< যিরমিয়ের বই 30 >

1 সদাপ্রভুর কাছ থেকে এই বাক্য যিরমিয়ের কাছে এল ও বলল,
Neno lilokuja kwa Yeremia kutoka kwa Yahwe likisema,
2 “সদাপ্রভু, ইস্রায়েলের ঈশ্বর এই কথা বলেছেন, ‘আমি তোমাকে যে সমস্ত কথা বলেছি, তা তুমি নিজের জন্য একটি গোটানো বইয়ে লেখ।
“Hivi ndivyo Yahwe, Mungu wa Israeli, anasema, 'Jiandikie mwenyewe katika baraua maneno yote niliyotangaza kwako katika barua.
3 কারণ দেখ, সেই দিন আসছে’ এটি সদাপ্রভুর ঘোষণা, ‘যখন আমি আমার প্রজা, ইস্রায়েল ও যিহূদাকে পুনরুদ্ধার করব। আমি, সদাপ্রভু, এই কথা বলেছি। কারণ আমি সেই দেশে তাদের ফিরিয়ে আনব, যেটি আমি তাদের পূর্বপুরুষদের দিয়েছিলাম এবং যা তাদের দখলে থাকবে’।
Maana ona, siku zinakuja—hili ni tangazo la Yahwe—nitakapowarudisha mateka wa watu wangu Israeli na Yuda. Mimi, Yahwe, nimesema hili. Kwa maana nitawarudisha kwenye nchi ambayo niliwapa babu zao, na wataimiliki.”'
4 ইস্রায়েল ও যিহূদা সম্বন্ধে সদাপ্রভু এই কথা বলেছেন,
Haya ni maneno ambayo Yahwe anatangaza kuhusu Israeli na Yuda,
5 ‘কারণ সদাপ্রভু এই কথা বলেন, আমরা ভীষণ ভয়ের কাঁপা আওয়াজ শুনেছি, শান্তির আওয়াজ নয়।
“Kwa maana Yahwe anasema hivi, 'Tumesikia sauti ya kutetemesha ya hofu na wala siyo ya amani.
6 জিজ্ঞাসা করে দেখ, যদি কোনো পুরুষ সন্তান প্রসব করতে পারে। কেন আমি প্রত্যেকটি যুবককে তার কোমরে হাত রাখতে দেখি? যেমন একজন স্ত্রীলোক সন্তান প্রসব করে, কেন তাদের মুখ ফ্যাকাসে হয়ে গেছে?
Ulizeni na muone kama mwanaume anamwogopa mtoto. Mbona ninamwona kila mwanaume kijana ameshika mikono yake juu ya kiuno chake kama mwanamke anayejifungua mtoto? Kwa nini nyuso zao wote zimegeuka rangi?
7 হায়! সেই দিন টি কত মহৎ হবে, সেই রকম আর কোন দিন নেই। তখন যাকোবের দুশ্চিন্তার দিন হবে, কিন্তু তা থেকে সে উদ্ধার পাবে’।
Ole! Kwa maana siku hiyo itakuwa kuu, isiyofanana na yoyote. Utakuwa wakati wa huzuni kwa Yakobo, lakini ataokolewa.
8 বাহিনীগণের সদাপ্রভু এই কথা বলেন, ‘সেদিন আমি তোমার ঘাড় থেকে জোয়াল ভেঙে ফেলব এবং তোমার শেকল ছিঁড়ে ফেলব; তাই বিদেশীরা আর তোমায় দাস করে রাখবে না।
Kwa maana itakuwa katika siku hiyo—hili ni tangazo la Yahwe wa majeshi—kwamba nitaivunja nira ya shingo zenu, na nitaisambaza minyororo yenu, kwa hiyo wageni hawatawafanya watumwa tena.
9 কিন্তু তারা তাদের ঈশ্বর সদাপ্রভুর আরাধনা করবে ও তাদের রাজা দায়ূদের সেবা করবে, যাকে আমি তাদের রাজা করব।
Bali watamwabudu Yahwe Mungu wao na kumtumikia Daudi mfalme wao, ambaye nitamfanya mfalme juu yao.
10 ১০ তাই তুমি, আমার দাস যাকোব, ভয় কোরো না’ এটি সদাপ্রভুর ঘোষণা, ‘ইস্রায়েল, আতঙ্কিত হোয়ো না। কারণ দেখ, আমি অনেক দূর থেকে তোমাকে ও বন্দীদশায় থাকা দেশ থেকে তোমার বংশধরদের ফিরিয়ে আনবো। যাকোব ফিরে আসবে ও শান্তিতে থাকবে; সে নিরাপদে থাকবে এবং সেখানে কোনো ভয় থাকবে না।
Kwa hiyo wewe, mtumishi wangu Yakobo, usiogope—hili ni tangazo la Yahwe—na usikate tamaa, Israeli. Maana ona, niko karibu kukurudisha kutoka mbali, na uzao wako kutoka nchi ya utumwa, Yakobo atarudi na kuwa katika amani; ataokolewa, na hapatakuwa na hofu zaidi.
11 ১১ কারণ আমি তোমার সঙ্গে আছি’ এটি সদাপ্রভুর ঘোষণা, ‘তোমায় উদ্ধার করার জন্য। তখন যেখানে আমি তোমাকে ছড়িয়ে দিয়েছিলাম, সেই সমস্ত জাতিকে আমি সম্পূর্ণভাবে ধ্বংস করব। কিন্তু তোমাকে আমি সম্পূর্ণভাবে ধ্বংস করব না, যদিও আমি যথাযথ ভাবে তোমাকে শিক্ষা দেব, শাস্তি না দিয়ে তোমাকে ছাড়ব না’।
Kwa maana niko pamoja nawe—hili ni tangazo la Yahwe—ili kukuokoa. Kisha nitaleta mwisho kamili kwa mataifa yote ambako nimewatawanya. Bali sitaweka mwisho kwako, ingawa ninakuadhibu kwa haki na kwa hakika sitakuacha bila kukuadhibu.'
12 ১২ কারণ সদাপ্রভু বলেন, ‘তোমার ক্ষত দুরারোগ্য, তোমার আঘাত দুষিত।
Kwa maana Yahwe anasema hivi, 'Jeraha lako si la kupona; kidonda chako kimeenea.
13 ১৩ তোমার পক্ষে সমর্থন করার কেউ নেই; তোমার আঘাত সুস্থ করার কোনো ওষুধ নেই।
Hakuna mtu wa kukutetea kesi yako; hakuna utetezi kwa ajili ya kidonda chako ili upone.
14 ১৪ তোমার সব প্রেমিকেরা তোমাকে ভুলে গেছে। তারা তোমার খোঁজ করে না। কারণ তোমার প্রচুর অপরাধ ও অসংখ্য পাপের জন্য আমি তোমাকে শত্রুর আঘাতের মত আঘাত করেছি এবং নিষ্ঠুরের মত শাস্তি দিয়েছি।
Wapenzi wako wote wamekusahau. Hawatakuangalia, kwa maana nimekujeruhi kwa jeraha la adui na nidhimu ya bwana mkatili kwa sababu ya uovu wako mwingi na dhambi zako zisizohesabika.
15 ১৫ কেন তোমার ক্ষতের সাহায্যের জন্য ডাক? তোমার যন্ত্রণা দুরারোগ্য। তোমার অপরাধ ও অসংখ্য পাপের জন্যই আমি তোমার প্রতি এই সব করেছি।
Kwa nini unaita msaada kwa ajili ya jeraha lako? Maumivu yako hayaponyeki. kwa sambabu ya uovu wako mwingi, dhambi zako zisizohesabika, nimefanya mambo haya kwako.
16 ১৬ তাই যারা তোমাকে গিলে ফেলে, তাদেরও গিলে ফেলা হবে এবং তোমার সমস্ত বিপক্ষের লোকেরা বন্দীদশায় যাবে। কারণ যারা তোমাকে লুট করেছে তারাও লুটিত হবে এবং যারা তোমার জিনিস হরণ করে, আমি তাদের জিনিস হরণ করব।
Kila mtu akulaye ataliwa, na adui zako wote wataenda utumwani. Kwa maana kila aliyekuteka nyara atatekwa, na nitawafanya wote wanaokuwinda kuwa mawindo.
17 ১৭ কারণ আমি তোমার সুস্থতা ফিরিয়ে আনবো; আমি তোমার ক্ষত সুস্থ করব’। এটি সদাপ্রভুর ঘোষণা, ‘আমি এটা করব কারণ তারা তোমায় বলেছে, সমাজচ্যুত, সিয়োনের খোঁজ কেউ করে না’।
Kwa maana nitaleta uponyaji juu yako; nitakuponya majeraha yako—hili ni tangazo la Yahwe—nitafanya hivyo kwa sababu walikuita: Mwenyekutupwa. Hakuna anayeujali Sayuni.”
18 ১৮ সদাপ্রভু এই কথা বলেন, ‘দেখ, আমি যাকোবের তাঁবুর ভাগ্য ফিরিয়ে আনব এবং তাদের বাড়িকে দয়া করব। তখন ধ্বংসস্তূপের উপরে একটি শহর গড়ে তোলা হবে এবং একটি দুর্গ আবার তার আগের জায়গায় দাঁড়িয়ে থাকবে।
Yahwe anasema hivi, “Ona, niko karibu kuwarudisha mateka wa hema za Yakobo na kuwa na huruma juu ya nyumba zake. Kisha mji utajengwa juu ya lundo la magofu, na jumba litakuwepo tena kama ilivyokuwa kawaida.
19 ১৯ তখন সেখান থেকে প্রশংসা গান ও উল্লাসের শব্দ বের হবে, কারণ আমি তাদের বৃদ্ধি করব ও হ্রাস পাবে না। আমি তাদের সম্মানিত করব, তাই তারা নত হবে না।
Kisha wimbo wa kusifu na sauti ya ya shangwe itasikika kutoka kwao, kwa maana nitawaongeza na wala sitawapunguza; nitawaheshimu ili kwamba wasifanywe wanyonge.
20 ২০ তাদের ছেলেমেয়েরা আগের মতই হবে এবং আমার সামনেই তাদের মণ্ডলী স্থাপিত হবে যখন আমি তাদের সবাইকে শাস্তি দেব, এখন যারা তাদের যন্ত্রণা দেয়।
Kisha watu watakuwa kama ilivyokuwa mwanzo, na kusanyiko lao litaanzishwa mbele yangu wakati nitakapowaadhibu wote wanaowatesa kwa sasa.
21 ২১ তাদের নেতা তাদেরই মধ্যে থেকেই একজন হবে; সে তাদের মধ্য থেকেই উঠবে। যখন আমি তাদের কাছে ডাকব এবং যখন তারা আমার কাছে আসবে। যদি আমি তা না করি, কে সাহস করে আমার কাছে আসতে পারে?’ এটি সদাপ্রভুর ঘোষণা।
Kiongozi wao atatoka miongoni mwao. Atatokeza kutoka kati yao nitakapomleta karibu na atakapanikaribia mimi. kama sitafanya hivyo, ni nani atakayethubutu kunisogelea? —hili ni tangazo la Yahwe.
22 ২২ ‘তখন তোমরা আমার প্রজা হবে এবং আমি তোমাদের ঈশ্বর হব’।
Kisha mtakuwa watu wangu, na nitakuwa Mungu wenu.
23 ২৩ দেখ, সদাপ্রভুর ঝড়, ক্রোধ বের হবে। এটা একটি অবিরত ঝড়। এটা দুষ্টদের মাথার উপরে ঘুরবে।
Ona, tufani ya Yahwe, ghadhabu yake, imekwenda nje. Ni tufani isiyokoma. Itazunguka juu ya vichwa vya watu waovu.
24 ২৪ সদাপ্রভু যে পর্যন্ত না তাঁর অন্তরের উদ্দেশ্য পূরণ না হয়, ততক্ষণ তাঁর রোষ ফিরবে না। শেষ দিনের, তোমরা এটা বুঝতে পারবে।”
Hasira ya Yahwe haitarudi mpaka itoke na kutimiza makusudi ya moyo wake. Katika siku za mwisho mtalielewa hili.”

< যিরমিয়ের বই 30 >