< যাত্রাপুস্তক 1 >
1 ১ ইস্রায়েলের ছেলেরা, যাঁরা মিশর দেশে গিয়েছিলেন, পরিবারের সবাই যাকোবের সঙ্গে গিয়েছিলেন, তাঁদের নাম হল;
Awa ndi mayina a ana a Israeli amene anapita ku Igupto pamodzi ndi Yakobo abambo awo, aliyense ndi banja lake:
2 ২ রূবেন, শিমিয়োন, লেবি ও যিহূদা,
Rubeni, Simeoni, Levi, Yuda;
3 ৩ ইষাখর, সবূলূন ও বিন্যামীন,
Isakara, Zebuloni, Benjamini;
4 ৪ দান, নপ্তালি, গাদ ও আশের।
Dani, Nafutali; Gadi ndi Aseri.
5 ৫ যাকোবের বংশ থেকে মোট সত্তর জন মানুষ ছিল; আর যোষেফ মিশরেই ছিলেন।
Anthu onse obadwa mwa Yakobo analipo 70. Yosefe nʼkuti ali kale ku Igupto.
6 ৬ পরে যোষেফ, তাঁর ভায়েরা ও সেই দিনের র সমস্ত লোক মারা গেলেন।
Tsono Yosefe ndi abale ake onse ndiponso mʼbado wawo wonse anamwalira.
7 ৭ আর ইস্রায়েলের সন্তানেরা ফলবান হল, সংখ্যায় অনেক বৃদ্ধি পেল, খুব শক্তিশালী হয়ে উঠল এবং তাদের মাধ্যমে দেশ ভরে গেল।
Koma Aisraeli anaberekana ndi kuchuluka kwambiri nakhala amphamvu kwambiri, kotero kuti anadzaza dzikolo.
8 ৮ পরে মিশরে এক নতুন রাজা উঠলেন, যিনি যোষেফকে চিনতেন না।
Pambuyo pake mfumu yatsopano imene sinkamudziwa Yosefe, inayamba kulamulira dziko la Igupto.
9 ৯ তিনি তাঁর প্রজাদেরকে বললেন, “দেখ, আমাদের থেকে ইস্রায়েলের সন্তানরা সংখ্যায় বেশি ও শক্তিশালী;
Iyo inati kwa anthu ake, “Taonani, Aisraeli achuluka ndipo ndi amphamvu kwambiri kuposa ife.
10 ১০ এস, আমরা তাদের সঙ্গে বুদ্ধির সঙ্গে ব্যবহার করি, নাহলে তারা বৃদ্ধি পাবে এবং যুদ্ধের দিন তারাও শত্রুদের দলে যোগ দিয়ে আমাদের সঙ্গে যুদ্ধ করে এবং এই দেশ থেকে চলে যায়।”
Tiyeni tiwachenjerere. Tikapanda kutero adzachuluka kuposa ife, ndipo ngati kutakhala nkhondo, adzadziphatika kwa adani athu nadzamenyana nafe, kenaka nʼkudzachoka mʼdziko muno.”
11 ১১ অতএব তারা কঠিন পরিশ্রম করিয়ে তাদের কষ্ট দেবার জন্য তাদের উপরে শাসকদেরকে নিযুক্ত করল। আর তারা ফরৌণের জন্য ভান্ডারের নগর, পিথোম ও রামিষেষ তৈরী করল।
Kotero anayika akapitawo kuti aziwazunza ndi kuwagwiritsa ntchito yolemetsa mokakamiza. Iwo anamangira Farao mizinda ya Pitomu ndi Ramesesi kumene ankasungirako chakudya.
12 ১২ কিন্তু তারা তাদের মাধ্যমে যত দুঃখ পেল, ততই বৃদ্ধি পেতে ও ছড়িয়ে পড়তে লাগল; তাই ইস্রায়েল সন্তানদের জন্য তারা খুব চিন্তিত হয়ে পড়ল।
Koma pamene ankawazunza kwambiri, Aisraeli ndiye ankachulukirachulukira mpaka kubalalikira mʼdziko lonse. Kotero Aigupto anayamba kuopa Aisraeliwo
13 ১৩ আর মিশরীয়েরা নিষ্ঠুর ভাবে ইস্রায়েল সন্তানদের দাসের মত কাজ করালো;
ndipo anawagwiritsa ntchito mwankhanza kwambiri.
14 ১৪ তারা কাদা তৈরির কাজে, ইট ও ক্ষেতের সমস্ত কাজে দাসের মত খাটিয়ে তাদের জীবন কষ্টকর করে তুলল। তারা তাদের দিয়ে যে সব দাসের কাজ করাতো, সে সমস্ত নিষ্ঠুর ভাবে করাতো।
Aigupto anachititsa moyo wa Aisraeli kukhala owawa kwambiri powagwiritsa ntchito yakalavulagaga yowumba njerwa ndi kuponda dothi lomangira, pamodzi ndi ntchito zina zosiyanasiyana zamʼminda. Iwo anakakamiza Aisraeli mwankhanza kuti agwire ntchito yowawayi.
15 ১৫ পরে মিশরের রাজা শিফ্রা ও পূয়া নামে দুই ইব্রীয় ধাত্রীকে এই কথা বললেন,
Mfumu ya Igupto inati kwa azamba a Chihebri omwe mayina awo anali Sifira ndi Puwa,
16 ১৬ “যে দিনের তোমরা ইব্রীয় স্ত্রীদের ধাত্রীর কাজ করবে ও তাদেরকে প্রসবের দিন দেখবে, যদি ছেলে হয়, তাকে হত্যা করবে; আর যদি মেয়ে হয়, তাকে জীবিত রাখবে।”
“Mukamathandiza amayi a Chihebri pa mwala wochirira, muzionetsetsa kuti akabadwa mwana wamwamuna muzipha, koma akakhala wamkazi muzimuleka akhale ndi moyo.”
17 ১৭ কিন্তু ঐ ধাত্রীরা ঈশ্বরকে ভয় করত, সুতরাং মিশরের রাজার আদেশ না মেনে ছেলে সন্তানদের জীবিত রাখত।
Koma azambawo ankaopa Mulungu ndipo sanachite zimene mfumu ya Igupto inawawuza kuti achite. Iwo analeka ana aamuna kuti akhale ndi moyo.
18 ১৮ তাই মিশরের রাজা সেই ধাত্রীদের ডেকে বললেন, “এ রকম কাজ কেন করেছ? ছেলে সন্তানদের কেন জীবিত রেখেছ?”
Kenaka mfumu ya Igupto inayitanitsa azamba aja ndi kuwafunsa kuti, “Chifukwa chiyani mwachita zimenezi? Bwanji mwasiya ana aamuna kuti akhale ndi moyo?”
19 ১৯ ধাত্রীরা ফরৌণকে উত্তরে বলল, “ইব্রীয় স্ত্রীলোকেরা মিশরীয় স্ত্রীলোকদের মত নয়; তারা বলবতী, তাদের কাছে ধাত্রী যাবার আগেই তাদের প্রসব হয়।”
Azambawo anamuyankha Farao kuti, “Amayi a Chihebri sali ngati amayi a Chiigupto; Iwo ndi amphamvu ndipo amachira azamba asanafike.”
20 ২০ তাই ঈশ্বর ঐ ধাত্রীদের মঙ্গল করলেন এবং লোকেরা বৃদ্ধি পেয়ে খুব শক্তিশালী হল।
Kotero Mulungu anawakomera mtima azambawo, ndipo Aisraeli anapitirirabe kuchulukana nakhala amphamvu kwambiri.
21 ২১ সেই ধাত্রীরা ঈশ্বরকে ভয় করত বলে তিনি তাদের বংশের বৃদ্ধি করলেন।
Pakuti azambawo ankaopa Mulungu, Iye anawapatsa mabanja awoawo.
22 ২২ পরে ফরৌণ তাঁর সব প্রজাকে এই আদেশ দিলেন, “তোমরা [ইব্রীয়দের] জন্ম নেওয়া প্রত্যেক ছেলেকে নীল নদীতে ফেলে দেবে, কিন্তু প্রত্যেক মেয়েকে জীবিত রাখবে।”
Pamenepo Farao analamulira anthu ake onse kuti, “Mwana wamwamuna aliyense akabadwa, mukamuponye mu mtsinje wa Nailo, koma wamkazi mulekeni akhale ndi moyo.”