< হবককূক ভাববাদীর বই 3 >
1 ১ হবক্-কূক ভাববাদীর প্রার্থনা। স্বর, শিগিয়োনোৎ।
Maombi ya Habakuki nabii:
2 ২ হে সদাপ্রভু, আমি তোমার বিবরণ শুনে ভয় পেলাম; হে সদাপ্রভু, আমাদের দিনের সেইগুলো তুমি আবার কর, আমাদের দিন তুমি সেইগুলি দেখাও; ক্রোধের দিন তুমি মমতা করবার কথা ভুলে যেও না।
Yahwe, nimesikia taarifa zako, na mimi naogopa. Yahwe, fufua kazi yako katikati wakati; katikati ya muda huu; fanya hiyo ijulikane; kumbuka kuwa na rehema katika ghadhabu yako.
3 ৩ ঈশ্বর তৈমন থেকে আসছেন, পারণ পর্বত থেকে পবিত্রতম আসছেন। আকাশমণ্ডল তাঁর মহিমায় ছেয়ে যায়, পৃথিবী তাঁর প্রশংসায় পরিপূর্ণ। শেলা।
Mungu alikuja kutoka Temani, na yule Mtakatifu kutoka Parani. (Sela) Utukufu wake umezifunika mbingu, na dunia ilikuwa imejaa utukufu wake.
4 ৪ তার উজ্জ্বলতা সূর্য্যের মতোই, তাঁর হাত থেকে আলো বার হয়; ঐ স্থানে তাঁর শক্তি লুকানো আছে।
Miali miwili ya mikono yake ilikuwa iking'aa kama mwanga, ambapo uweza wake ulifichwa.
5 ৫ তাঁর আগে আগে মহামারী চলে, তাঁর পিছনে পিছনে চলছে প্লেগ রোগ।
Ugonjwa wa kuua ulitangulia mbele yake, na adha iliifuta miguu yake.
6 ৬ তিনি দাঁড়ালেন এবং পৃথিবীকে পরিমাণ করলেন, তিনি তাকালেন এবং জাতিদেরকে ভয়ে চমকিয়ে দিলেন! এছাড়া অনন্তকাল স্থায়ী পর্বতমালা চূর্ণবিচূর্ণ করল এবং চিরস্থায়ী পাহাড় সব নত হল! তার পথ চিরস্থায়ী
Yeye alisimama na akaipima nchi; aliangalia na aliyatikisa mataifa. Hata milima ya milele iliharibiwa kabisa, na vilima vya milele vilianguka chini. Njia yake ni ya milele.
7 ৭ আমি দেখলাম, কূশনের লোকগুলো শোকের মধ্যে, আর দেখলাম মিদিয়নের বাসিন্দারা কাঁপছে।
Niliona mahema ya Wakushi katika mateso, na vitambaa vya mahema katika Midiani vinatetema.
8 ৮ সদাপ্রভু কি নদ নদীগুলোর প্রতি রাগ করেছেন? তোমার ক্রোধ কি নদ নদীগুলির উপরে পরেছে? সমুদ্রের প্রতি কি তুমি ভীষণভাবে বিরক্ত হয়েছ? সেইজন্যই কি, তুমি তোমার ঘোড়াগুলোতে চরে বেড়াচ্ছ, আর পরিত্রানের রথগুলোতে চরে বেড়াচ্ছ?
Yahwe alikuwa na hasira pale mtoni? Ghadhabu yako ilikuwa dhidi ya mito, au hasira yako dhidi ya bahari, unapopanda juu ya farasi wenye mikokoteni na wa ushindi wako?
9 ৯ তোমার ধনুক তুমি তুলে নিলে, তোমার বাক্য অনুসারে শাস্তি দেবার জন্য লাঠি গুলো শপথ করেছে। তুমি পৃথিবীকে ভাগ করে দিলে নদী দিয়ে।
Umeleta upinde wako bila mfuniko; unaweka mishale kwenye upinde wako! (Sela) uliigawa nchi na mito.
10 ১০ পাহাড় পর্বত তোমাকে দেখে কেঁপে উঠল, প্রচণ্ড জলরাশি বয়ে গেল, গভীর জল গর্জন করে উঠল, আর তার ঢেউগুলো উপরে তুলল।
Milima ilikuona wewe na kugeuka kwa huzuni. Maji yaliyomwagwa chini yalipita juu yao; kina cha bahari kilipaza sauti. Mawimbi yake yakainuka juu.
11 ১১ আকাশে সূর্য্য ও চাঁদ স্থির হয়ে দাঁড়িয়ে থাকল, যখন তোমার দ্রুতগামী তীরের ঝলকানি এবং বিদ্যুতের মত তোমার বর্শার চমক দেখল।
Jua na mwezi vilisimama imara juu mahali pake katika mwanga wa mishale yako na ilipaa, pale katika uangavu wa mwanga wa mikuki yako.
12 ১২ তুমি ক্রোধে পৃথিবীর মধ্য দিয়ে এগিয়ে গেলে, আর অসন্তোষে জাতিদের পায়ে মাড়ালে।
Umetembea juu ya nchi kwa uchungu. Katika ghadhabu umepukuchua mataifa.
13 ১৩ তুমি যাত্রা করলে, তোমার অভিষিক্ত লোককে রক্ষা করতে, উদ্ধারের জন্য তুমি দুষ্টুদের নেতাকে আঘাত করলে, তার দেশকে সম্পূর্ণভাবে ধ্বংস করে দিলে।
Ulikwenda nje kwaajili ya wokovu wa watu wako, Kwaajili ya wokovu wa mteule wako. Wewe pondaponda kichwa cha nyumba ya mwovu kuweka wazi msingi wa shingo. (Sela)
14 ১৪ যখন তার যোদ্ধারা আমাদের ছড়িয়ে দেবার জন্য ভীষণভাবে আক্রমণ করল, তখন তারা তাদের মতই আনন্দ করছিল যারা গোপনে তার দুঃখীদের গ্রাস করে আনন্দ পায়। তুমি তাদের নেতাকে তারই বর্শা দিয়ে বিঁধলে।
Umekichoma kichwa cha wapiganaji wake kwa mshale wake mwenyewe sababu walikuja kama upepo kututawanya sisi, wivu wao ulikuwa kama mtu ambaye anamteketeza masikini katika mahali pamaficho.
15 ১৫ তুমি নিজের ঘোড়া নিয়ে সমুদ্র দিয়ে গেলে। সেই মহাজলরাশি তোলপাড় করলে।
Umesafiri juu ya bahari kwa farasi wako, na kuyapita maji makuu.
16 ১৬ আমি শুনলাম ও আমার অন্তর কেঁপে উঠল, সেই শব্দে আমার ঠোঁটও কেঁপে উঠল, আমার হারে পচন প্রবেশ করল, আমার নিজের স্থানে কেঁপে উঠলাম, কারণ আমাকে সঙ্কটের দিনের ধৈর্য্য ধরে অপেক্ষা করব, যখন সেই সমস্ত লোকদের উপরে কষ্ট নেমে আসবে যারা আমাদের অত্যাচার করেছে।
Nilisikia, na ndani yangu nilitetemeka! midomo yangu ilitetemesha sauti. Uozo unakuja katika mifupa yangu, na chini yangu mwenyewe nilitetemeka kama nasubiri kwaajili ya siku ya kuhuzunisha ifike juu ya watu waliotushambulia sisi.
17 ১৭ যদিও ডুমুরগাছে ফুল হবে না, আঙ্গুরগাছে ফল ধরবে না, যদিও জিতবৃক্ষে ফল ধরবে না ও ক্ষেত্রে খাদ্যর জন্য কোন শস্য হবে না, খোঁয়াড়ে মেষপাল থাকবে না, গোয়ালে গরু থাকবে না;
Ingawa mtini hauchipui na hauzai kutokana na mzababibu; na ingawa kuzaa kwa mti wa mzaituni hakuridhishi na mashamba hayatoi chakula; na ingawa kundi mifugo limetoweka na hakuna ng'ombe katika zizi, hiki ndicho nitakacho kifanya.
18 ১৮ তবুও আমি সদাপ্রভুকে নিয়ে আনন্দ করব, আমার উদ্ধারকর্তা সদাপ্রভুতে উল্লাসিত হব।
Bado, nitafurahia katika Yahwe. Nitakuwa nafuraha kwa sababu ya Mungu wa wokovu wangu.
19 ১৯ প্রভু সদাপ্রভুই আমার শক্তি, তিনি আমার পা হরিণের পায়ের মত করেন, তিনি আমাকে উঁচুঁ উঁচু জায়গায় যাবার ক্ষমতা দেন। প্রধান বাদ্যকরের জন্য; আমার তারযুক্ত যন্ত্রে।
Bwana Yahwe ni nguvu yangu na anaifanya miguu yangu kama ya kulungu. Ananifanya mimi niende mbele mahali pangu pa juu. - kufuata maelekezo ya muziki, katika vyombo vyangu vya nyuzi.