< যাত্রাপুস্তক 20 >
1 ১ ঈশ্বর এই সব কথা বললেন,
Sai Allah ya faɗi waɗannan kalmomi ya ce,
2 ২ আমি তোমার ঈশ্বর সদাপ্রভু, যিনি মিশর দেশ থেকে, দাসত্বের ঘর থেকে তোমাকে বের করে আনলেন।
“Ni ne Ubangiji Allahnka, wanda ya fitar da ku daga Masar, daga ƙasar bauta.
3 ৩ আমার সাক্ষাৎে তোমার অন্য দেবতা না থাকুক।
“Ba za ka yi wa kanka waɗansu alloli ba sai ni.
4 ৪ তুমি আমার জন্য ক্ষোদিত প্রতিমা তৈরী কোরো না; উপরের স্বর্গে, নীচের পৃথিবীতে ও পৃথিবীর নীচে জলের মধ্যে যা যা আছে, তাদের কোনো মূর্ত্তি তৈরী কোরো না,
Ba za ka yi wa kanka waɗansu alloli a siffar wani abu a sama a bisa, ko a ƙarƙashin ƙasa, ko a ƙarƙashin ruwa ba.
5 ৫ তুমি তাদের কাছে প্রণাম কোরো না এবং তাদের সেবা কোরো না; কারণ আমি সদাপ্রভু তোমার ঈশ্বর, আমি ঈর্ষাপরায়ণ ঈশ্বর; আমি পূর্বপুরুষদের অপরাধের শাস্তি সন্তানদের উপরে দিই, যারা আমাকে ঘৃণা করে, তাদের তৃতীয় চতুর্থ পুরুষ পর্যন্ত দিই;
Ba za ka durƙusa gare su, ko ka yi musu sujada ba. Gama ni, Ubangiji Allahnka mai kishi ne, nakan hukunta’ya’ya har tsara ta uku da ta huɗu na waɗanda suke ƙina,
6 ৬ কিন্তু যারা আমাকে ভালবাসে ও আমার সমস্ত আদেশ পালন করে, আমি তাদের হাজার পুরুষ পর্যন্ত দয়া করি।
amma ina nuna ƙauna ga tsara dubbai na waɗanda suke ƙaunata, suke kuma kiyaye umarnaina.
7 ৭ তোমার ঈশ্বর সদাপ্রভুর নাম বিনা কারণে নিও না, কারণ যে তাঁর নাম বিনা কারণে নেবে, সদাপ্রভু তাঁকে নির্দোষ হিসাবে ধরবেন না।
Ba za ka yi amfani da sunan Ubangiji Allahnka a banza ba, gama Ubangiji zai hukunta duk wanda ya mai da sunansa banza.
8 ৮ তুমি আমার জন্য বিশ্রামবার পবিত্র রাখতে তা স্মরণ কোরো।
Ka tuna da ranar Asabbaci domin ka kiyaye ta da tsarki.
9 ৯ ছদিন কাজ কোরো, নিজের সমস্ত কাজ কোরো;
Kwana shida za ka yi dukan aikinka,
10 ১০ কিন্তু সপ্তম দিন তোমার ঈশ্বর সদাপ্রভুর উদ্দেশ্যে বিশ্রামদিন; সে দিন তুমি কি তোমার ছেলে কি মেয়ে, কি তোমার দাস কি দাসী, কি তোমার পশু, কি তোমার ফটকের কাছে থাকা বিদেশী, কেউ কোনো কাজ কোরো না;
amma rana ta bakwai Asabbaci ne ga Ubangiji, Allahnka. A ranar ba za ka yi wani aiki ba, ko kai, ko ɗanka, ko’yarka, ko bawa, ko baiwa, ko dabbarka, ko baƙon da yake zama tare da kai.
11 ১১ কারণ আমি, সদাপ্রভু, আকাশমণ্ডল ও পৃথিবী, সমুদ্র ও সেই সবের মধ্যে সব জিনিস ছয় দিনের তৈরী করে সপ্তম দিনের বিশ্রাম করেছি; সেইজন্য আমি, সদাপ্রভু, বিশ্রামদিন কে আশীর্বাদ করলাম এবং পবিত্র করে নিজের জন্য সংরক্ষণ করলাম।
Gama kwana shida Ubangiji ya halicci sama da ƙasa, da teku, da duk abin da yake cikinsu, amma ya huta a rana ta bakwai. Saboda haka Ubangiji ya albarkaci ranar Asabbaci, ya kuma mai da ita mai tsarki.
12 ১২ তোমার বাবাকে ও তোমার মাকে সম্মান কোরো, যেন তোমার ঈশ্বর সদাপ্রভু তোমাকে যে দেশ দেবেন, সেই দেশে তুমি দীর্ঘদিন বাস করতে পারো।
Ka girmama mahaifinka da mahaifiyarka, domin ka yi tsawon rai a ƙasar da Ubangiji Allahnka yake ba ka.
13 ১৩ তোমরা নরহত্যা করো না।
Ba za ka yi kisankai ba.
14 ১৪ তোমরা কারও সঙ্গে ব্যভিচার কোরো না।
Ba za ka yi zina ba.
15 ১৫ তোমরা কারও থেকে কিছু চুরি কোরো না।
Ba za ka yi sata ba.
16 ১৬ তোমরা তোমার প্রতিবেশীর বিরুদ্ধে মিথ্যা সাক্ষ্য দিও না।
Ba za ka ba da shaidar ƙarya a kan maƙwabcinka ba.
17 ১৭ তোমার প্রতিবেশীর বাড়িতে তোমরা লোভ কোরো না; প্রতিবেশীর স্ত্রীতে, কিম্বা তার দাসে কি দাসীতে, অথবা তাঁর গরুতে কি গাধাতে, প্রতিবেশীর কোনো জিনিসেই লোভ কোরো না।
Ba za ka yi ƙyashin gidan maƙwabcinka ba. Ba za ka yi ƙyashin matar maƙwabcinka ba, ko bawansa, ko baiwarsa, ko sansa, ko jakinsa, ko duk abin da yake na maƙwabcinka ba.”
18 ১৮ তখন সব লোক মেঘগর্জ্জন, বিদ্যুৎ, তূরীধ্বনি ও ধোঁয়ায় পরিপূর্ণ পর্বত দেখল; যখন লোকেরা সেটি দেখল, তারা ভীত হল এবং দূরে দাঁড়িয়ে থাকলো।
Da mutane suka ga tsawa da walƙiya, suka ji karar ƙaho, suka kuma ga dutsen yana hayaƙi, sai suka yi rawar jiki don tsoro. Suka tsaya da nisa
19 ১৯ আর তারা মোশিকে বলল, “তুমিই আমাদের সঙ্গে কথা বল, আমরা শুনব; কিন্তু ঈশ্বর আমাদের সঙ্গে যেন কথা না বলেন, না হলে আমরা মারা যাবো।”
suka ce wa Musa, “Ka yi magana da mu da kanka, za mu kasa kunne. Amma kada Allah ya yi mana magana, don kada mu mutu.”
20 ২০ মোশি লোকদেরকে বললেন, “ভয় কোরো না; কারণ তোমাদের পরীক্ষার জন্য এবং তোমরা যেন পাপ না কর, এই জন্য নিজের ভয়ানকতা তোমাদের চক্ষুগোচর করার জন্য ঈশ্বর এসেছেন।”
Musa ya ce wa mutane, “Kada ku ji tsoro, gama Allah ya zo don yă gwada ku, don ku riƙa girmama shi, don kuma kada ku yi zunubi.”
21 ২১ তখন লোকেরা দূরে দাঁড়িয়ে থাকলো; আর মোশি ঘন অন্ধকারের কাছে চলে গেলেন, যেখানে ঈশ্বর ছিলেন।
Sa’ad da mutane suka tsattsaya da nesa, sai Musa ya matsa kusa da girgije mai duhu, inda Allah yake.
22 ২২ পরে সদাপ্রভু মোশিকে বললেন, “তুমি ইস্রায়েল সন্তানদের এই কথা গুলি অবশ্যই বলবে, তোমরা নিজেরাই দেখলে যে, আমি স্বর্গ থেকে তোমাদের সঙ্গে কথা বললাম।
Sa’an nan Ubangiji ya ce wa Musa, “Ka faɗa wa Isra’ilawa wannan. ‘Kun gani da kanku cewa na yi magana da ku daga sama.
23 ২৩ তোমরা আমার পাশাপাশি অন্য দেবতা তৈরী কর না; নিজেদের জন্য রূপার দেবতা কি সোনা দিয়ে দেবতা তৈরী কোরো না।
Kada ku yi waɗansu alloli in ban da ni, kada ku yi wa kanku allolin azurfa ko na zinariya.
24 ২৪ তুমি আমার জন্যে মাটি দিয়ে এক বেদি তৈরী করবে এবং তার উপরে তোমার হোমবলি ও মঙ্গলের জন্য বলি, তোমার ভেড়া ও তোমার গরু উৎসর্গ করবে। আমি যে যে জায়গায় আমার নাম মনে করাব, সে জায়গায় তোমার কাছে এসে তোমাকে আশীর্বাদ করব।
“‘Ku yi mini bagaden ƙasa, ku kuma miƙa mini hadaya ta ƙonawa da hadaya ta salama, za ku hadayar da tumakinku da awakinku da shanu. Duk inda na sa a girmama sunana, zan zo wurinku, in sa muku albarka.
25 ২৫ তুমি যদি আমার জন্য পাথর দিয়ে বেদি তৈরী কর, তবে খোদাই করা পাথরে তা তৈরী কোরো না, কারণ তার উপরে অস্ত্র তুললে তুমি তা অপবিত্র করবে।
In kuka yi mini bagade dutse, kada ku gina shi da sassaƙaƙƙun duwatsu, gama inda guduma ta taɓa duwatsun, sun haramtu ke nan.
26 ২৬ আর আমার বেদির উপরে সিঁড়ি দিয়ে উঠ না, না হলে তার উপরে তোমার উলঙ্গতা অনাবৃত হবে।”
Kada ku gina wa bagadena matakala, domin kada yayinda wani yana hawa, mutane su ga tsiraicinsa.’