< যিরমিয়ের বই 19 >
1 ১ সদাপ্রভু এই বললেন, “যাও এবং যখন তোমার সঙ্গে লোকেদের প্রাচীনেরা ও যাজকেরা থাকে, কুমোরের কাছ থেকে একটি মাটির পাত্র কিনে আন।
Yehova anandiwuza kuti, “Pita ukagule mʼphika wadothi kwa munthu wowumba. Utenge akuluakulu ena a anthuwa ndi ansembe
2 ২ তারপরে খর্পর ফটকে ঢুকবার পথের কাছে বিন্-হিন্নোম উপত্যকায় যাও এবং আমি তোমাকে যা বলব তা সেখানে ঘোষণা কর।
ndipo mupite ku Chigwa cha Hinomu chimene chili pafupi ndi pa chipata cha mapale. Pamenepo ukalengeze mawu amene ndikakuwuze.
3 ৩ বল, ‘সদাপ্রভুর কথা শোনো, যিহূদার রাজারা ও যিরূশালেমের লোকেরা! ইস্রায়েলের ঈশ্বর, বাহিনীগণের সদাপ্রভু এই কথা বলেন, দেখ, আমি এই জায়গার উপরে বিপদ আনব এবং যারা তা শুনবে তাদের প্রত্যেকের কান শিউরে উঠবে।
Ukanene kuti, ‘Imvani mawu a Yehova, inu mafumu a ku Yuda ndi anthu a ku Yerusalemu. Yehova Wamphamvuzonse, Mulungu wa Israeli, akuti: Tamverani! Ine ndibweretsa mavuto pa malo pano mwakuti aliyense amene adzamve adzadzidzimuka.
4 ৪ আমি এটা করব, কারণ তারা আমাকে ত্যাগ করেছে এবং এই জায়গাকে অপবিত্র করেছে। এটাকে দেবতাদের জায়গা বানিয়েছে; যাদের তারা জানে না। তারা, তাদের পূর্বপুরুষেরা এবং যিহূদার রাজারা এই জায়গা নির্দোষীদের রক্ত দিয়ে পূর্ণ করেছে।
Pakuti anthu andikana Ine ndipo ayipitsa malo ano. Afukiza lubani pa malo ano kwa milungu imene iwo ngakhale makolo awo ngakhalenso mafumu a ku Yuda sanayidziwe. Iwo adzaza malowa ndi magazi a anthu osalakwa.
5 ৫ তারা বাল দেবতার উদ্দেশ্যে হোমবলি হিসাবে নিজের ছেলেদেরকে আগুনে পোড়াবার জন্য বাল দেবতার উঁচু স্থান তৈরী করেছে, আমি তা করতে আদেশ দিইনি। আমি তাদের এটা করতে বলি নি, তা আমার মনেও আসেনি।’
Amanga nsanja zopembedzerapo Baala, kuperekapo ana awo kuti akhale nsembe zopsereza kwa Baala, chinthu chimene Ine sindinalamule kapena kuchiyankhula, ngakhalenso kuchiganizira.
6 ৬ এই কারণে দেখ, সেই দিন আসছে,” এটি সদাপ্রভুর ঘোষণা, “তখন এই জায়গাকে আর তোফৎ, বিন্-হিন্নোম উপত্যকা নামে ডাকা হবে না; কারণ এটা হত্যার উপত্যকা হবে।
Nʼchifukwa chake taonani, masiku akubwera, akutero Yehova, pamene anthu sadzatchulanso malo ano kuti Tofeti kapena Chigwa cha Hinomu, koma Chophera anthu.
7 ৭ এই জায়গায় আমি যিহূদা ও যিরূশালেমের পরিকল্পনা নষ্ট করব। আমি তাদেরকে তাদের শত্রুদের সামনে তরোয়াল দিয়ে এবং যারা তাদের প্রাণের খোঁজ করে তাদের হাতে পতিত করব। তখন তাদের মৃতদেহ আকাশের পাখী ও ভূমির পশুদের খাবার হিসাবে দেব।
“‘Pamalo pano ndidzasokoneza maganizo a anthu a ku Yuda ndi a ku Yerusalemu. Ndidzachititsa kuti adani awo awaphe ku nkhondo. Ndidzawakanthitsa kwa anthu amene akuwazonda. Mitembo yawo ndidzayipereka kwa mbalame za mlengalenga ndi zirombo za kutchire kuti ikhale chakudya chawo.
8 ৮ তারপর আমি এই শহরটিকে ধ্বংস করব এবং ঠাট্টার পাত্র করে তুলব; যারা তার পাশ দিয়ে যাবে তারা সবাই তার আঘাত দেখে বিস্মিত হবে ও শিশ দেবে।
Mzinda uno ndidzawusakaza ndi kuwusandutsa chinthu chochititsa mantha ndi chonyansa. Onse odutsamo adzadabwa ndi kupukusa mitu yawo chifukwa cha kuwonongeka kwake.
9 ৯ আমি তাদের নিজেদের ছেলে মেয়েদের মাংস খেতে তাদের বাধ্য করব; অবরোধের দিন প্রত্যেকে তাদের প্রতিবেশীর মাংস খাবে, তাদের শত্রুদের ও যারা তাদের হত্যা করতে চায় তাদের দেওয়া যন্ত্রণার জন্যই তারা এমন করবে।
Adani awo adzawuzinga mzindawo kufuna kuwapha motero kuti anthu a mʼkatimo adzafika pomadyana wina ndi mnzake. Adzadya ana awo aamuna ndi ana awo aakazi.’
10 ১০ তারপর যারা তোমার সঙ্গে যাবে তাদের সামনে তুমি সেই মাটির পাত্রটি ভাঙ্গবে
“Tsono iwe udzaphwanye mtsukowo anthu amene udzapite nawowo akuona,
11 ১১ এবং তাদের বলবে, বাহিনীগণের সদাপ্রভু এই কথা বলেন, আমি এই লোক এবং এই শহরের সাথে একই জিনিস করব, এটি সদাপ্রভুর ঘোষণা, যেমন কুমোর তার কোন পাত্র ভেঙে ফেললে সেটা পুনরায় জোড়া দেওয়া যায় না; ঠিক তেমনি তারা তোফতে তাদের মৃত লোকদের কবর দেবে, যতক্ষণ না কবর দেওয়ার জন্য কোনো জায়গা থাকে।
ndipo ukawawuze kuti, ‘Yehova Wamphamvuzonse akuti, Ine ndidzaphwanya dziko lino ndi mzinda uno ngati momwe wowumba amaphwanyira mbiya yake ndipo sangathe kuyikonzanso. Adzayika anthu akufa ku Tofeti chifukwa padzasowa malo ena owayika.
12 ১২ আমি এই জায়গা ও এখানকার বাসিন্দাদের সঙ্গে যা করব তা এই; এটি সদাপ্রভুর ঘোষণা, ‘আমি এই শহরকে তোফতের মত করব।
Umu ndi mmene ndidzachitire ndi malo ano pamodzi ndi anthu okhalamo, akutero Yehova. Ndidzasandutsa mzindawu kukhala ngati Tofeti.
13 ১৩ তাই যিরূশালেমের সমস্ত বাড়ি ও যিহূদার রাজারা তোফতের মত হবে, যারা তাদের সমস্ত বাড়ির ছাদের উপরে আকাশমণ্ডলের সমস্ত নক্ষত্রদের উদ্দেশ্যে অশুচি লোকেরা আরাধনা করে এবং দেবতার কাছে পেয় নৈবেদ্য ঢালে’।”
Nyumba za mu Yerusalemu ndi za mafumu a ku Yuda ndidzazisandutsa ngati za ku Tofeti chifukwa ndi nyumba zimene pa madenga ake ankafukiza lubani kwa zolengedwa zamlengalenga ndi kuthira nsembe zachakumwa kwa milungu ina.’”
14 ১৪ তখন যিরমিয় তোফৎ থেকে চলে গেলেন, যেখানে সদাপ্রভু তাঁকে ভাববাণী বলতে পাঠিয়েছিলেন। তিনি সদাপ্রভুর গৃহের উঠানে দাঁড়ালেন এবং সমস্ত লোকদের বললেন,
Kenaka Yeremiya anabwerako ku Tofeti, kumene Yehova anamutuma kuti akanenere, nakayimirira mʼbwalo la Nyumba ya Yehova ndi kuwawuza anthu kuti,
15 ১৫ “ইস্রায়েলের ঈশ্বর, বাহিনীগণের সদাপ্রভু বলেন, ‘শোন, আমি এই শহর ও তার আশেপাশের শহরগুলির উপর বিপদ আনব, যা আমি এর বিরুদ্ধে ঘোষণা করেছি, কারণ তারা ঘাড় শক্ত করেছে এবং আমার কথা শুনতে অস্বীকার করেছে’।”
“Yehova Wamphamvuzonse, Mulungu wa Israeli, akuti, ‘Tamverani! Ine ndidzabweretsa masautso amene ndinanena aja pa mzinda uno ndi pa mizinda yozungulira, chifukwa anthu ake ndi nkhutukumve ndipo sanamvere mawu anga.’”