< যিরমিয়ের বিলাপ 5 >
1 ১ হে সদাপ্রভু, আমাদের প্রতি যা ঘটেছে, তা মনে কর, তাকাও, আমাদের অপমান দেখ।
Ka tuna, ya Ubangiji, abin da ya faru da mu; duba, ka ga kunyar da muka sha.
2 ২ আমাদের সম্পত্তি অপরিচিত লোকদের হাতে, আমাদের সব বাড়িগুলি বিদেশীদের হাতে গিয়েছে।
An ba wa baƙi gādonmu, gidajenmu kuma aka ba bare.
3 ৩ আমরা অনাথ কারণ আমাদের কোনো বাবা নেই এবং আমাদের মায়েরা বিধবাদের মতো হয়েছেন।
Mun zama marayu marasa ubanni, uwayenmu kamar gwauraye.
4 ৪ আমাদের জল আমরা রূপা খরচ করে পান করেছি, নিজেদের কাঠ দাম দিয়ে কিনতে হয়।
Dole mu sayi ruwan da muke sha; sai mun biya mu sami itace.
5 ৫ লোকে আমাদেরকে তাড়না করে, আমরা ক্লান্ত এবং আমাদের জন্য বিশ্রাম নেই।
Masu fafararmu sun kusa kama mu; mun gaji kuma ba dama mu huta.
6 ৬ আমরা মিশরীয়দের ও অশূরীয়দের কাছে হাতজোড় করেছি, খাবারে সন্তুষ্ট হবার জন্য।
Mun miƙa kanmu ga Masar da Assuriya don mu sami isashen abinci.
7 ৭ আমাদের পূর্বপুরুষেরা পাপ করেছেন, এখন তারা নেই এবং আমরাই তাঁদের পাপ বহন করেছি।
Kakanninmu sun yi zunubi kuma ba sa nan yanzu, mu ne aka bari muna shan hukuncinsu.
8 ৮ আমাদের ওপরে দাসেরা শাসন করে এবং তাদের হাত থেকে আমাদেরকে উদ্ধার করে, এমন কেউ নেই।
Bayi suna mulki a kanmu, kuma ba wanda zai’yantar da mu daga hannuwansu.
9 ৯ জীবনের ঝুঁকিতে আমরা খাবার সংগ্রহ করি, মরুপ্রান্তে অবস্থিত তরোয়াল থাকা সত্বেও।
Muna samun burodi a bakin rayukanmu domin takobin da yake a jeji.
10 ১০ আমাদের চামড়া উনুনের মতো গরম, দূর্ভিক্ষের জ্বরে জ্বলছে।
Fatar jikinmu ta yi zafi kamar murhu, muna jin zazzaɓi domin yunwa.
11 ১১ সিয়োনে স্ত্রীলোকেরা ধর্ষিত হল, যিহূদার শহরগুলিতে কুমারীরা ধর্ষিত হল।
An yi wa mata fyaɗe a cikin Sihiyona, da kuma budurwai a cikin garuruwan Yahuda.
12 ১২ তারা নেতাদেরকে নিজেদের হাতের মাধ্যমে ফাঁসি দিয়েছে এবং তারা প্রাচীনদের সম্মান করে নি।
An rataye’ya’yan sarakuna da hannuwansu; ba a ba wa dattawa girma.
13 ১৩ যুবকদেরকে যাঁতায় পরিশ্রম করতে হল, শিশুরা কাঠের গুড়ির ভারে টলমল করছে।
Samari suna faman yin niƙa; yara kuma suna fama da ƙyar da nauyin kayan itace.
14 ১৪ প্রাচীনেরা শহরের দরজা থেকে সরে গিয়েছেন এবং যুবকেরা তাদের বাজনাকে থামিয়েছে।
Dattawan sun bar ƙofar birnin, samari sun daina rera waƙa.
15 ১৫ আমাদের হৃদয়ের আনন্দ চলে গিয়েছে, আমাদের নাচ শোকে পরিবর্তিত হয়েছে।
Farin ciki ya rabu da zuciyarmu; rayuwarmu ta zama makoki.
16 ১৬ আমাদের মাথা থেকে মুকুট পড়ে গেছে, ধিক আমাদেরকে! কারণ আমরা পাপ করেছি।
Rawani ya fāɗi daga kanmu. Kaiton mu gama mun yi zunubi!
17 ১৭ এই জন্য আমাদের হৃদয় দুর্বল হয়েছে এবং আমাদের চোখ অস্পষ্ট হয়েছে।
Domin wannan zuciyarmu ta yi sanyi; domin waɗannan abubuwa idanunmu sun dushe
18 ১৮ কারণ সিয়োন পর্বত মানবহীন জায়গা হয়েছে, শিয়ালেরা তার ওপর ঘুরে বেড়ায়।
gama Tudun Sihiyona ya zama kufai, sai diloli ke yawo a wurin.
19 ১৯ কিন্তু হে সদাপ্রভু, তুমি চিরকাল রাজত্ব কর এবং তোমার সিংহাসন বংশের পর বংশ স্থায়ী।
Ya Ubangiji, kai ne mai iko har abada; kursiyinka ya dawwama cikin dukan zamani.
20 ২০ কেন তুমি চিরকাল আমাদেরকে ভুলে যাবে? কেন এত দিন আমাদেরকে ত্যাগ করে থাকবে?
Don mene ne kake mantawa da mu koyaushe? Me ya sa ka yashe mu da jimawa?
21 ২১ হে সদাপ্রভু, তোমার প্রতি আমাদেরকে ফেরাও এবং আমরা অনুতাপ করব; পুরানো দিনের মতো নতুন দিন আমাদেরকে দাও।
Ka sāke jawo mu gare ka, ya Ubangiji, don mu komo; ka sabunta kwanakinmu su zama kamar yadda suke a dā
22 ২২ তুমি আমাদেরকে একেবারে ত্যাগ করেছে এবং আমাদের প্রতি প্রচণ্ড রেগে গিয়েছিলে।
sai dai in ka ƙi mu gaba ɗaya kana fushi da mu fiye da yadda za a iya aunawa.