< আদিপুস্তক 21 >
1 ১ সদাপ্রভু নিজের কথা অনুযায়ী সারার যত্ন নিলেন; সদাপ্রভু যা বলেছেন, সারার প্রতি তাই করলেন।
Yehova anakomera mtima Sara monga ananenera, ndipo Yehovayo anachita monga momwe analonjezera.
2 ২ সারা গর্ভবতী হয়ে ঈশ্বরের বলা নির্দিষ্ট দিনের অব্রাহামের বৃদ্ধ বয়সে তাঁর জন্য একটি ছেলের জন্ম দিলেন।
Sara anakhala ndi pathupi ndipo anamuberekera Abrahamu mwana wamwamuna mu ukalamba wake, pa nyengo imene Mulungu anamulonjeza.
3 ৩ অব্রাহাম সারার গর্ভজাত নিজের ছেলের নাম ইস্হাক অর্থাৎ হাস্য, রাখলেন।
Abrahamu anapereka dzina loti Isake kwa mwana wamwamuna amene Sara anamuberekera.
4 ৪ পরে ঐ ছেলে ইস্হাকের আট দিন বয়সে অব্রাহাম ঈশ্বরের আজ্ঞানুসারে তাঁর ত্বকছেদ করলেন।
Isake atakwanitsa masiku asanu ndi atatu, Abrahamu anamuchita mdulidwe monga Mulungu anamulamulira.
5 ৫ যখন ইসহাকের জন্ম হয়, তখন অব্রাহামের একশো বছর বয়স ছিল।
Abrahamu anali ndi 100 pamene mwana wake Isake anabadwa.
6 ৬ আর সারা বললেন, “ঈশ্বর আমাকে হাঁসালেন; যে কেউ এটা শুনবে, সে আমার সঙ্গে হাসবে।”
Sara anati, “Mulungu wandibweretsera mseko, ndipo aliyense amene adzamva zimenezi adzaseka nane pamodzi.”
7 ৭ তিনি আরও বললেন, “সারা শিশুদেরকে স্তন পান করাবে, এমন কথা অব্রাহামকে কে বলতে পারত? কারণ আমি তাঁর বৃদ্ধ বয়সে তাঁর জন্য ছেলের জন্ম দিলাম!”
Ndipo anawonjezera kuti, “Ndani akanamuwuza Abrahamu kuti Sara nʼkudzayamwitsako ana? Chonsecho ndamubalira mwana wamwamuna kuwukalamba wake.”
8 ৮ পরে বালকটি বড় হয়ে স্তন পান ত্যাগ করল এবং যে দিন ইস্হাক স্তন পান ত্যাগ করল, সেই দিন অব্রাহাম মহাভোজ প্রস্তুত করলেন।
Mwana uja anakula mpaka kumuletsa kuyamwa. Tsiku lomuletsa Isake kuyamwa, Abrahamu anakonza phwando lalikulu.
9 ৯ আর মিস্রীয়া হাগার অব্রাহামের জন্য যে ছেলের জন্ম দিয়েছিল, সারা তাকে ঠাট্টা করতে দেখলেন।
Koma Sara anaona kuti mwana wamwamuna amene Hagara Mwigupto anamuberekera Abrahamu amamuseka,
10 ১০ তাতে তিনি অব্রাহামকে বললেন, “তুমি ঐ দাসীকে ও ওর ছেলেকে তাড়িয়ে দাও; কারণ আমার ছেলে ইস্হাকের সঙ্গে ঐ দাসীর ছেলে উত্তরাধিকারী হবে না।”
ndipo anati kwa Abrahamu, “Muchotse mdzakazi ndi mwana wake wamwamunayu, pakuti mwana wa kapolo sadzagawana chuma ndi mwana wanga Isake.”
11 ১১ এই কথায় অব্রাহাম নিজের ছেলের কারণে অতি দুঃখিত হলেন।
Nkhaniyi inamumvetsa chisoni kwambiri Abrahamu chifukwa imakhudza mwana wake.
12 ১২ কিন্তু ঈশ্বর অব্রাহামকে বললেন, “ঐ বালকের কারণে ও তোমার ঐ দাসীর কারণে দুঃখিত হয়ো না; সারা তোমাকে যা বলছে, তার সেই কথা শোন; কারণ ইস্হাকের মাধ্যমে তোমার বংশ আখ্যাত হবে।
Koma Mulungu anamuwuza Abrahamu kuti, “Usamve chisoni motero ndi mnyamatayu ndi mdzakazi wakoyu. Mvetsera chilichonse chomwe Sara akukuwuza, chifukwa zidzukulu zako zidzachokera mwa Isake.
13 ১৩ আর ঐ দাসীর ছেলে থেকেও আমি এক জাতি তৈরী করব, কারণ সে তোমার বংশীয়।”
Mwana wa mdzakazi wakoyu ndidzamusandutsa mtundu wa anthu chifukwa ndi mwana wako.”
14 ১৪ পরে অব্রাহাম ভোরবেলায় উঠে রুটি ও জলের থলি নিয়ে হাগারের কাঁধে দিয়ে ছেলেটিকে সমর্পণ করে তাকে বিদায় করলেন। তাতে সে চলে গিয়ে বের-শেবা মরুপ্রান্তে ঘুরে বেড়াল।
Mmamawa wake, Abrahamu anatenga chakudya ndi botolo la madzi nazipereka kwa Hagara. Anasenzetsa Hagara nawaperekeza pangʼono ndi mnyamatayo. Hagara ananyamuka nayendayenda mʼchipululu cha Beeriseba.
15 ১৫ যখন থলির জল শেষ হল, তাতে সে এক ঝোপের নীচে ছেলেটিকে ফেলে রাখল;
Madzi atatha mʼbotolo muja, anamuyika mnyamatayo pansi pa zitsamba.
16 ১৬ তারপর সে তার কাছ থেকে কিছুটা দূরে গিয়ে বসল, কারণ সে বলল, “ছেলেটির মৃত্যু আমি দেখব না।” আর সে তার কাছ থেকে দূরে বসে উচ্চৈঃস্বরে কাঁদতে লাগল।
Kenaka Hagara anachoka nakakhala pansi cha pakatalipo, pafupifupi mamita makumi asanu ndi anayi, popeza mʼmaganizo mwake amati, “Sindingaonerere mwanayu akufa.” Ndipo anakhala pansi cha poteropo nʼkumalira.
17 ১৭ ঈশ্বর ছেলেটির বর শুনলেন; এবং ঈশ্বরের দূত আকাশ থেকে ডেকে হাগারকে বললেন, “হাগার, তোমার কি হল? ভয় কর না, ছেলেটি যেখানে আছে, ঈশ্বর সেখান থেকে তার রব শুনলেন;
Mulungu anamva mnyamatayo akulira ndipo mngelo wa Mulungu anayankhula kwa Hagara kuchokera kumwamba nati, “Chavuta nʼchiyani Hagara? Usachite mantha; Mulungu wamva kulira kwa mnyamatayo pamene wagonapo.
18 ১৮ তুমি ওঠ, ছেলেটিকে তোলো এবং তাকে উত্সাহ দাও; কারণ আমি তার মধ্যে দিয়ে এক মহাজাতি তৈরী করব।”
Munyamule mnyamatayo ndipo umugwire dzanja pakuti ndidzamupanga kukhala mtundu waukulu.”
19 ১৯ তখন ঈশ্বর তার চোখ খুলে দিলেন এবং সে এক জলের কুয়ো দেখতে পেল। সে সেখানে গিয়ে জলের থলিতে জল ভরে ছেলেটিকে পান করাল।
Kenaka Mulungu anatsekula maso a Hagara ndipo anaona chitsime cha madzi. Choncho anapita nadzaza botolo lija ndi madzi ndi kumupatsa mnyamatayo kuti amwe.
20 ২০ পরে ঈশ্বর ছেলেটির সঙ্গে ছিলেন এবং সে বড় হয়ে উঠল। সে মরুভূমি থেকে ধনুকধারী হয়ে উঠল।
Mulungu anali ndi mnyamatayo pamene ankakula. Anakhala ku chipululu nakhala katswiri wolasa uta.
21 ২১ সে পারন প্রান্তরে বাস করল এবং তার মা তার বিয়ের জন্য মিশর দেশ থেকে একটি মেয়ে আনল।
Akukhala ku chipululu cha Parani, mayi ake anamupezera mkazi wochokera ku Igupto.
22 ২২ ঐ দিনের অবীমেলক এবং তাঁর সেনাপতি ফীখোল অব্রাহামকে বললেন, “আপনি যা কিছু করেন, সে সব কিছুতেই ঈশ্বর আপনার সঙ্গী।”
Pa nthawiyo, Abimeleki ndi Fikolo wamkulu wankhondo wake anati kwa Abrahamu, “Mulungu ali nawe pa chilichonse umachita.
23 ২৩ “অতএব আপনি এখন এই জায়গায় ঈশ্বরের দিব্যি করে আমাকে বলুন যে, আমার প্রতি ও আমার ছেলে ও বংশধরদের প্রতি বিশ্বাসঘাতকতা করবেন না; আমি আপনার যেমন চুক্তির প্রতি বিশ্বস্ততা করেছি, আপনিও আমার প্রতি ও আপনার বাসস্থান এই দেশের প্রতি সেরকম চুক্তির প্রতি বিশ্বস্ততা করবেন।”
Tsopano undilumbirire ine pano pamaso pa Mulungu kuti sudzachita mwa chinyengo ndi ine kapena ana anga kapena zidzukulu zanga. Undionetse ine pamodzi ndi dziko limene ukukhalamo ngati mlendo, kukoma mtima kokhala ngati kumene ndinakuonetsa ine.”
24 ২৪ তখন অব্রাহাম বললেন, “শপথ করব।”
Abrahamu anati, “Ine ndikulumbira.”
25 ২৫ কিন্তু অবীমেলকের দাসেরা একটি জলপূর্ণ কূপ সবলে অধিকার করেছিল, এই জন্য অব্রাহাম অবীমেলককে অভিযোগ করলেন।
Kenaka Abrahamu anadandaula kwa Abimeleki pa za chitsime chimene antchito a Abimeleki analanda.
26 ২৬ অবীমেলক বললেন, “এই কাজ কে করেছে, তা আমি জানি না; আপনিও আমাকে জানাননি এবং আমিও কেবল আজ এ কথা শুনলাম।”
Koma Abimeleki anati, “Ine sindikudziwa amene anachita zimenezi. Iwe sunandiwuze, ndipo ndazimva lero zimenezi.”
27 ২৭ পরে অব্রাহাম ভেড়া ও গরু নিয়ে অবীমেলককে দিলেন এবং উভয়ে একটি নিয়ম তৈরী করলেন।
Choncho Abrahamu anabweretsa nkhosa ndi ngʼombe nazipereka kwa Abimeleki, ndipo anthu awiriwo anachita pangano.
28 ২৮ আর অব্রাহাম পাল থেকে সাতটা বাচ্চা ভেড়া আলাদা করে রাখলেন।
Abrahamu anapatulako ana ankhosa aakazi asanu ndi awiri kuchoka pagulu la nkhosa zina,
29 ২৯ অবীমেলক অব্রাহামকে জিজ্ঞাসা করলেন, “আপনি কি অর্থে এই সাত বাচ্চা ভেড়া আলাদা করে রাখলেন?”
ndipo Abimeleki anafunsa Abrahamu, “Kodi tanthauzo lake la ana ankhosa aakazi asanu ndi awiri amene wawapatula pawokhawa nʼchiyani?”
30 ৩০ তিনি বললেন, “আমি যে এই কুয়ো খুঁড়েছি, তাঁর প্রমাণের জন্য আমার থেকে এই সাত বাচ্চা ভেড়া আপনাকে গ্রহণ করতে হবে।”
Iye anayankha kuti, “Landirani ana ankhosa aakazi kuchokera mʼdzanja langa ngati umboni kuti ndinakumba chitsime ichi.”
31 ৩১ এজন্য তিনি সে জায়গার নাম বের-শেবা [শপথের কুয়ো] রাখলেন, কারণ সেই জায়গায় তাঁরা উভয়ে শপথ করলেন।
Kotero malo amenewo anatchedwa Beeriseba, chifukwa anthu awiriwo analumbirirapo malumbiro.
32 ৩২ এই ভাবে তাঁরা বের-শেবাতে নিয়ম তৈরী করলেন এবং পরে অবীমেলক ও তাঁর সেনাপতি ফীখোল উঠে পলেষ্টীয়দের দেশে ফিরে গেলেন।
Atatha kuchita pangano pa Beeriseba, Abimeleki ndi Fikolo mkulu wankhondo wake anabwerera ku dziko la Afilisti.
33 ৩৩ পরে অব্রাহাম বের-শেবায় ঝাউগাছ রোপণ করে সেই জায়গায় অনন্তকালস্থায়ী ঈশ্বর সদাপ্রভুর নামে উপাসনা করলেন।
Abrahamu anadzala mtengo wa bwemba ku Beeriseba, ndipo anapemphera pamenepo mʼdzina la Yehova, Mulungu Wamuyaya.
34 ৩৪ অব্রাহাম পলেষ্টীয়দের দেশে অনেক দিন বাস করলেন।
Ndipo Abrahamu anakhala mʼdziko la Afilisti kwa nthawi yayitali.