< যিশাইয় ভাববাদীর বই 22 >
1 ১ দর্শন-উপত্যকা বিষয়ে ঘোষণা: তোমার এখন কি হয়েছে যে, তোমার সবাই ছাদের উপরে উঠেছ?
Uthenga wonena za Chigwa cha Masomphenya: Kodi chachitika nʼchiyani, kuti nonsenu mukwere pa madenga?
2 ২ হে কোলাহলপূর্ণ শহর, হে আনন্দময় পূর্ণ শহর, তোমার মৃত লোকেরা তো তরোয়ালের আঘাতে মরেনি এবং তারা যুদ্ধেও মরেনি।
Iwe mzinda wodzaza ndi chisangalalo chodzaza tsaya, iwe mzinda waphokoso ndi wosokonekera? Anthu ako ophedwa aja sanaphedwe ndi lupanga, kapena kufera pa nkhondo.
3 ৩ তোমার শাসনকর্তারা সব একসঙ্গে পালিয়ে গেছে; ধনুক ছাড়াই তারা ধরা পড়েছে। তোমার মধ্যে যাদের ধরা হয়েছিল এবং একসঙ্গে বন্দী করা হয়েছিল; তারা দূরে পালিয়ে গিয়েছিল।
Atsogoleri ako onse ngakhale anathawa limodzi; koma anagwidwa osadziteteza nʼkomwe. Inu munapezeka ndipo nonse pamodzi munatengedwa ukapolo, ngakhale munathawa pamene mdani akanali patali.
4 ৪ সেইজন্য আমি বললাম, “আমার দিকে তাকিও না; আমি খুব কাঁদব। আমার লোকের মেয়েদের সর্বনাশের বিষয়ে আমাকে সান্ত্বনা দেবার চেষ্টা করো না।”
Nʼchifukwa chake Ine ndinati, “Chokani pamaso panga; ndilekeni ndilire ndi mtima wowawa. Musayesere kunditonthoza chifukwa cha kuwonongeka kwa anthu anga.”
5 ৫ বাহিনীদের প্রভু সদাপ্রভুর কাছ থেকে দর্শন-উপত্যকায় কোলাহলের, পায়ে মাড়াবার এবং বিশৃঙ্খলার দিন এসেছে। দেয়াল ভেঙে যাচ্ছে ও লোকদের আর্তনাদ পর্বত পর্যন্ত যাচ্ছে।
Lero Ambuye Yehova Wamphamvuzonse walola kuti tione mavuto ndi kugonjetsedwa ndiponso chisokonezo mʼChigwa cha Masomphenya. Malinga agumuka, komanso anthu akanalira mofuwula ku mapiri.
6 ৬ এলমের লোকেরা তীর রাখবার পাত্র তুলে নিয়েছে; সঙ্গে লোকদের রথ ও অশ্বারোহীদের দল এবং কীরের লোকেরা ঢাল অনাবৃত করল।
Ankhondo a ku Elamu anadza pa magaleta ndi akavalo ali ndi mivi mʼmanja. Ankhondo a ku Kiri anakonzeka ndi zishango.
7 ৭ তোমার মনোনীত করা উপত্যকাগুলো রথে ভরে গেছে এবং প্রবেশ দ্বারে অশ্বারোহীরা তাদের অবস্থান নিয়ে থাকবে।
Zigwa zanu zachonde ndi zodzaza ndi magaleta, ndipo asilikali okwera pa akavalo ayikidwa pa zipata za mzinda;
8 ৮ তিনি যিহূদার সুরক্ষা ব্যবস্থা দূর করলেন এবং সেই দিন তোমরা বনের প্রাসাদের অস্ত্রশস্ত্রের ওপর নির্ভর করেছিলে।
zonse zoteteza Yuda zachotsedwa. Ndipo tsiku limenelo munayangʼanayangʼana zida zankhondo zomwe zinali mʼnyumba yaufumu ya nkhalango;
9 ৯ তোমরা দায়ূদ-শহরের দেয়ালগুলোর মধ্যে অনেক ফাটল দেখেছিলে, যে সেগুলো অনেক এবং নীচের পুকুরের জল জমা করেছিলে।
inu munaona kuti makoma ambiri a mzinda wa Davide anali ndi malo ambiri ogumuka; munasunga madzi mu chidziwe chakumunsi.
10 ১০ তোমরা যিরূশালেমের ঘর-বাড়ী গুণেছিলে আর দেয়াল শক্ত করবার জন্য সেগুলো ভেঙে ফেললে।
Munawerenga nyumba zonse za mu Yerusalemu ndipo munagwetsa nyumba zina kuti mulimbitse linga logumuka lija.
11 ১১ পুরানো পুকুরের জলের জন্য তোমরা দুই দেয়ালের মাঝখানে একটা জায়গা তৈরী করেছিলে। কিন্তু তোমরা শহরটির সৃষ্টিকর্ত্তার ওপর নির্ভর করনি, যিনি দীর্ঘদিনের র পরিকল্পনা করেছিলেন।
Pakati pa makoma awiri munamanga chitsime chosungiramo madzi ochokera ku dziwe lakale, koma inu simunadalire Mulungu amene anapanga zimenezi, kapena kusamalako za Iye amene anazilenga kale lomwe.
12 ১২ সেই দিন বাহিনীদের প্রভু সদাপ্রভু কাঁদবার ও শোক করবার জন্য, মাথার চুল কামাবার জন্য ও চট পরার জন্য তোমাদের ডেকেছিলেন।
Pa tsiku limenelo, Ambuye Yehova Wamphamvuzonse anakuyitanani kuti mulire ndi kukhetsa misozi; kumeta mutu wanu mpala ndi kuvala ziguduli.
13 ১৩ কিন্তু দেখ, পরিবর্তে, উদযাপন ও আনন্দ চলছে, গরু ও মেষ হত্যা করা এবং মাংস ও আঙ্গুর রস খাওয়া চলছে। এস, আমরা খাওয়া দাওয়া করি, কারণ কালকে আমরা মরে যাব।
Koma mʼmalo mwake inu munakondwa ndi kusangalala; munapha ngʼombe ndi nkhosa; munadya nyama ndi kumwa vinyo. Inu mumati, “Tiyeni tidye ndi kumwa pakuti mawa tifa!”
14 ১৪ বাহিনীদের প্রভু সদাপ্রভু আমার কাছে এই কথা প্রকাশ করেছেন, “অবশ্যই তোমাদের এই অপরাধের ক্ষমা হবে না, এমনকি যখন তোমাদের মৃত্যুতেও না,” আমি বাহিনীদের প্রভু সদাপ্রভু এই কথা বলছি।
Yehova Wamphamvuzonse wandiwululira mondinongʼoneza kuti, “Tchimo limeneli sindidzakhululuka mpaka tsiku la kufa kwanu,” akutero Ambuye, Yehova Wamphamvuzonse.
15 ১৫ বাহিনীদের প্রভু সদাপ্রভু বলছেন, “যাও এই পরিচালকের কাছে, শিবনের কাছে যাও এবং বল,
Chimene Ambuye, Yehova Wamphamvuzonse akuti, “Pita, ukanene kwa Sabina kapitawo, amene amayangʼanira nyumba yaufumu:
16 ১৬ ‘তুমি এখানে কি করছ? এবং তুমি কে, যে এখানে নিজের কবর খুঁড়েছ? উঁচু জায়গায় তোমার কবর ঠিক করবার জন্য, পাহাড় কেটে বিশ্রাম-স্থান বানিয়েছ’!”
Kodi ukuchita chiyani kuno, nanga ndani anakupatsa chilolezo kuti udzikumbire manda kuno, kudzikumbira manda pa phiri ndi kudzisemera malo opumulira mʼthanthwe?
17 ১৭ দেখ, ওহে শক্তিশালী লোক, সদাপ্রভু তোমাকে শক্ত করে ধরে ছুঁড়ে ফেলতে যাচ্ছেন।
“Samalira, Yehova watsala pangʼono kukugwira zolimba ndi kukuponya mwamphamvu, iwe munthu wamphamvu.
18 ১৮ তিনি অবশ্যই তোমাকে বলের মত করে একটা বিরাট দেশে ফেলে দেবেন। সেখানে তুমি মারা যাবে, আর তোমার মহিমান্বিত রথগুলো সেখানে পড়ে থাকবে। তুমি তোমার প্রভুর গৃহের জন্য লজ্জিত হবে।
Iye adzakukulunga kwambiri ngati mpira ndipo adzakuponyera mʼdziko lalikulu. Kumeneko ndiko ukafere ndipo kumeneko ndiko kudzatsalire magaleta ako. Ndipo udzasanduka wochititsa manyazi nyumba ya mbuye wako.
19 ১৯ আমি তোমার পদ থেকে ঠেলে দেব; তোমার স্থান থেকে তোমাকে নীচে নামিয়ে দেওয়া হবে।
Ine ndidzakuchotsa pa ukapitawo wako ndipo ndidzakutsitsa pa udindo wako.
20 ২০ “সেই দিন আমার দাস হিল্কিয়ের ছেলে ইলীয়াকীমকে আমি ডাকব।
“Tsiku limenelo ndidzayitanitsa mtumiki wanga, Eliyakimu mwana wa Hilikiya.
21 ২১ তাকে আমি তোমার পোশাক পরাব ও তাকে কোমরবন্ধনী দেব এবং তোমার কাজের ভার তার হাতে তুলে দেব। সে যিরূশালেমের নিবাসীদের ও যিহূদা কুলের বাবা হবে।
Ndidzamuveka mkanjo wako ndi kumangira lamba wako mʼchiwuno mwake ndi kumupatsa ulamuliro wako. Iye adzakhala kholo la amene amakhala mu Yerusalemu ndiponso a fuko la Yuda.
22 ২২ তার কাঁধে আমি দায়ূদের বংশের চাবি দেব; সে যা খুলবে তা কেউ বন্ধ করতে পারবে না, আর যা বন্ধ করবে তা কেউ খুলতে পারবে না।
Ndidzamupatsa ulamuliro wa banja la Davide. Adzatsekula ndipo palibe adzatseke, adzatseka popanda wina kutsekula.
23 ২৩ আমি একটি নিরাপদ জায়গায় একটি পেরেকের মত তাকে আবদ্ধ করব এবং তার বাবার বংশের জন্য সে হবে একটা মহিমার সিংহাসন।
Ufumu wake udzakhala wokhazikika ngati chikhomo chokhomedwa pa malo olimba. Anthu adzalemekeza nyumba ya abale ake chifukwa cha iye.
24 ২৪ তার পিতৃকুলের সমস্ত গৌরব, বংশধর, পানপাত্র থেকে কলসি পর্যন্ত সমস্ত ছোট পাত্র তার ওপরেই ঝুলানো যাবে।
Ana ndi abale a nyumba ya abambo ake adzakhala ngati katundu pa iye ngati ziwiya zopanda ntchito zimene zapachikidwa pa chikhomo.
25 ২৫ সেই দিন ই” সর্বশক্তিমান সদাপ্রভুর এই ঘোষণা “খুঁটি মজবুত জায়গা থেকে সরে যাবে, বিচ্ছিন্ন হবে এবং পড়ে যাবে এবং যে তার ওপরে ছিল তার উচ্ছিন্ন হবে” কারণ সদাপ্রভু তা বলেছেন।
“Yehova Wamphamvuzonse akunena kuti, ‘Tsiku limeneli chikhomo chokhomedwa kwambiri chija sichidzalimbanso; chidzazuka ndipo chidzagwa ndipo zonse zopachikidwa zidzawonongedwa.’” Yehova wayankhula chomwechi.