< ইয়োবের বিবরণ 40 >

1 সদাপ্রভু ইয়োবের সঙ্গে কথা বলে চললেন; তিনি বললেন,
Bwana akamwambia Ayubu:
2 “যে সমালোচনা করতে চায় সে কি সর্বশক্তিমানকে সংশোধনের চেষ্টা করবে? যে ঈশ্বরের সঙ্গে তর্ক বিতর্ক করে, সে উত্তর দিক।”
“Je, mwenye kushindana na Mwenyezi aweza kumsahihisha? Mwenye kumlaumu Mungu na ajibu.”
3 তখন ইয়োব সদাপ্রভুকে উত্তর দিলেন এবং বললেন,
Ndipo Ayubu akamjibu Bwana:
4 “দেখুন, আমি তুচ্ছ; আমি কি করে আপনাকে উত্তর দেব? আমি আমার মুখের ওপর হাত রাখি।
“Mimi sistahili kabisa: ninawezaje kukujibu wewe? Nauweka mkono wangu juu ya kinywa changu.
5 আমি একবার কথা বলেছি এবং আমি আর উত্তর দেব না; সত্যি, দুবার, কিন্তু আমি আর বলব না।”
Nimesema mara moja, lakini sina jibu; naam, nimesema mara mbili, lakini sitasema tena.”
6 তখন সদাপ্রভু প্রচন্ড ঝড়ের মধ্য থেকে ইয়োবকে উত্তর দিলেন এবং বললেন,
Ndipo Bwana akasema na Ayubu kutoka upepo wa kisulisuli:
7 “তুমি এখন একজন পুরুষের মত তোমার কোমর বাঁধ, কারণ আমি তোমায় প্রশ্ন করব এবং তুমি অবশ্যই আমায় উত্তর দেবে।
“Jikaze kama mwanaume; nitakuuliza maswali, nawe yakupasa unijibu.
8 তুমি কি প্রকৃত পক্ষে বলতে চাইছ যে আমি অন্যায়ী? তুমি কি আমাকে দোষী করবে যাতে তুমি দাবি করতে পার যে তুমি ধার্মিক?
“Je, utabatilisha hukumu yangu? Utanilaumu mimi ili kujihesabia haki mwenyewe?
9 তোমার কি ঈশ্বরের মত হাত আছে? তুমি কি তাঁর মত গর্জ্জন করতে পার?
Je, una mkono kama wa Mungu, nawe waweza kutoa sauti ya ngurumo kama yake?
10 ১০ এখন নিজেকে গৌরবে এবং মর্যাদায় সাজাও; নিজেকে সম্মানে এবং মহিমায় সাজাও।
Basi jivike mwenyewe utukufu na fahari, nawe uvae heshima na enzi.
11 ১১ তোমার প্রচন্ড রাগ ছেড়ে দাও; প্রত্যেকে অহঙ্কারীর দিকে তাকাও এবং তাকে নত কর।
Fungulia ukali wa ghadhabu yako, mtafute kila mwenye kiburi umshushe,
12 ১২ প্রত্যেকে অহঙ্কারীর দিকে তাকাও এবং তাকে নম্র কর; পাপীদের তাদের জায়গায় মাড়াও।
mwangalie kila mtu mwenye kiburi na umnyenyekeze, waponde waovu mahali wasimamapo.
13 ১৩ তাদের একসঙ্গে মাটিতে কবর দাও; গোপন জায়গায় তাদের মুখ বন্ধ কর।
Wazike wote mavumbini pamoja; wafunge nyuso zao kaburini.
14 ১৪ তখন কি আমি তোমার বিষয়ে স্বীকার করব যে তোমার নিজের ডান হাত তোমায় রক্ষা করতে পারে?
Ndipo mimi mwenyewe nitakukubalia kuwa mkono wako mwenyewe wa kuume unaweza kukuokoa.
15 ১৫ বহেমোৎকে দেখ, আমি তোমার সঙ্গে তাকেও বানিয়েছি; সে ষাঁড়ের মত ঘাস খায়।
“Mwangalie mnyama aitwaye Behemothi, niliyemuumba kama nilivyokuumba wewe, anayekula majani kama ngʼombe.
16 ১৬ এখন দেখ, তার কোমরে তার শক্তি; তার পেটের পেশিতে তার শক্তি।
Tazama basi nguvu alizo nazo kwenye viuno vyake, uwezo alio nao kwenye misuli ya tumbo lake!
17 ১৭ সে দেবদারু গাছের মত তার লেজ নাড়ায়; তার উরুর পেশী একসঙ্গে জোড়া।
Mkia wake hutikisika kama mwerezi; mishipa ya mapaja yake imesukwa pamoja.
18 ১৮ তার হাড় পিতলের নলের মত; তার পা লোহার ডান্ডার মত।
Mifupa yake ni bomba za shaba, maungo yake ni kama fito za chuma.
19 ১৯ সে ঈশ্বরের সৃষ্টি সমস্ত জীবজন্তুদের মধ্যে প্রধান। একমাত্র ঈশ্বর, যিনি তাকে বানিয়েছেন, যিনি তাকে হারাতে পারেন।
Yeye ni wa kwanza miongoni mwa kazi za Mungu, lakini Muumba wake anaweza kumsogelea kwa upanga wake.
20 ২০ পাহাড়রা তাকে খাবার যোগায়; মাঠের পশুরা তার আশেপাশে খেলা করে।
Vilima humletea yeye mazao yake, nao wanyama wote wa porini hucheza karibu naye.
21 ২১ সে পদ্ম গাছের নলের তলায় শুয়ে থাকে, জলাভূমিতে শুয়ে থাকে।
Hulala chini ya mimea ya yungiyungi, katika maficho ya matete kwenye matope.
22 ২২ পদ্ম গাছ নিজের ছায়ায় তাদের ঢাকে; নদীর গাছ তার চারিদিকে ঘিরে থাকে।
Hiyo mimea ya yungiyungi humficha kwenye vivuli vyake; miti mirefu karibu na kijito humzunguka.
23 ২৩ দেখ, যদি নদী তার কুলকে ভাষায়, সে ভয় পায় না; সে আত্মবিশ্বাসী, যদিও যর্দ্দন নদীর ঢেউ ছাপিয়ে উঠে তার মুখে পড়ে তবুও সে স্থির থাকে।
Wakati mto ufurikapo, yeye hapati mshtuko wa hofu; yeye yu salama, hata kama Yordani ingefurika hadi kwenye kinywa chake.
24 ২৪ কেউ কি তাকে বঁড়শি দিয়ে ধরতে পারে অথবা ফাঁদ দিয়ে কে তার নাক ফুঁড়তে পারে?”
Je, mtu yeyote anaweza kumkamata yeye akiwa macho, au kumnasa kwa mtego na kutoboa pua yake?

< ইয়োবের বিবরণ 40 >