< বিচারকর্ত্তৃগণের বিবরণ 6 >

1 পরে ইস্রায়েলের লোকেরা সদাপ্রভুর সামনে যা মন্দ, তাই করল, আর সদাপ্রভু তাদেরকে সাত বছর পর্যন্ত মিদিয়নের অধীনে রাখলেন।
Isra’ilawa suka sāke yin mugayen ayyuka a gaban Ubangiji, sai ya ba da su ga Midiyawa shekara bakwai.
2 আর ইস্রায়েলের উপরে মিদিয়নীয়রা অত্যাচার করল, তাই ইস্রায়েলীয়রা মিদিয়নের ভয়ে পর্বতের গুহায় গর্ত করল ও দুর্গ তৈরী করল।
Da Midiyawa suka matsa musu sosai, sai Isra’ilawa suka yi wa kansu mafakai a rammukan duwatsu, kogona da kuma mafaka.
3 আর ইস্রায়েলীয়রা যখন বীজ বপন করত তখন মিদিয়নীয়রা, অমালেকীয়েরা ও পূর্বদেশের লোকেরা এসে আক্রমণ করত
Duk lokacin da Isra’ilawa suka yi shuka sai Midiyawa da Amalekawa da waɗansu mutane daga gabashi sukan kai musu hari.
4 তারা তাদের বিরুদ্ধে সৈন্যশিবির স্থাপন করত ও ঘসা পর্যন্ত জমির ফসল নষ্ট করে দিত। তারা ইস্রায়েলের জন্য খাদ্য দ্রব্য, কিম্বা মেষ, গরু বা গাধা কিছুই রাখত না।
Sukan yi sansani a ƙasar sun lalatar da hatsi har zuwa Gaza kuma ba sa barin wani abu mai rai wa Isra’ila, ko tumaki ko shanu ko jakuna.
5 কারণ তারা নিজেদের পশুপাল ও তাঁবু সঙ্গে করে নিয়ে পঙ্গপালের মতো আসত; তারা ও তাদের উট আর লোকজন অসংখ্য ছিল; আর তারা এদের দেশ থেকে উচ্ছেদ করার জন্য আসত।
Sukan zo da dabbobinsu da tentinsu kamar tarin fāri. Yana da wuya a ƙidaya yawan mutanen da kuma raƙumansu; sukan mamaye ƙasar don su lalatar da ita.
6 তাতে ইস্রায়েল মিদিয়নের সামনে খুব দুর্বল হয়ে পড়ল, আর ইস্রায়েলীয়রা সদাপ্রভুর কাছে কাঁদল।
Midiyawa suka talauce Isra’ilawa ƙwarai, har ya sa suka yi kuka ga Ubangiji don taimako.
7 যখন ইস্রায়েলীয়রা মিদিয়নের ভয়ে সদাপ্রভুর কাছে ক্রন্দন করল,
Sa’ad da Isra’ilawa suka yi kuka ga Ubangiji saboda Midiyawa,
8 তখন সদাপ্রভু ইস্রায়েলীয়দের কাছে একজন ভাববাদীকে পাঠালেন। তিনি তাদেরকে বললেন, “ইস্রায়েলের ঈশ্বর সদাপ্রভু এই কথা বলেন, আমি তোমাদের মিশর থেকে নিয়ে এসেছি এবং দাসত্ব থেকে মুক্ত করেছি
sai ya aika musu da annabi, wanda ya ce, “Ga abin da Ubangiji, Allah na Isra’ila ya ce na fitar da ku daga Masar, daga ƙasar bauta.
9 মিশরীয়দের হাত থেকে তোমাদের উদ্ধার করেছি ও যারা তোমাদের উপরে অত্যাচার করত, তাদের সকলের হাত থেকে তোমাদেরকে উদ্ধার করেছি, আর তোমাদের সামনে থেকে তাদের তাড়িয়ে দিয়ে সেই দেশ তোমাদেরকে দিয়েছি।
Na ƙwace ku daga ikon Masarawa da kuma daga dukan hannuwan masu danniya. Na kore su a gabanku na kuma ba ku ƙasarsu.
10 ১০ আর আমি তোমাদেরকে বলেছি, ‘আমি সদাপ্রভু তোমাদের ঈশ্বর; তোমরা যে ইমোরীয়দের দেশে বাস করছ তাদের দেবতাদের তোমরা ভয় কর না।’ কিন্তু তোমরা আমার বাক্য শোননি।”
Na ce muku, ‘Ni ne Ubangiji Allahnku; kada ku bauta allolin Amoriyawa, waɗanda kuke zama a ƙasarsu.’ Amma ba ku saurare ni ba.”
11 ১১ পরে সদাপ্রভুর দূত এসে অবীয়েষ্রীয় যোয়াশের অধিকারভুক্ত অফ্রাতে অবস্থিত এলা গাছের তলায় বসলেন; আর তাঁর পুত্র গিদিয়োন আঙ্গুর মাড়ানোর গর্তে গম মাড়াই করছিলেন, যেন মিদিয়নীয়দের থেকে তা লুকাতে পারেন।
Sai mala’ikan Ubangiji ya zo ya zauna a ƙarƙashin itacen oak a Ofra na Yowash mutumin Abiyezer, inda ɗansa Gideyon yake sussukar alkama a wurin matsin inabi don yă ɓoye daga Midiyawa.
12 ১২ তখন সদাপ্রভুর দূত তাঁকে দর্শন দিয়ে বললেন, “হে বলবান্‌ বীর, সদাপ্রভু তোমার সহবর্ত্তী।”
Sa’ad da mala’ikan Ubangiji ya bayyana wa Gideyon, sai ya ce masa, “Ubangiji yana tare da kai, jarumi.”
13 ১৩ গিদিয়োন তাঁকে বললেন, “নিবেদন করি, হে আমার প্রভু, যদি সদাপ্রভু আমাদের সহবর্ত্তী হন, তবে আমাদের প্রতি এ সমস্ত কেন ঘটল? এবং আমাদের পিতৃপুরুষেরা তাঁর যে সমস্ত আশ্চর্য্য কাজের বৃত্তান্ত আমাদেরকে বলেছিলেন, সে সব কোথায়? তাঁরা বলতেন, ‘সদাপ্রভু কি আমাদেরকে মিশর থেকে আনেননি?’ কিন্তু এখন সদাপ্রভু আমাদেরকে ত্যাগ করেছেন, মিদিয়নের হাতে সমর্পণ করেছেন।”
Gideyon ya ce, “Ranka yă daɗe, in Ubangiji yana tare da mu, me ya sa waɗannan abubuwa suka faru da mu? Ina dukan abubuwan al’ajabinsa waɗanda kakanninmu suka gaya mana game su sa’ad da suka ce, ‘Ashe, ba Ubangiji ne ya fitar da mu daga Masar ba?’ Amma yanzu Ubangiji ya rabu da mu ya kuma sa mu hannun Midiyawa.”
14 ১৪ তখন সদাপ্রভু তার দিকে ফিরে বললেন, “তুমি তোমার এই শক্তিতেই চল, মিদিয়নের হাত থেকে ইস্রায়েলকে উদ্ধার কর; আমি কি তোমায় পাঠায়নি?”
Sai Ubangiji ya juya wajensa ya ce, “Ka je da ƙarfin da kake da shi ka ceci Isra’ila daga hannun Midiyawa. Ba Ni ne nake aikan ka ba?”
15 ১৫ তিনি তাঁকে বললেন, “অনুরোধ করি, হে প্রভু, ইস্রায়েলকে কিভাবে উদ্ধার করব?” দেখুন, মনঃশির মধ্যে আমার গোষ্ঠী সবচেয়ে দুর্বল এবং আমার পিতৃকুলে আমি ছোট।
Gideyon ya ce, “Amma Ubangiji, yaya zan iya ceci Isra’ila? Kabilata ce marar ƙarfi duka a Manasse, kuma ni ne ƙarami a iyalina.”
16 ১৬ তখন সদাপ্রভু তাঁকে বললেন, “নিশ্চয়ই আমি তোমার সহবর্ত্তী হব; আর তুমি মিদিয়নীয়দেরকে সম্পূর্ণভাবে পরাজিত করবে।”
Ubangiji ya ce, “Zan kasance tare da kai, za ka kuwa fatattake dukan Midiyawa gaba ɗaya.”
17 ১৭ তিনি বললেন, “আমি যদি আপনার দৃষ্টিতে অনুগ্রহ পেয়ে থাকি, তবে আপনিই যে আমার সঙ্গে কথা বলছেন, তাঁর কোন চিহ্ন আমাকে দেখান।
Gideyon ya ce, “In lalle na sami tagomashi a gabanka, to, ka ba ni wata alamar da ta nuna lalle kai kake magana da ni.
18 ১৮ অনুরোধ করি, আমি যখন আমার নৈবেদ্য এনে আপনার সামনে না রাখি, ততক্ষণ আপনি এখান থেকে যাবেন না।” তাতে তিনি বললেন, “তুমি যতক্ষণ না ফিরে আস, ততক্ষণ আমি অপেক্ষা করব।”
Ina roƙonka ka dakata har in komo in kawo maka hadayata in ajiye a gabanka.” Sai Ubangiji ya ce, “Zan jira har ka dawo.”
19 ১৯ তখন গিদিয়োন ভিতরে গিয়ে একটা ছাগল ও এক ঐফা পরিমিত সূজির খামিহীন রুটি তৈরী করলেন এবং মাংস ডালাতে রেখে ঝোল পাত্রে করে নিয়ে বাইরে এসে সেই এলা গাছের তলায় তাঁর কাছে এনে রাখলেন।
Sai Gideyon ya shiga ciki, ya gyara’yar akuya ya dafa, da garin efa ya yi burodi marar yisti. Da ya sa naman a kwando, romon kuma a tukunya, sai ya fito da su waje ya miƙa masa su a ƙarƙashin itacen oak.
20 ২০ ঈশ্বরের দূত তাঁকে বললেন, “মাংস ও খামিহীন রুটিগুলি নিয়ে এই পাথরের উপরে রাখ এবং ঝোল ঢেলে দাও।” তিনি তাই করলেন।
Mala’ikan Allah ya ce masa, “Ka ɗauko naman da burodi marar yisti ka sa su a kan wannan dutse, ka zuba romon a kai.” Gideyon kuwa ya yi haka.
21 ২১ তখন সদাপ্রভুর দূত নিজের হাতের লাঠি সামনে বাড়িয়ে দিয়ে সেই মাংস ও খামিবিহীন রুটিগুলি স্পর্শ করলেন; তখন পাথর থেকে আগুন বের হয়ে সেই মাংস ও খামিবিহীন রুটিগুলি গ্রাস করল; আর সদাপ্রভুর দূত তাঁর সামনে থেকে চলে গেলেন।
Da kan sandan da yake a hannunsa, mala’ikan Ubangiji ya taɓa naman da burodi marar yistin. Sai wuta ta fito daga dutsen ta cinye naman da burodin. Mala’ikan kuwa ya ɓace.
22 ২২ তখন গিদিয়োন দেখলেন যে তিনি সদাপ্রভুর দূত; আর গিদিয়োন বললেন, “হায় হায়, হে প্রভু সদাপ্রভু, কারণ আমি সামনাসামনি হয়ে সদাপ্রভুর দূতকে দেখলাম।”
Sa’ad da Gideyon ya gane mala’ikan Ubangiji ne, sai ya ce, “Ya Ubangiji Mai Iko Duka! Na ga mala’ikan Ubangiji ido da ido.”
23 ২৩ সদাপ্রভু তাঁকে বললেন, “তোমার শান্তি হোক, ভয় কর না; তুমি মরবে না।”
Amma Ubangiji ya ce masa, “Salama! Kada ka ji tsoro, ba za ka mutu ba.”
24 ২৪ পরে গিদিয়োন সেই জায়গায় সদাপ্রভুর উদ্দেশ্য এক যজ্ঞবেদি তৈরী করলেন ও তাঁর নাম যিহোবাশালোম রাখলেন; তা অবীয়েষ্রীয়দের অফ্রাতে এখনও আছে।
Saboda haka Gideyon ya gina wa Ubangiji bagade a can, ya kuma kira shi, Ubangiji Salama ne. Har wa yau bagaden yana a Ofra ta mutanen Abiyezer.
25 ২৫ পরে সেই রাত্রিতে সদাপ্রভু তাঁকে বললেন, “তুমি তোমার পিতার ষাঁড়, অর্থাৎ সাত বছর বয়ষ্ক দ্বিতীয় ষাঁড়টি নাও এবং বালদেবের যে যজ্ঞবেদি তোমার পিতার আছে, তা ভেঙে ফেল ও তাঁর পাশের আশেরা কেটে ফেল;
A wannan dare Ubangiji ya ce masa, “Ka ɗauki bijimi na biyu daga garken mahaifinka, wannan mai shekara bakwai. Ka rushe bagaden mahaifinka na Ba’al ka sare ginshiƙin Ashera kusa da ita.
26 ২৬ আর এই দুর্গের চূড়াতে নিজের ঈশ্বর সদাপ্রভুর উদ্দেশ্যে পরিপাটী করে এক যজ্ঞবেদি তৈরী কর, আর সে দ্বিতীয় ষাঁড়টি নিয়ে, যে আশেরা কাটবে, তারই কাঠ দিয়ে হোম কর।”
Sa’an nan ka gina bagade irin da ya dace wa Ubangiji Allahnka a kan wannan tudu. Ka yi amfani da itacen katakon ginshiƙin Ashera da ka sare, ka miƙa bijiman nan biyu hadaya ta ƙonawa.”
27 ২৭ পরে গিদিয়োন নিজের দাসদের মধ্যে দশ জনকে সঙ্গে নিয়ে, সদাপ্রভু তাঁকে যেমন বলেছিলেন, সেরকম করলেন; কিন্তু নিজের পিতৃকুল ও নগরের লোকদেরকে ভয় করাতে তিনি দিনের রবেলায় তা না করে রাত্রিতে করলেন।
Saboda haka Gideyon ya ɗebi bayinsa bakwai ya yi yadda Ubangiji ya ce masa. Amma saboda yana tsoron iyalinsa da mutanen gari, ya yi haka da dare a maimako da rana.
28 ২৮ পরে ভোরে যখন নগরের লোকেরা উঠল, তখন, দেখ, বালদেবতার যজ্ঞবেদি ভাঙ্গা ও তার পাশে আশেরা কাটা হয়েছে এবং নূতন যজ্ঞবেদির ওপরে দ্বিতীয় ষাঁড়টী উৎসর্গ করা হয়েছে।
Da safe sa’ad da mutanen garin suka tashi, sai suka tarar an rushe bagaden Ba’al, tare da ginshiƙin Ashera da yake kusa da shi, duk an sare, bijimi na biyu kuma aka miƙa hadaya a kan sabon bagaden!
29 ২৯ তখন তারা পরস্পর বলল, “এ কাজ কে করল?” পরে খোঁজখবর নিয়ে জিজ্ঞাসা করলে লোকেরা বলল, “যোয়াশের ছেলে গিদিয়োন এটা করেছে।”
Sai suka tambayi junansu, “Wa ya yi wannan?” Sa’ad da suka bincika a hankali, sai aka faɗa musu, “Gideyon ɗan Yowash ne ya yi haka.”
30 ৩০ তাতে নগরের লোকেরা যোয়াশকে বলল, “তোমার ছেলেকে বের করে আন, সে মারা যাক; কারণ সে বালদেবতার যজ্ঞবেদি ভেঙে ফেলেছে, ও তার পাশের আশেরা কেটে দিয়েছে।”
Mutanen garin suka ce wa Yowash, “Ka kawo mana ɗanka. Dole yă mutu, domin ya rushe bagaden Ba’al, ya sare ginshiƙin Asheran da yake tsaye kusa da shi.”
31 ৩১ তখন যোয়াশ তাঁর বিরুদ্ধে দাঁড়ানো লোকদেরকে বললেন, “তোমরাই কি বালদেবতার পক্ষে বিবাদ করবে? তোমরাই কি তাকে রক্ষা করবে? যে কেউ তার পক্ষে বিবাদ করে, তার প্রাণদণ্ড হবে, ভোরবেলা পর্যন্ত [থাক]; বালদেব যদি দেবতা হয়, তবে সে নিজের পক্ষে নিজে বিবাদ করুক; যেহেতু তারই যজ্ঞবেদি ভাঙ্গা হয়েছে।”
Amma Yowash ya ce wa taron da suka tayar masa, “Za ku yi hamayya domin Ba’al ne? Kuna ƙoƙari ku cece shi ne? Duk wanda ya yi faɗa saboda shi za a kashe shi kafin safe. In lalle Ba’al allah ne, zai kāre kansa sa’ad da wani ya rushe bagadensa.”
32 ৩২ তাই তিনি সেদিন তাঁর নাম যিরুব্বাল [বালদেব বিবাদ করুক] রাখলেন, বললেন, “বালদেবতা তার সঙ্গে বিবাদ করুক, কারণ সে তার বেদি ভেঙে ফেলেছে।”
Saboda haka a ranar suka kira Gideyon, “Yerub-Ba’al,” suna cewa, “Bari Ba’al ya yi hamayya da shi,” domin ya rushe bagaden Ba’al.
33 ৩৩ সেই দিনের মিদিয়নীয়, অমালেকীয় ও পূর্ব্বদেশের লোকেরা জড়ো হল এবং পার হয়ে যিষ্রিয়েলের উপত্যকায় শিবির তৈরী করল।
To, dukan Midiyawa, Amalekawa da sauran mutanen gabashi suka haɗa ƙarfi suka ƙetare Urdun suka kafa sansani a Kwarin Yezireyel.
34 ৩৪ কিন্তু সদাপ্রভুর আত্মা গিদিয়োনকে ঘিরে রাখলেন ও তিনি তূরী বাজালেন, আর অবীয়েষরের গোষ্ঠী তাকে অনুসরণ করল।
Sa’an nan Ruhun Ubangiji ya sauko wa Gideyon, ya kuma busa ƙaho, ya kira mutanen Abiyezer su bi shi.
35 ৩৫ আর তিনি মনঃশি প্রদেশের সব জায়গায় লোক পাঠালেন, আর তারাও তাকে অনুসরণ করল; পরে তিনি আশের, সবূলূন ও নপ্তালির কাছে দূত পাঠালেন, আর তারা ওদের কাছে আসল।
Ya aika manzanni ko’ina a Manasse, yana kiransu su kintsa, haka ma Asher, Zebulun da Naftali, ta haka su ma suka haura su sadu da su.
36 ৩৬ পরে গিদিয়োন ঈশ্বরকে বললেন, আপনার বাক্য অনুসারে আপনি যদি আমার মাধ্যমে ইস্রায়েলকে রক্ষা করেন, তবে দেখুন,
Gideyon ya cewa Allah, “In za ka ceci Isra’ila ta hannuna yadda ka yi alkawari,
37 ৩৭ আমি খামারে ছাঁটা মেষলোম রাখব, যদি কেবল সেই লোমের ওপরে শিশির পড়ে এবং সমস্ত ভূমি শুকনো থাকে, তবে আমি জানব যে, আপনার বাক্যানুসারে আপনি আমার মাধ্যমে ইস্রায়েলকে রক্ষা করবেন।
to, zan shimfiɗa ulu a masussuka, inda safe akwai raɓa a kan ulun kaɗai, ƙasa kuwa a bushe, to, zan san cewa za ka ceci Isra’ila ta hannuna, yadda ka ce.”
38 ৩৮ পরে সেরকমই হল, পরদিন তিনি ভোরবেলায় উঠে সেই লোম চেপে তা থেকে শিশির, পূর্ণ এক বাটি জল নিংড়িয়ে ফেললেন।
Abin da faru ke nan. Gideyon ya tashi da sassafe kashegari, ya matse ulun ya kakkaɓe raɓar, ruwan ya cika ƙwarya.
39 ৩৯ আর গিদিয়োন ঈশ্বরকে বললেন, “আমার বিরুদ্ধে আপনার রাগ প্রজ্বলিত না হোক, আমি শুধু আর একবার কথা বলব; অনুরোধ করি, লোমের মাধ্যমে আমাকে আর একবার পরীক্ষা নিতে দিন; এখন শুধু লোম শুকনো হোক, আর সব ভূমির উপরে শিশির পড়ুক।”
Sa’an nan Gideyon ya ce wa Allah, “Kada ka yi fushi da ni. Bari in ƙara yin wani gwaji kuma da ulun. A wannan lokaci ka sa ulun yă bushe, ƙasar kuma ta rufu da raɓa.”
40 ৪০ পরে ঈশ্বর সেই রাত্রিতে সেরকম করলেন; তাতে শুধু লোম শুকনো হল, আর সব ভূমিতে শিশির পড়ল।
A wannan dare Allah ya yi haka. Ulun ne kaɗai yake a bushe, amma dukan ƙasar ta jiƙe da raɓa.

< বিচারকর্ত্তৃগণের বিবরণ 6 >