< যোয়েল ভাববাদীর বই 1 >

1 পথূয়েলের ছেলে, যোয়েলের কাছে সদাপ্রভুর এই বাক্য উপস্থিত হলো৷
Maganar Ubangiji wadda ta zo wurin Yowel ɗan Fetuwel.
2 হে প্রাচীনেরা, এই কথা শোন; আর হে সমস্ত দেশনিবাসী, শোন৷ তোমাদের কিম্বা তোমাদের পূর্বপুরুষদের দিন এমন কোনো ঘটনা কি আগে কখনও ঘটেছে?
Ku ji wannan, ku dattawa, ku kasa kunne, dukan waɗanda suke zaune a ƙasar. Ko wani abu makamancin haka ya taɓa faruwa a kwanakinku ko a kwanakin kakanninku?
3 এই ঘটনার কথা তোমরা তোমাদের সন্তানদের কাছে বল আর তারা তাদের সন্তানদের বলুক এবং আবার সেই সন্তানেরা তাদের বংশধরদের বলুক৷
Ku faɗa wa’ya’yanku, bari kuma’ya’yanku su faɗa wa’ya’yansu,’ya’yansu kuma su faɗa wa tsara ta gaba.
4 পঙ্গপালের শূককীট যা রেখে গিয়েছে তা বড় পঙ্গপালের দল খেয়েছে; বড় পঙ্গপালের দল যা রেখে গিয়েছে তা ফড়িং খেয়েছে এবং ফড়িং যা রেখে গিয়েছে তা শুঁয়োপোকাতে খেয়ে ফেলেছে৷
Abin da ɗango ya bari fāri masu girma sun cinye; abin da fāri masu girma suka bari, burduduwa ta cinye; abin da burduduwa ta bari sauran kwari sun cinye.
5 হে মাতালেরা, জেগে ওঠ ও কাঁদো৷ তোমরা যারা আঙ্গুর রস পান কর, বিলাপ কর, কারণ মিষ্টি আঙ্গুর রস তোমাদের মুখ থেকে কেড়ে নেওয়া হয়েছে৷
Ku farka, ku bugaggu, ku yi kuka! Ku yi kuka da ƙarfi, ku dukan mashayan ruwan inabi; ku yi kuka mai ƙarfi saboda sabon ruwan inabi, gama an riga an ƙwace ta daga leɓunanku.
6 এক সেনার জাতি আমার দেশের বিরুদ্ধে উঠে আসছে; সে বলবান ও অসংখ্য; তার দাঁত সিংহের দাঁতের মত এবং তার সিংহীর মত দাঁত আছে৷
Wata al’umma ta mamaye ƙasata, tana da ƙarfi ba ta kuma ƙidayuwa; tana da haƙoran zaki, da zagar zakanya.
7 সে আমার আঙ্গুর ক্ষেতকে আতঙ্কজনক জায়গায় পরিণত করেছে ডুমুর গাছগুলো ভেঙে ফেলেছে৷ সেইগুলোর ছাল খুলে দিয়েছে এবং তা ফেলে দিয়েছে তাতে শাখাগুলো সব সাদা হয়ে গেছে৷
Ta mayar da kuringar inabina kango ta kuma lalatar da itatuwan ɓaurena. Ta ɓamɓare bayansu duka ta kuma jefar da su ta bar rassansu fari fat.
8 তুমি একজন কুমারীর মত বিলাপ কর যে যৌবনকালে তার স্বামীর মৃত্যু জন্য চট পরে শোক করে৷
Ku yi makoki kamar budurwa a cikin tsummoki tana baƙin ciki domin mijinta na ƙuruciyarta.
9 শস্য নৈবেদ্য এবং পানীয় নৈবেদ্য সদাপ্রভুর গৃহ থেকে তুলে নেওয়া হয়েছে, যাজকেরা, সদাপ্রভুর দাসেরা শোক করছে৷
Hadayun hatsi da hadayun sha an yanke su daga gidan Ubangiji. Firistoci suna makoki, su waɗanda suke yi wa Ubangiji hidima.
10 ১০ ক্ষেত্রগুলো ধ্বংস হয়েছে এবং ভূমি শোক করছে, এই জন্য শস্য নষ্ট হয়েছে, নতুন আঙ্গুর রস শুকিয়ে গিয়েছে এবং তেল নষ্ট হয়েছে৷
Filaye sun zama marasa amfani, ƙasa ta bushe; an lalatar da hatsi, sabon ruwan inabin ya bushe, mai kuma ba amfani.
11 ১১ তোমরা কৃষকরা, লজ্জিত হও এবং বিলাপ কর; আঙ্গুর ক্ষেত্রের কৃষক, গম ও যবের জন্য বিলাপ কর, কারণ ক্ষেত্রের ফসল নষ্ট হয়েছে৷
Ku fid da zuciya, ku manoma, ku yi ihu, ku masu noma inabi; ku yi baƙin ciki saboda alkama da sha’ir, saboda an lalata girbin filaye.
12 ১২ আঙ্গুর লতা শুকিয়ে গিয়েছে ও ডুমুর গাছ মরে গিয়েছে; ডালিম, খেজুর, আপেল গাছ ও মাঠের সব গাছ শুকিয়ে গেছে৷ কারণ মানবজাতির কাছ থেকে আনন্দ শুকিয়ে গিয়েছে৷
Kuringar inabin ta bushe itacen ɓaure kuma ya yi yaushi,’ya’yan rumman, itacen dabino da itacen gawasa, dukan itatuwan filaye, sun bushe. Tabbatacce farin cikin’yan adam ya bushe.
13 ১৩ যাজকেরা তোমরা চটের পোশাক পরে শোক করো৷ যজ্ঞবেদির দাসেরা, বিলাপ কর, হে আমার ঈশ্বরের দাসেরা, এসো, চট পরে সারা রাত যাপন কর, কারণ তোমাদের ঈশ্বরের গৃহ থেকে শস্য নৈবেদ্য এবং পানীয় নৈবেদ্য বন্ধ করা হয়েছে৷
Ku sa tsummoki, ya firistoci, ku yi makoki; ku yi ihu, ku da kuke yin hidima a gaban bagade. Zo, ku kwana saye da tsummoki, ku waɗanda kuke yi wa Allahna hidima, gama an yanke hadayun hatsi da hadayun sha daga gidan Allahnku.
14 ১৪ পবিত্র উপবাসের আয়োজন কর এবং একটি পবিত্র সমাবেশ ডাক৷ তোমাদের ঈশ্বর সদাপ্রভুর গৃহে প্রাচীনদের ও দেশের সমস্ত লোকদের একত্র করো এবং সদাপ্রভুর কাছে কাঁদ৷
Ku yi shelar azumi mai tsarki; ku kira tsarkakan taro. Ku kira dattawa da kuma dukan mazaunan ƙasar zuwa gidan Ubangiji Allahnku, ku kuma yi kuka ga Ubangiji.
15 ১৫ ভয়ঙ্কর দিনের জন্য বিলাপ করো, সদাপ্রভুর দিন প্রায় কাছে চলে এসেছে, সদাপ্রভুর কাছে থেকে এর সঙ্গে ধ্বংসও আসবে৷
Kaito saboda wannan rana! Gama ranar Ubangiji ta kusa, za tă zo kamar hallaka daga wurin Maɗaukaki.
16 ১৬ আমাদের সামনে থেকে খাদ্য ও আমাদের ঈশ্বরের গৃহ থেকে আনন্দ ও উল্লাস কি নিয়ে নেওয়া হয়নি?
Ba a yanke abinci a idanunmu, farin ciki da kuma murna daga gidan Allahnmu ba?
17 ১৭ বীজগুলি মাটির নিচে পচে গিয়েছে৷ সমস্ত শস্যাগারগুলি পরিত্যক্ত, শস্যাগারগুলি সব ধ্বংস হয়েছে কারণ শস্য শুকিয়ে গিয়েছে৷
Iri suna ta yanƙwanewa a busasshiyar ƙasa Ɗakunan ajiya sun lalace, an rurrushe rumbunan hatsin, gama hatsi ya ƙare.
18 ১৮ কিভাবে পশুরা আর্তনাদ করছে৷ গবাদি পশুরাও কষ্ট সহ্য করছে, কারণ তাদের ঘাস নেই৷ একইভাবে ভেড়ার পালও কষ্ট সহ্য করছে
Ji yadda dabbobi suke nishi! Garkunan shanu sun ruɗe saboda ba su da ciyawa, har garkunan tumaki ma suna shan wahala.
19 ১৯ হে সদাপ্রভু, আমি তোমার কাছে কাঁদছি কারণ মরুপ্রান্তের চরানি আগুনে গ্রাস করেছে এবং তার শিখা ক্ষেত্রের সমস্ত গাছগুলি পুড়িয়ে দিয়েছে৷
A gare ka, ya Ubangiji, nake kira, gama wuta ta cinye wurin kiwo harshen wuta kuma ya ƙone dukan itatuwan jeji.
20 ২০ এমনকি মাঠের পশুরাও তোমার আকাঙ্খা করে, কারণ জলের স্রোত শুকিয়ে গিয়েছে এবং আগুন মরুপ্রান্তের চারণভূমি গ্রাস করেছে৷
Har ma namun jeji suna haki gare ka; rafuffuka sun bushe wuta kuma ta cinye wurin kiwo a jeji.

< যোয়েল ভাববাদীর বই 1 >