< যিরমিয়ের বই 6 >
1 ১ “হে বিন্যামীনের লোকেরা, রক্ষা পাবার জন্য যিরূশালেম থেকে পালাও। তকোয় শহরে তূরী বাজাও। বৈৎ-হক্কেরমে সংকেত তোলো, কারণ উত্তর দিক থেকে অমঙ্গল ও ভয়ঙ্কর ধ্বংস উঁকি মারছে।
“Ku gudu neman mafaka, mutanen Benyamin! Ku gudu daga Urushalima! Ku busa ƙaho a Tekowa! Ku ba da alama a Bet-Hakkerem! Gama masifa tana zuwa daga arewa, mummunar hallaka ce kuwa.
2 ২ সুন্দরী ও সুখভোগকারী সিয়োনের মেয়েকে আমি হত্যা করব।
Zan hallaka Diyar Sihiyona, kyakkyawa da kuma mai laulayi.
3 ৩ মেষপালক এবং তাদের ভেড়ার পাল তাদের কাছে যাবে; তারা তার বিরুদ্ধে চারিদিকে তাঁবু খাটাবে; প্রত্যেকে নিজের হাতে পাল চরাবে।
Makiyaya da garkunansu za su taso mata; za su kafa tentunansu kewaye da ita, kowanne yana lura da sashensa.”
4 ৪ সদাপ্রভুর নামে তাকে আক্রমণ কর। ওঠ, আমরা দুপুর বেলায় আক্রমণ করি। এটি খুবই খারাপ বিষয় যে দিনের আলো কমে যাচ্ছে, সন্ধ্যার ছায়া পড়ছে।
“Mu shirya don yaƙi da ita! Ku tashi, bari mu fāɗa mata da tsakar rana! Amma, kaito, rana tana fāɗuwa, inuwar yamma kuwa sai ƙaran tsawo take.
5 ৫ তাই ওঠ, আমরা রাতেই আক্রমণ করি এবং তার দুর্গগুলি ধ্বংস করি।”
Saboda haka ku tashi, bari mu fāɗa mata da dare mu rurrushe kagaranta!”
6 ৬ বাহিনীগনের সদাপ্রভু এই কথা বলেন, “তার গাছপালা কেটে দাও এবং তা দিয়ে যিরূশালেমের বিরুদ্ধে ঢিবি তৈরী কর। এটাই আক্রমণ করার সঠিক শহর, কারণ এটি অত্যাচারে ভরে গেছে।
Ga abin da Ubangiji Maɗaukaki yana cewa, “Ku sassare itatuwan ku tula ƙasa kewaye da Urushalima. Dole a hukunta wannan birni; saboda ya cika da zalunci.
7 ৭ কূয়োর ঠান্ডা জল যেমন এতে ধরা থাকে, তেমন এই শহর তার দুষ্টতা ধরে রাখে। তার মধ্যে হিংস্রতা ও গণ্ডগোলের শব্দ শোনা যায়। তার অসুস্থতা ও আঘাত সব দিন আমার সামনে রয়েছে।
Kamar yadda rijiya takan ba da ruwarta, haka birnin yake da muguntarsa. Ana jin labarin rikici da hallaka a cikinsa; ciwonsa da mikinsa kullum suna a gabana.
8 ৮ হে যিরূশালেম, শাসন গ্রহণ কর, না হলে আমি তোমার কাছ থেকে ফিরে যাব এবং তোমার দেশ ধ্বংস ও জনশূন্য করব।”
Ki ji gargaɗi, ya Urushalima, ko kuwa in juya daga gare ki in mai da ƙasarki kufai don kada wani ya zauna a cikinta.”
9 ৯ বাহিনীগনের সদাপ্রভু বলেন, “আঙ্গুরের মত যারা ইস্রায়েলে ছড়িয়ে আছে তাদের তারা জড়ো করবে। আঙ্গুর গাছ থেকে আঙ্গুর তোলার জন্য তোমার হাত বাড়াও।
Ga abin da Ubangiji Maɗaukaki yana cewa, “Bari su yi kalan raguwar Isra’ila a yi kalan sarai yadda ake yi wa inabi; ka sāke miƙa hannunka a kan rassan, kamar mai tattara inabi.”
10 ১০ আমি কাকে বললে ও কাকে সাবধান করলে তারা আমার কথা শুনবে? দেখ! তাদের কান বন্ধ হচ্ছে, তাই তারা মনোযোগ দেয় না। দেখ! সদাপ্রভুর বাক্য তাদের কাছে শোধরানোর জন্য এসেছে, কিন্তু তারা তা চায় না।
Ga wa zan yi magana in kuma gargaɗar? Wa zai saurare ni? Kunnuwansu sun toshe don kada su ji. Maganar Ubangiji ta zama abin zargi a gare su; ba sa jin daɗinta.
11 ১১ তাই আমি সদাপ্রভুর ক্রোধে পূর্ণ হয়েছি। আমি তা ভিতরে ধরে রাখতে রাখতে ক্লান্ত হয়ে পড়েছি। রাস্তার লোকেদের উপরে ও যুবকদের সভার উপরে একসঙ্গে তা ঢেলে দাও। প্রত্যেক স্বামীকে তার স্ত্রীর সঙ্গে নিয়ে যাওয়া হবে, প্রত্যেক প্রাচীনদেরও খুব বয়ষ্কদের সঙ্গে নিয়ে যাওয়া হবে।
Amma ina cike da fushin Ubangiji, kuma ba na iya kannewa. “Ka kwararo shi a kan yara a titi da kuma a kan samarin da suka tattaru; za a kama miji da mata a cikinsa, tsofaffi da suka tsufa tukub.
12 ১২ আর ভূমি ও স্ত্রী সমেত তাদের বাড়ি পরের অধিকারে চলে যাবে। কারণ আমি এই দেশের অধিবাসীদের বিরুদ্ধে শাস্তির হাত বাড়াব। এটি সদাপ্রভুর ঘোষণা।
Za a ba da gidajensu ga waɗansu, tare da gonakinsu da matansu, sa’ad da na miƙa hannuna gāba da waɗanda suke zama a ƙasar,” in ji Ubangiji.
13 ১৩ কারণ তারা ছোট ও বড় সবাই লাভের জন্য লোভ করে; এমন কি, ভাববাদী ও যাজকেরাও ছলনা করে।
“Daga ƙarami zuwa babba, dukansu masu haɗama ne don riba; har da annabawa da firistoci, dukansu suna aikata rashin gaskiya.
14 ১৪ কিন্তু তারা অবহেলার সঙ্গে আমার লোকদের ভগ্নতা সুস্থ করে, যখন তারা বলে, ‘শান্তি! শান্তি!’ কিন্তু সেখানে শান্তি নেই।
Sukan ɗaura mikin mutanena sai ka ce mikin ba shi da matsala. Suna cewa, ‘Lafiya, Lafiya,’ alhali kuwa ba lafiya.
15 ১৫ তারা কি তাদের সেই জঘন্য কাজের জন্য লজ্জিত? তাদের কোন লজ্জা নেই; তারা নম্রতা জানে না। তাই তারা তাদের সাথে পড়বে, যাদের আমি শাস্তি দেব। তাদের নত করা হবে।” সদাপ্রভু বলেন।
Suna jin kunyar halinsu na banƙyama? A’a, ba sa jin kunya sam; ba su ma san yadda za su soke kai ba. Saboda haka za su fāɗi tare da fāɗaɗɗu; za a hamɓarar da su sa’ad da na hukunta su,” in ji Ubangiji.
16 ১৬ সদাপ্রভু এই কথা বলেন: রাস্তার চৌমাথায় দাঁড়াও ও দেখ; পুরানো পথের কথা জিজ্ঞাসা কর। ভাল পথ কোথায়? তখন সেই পথে চল এবং তোমরা নিজের অন্তরে বিশ্রাম পাবে। কিন্তু লোকেরা বলে, আমরা যাব না।
Ga abin da Ubangiji yana cewa, “Ku tsaya kan hanyoyi, ku duba; ku nemi hanyoyin dā, ku tambaya inda hanyar mai kyau take, ku yi tafiya a kanta, za ku kuwa sami hutu wa rayukanku. Amma kun ce, ‘Ba za mu bi ta ba.’
17 ১৭ আমি তোমাদের উপরে তূরীর ধ্বনি শোনার জন্য পাহারাদার নিযুক্ত করেছি। কিন্তু তারা বলেছে, আমরা শুনব না।
Na naɗa muku masu tsaro a kanku na kuma ce, ‘Ku saurari karan ƙaho!’ Amma kuka ce, ‘Ba za mu saurara ba.’
18 ১৮ অতএব, হে জাতিরা, শোন! দেখ, তোমরা সাক্ষী, তাদের প্রতি কি হবে।
Saboda haka ku, ya al’ummai; ku lura Ya shaidu, abin da zai faru da su.
19 ১৯ শোন, হে পৃথিবী! দেখ, আমি এই লোকেদের উপর বিপদ ডেকে আনব, যা তাদের পরিকল্পনার ফল। তারা আমার বাক্য বা ব্যবস্থায় মনোযোগ দেয়নি, কিন্তু তার পরিবর্তে তারা অগ্রাহ্য করেছে।
Ki ji, ya duniya. Zan kawo masifa a kan waɗannan mutane, sakayyar ƙulle-ƙullensu, domin ba su saurari maganata ba suka kuma ƙi dokata.
20 ২০ শিবা থেকে আমার কাছে কেন ধূপ আসে? কিংবা দূর দেশ থেকে যে মিষ্টি সুগন্ধি আসে? তোমাদের হোমবলি আমার গ্রহণযোগ্য নয়, তোমাদের বলিদানও আমাকে সন্তুষ্ট করে না।
Babu riba a kawo mini turare daga Sheba ko rake mai zaƙi daga ƙasa mai nisa? Ba zan karɓi hadayunku na ƙonawa ba; ba na jin daɗin sadakokinku.”
21 ২১ তাই সদাপ্রভু বলেন, “দেখ, আমি এই লোকেদের বিরুদ্ধে নানা বাধা স্থাপন করব। বাবারা ও ছেলেরা একসঙ্গে তাতে হোঁচট খাবে। প্রতিবেশীরা ও বন্ধুরা বিনষ্ট হয়ে যাবে।”
Saboda haka ga abin da Ubangiji yana cewa, “Zan sa abin tuntuɓe gaban mutanena. Mahaifi da’ya’yansa maza za su yi tuntuɓe a kan juna; maƙwabci da abokansa za su hallaka.”
22 ২২ সদাপ্রভু এই কথা বলেন, “দেখ, উত্তর দেশ থেকে একদল লোক আসছে। কারণ দূর দেশ থেকে একটি বড় জাতি উত্তেজিত হয়ে আসছে।
Ga abin da Ubangiji yana cewa, “Duba, sojoji suna zuwa daga ƙasar arewa; babbar al’umma ce ta yunƙuro daga iyakokin duniya.
23 ২৩ তারা ধনুক ও বর্শা নেবে। তারা নিষ্ঠুর এবং কোন দয়া নেই। সমুদ্রের গর্জনের মত তাদের শব্দ এবং তারা ঘোড়ায় চড়ে যোদ্ধার মত প্রস্তুত হয়ে আসছে, হে সিয়োনের মেয়ে।”
Suna riƙe da baka da māshi; mugaye ne kuma marasa tausayi. Motsinsu kamar ƙugin teku ne yayinda suke hawan dawakansu; suna zuwa a jere kamar wanda ya yi shirin yaƙi don su fāɗa miki, ya Diyar Sihiyona.”
24 ২৪ আমরা তাদের সম্বন্ধে খবর পেয়েছি। আমাদের হাত অবশ হয়ে গেল। প্রসবকারিণী স্ত্রীলোকদের মত যন্ত্রণা আমাদের ধরেছে।
Mun ji labari a kansu, hannuwanmu kuwa suka yi laƙwas. Azaba ta kama mu, zafi kamar na mace mai naƙuda.
25 ২৫ তোমরা মাঠে যেয়ো না ও রাস্তায় হেঁটো না, কারণ শত্রুর তরোয়াল এবং চারিদিকে ভীষণ ভয় রয়েছে।
Kada ku fita zuwa gonaki ko ku yi tafiya a hanyoyi, gama abokin gāba yana da takobi, kuma akwai razana ko’ina.
26 ২৬ হে আমার প্রজাদের মেয়েরা, একমাত্র ছেলের মৃত্যুশোকে চট পর এবং ছাইয়ের মধ্যে গড়াগড়ি দাও। নিজেদের জন্য প্রচণ্ড শোক কর। কারণ আমাদের উপরে হঠাৎ ধ্বংসকারী এসে পড়বে।
Ya mutanena, ku sanya tufafin makoki ku yi birgima a toka; ku yi kuka mai zafi irin wanda akan yi wa ɗa tilo, gama nan da nan mai hallakarwa zai auko mana.
27 ২৭ যিরমিয়, আমি তোমাকে আমার লোকেদের যাচাইকারী করেছি, তাই তুমি তাদের পথ বিচার করবে এবং পরীক্ষা করবে।
“Na maishe ka mai jarrabawar ƙarfe mutanena ne kuwa ƙarfen, don ka lura ka kuma gwada hanyoyinsu.
28 ২৮ তারা সবাই খুব একগুঁয়ে লোক, যারা অন্য লোকের নিন্দা করে চলে। তারা সবাই ব্রোঞ্জ আর লোহার মত; খুব খারাপ আচরণ করে।
Su duka masu taurinkai ne,’yan tawaye, suna yawo suna baza jita-jita. Su tagulla ne da ƙarfe; dukansu lalatattu ne.
29 ২৯ জাঁতা তাদের আগুনে পুড়েছে, সীসা আগুনের শিখায় বিনষ্ট হয়েছে। অনর্থক তারা শুদ্ধ করার চেষ্টা করছে, কারণ দুষ্টদেরকে বের করা যাচ্ছে না।
Mazuga yana zuga da ƙarfi don yă ƙone dalma da wuta, amma tacewa yana tafiya a banza; ba a fitar da mugaye.
30 ৩০ তাদের বাতিল রূপা বলা হবে, কারণ সদাপ্রভু তাদের অগ্রাহ্য করেছেন।
Ana ce da su azurfar da aka ƙi, gama Ubangiji ya ƙi su.”