের মধ্যে একটি নৌকায় উঠে বসলেন এবং সব লোক তীরে দাঁড়িয়ে রইলো।
Tena alianza kufundisha kandokando ya bahari. Na umati mkubwa ulikusanyika ukamzunguka, akaingia ndani ya mtumbwi baharini, na kukaa. Umati wote walikuwa pembeni mwa bahari ufukweni.
2 তখন তিনি গল্পের মাধ্যমে তাদেরকে অনেক শিক্ষা দিতে লাগলেন। শিক্ষার মধ্যে তিনি তাদেরকে বললেন,
Na akawafundisha mambo mengi kwa mifano, na akasema kwao kwa mafundisho yake.
3 “দেখ, একজন চাষী বীজ বুনতে গেল;
Sikilizeni, mpanzi alienda kupanda.
4 বোনার দিন কিছু বীজ পথের ধারে পড়ল, তাতে পাখিরা এসে সেগুলি খেয়ে ফেলল।
Alipokuwa akipanda, baadhi ya mbegu zilianguka njiani, na ndege wakaja wakazila.
5 আর কিছু বীজ পাথুরে মাটিতে পড়ল, যেখানে ঠিকমত মাটি পেল না; সেগুলি ঠিকমত মাটি না পেয়ে তাড়াতাড়ি অঙ্কুর বের হলো,
Mbegu zingine zilianguka kwenye mwamba, ambako hapakuwa na udongo mwingi. Mara zikanyauka, kwa sababu hazikuwa na udongo wakutosha.
6 কিন্তু সূর্য্য উঠলে সেগুলি পুড়ে গেল এবং তার শিকড় না থাকাতে শুকিয়ে গেল।
Lakini jua lilipochomoza, zilinyauka, na kwa sababu hazikuwa na mzizi, zilikauka.
7 আর কিছু বীজ কাঁটাবনের মধ্যে পড়ল, তাতে কাঁটাবন বেড়ে গিয়ে সেগুলি চেপে রাখলো, সেগুলিতে ফল ধরল না।
Mbegu ziingine zilianguka katikati ya miiba. Miiba ilikua na ikazisonga, na hazikuzaa matunda yeyote.
8 আর কিছু বীজ ভালো জমিতে পড়ল, তা অঙ্কুরিত হয়ে বেড়ে উঠে ফল দিল; কিছু ত্রিশ গুন, কিছু ষাট গুন ও কিছু শত গুন ফল দিল।”
Mbegu zingine zilianguka kwenye udongo mzuri na zikazaa matunda wakati zikikua na kuongezeka, zingine zilizaa mara thelathini zaidi, na zingine sitini, na zingine mia”.
9 পরে তিনি বললেন, “যার শুনবার কান আছে সে শুনুক।”
Na akasema, “Yeyote mwenye masikio ya kusikia, na asikie!”
10 ১০ যখন তিনি একা ছিলেন, তাঁর সঙ্গীরা সেই বারো জনের সঙ্গে তাঁকে গল্পের বিষয়ে জিজ্ঞাসা করলেন।
Yesu alipokuwa peke yake, wale waliokuwa karibu naye na wale kumi na wawili walimuuliza kuhusu mifano.
11 ১১ তিনি তাঁদেরকে বললেন, “ঈশ্বরের রাজ্যের গুপ্ত সত্য তোমাদেরকে দেওয়া হয়েছে; কিন্তু ঐ বাইরের লোকদের কাছে সবই গল্পের মাধ্যমে বলা হয়ে থাকে,”
Akasema kwao, “Kwenu mmepewa siri za ufalme wa Mungu. Lakini kwa walio nje kila kitu ni mifano,
12 ১২ সুতরাং তারা যখন দেখে, তারা দেখুক কিন্তু যেন বুঝতে না পারে এবং যখন শুনে, শুনুক কিন্তু যেন না বোঝে, পাছে তারা ফিরে আসে ও ঈশ্বর তাদেরকে ক্ষমা করেন।
ili wakitazama, ndiyo hutazama, lakini hawaoni, na kwa hiyo wanaposikia ndiyo husikia, lakini hawaelewi, amasivyo wangegeuka na Mungu angeliwasamehe.”
13 ১৩ পরে তিনি তাদেরকে বললেন, “এই গল্প যখন তোমরা বুঝতে পার না? তবে কেমন করে বাকি সব গল্প বুঝতে পারবে?”
Na akasema kwao, “Je hamuelewi mfano huu? Mtawezaje kuelewa mifano mingine?
14 ১৪ সেই বীজবপক ঈশ্বরের বাক্য বুনেছিল।
Mpanzi alipanda neno.
15 ১৫ পথের ধারে পড়া বীজ দিয়ে বোঝানো হয়েছে, তারা এমন লোক যাদের মধ্যে বাক্যবীজ বোনা যায়; আর যখন তারা শোনে তখুনি শয়তান এসে, তাদের মধ্যে যা বোনা হয়েছিল, সেই বাক্য ছিনিয়ে নিয়ে যায়।
Baadhi ni wale walioanguka pembeni mwa njia, mahali neno lilipopandwa. Na walipolisikia, mara Shetani akaja na kulichukua neno ambalo lilipandwa ndani yao.
16 ১৬ আর পাথুরে জমিতে পড়া বীজের মধ্য দিয়ে তাদের কথা বলা হয়েছে যারা এই বাক্য শোনে ও তখুনি আনন্দের সঙ্গে গ্রহণ করে;
Na baadhi ni wale waliopandwa juu ya mwamba, ambao, wanapolisikia neno, kwa haraka wanalipokea kwa furaha.
17 ১৭ আর তাদের ভিতরে শিকড় নেই বলে, তারা কম দিন স্থির থাকে, পরে সেই বাক্যের জন্য কষ্ট এবং তাড়না আসলে তখনই তারা পিছিয়ে যায়।
Na hawana mizizi yoyote ndani yao, lakini huvumilia kwa muda mfupi. Halafu tabu na masumbufu vinapokuja kwa sababu ya neno, mara hujikwaa.
18 ১৮ আর কাঁটাবনের মধ্যে যে বীজ বোনা হয়েছিল, তারা এমন লোক, যারা বাক্য শুনেছে,
Na wengine ni wale waliopandwa katika miiba. Wanalisikia neno,
19 ১৯ কিন্তু সংসারের চিন্তা-ভাবনা, সম্পত্তির মায়া ও অন্যান্য জিনিসের লোভ এসে ঐ বাক্যকে চেপে রাখে, তাতে তা ফলহীন হয়। (aiōn g165)
lakini masumbufu ya dunia, udanganyifu wa mali, na tamaa za mambo mengine, huwaingia na kulisonga neno, na linashindwa kuzaa matunda. (aiōn g165)
20 ২০ আর ভালো জমিতে যে বীজ বোনা হয়েছিল, তারা এই মত যারা সেই বাক্য শোনে ও গ্রাহ্য করে, কেউ ত্রিশ গুন, কেউ ষাট গুন ও কেউ একশ গুন ফল দেয়।
Kisha kuna wale ambao wamepandwa kwenye udongo mzuri. Wanalisikia neno na kulipokea na huzaa matunda: baadhi thelathini, na baadhi sitini, na baadhi mia moja.”
21 ২১ তিনি তাদের আরও বললেন, “কেউ কি প্রদীপ এনে ঝুড়ির নীচে বা খাটের নীচে রাখে? না তোমরা সেটা বাতিদানের ওপর রাখ।”
Yesu akawaambia, “Je huwa unaleta taa ndani ya nyumba na kuiweka chini ya kikapu, au chini ya kitanda? Huileta ndani na kuiweka juu ya kiango.
22 ২২ কারণ কোনো কিছুই লুকানো নেই, যেটা প্রকাশিত হবে না; আবার এমন কিছু গোপন নেই, যা প্রকাশ পাবে না।
Kwa kuwa hakuna chochote kilichojificha ambacho hakitajulikana, na hakuna siri ambayo haitawekwa wazi.
23 ২৩ যার শোনবার কান আছে, সে শুনুক।
Akiwapo mwenye masikio ya kusikia, na asikie!”
24 ২৪ আর তিনি তাদেরকে বললেন, তোমরা যা শুনছ তার দিকে মনোযোগ দাও; তোমরা যে পরিমাণে পরিমাপ কর, সেই পরিমাণে তোমাদের জন্য পরিমাপ করা যাবে এবং তোমাদেরকে আরও দেওয়া যাবে।
Akawaambia, “Iweni makini kwa kile mnachokisikia, kwa kuwa kipimo mpimacho, ndicho mtakachopimiwa, na itaongezwa kwenu.
25 ২৫ কারণ যার আছে তাকে আরও দেওয়া হবে; আর যার নেই, তার যা আছে, সেটাও তার কাছ থেকে নিয়ে নেওয়া হবে।
Kwa sababu yeye aliyenacho, atapokea zaidi, na yule asiyenacho, kutoka kwake vitachukuliwa hata vile alivyonavyo.”
26 ২৬ তিনি আরও বললেন, ঈশ্বরের রাজ্য এই রকম, একজন লোক যে মাটিতে বীজ বুনল;
Na akasema, “Ufalme wa Mungu umefananishwa na mtu aliyepanda mbegu katika udongo.
27 ২৭ পরে সে রাত ও দিন ঘুমিয়ে পড়ে ও আবার জেগে ওঠে এবং ঐ বীজও অঙ্কুরিত হয়ে বেড়ে ওঠে, যদিও সে তা জানে না কিভাবে হয়।
Alipolala usiku na kuamka asubuhi, na mbegu zikachipuka na kukua, ingawa hajui ilivyotokea.
28 ২৮ জমি নিজে নিজেই ফল দেয়; প্রথমে অঙ্কুর, তারপর শীষ ও শীষের মধ্যে পরিপূর্ণ শস্যদানা।
Dunia hutoa mbegu yenyewe; kwanza majani, halafu maua, halafu mbegu zilizo komaa.
29 ২৯ কিন্তু ফল পাকলে সে তখনই কাস্তে লাগায়, কারণ শস্য কাটবার দিন এসেছে।
Na wakati mbegu itakapokua imeiva mara hupeleka mundu, kwa sababu mavuno yamewadia.”
30 ৩০ আর তিনি বললেন, “আমরা কিসের সঙ্গে ঈশ্বরের রাজ্যের তুলনা করতে পারি? বা কোন দৃষ্টান্তের সাহায্যেই বা আমরা বোঝাতে পারবো?”
Na akasema, “tuufananishe ufalme wa Mungu na kitu gani, au tutumie mfano gani kuuelezea?
31 ৩১ এটা একটা সর্ষের দানার মত, এই বীজ মাটিতে বোনবার দিন জমির সব বীজের মধ্যে খুবই ছোট,
Ni kama mbegu ya haradali, ambapo ilipopandwa ni ndogo sana kuliko mbegu zote duniani.
32 ৩২ কিন্তু বোনা হলে তা অঙ্কুরিত হয়ে সব শাক সবজির থেকে বড় হয়ে উঠে এবং বড় বড় ডাল বের হয়; তাতে আকাশের পাখিরা তার ছায়ার নীচে বাসা করতে পারে।
Hata, wakati imepandwa, inakuana kuwa kubwa zaidi ya mimea yote ya bustani, na inafanya matawi makubwa, hata ndege wa mbinguni huweza kufanya viota vyao kwenye kivuli chake.”
33 ৩৩ এই রকম আরো অনেক দৃষ্টান্ত দিয়ে তিনি তাদের শোনবার ক্ষমতা অনুযায়ী তাদের কাছে বাক্য প্রচার করতেন;
Kwa mifano mingi alifundisha na alisema neno kwao, kwa kadiri walivyoweza kuelewa,
34 ৩৪ আর দৃষ্টান্ত ছাড়া তাদেরকে কিছুই বলতেন না; পরে ব্যক্তিগত ভাবে শিষ্যদের সব কিছু বুঝিয়ে দিতেন।
na hakusema nao bila mifano. Lakini wakati alipokuwa peke yake, akawaelezea kila kitu wanafunzi wake.
35 ৩৫ সেই দিন সন্ধ্যা হলে তিনি তাঁদেরকে বললেন, চল, আমরা হ্রদের অন্য পারে যাই।
Katika siku hiyo, wakati wa jioni ulipowadia, akasema kwao, “Twendeni upande wa pili”.
36 ৩৬ তখন তাঁরা লোকদেরকে বিদায় দিয়ে, যীশু যে নৌকায় ছিলেন সেই নৌকায় করে তাঁকে সঙ্গে নিয়ে চললেন; এবং সেখানে আরও নৌকা তাঁর সঙ্গে ছিল।
Hivyo wakauacha umati, wakamchukua Yesu, wakati huo tayari alikuwa ndani ya mtumbwi. Mitumbwi mingine ilikuwa pamoja naye.
37 ৩৭ পরে ভীষণ ঝড় উঠল এবং সমুদ্রের ঢেউগুলো নৌকার ওপর পড়তে লাগলো এবং নৌকা জলে ভর্তি হতে লাগল।
Na upepo mkali wa dhoruba na mawimbi yalikuwa yakiingia ndani ya mtumbwi na mtumbwi tayali ulikuwa umejaa.
38 ৩৮ তখন তিনি নৌকার পিছন দিকে বালিশে মাথা দিয়ে ঘুমাচ্ছিলেন; আর তাঁরা তাঁকে জাগিয়ে বললেন, “হে গুরু, আপনার কি মনে হচ্ছে না যে, আমরা মরতে চলেছি?”
Lakini Yesu mwenyewe alikuwa kwenye shetri, amelala kwenye mto. Wakamwamsha, wakisema, “Mwalimu, haujali sisi tunakufa?”
39 ৩৯ তখন তিনি জেগে উঠে বাতাসকে ধমক দিলেন ও সমুদ্রকে বললেন, “শান্তি, শান্ত হও; তাতে বাতাস থেমে গেল এবং শান্ত হল।”
Na akaamka, akaukemea upepo na akaiambia bahari, “'Iwe shwari, amani”. Upepo ukakoma, na kulikuwa na utulivu mkubwa.
40 ৪০ পরে তিনি তাঁদেরকে কে বললেন, “তোমরা এরকম ভয় পাচ্ছ কেন? এখনো কি তোমাদের বিশ্বাস হয়নি?”
Na akasema kwao, “Kwa nini mnaogopa? Je hamna imani bado?”
41 ৪১ তাতে তাঁরা ভীষণ ভয় পেলেন এবং একে অপরকে বলতে লাগলেন, “ইনি কে যে, বাতাস এবং সমুদ্রও ওনার আদেশ মানে?”
Walijawa na hofu kubwa ndani yao na wakasemezana wao kwa wao, “Huyu ni nani tena, kwa sababu hata upepo na bahari vya mtii?”.

< মার্ক 4 >