< যিশাইয় ভাববাদীর বই 64 >
1 ১ আহা, তুমি যদি আকাশ চিরে নিচে নেমে আসতে! তবে পাহাড় পর্বত তোমার উপস্থিতিতে কেঁপে উঠত,
Inu Yehova, bwanji mukanangongʼamba mlengalenga ndi kutsika pansi, kuti mapiri agwedezeke pamaso panu!
2 ২ আগুন যেমন ঝোপের ডালপালা জ্বালায়, অথবা আগুন জলকে ফোঁটায়৷ তোমার শত্রুদের কাছে তোমার নাম প্রকাশ হোক, যেন জাতিগুলো তোমার উপস্থিতিতে ভয়ে কাঁপে!
Monga momwe moto umatenthera tchire ndiponso kuwiritsa madzi, tsikani kuti adani anu adziwe dzina lanu, ndiponso kuti mitundu ya anthu injenjemere pamaso panu.
3 ৩ আগে, আমরা যা আশা করিনি তুমি সেই সমস্ত আশ্চর্য্য কাজ করেছিলে, তুমি নেমে এসেছিলে আর পাহাড় পর্বত তোমার উপস্থিতিতে কেঁপে উঠেছিল।
Pakuti nthawi ina pamene munatsika munachita zinthu zoopsa zimene sitinaziyembekezere, ndipo mapiri anagwedezeka pamaso panu.
4 ৪ সেই প্রাচীনকাল থেকে তোমাকে ছাড়া আর কোন ঈশ্বরের কথা কেউ শোনে নি, চোখেও দেখে নি, যিনি তাঁর জন্য কাজ করে থাকেন যে তাঁর অপেক্ষা করে।
Chikhalire palibe ndi mmodzi yemwe anamvapo kapena kuona Mulungu wina wonga Inu, amene amachitira zinthu zotere amene amadikira pa Iye.
5 ৫ যারা ভালো কাজ করতে আনন্দ পায়, যারা তোমার পথে স্মরণ করে এবং সেগুলো পালন করে, তুমি তাদের সাহায্য কর৷ যখন আমরা পাপ করেছিলাম তখন তুমি রেগে গিয়েছিলে। তোমার পথে আমরা সব দিন উদ্ধার পাব৷
Inu mumabwera kudzathandiza onse amene amakondwera pochita zolungama, amene amakumbukira njira zanu. Koma Inu munakwiya, ife tinapitiriza kuchimwa. Kodi nanga tingapulumutsidwe bwanji?
6 ৬ আমরা প্রত্যেকে অশুচি ব্যক্তির মত হয়েছি আর আমাদের সমস্ত ভালো কাজ নোংরা কাপড়ের মত। আমরা সবাই পাতার মত শুকিয়ে গিয়েছি; আমাদের পাপ বাতাসের মত করে আমাদের উড়িয়ে নিয়ে গেছে।
Tonsefe takhala ngati anthu amene ndi odetsedwa, ndipo ntchito zathu zili ngati sanza za msambo; tonse tafota ngati tsamba, ndipo machimo athu akutiwuluzira kutali ngati mphepo.
7 ৭ কেউ আর তোমার নামে ডাকে না, তোমাকে ধরতে কেউ চেষ্টা করে না; কারণ তুমি আমাদের থেকে তোমার মুখ লুকিয়ে রেখেছ এবং আমাদের পাপের কাছে সমর্পণ করেছ।
Palibe amene amapemphera kwa Inu kutekeseka kuti apemphe chithandizo kwa Inu; pakuti mwatifulatira ndi kutisiya chifukwa cha machimo athu.
8 ৮ তবুও, হে সদাপ্রভু, তুমিই আমাদের পিতা; আমরা মাটি। তুমি কুমার এবং আমরা সবাই তোমার হাতের কাজ।
Komabe, Inu Yehova ndinu Atate athu. Ife ndife chowumba, Inu ndinu wowumba; ife tonse ndi ntchito ya manja anu.
9 ৯ হে সদাপ্রভু, তুমি এত রাগ কোরো না; আমাদের বিরুদ্ধে আমাদের পাপ সব দিন স্মরণ কর না। অনুগ্রহ করে, তুমি আমাদের সবার দিকে, তোমার লোকদের দিকে তাকাও।
Inu Yehova, musatikwiyire kopitirira muyeso musakumbukire machimo athu mpaka muyaya. Chonde, mutiganizire, ife tikupempha, pakuti tonsefe ndi anthu anu.
10 ১০ তোমার পবিত্র শহরগুলো মরুপ্রান্তে পরিণত হয়েছে; সিয়োনও মরুপ্রান্তে পরিণত হয়েছে, যিরূশালেম জনশূন্য হয়েছে।
Mizinda yanu yopatulika yasanduka chipululu; ngakhaletu Ziyoni wasanduka chipululu, Yerusalemu ndi wamasiye.
11 ১১ আমাদের সেই পবিত্র ও সুন্দর মন্দির, যেখানে আমাদের পূর্বপুরুষেরা তোমার প্রশংসা করতেন, আগুনে ধ্বংস হয়েছে এবং যা কিছু খুবই সুন্দর ছিল সেগুলোও ধ্বংস হয়েছে।
Nyumba yanu yopatulika ndi yaulemu, kumene makolo athu ankakutamandani, yatenthedwa ndi moto ndipo malo onse amene tinkawakonda asanduka bwinja.
12 ১২ হে সদাপ্রভু, তুমি কি করে এখনও ক্ষান্ত হয়ে আছ? তুমি কি চুপ করে থাকবে ও অবিরত আমাদের লজ্জিত করবে?
Inu Yehova, zonse zachitikazi, kodi mungokhala osatithandiza? Kodi mudzapitirizabe kukhala chete ndi kutilangabe mopitirira muyeso?