< ইয়োবের বিবরণ 15 >

1 তারপর তৈমনীয় ইলীফস উত্তর দিলেন এবং বললেন,
Sai Elifaz mutumin Teman ya amsa,
2 “একজন জ্ঞানী ব্যক্তি কি অকার্যকর জ্ঞানে উত্তর দেবে এবং নিজেকে পূর্বীয় বাতাসে পূর্ণ করবে?
“Mutum mai hikima zai amsa da surutai marasa kan gado ko yă cika cikinsa da iskar gabas?
3 সে কি মূল্যহীন কথায় তর্ক করবে অথবা কথা দিয়ে সে কোন ভাল কাজ করতে পারে?
Ko zai yi gardama da maganganun wofi maganganu marasa amfani?
4 সত্যি, তুমি ঈশ্বরের প্রতি সম্মান কমিয়ে দিয়েছ; তুমি তাঁর উপাসনা বন্ধ করেছ,
Amma ka ma rena Allah ka hana a yi addu’a gare shi.
5 কারণ তোমার পাপ তোমার মুখকে শিক্ষা দেয়; তুমি ধূর্ততার জিভ বেছে নিয়েছ।
Zunubanka ne suke gaya maka abin da za ka ce; kana magana kamar mai wayo.
6 তোমার নিজের মুখ তোমায় দোষী করে, আমি নই, সত্যি, তোমার নিজের ঠোঁট তোমার বিরুদ্ধে সাক্ষ্য দেয়।
Bakinka zai kai ka yă baro, ba nawa ba; maganar bakinka za tă juya a kanka.
7 তুমি কি সেই প্রথম মানুষ যে জন্মেছিল? পাহাড়ের আগে কি তোমার অস্তিত্ব ছিল?
“Kai ne mutum na farko da aka fara haihuwa? Ko kai ne aka fara halitta kafin tuddai?
8 তুমি কি ঈশ্বরের গোপন জ্ঞানের কথা শুনেছ? তুমি কি তোমার জন্য জ্ঞানকে সীমিত করেছ?
Kana sauraron shawarar Allah? Ko kana gani kai kaɗai ne mai hikima?
9 তুমি কি জান যা আমরা জানি না? তুমি কি বোঝো যা আমরা বুঝি না?
Me ka sani da ba mu sani ba? Wane fahimi kake da shi da ba mu da shi?
10 ১০ আমাদের সঙ্গে পাকাচুল এবং বৃদ্ধ লোকেরা দুই আছেন, যারা তোমার বাবার থেকেও বৃদ্ধ।
Masu furfura da tsofaffi suna gefenmu mutanen da sun girme babanka.
11 ১১ ঈশ্বরের সান্ত্বনা কি তোমার জন্য খুব সামান্য, এমনকি সেই বাক্য তোমার প্রতি কোমল?
Ta’aziyyar Allah ba tă ishe ka ba. Maganarsa mai laushi ba tă ishe ka ba?
12 ১২ কেন তোমার হৃদয় তোমাকে বিপথে নিয়ে যায়? কেন তোমার চোখ মিটমিট করে,
Don me ka bar zuciyarka ta kwashe ka, kuma don me idanunka suke haske,
13 ১৩ যাতে তুমি তোমার আত্মা ঈশ্বরের বিরুদ্ধে ফেরাও এবং তোমার মুখ সেই ধরনের কথা বার করে
har kake fushi da Allah kake kuma faɗar waɗannan maganganu daga bakinka?
14 ১৪ মানুষ কি যে, সে পবিত্র হতে পারে? যে একজন মহিলার থেকে জন্মেছে সে কে যে সে ধার্মিক হতে পারে?
“Mene ne mutum, har da zai zama da tsarki, ko kuma mace ta haife shi, har yă iya zama mai adalci?
15 ১৫ দেখ, ঈশ্বর এমনকি তাঁর পবিত্র লোকেও বিশ্বাস রাখে না; সত্যি, আকাশও তাঁর দৃষ্টিতে পরিষ্কার নয়;
In Allah bai nuna amincewa ga tsarkakansa ba, in har sammai ba su da tsarki a idonsa,
16 ১৬ সেই ব্যক্তি কত বেশি না জঘন্য এবং দুর্নীতিগ্রস্থ, একজন লোক যে জলের মত অপরাধ পান করে!
mutum fa, wanda yake da mugunta da lalacewa, wanda yake shan mugunta kamar ruwa!
17 ১৭ আমি তোমায় দেখাব; আমার কথা শোন; আমি যা দেখেছি তা তোমায় ঘোষণা করবে,
“Ka saurare ni, zan kuma yi maka bayani; bari in gaya maka abin da na gani,
18 ১৮ সেই বিষয় যা জ্ঞানী লোকেরা তাদের বাবার থেকে পেয়েছে, সেই বিষয় যা তাদের পূর্ব্বপুরুষেরা গোপন রাখে নি।
abin da masu hikima suka ce, ba tare da sun ɓoye wani abu da suka samu daga wurin iyayensu ba
19 ১৯ এরাই তাদের পূর্বপুরুষ ছিল, যাদেরকে শুধু এই দেশ দেওয়া হয়েছে এবং যাদের মধ্যে কোন বিদেশী লোক ছিল না।
(waɗanda su ne masu ƙasar kafin baƙi su shigo ƙasar).
20 ২০ পাপী লোক সারা জীবন ব্যথায় কষ্ট পায়, অত্যাচারীদের বছরের সংখ্যা তার দুঃখভোগের জন্য রাখা আছে।
Dukan kwanakin ransa mugu yana shan wahala, wahala kaɗai zai yi ta sha.
21 ২১ আতঙ্কের শব্দ তার কানে আছে; তার উন্নতির দিনের, ধ্বংসকারী তার ওপরে আসবে।
Ƙara mai bantsoro za tă cika kunnuwansa’yan fashi za su kai masa hari.
22 ২২ সে ভাবে না যে সে অন্ধকার থেকে ফিরে আসবে; তলোয়ার তার জন্য অপেক্ষা করছে।
Yana jin tsoron duhu domin za a kashe shi da takobi.
23 ২৩ সে রুটির জন্য বিদেশে ঘুরে বেড়াবে, বলে, ‘এটা কোথায়?’ সে জানে যে অন্ধকারের দিন উপস্থিত।
Yana ta yawo, abinci don ungulaye; ya san ranar duhu tana kusa.
24 ২৪ দুঃখ এবং যন্ত্রণা তাকে ভয় দেখায়; তারা তার বিরুদ্ধে প্রবল হয়, যেমন একজন রাজা যুদ্ধের জন্য তৈরী হয়।
Ɓacin rai da baƙin ciki sun cika shi, kamar sarkin da yake shirin yaƙi,
25 ২৫ কারণ সে ঈশ্বরের বিরুদ্ধে হাত বাড়িয়েছে এবং সর্বশক্তিমানের বিরুদ্ধে অহঙ্কারীদের মত আচরণ করেছে,
domin ya nuna wa Allah yatsa ya rena Allah Maɗaukaki,
26 ২৬ এই পাপী একগুঁয়ে মানুষেরা ঈশ্বরের বিরুদ্ধে দৌড়াছে, তারা তাদের মোটা ঢাল নিয়ে দৌড়াচ্ছে।
ya tasar masa da faɗa da garkuwa mai kauri da kuma ƙarfi.
27 ২৭ এটা সত্যি, এমনকি যদিও সে তার মুখ চর্বি দিয়ে ঢাকত এবং তার কোমরে চর্বি জমাত,
“Ko da yake fuskarsa ta cika da kumatu kuma yana da tsoka ko’ina,
28 ২৮ এবং জনশূন্য শহরে বাস করত, সেই সব বাড়িতে বাস করত যাতে এখন কোন মানুষ বাস করে না এবং যা ঢিবি হওয়ার জন্য তৈরী ছিল।
zai yi gādon garuruwan da suka lalace, da kuma gidajen da ba wanda yake zama a ciki, gidajen da sun zama tarkace.
29 ২৯ সে ধনী হবে না; তার সম্পত্তি টিকবে না; এমনকি তার ছায়াও পৃথিবীতে থাকবে না।
Ba zai sāke zama mai arziki ba, dukiyarsa ba za tă dawwama ba, abin da ya mallaka kuma ba zai bazu a ƙasar ba.
30 ৩০ সে অন্ধকার থেকে বেরবে না; একটা আগুন তার শাখা গুলোকে শুকিয়ে দেবে; ঈশ্বরের মুখের নিঃশ্বাসে সে চলে যাবে।
Ba zai tsere wa duhu ba; wuta za tă ƙona rassansa, kuma numfashi daga bakin Allah zai hallaka shi.
31 ৩১ সে অকার্যকর বিষয়ে বিশ্বাস না করুক, নিজেকে ঠকাবে; কারণ অকার্যকারিতা তার পুরষ্কার হবে।
Kada yă ruɗi kansa ta wurin dogara ga abin da ba shi da amfani domin ba zai samu wani abu ba daga ciki.
32 ৩২ এটা তার মৃত্যুর আগে ঘটবে; তার শাখা সবুজ হবে না।
Kafin lokacinsa yă cika, za a gama biyansa duka, kuma rassansa ba za su ba da amfani ba.
33 ৩৩ আঙ্গুরের গাছের মত সে তার কাঁচা আঙ্গুর ঝড়াবে; জিত গাছের মত সে তার ফুল ঝড়াবে।
Zai zama kamar itacen inabi wanda’ya’yansa suka kakkaɓe kafin su nuna, kamar itacen zaitun zai zubar da furensa.
34 ৩৪ কারণ অধার্মিকদের মণ্ডলী বন্ধ্যা হবে; তাদের ঘুষের তাঁবু আগুন গ্রাস করবে।
Gama marasa tsoron Allah za su zama marasa ba da’ya’ya, wuta kuma za tă ƙona tenti na masu son cin hanci.
35 ৩৫ তারা নষ্টামি গর্ভে ধারণ করে এবং অপরাধ জন্ম দেয়; তাদের গর্ভ প্রতারণা ধারণ করে।”
Suna yin cikin rikici su kuma haifi mugunta; cikinsu yana cike da ruɗami.”

< ইয়োবের বিবরণ 15 >