< যিরমিয়ের বই 8 >

1 সদাপ্রভু বলেন, সেই দিনের তারা যিহূদার রাজার হাড়, উঁচু পদের কর্মচারীদের হাড়, যাজকের হাড় ও ভাববাদীদের হাড় এবং যিরূশালেমের লোকদের হাড় তাদের কবর থেকে তুলে ফেলবে।
“‘A wancan lokaci, in ji Ubangiji, za a fitar da ƙasusuwan sarakuna da na shugabannin Yahuda, ƙasusuwan firistoci da na annabawa, da kuma ƙasusuwan mutanen Urushalima daga kaburbura.
2 তখন তারা সেগুলিকে সূর্য্য, চাঁদ ও আকাশের সমস্ত তারার আলোয় ছড়িয়ে দেবে, কারণ এই সমস্ত বিষয়গুলি, যা তারা অনুসরণ ও সেবা করত, তারা তাদের পিছনে যেত, তাদের কাছে চাইতো এবং তারা ভজনা করত। তাদের জড়ো করা হবে না বা কবরও দেওয়া হবে না। সেগুলি গোবরের মত পৃথিবীর উপর পড়ে থাকবে।
Za a shimfiɗa su a rana da wata da kuma dukan taurarin sammai, waɗanda suka ƙaunata suka kuma bauta wa, waɗanda suka bi suka nemi shawarar suka kuma yi wa sujada. Ba za a tattara su ko a binne su ba, amma za su zama kamar juji a jibge a ƙasa.
3 প্রত্যেক অবশিষ্ট জায়গায় যেখানে আমি তাদের তাড়িয়ে দেব, সেখানে এই দুষ্ট জাতির জীবিত লোকেরা জীবনের থেকে মরণকেই পছন্দ করবে। এটি বাহিনীগনের সদাপ্রভুর ঘোষণা।
Duk inda na kore su zuwa, dukan waɗanda suka ragu na wannan muguwar al’umma za su gwammaci mutuwa da rai, in ji Ubangiji Maɗaukaki.’
4 তাই তাদের বল, সদাপ্রভু এই কথা বলেন, কেউ পড়ে গেলে কি আর ওঠে না? কেউ বিপথে গেলে কি ফিরে আসে না?
“Fada musu cewa, ‘Ga abin da Ubangiji yana cewa, “‘Sa’ad da mutane suka fāɗi, ba sa tashi ne? Sa’ad da mutum ya kauce, ba ya dawowa?
5 তবে কেন যিরূশালেমের এই লোকেরা চিরকালীন অবিশ্বস্ততায় বিপথে গেছে? তারা বিশ্বাসঘাতকতা ধরে রাখে এবং তারা অনুতাপ করতে অস্বীকার করে।
To, me ya sa waɗannan mutane suka kauce? Me ya sa Urushalima kullum take kaucewa? Sun manne wa ƙarya; suka ƙi su dawo.
6 আমি মন দিয়ে শুনেছি, কিন্তু তারা সঠিক কথা বলে নি, কেউ তার দুষ্টতার জন্য দুঃখিত হয়নি, কেউ বলে নি, আমি কি করলাম! তারা সবাই তাদের ইচ্ছামত চলে, যেমন ঘোড়া দৌড়ে যুদ্ধে যায়।
Na saurara sosai, amma ba su faɗi wata maganar kirki ba. Ba wanda ya tuba daga muguntarsa, sai ma cewa yake, “Me na yi?” Kowa ta kai-ta-kai yake kamar dokin da ya kutsa kai a fagen fama.
7 এমনকি আকাশের সারস পাখীও সঠিক দিন জানে, আর ঘুঘু, চাতক ও শালিক পাখীও তাদের চলে যাবার সঠিক দিন জানে, কিন্তু আমার প্রজারা আমার নিয়ম জানে না।
Ko shamuwa ta sararin sama ma takan san lokutan da aka tsara mata, kurciya, mashirare da kuma zalɓe sukan lura da lokacin ƙauransu. Amma mutanena ba su san abubuwan da Ubangiji yake bukata ba.
8 তোমরা কেন বল, আমরা জ্ঞানী এবং সদাপ্রভুর ব্যবস্থা আমাদের সঙ্গে আছে? বাস্তবে দেখ, ব্যবস্থার শিক্ষকদের ছলনার কলম ছলনা সৃষ্টি করেছে।
“‘Yaya za ku ce, “Muna da hikima, gama muna da dokar Ubangiji,” alhali alƙalamin ƙarya na magatakarda ya yi ƙarya?
9 জ্ঞানী লোকেরা লজ্জিত হবে। তারা আতঙ্কিত হল ও ফাঁদে ধরা পড়ল। দেখ! তারা সদাপ্রভুর বাক্য অগ্রাহ্য করে, তাহলে তাদের জ্ঞান কি কাজে লাগবে?
Za a kunyatar da masu hikima; za su yi fargaba a kuma kama su. Da yake sun ƙi maganar Ubangiji, wace irin hikima kuka ce kuke da ita?
10 ১০ সেইজন্য তাদের স্ত্রীদের আমি অন্য লোকদের দেব এবং তাদের ক্ষেত অন্য লোকেদের দেব, যারা তাদের শাসন করে। কারণ ছোট থেকে বড় সবাই খুব লোভী! ভাববাদী থেকে যাজক সবাই ছলনা করে।
Saboda haka zan ba da matansu ga waɗansu gonakinsu kuma ga waɗansu da suka ci da yaƙi. Tun daga ƙarami har zuwa babba, kowannensu yana haɗamar cin muguwar riba; har da annabawa da firistoci ma, kowannensu yana ƙarya.
11 ১১ আর তারা আমার প্রজার মেয়ের ক্ষত এমনভাবে চিকিৎসা করেছে যেন সেটা একটি সামান্য বিষয় ছিল। তারা বলে শান্তি, শান্তি, কিন্তু সেখানে শান্তি নেই।
Sukan ɗaura mikin mutanena sai ka ce mikin ba shi da matsala. Suna cewa, “Lafiya, Lafiya,” alhali kuwa ba lafiya.
12 ১২ তারা যখন জঘন্য কাজ করত তারা কি তার জন্য লজ্জিত? তারা লজ্জিত হয়নি; তাদের কোনো নম্রতা নেই। সেইজন্য তারা তাদের শাস্তি দিনের পতিত হবে, সেই সমস্ত লোকদের সঙ্গে যারা আগেই পতিত হয়েছে। তাদের বিপর্যয় ঘটবে, সদাপ্রভু বলেন।
Sukan ji kunyar halin banƙyamarsu kuwa? Sam, ba su da kunya ko kaɗan; ba su ma san yadda za su ji kunya ba. Saboda haka sukan fāɗi tare da fāɗaɗɗu; za su fāɗi sa’ad da aka hukunta su, in ji Ubangiji.
13 ১৩ আমি তাদের সম্পূর্ণভাবে মুছে ফেলব, সদাপ্রভু বলেন যখন আমি সেগুলোকে সংগ্রহ করব। আঙ্গুর লতায় আঙ্গুর থাকবে না, কিংবা ডুমুর গাছে ডুমুর থাকবে না। পাতা শুকিয়ে যাবে এবং আমি তাদের যা দিয়েছি তাও চলে যাবে।
“‘Zan ƙwace girbinsu, in ji Ubangiji. Ba a za sami inabi a kuringa ba. Ba za a sami’ya’ya a itacen ɓaure ba, ganyayensu kuwa za su bushe. Abin da na ba su za a ƙwace.’”
14 ১৪ আমরা কেন এখানে বসে আছি? চল, আমরা সুরক্ষিত শহরে যাই এবং সেখানে মৃত্যুতে নীরব হই, কারণ আমাদের ঈশ্বর সদাপ্রভু আমাদের নীরব করবেন। তিনি আমাদের জন্য বিষাক্ত পানীয় দেবেন, কারণ আমরা তাঁর বিরুদ্ধে পাপ করেছি।
Me ya sa muke zama a nan? Mu tattaru! Mu gudu zuwa birane masu katanga mu mutu a can! Gama Ubangiji Allahnmu ya ƙaddara mana mutuwa ya kuma ba mu ruwan dafi mu sha, domin mun yi masa zunubi.
15 ১৫ আমরা শান্তির আশা করছি, কিন্তু সেখানে কোন মঙ্গল হবে না। আমরা সুস্থ হবার আশা করছি, কিন্তু দেখ, সেখানে ভয়ঙ্কর কিছু হবে।
Mun sa zuciya ga salama amma ba lafiya, mun sa zuciya ga lokacin warkarwa amma sai ga razana.
16 ১৬ দান শহর থেকে শত্রুদের ঘোড়ার ডাকের শব্দ শোনা যাচ্ছে; তাদের ঘোড়াগুলির ডাকে সমস্ত পৃথিবী কাঁপছে। কারণ তারা আসবে এবং সেই দেশ, তার মধ্যে থাকা সব কিছু, শহর ও সেখানে বসবাসকারীদের সবাইকে তারা গিলে ফেলবে।
Daga Dan ana jin tirjin dawakan abokin gāba; da jin haniniyar ingarmunsu dukan ƙasar ta girgiza. Sun zo su cinye ƙasar da kome da yake cikinta, birni da dukan mazaunanta.
17 ১৭ কারণ দেখ, আমি তোমাদের মধ্যে সাপ পাঠাচ্ছি, সেই সাপেরা কোন মন্ত্র মানবে না। তারা তোমাদের কামড়াবে, এটি সদাপ্রভুর ঘোষণা।
“Duba, zan aika macizai masu dafi a cikinku, kāsā, waɗanda ba su da maƙari, za su kuwa sassare ku,” in ji Ubangiji.
18 ১৮ আমার দুঃখের শেষ নেই এবং আমার হৃদয় অসুস্থ।
Ya mai ta’aziyyata a cikin baƙin ciki, zuciyata ta ɓaci ƙwarai.
19 ১৯ দেখ! দূর দেশ থেকে আমার প্রজার মেয়েদের আর্তনাদ শোনা যাচ্ছে, সদাপ্রভু কি সিয়োনে নেই? তার রাজা কি তার সঙ্গে নেই? কেন তারা তাদের ক্ষোদিত মূর্ত্তি ও পরজাতীয় অপদার্থ মূর্তিগুলি দিয়ে কেন আমাকে বিরক্ত করে তুলেছে?
Ka saurari kukan mutanena daga ƙasa mai nisa suna cewa, “Ubangiji ba ya a Sihiyona ne? Sarkinta ba ya can ne kuma?” “Me ya sa suka tsokane ni da gumakansu har na yi fushi, da baƙin gumakansu marasa amfani?”
20 ২০ ফসল কাটবার দিন চলে গেল, গরম কালও শেষ হয়ে গেল, কিন্তু আমরা উদ্ধার পাই নি।
“Girbi ya wuce, damuna ta ƙare, ba a kuwa cece mu ba.”
21 ২১ আমি আমার প্রজার মেয়েদের আঘাতে আঘাত পেয়েছি। আমি ভয়ঙ্কর জিনিসে শোক করছি যা তার প্রতি হয়েছে; আমি আতঙ্কিত।
Da yake an ragargazar da mutanena, an ragargaza ni ke nan; na yi kuka, tsoro ya kama ni.
22 ২২ গিলিয়দে কি কোন ওষুধ নেই? সেখানে কি কোন ডাক্তার নেই? আমার প্রজার মেয়ে কেন সুস্থ হয়নি?
Ba magani ne a Gileyad? Ba likita ne a can? To, me ya sa ba warkarwa wa raunin mutanena?

< যিরমিয়ের বই 8 >