< যাত্রাপুস্তক 11 >

1 আর সদাপ্রভু মোশিকে বললেন, “আমি ফরৌণের ও মিশরের উপরে আর এক মহামারী আনব, তারপরে সে তোমাদেরকে এই স্থান থেকে ছেড়ে দেবে এবং ছেড়ে দেবার দিনের তোমাদেরকে নিশ্চয়ই এখান থেকে একেবারে তাড়িয়ে দেবে।
Tsopano Yehova anati kwa Mose, “Ine ndidzalanga Farao pamodzi ndi Aigupto onse ndi mliri umodzi wotsiriza. Zikadzachitika izi iye adzakulolani kuti mutuluke mʼdziko lino. Ndithu pamene azidzakutulutsani adzachita ngati akukuyingitsani.
2 তুমি লোকেদেরকে নির্দেশ দাও, আর প্রত্যেক পুরুষ তার প্রতিবেশীর থেকে ও প্রত্যেক স্ত্রী তার প্রতিবাসিনী থেকে রূপার ও সোনার গয়না চেয়ে নিক।”
Awuze anthu kuti mwamuna aliyense ndi mkazi aliyense apemphe kwa mnansi wake ziwiya zasiliva ndi golide.”
3 আর সদাপ্রভু মিশরীয়দের চোখে লোকদেরকে অনুগ্রহের পাত্র করলেন। আবার মিশর দেশে মোশি ফরৌণের দাসেদের ও প্রজাদের চোখে খুব মহান ব্যক্তি হয়ে উঠলেন।
Tsono Yehova anachititsa Aigupto kuti akomere mtima Aisraeli. Komanso Mose anali wotchuka kwambiri mʼdziko la Igupto, pamaso pa nduna za Farao ndi anthu onse.
4 মোশি আরও বললেন, “সদাপ্রভু এই কথা বলেন, ‘আমি মাঝরাতে মিশরের মধ্যে দিয়ে যাব।
Tsono Mose anawuza Farao kuti, “Pakati pa usiku, Yehova adzayenda pakati pa anthu a ku Igupto.
5 তাতে সিংহাসনে বসা ফরৌণের প্রথমজাত থেকে যাঁতা পেষণকারিণী দাসীর প্রথমজাত পর্যন্ত মিশর দেশের সকল প্রথমজাত মরবে।
Ndipo mwana aliyense wamwamuna wachisamba adzafa, kuyambira mwana wamwamuna wa Farao amene amakhala pa mpando waufumu, mpaka mwana wamwamuna wachisamba wa mdzakazi wake amene ali naye pa mtondo, komanso ana oyamba a ziweto.
6 আর যেরকম কখনও হয়নি ও হবে না, সমস্ত মিশর দেশে এমন মহাকোলাহল হবে।
Kudzakhala kulira kwakukulu mʼdziko lonse la Igupto, kumene sikunachitikepo ndipo sikudzachitikanso.
7 কিন্তু সমস্ত ইস্রায়েল সন্তানের মধ্যে মানুষের কি পশুর বিরুদ্ধে একটা কুকুরও চিত্কার করবে না, যেন আপনারা জানতে পারেন যে, সদাপ্রভু মিশরীয় ও ইস্রায়েলীয়ের মধ্যে প্রভেদ করেন।’
Koma pakati pa Aisraeli, ngakhale galu sadzawuwa munthu aliyense kapena chiweto!” Kotero mudzadziwa kuti Yehova ndiye wasiyanitsa pakati pa Igupto ndi Israeli.
8 আর তোমার এই দাসেরা সবাই আমার কাছে নেমে আসবে ও প্রণাম করে আমাকে বলবে, ‘তুমি ও তোমার অনুগামী সব লোকেরা যাও,’ তারপর আমি বেরিয়ে আসব।” তখন তিনি খুব রেগে গিয়ে ফরৌণের কাছ থেকে বেরিয়ে গেলেন।
Nduna zanu zonse zidzabwera kwa ine, kugwada pamaso panga ndi kunena kuti, “Pita iwe ndi anthu ako onse amene akukutsatirawa! Zimenezi zikadzachitika ine ndidzachoka.” Ndipo Mose anachoka kwa Farao atakwiya kwambiri.
9 আর সদাপ্রভু মোশিকে বলেছিলেন, “ফরৌণ তোমাদের কথায় মনোযোগ দেবে না, আমি অনেক অদ্ভুত জিনিস মিশর দেশে করব।”
Yehova ananena kwa Mose kuti, “Farao adzakana kukumvera, kuti zodabwitsa zanga zichuluke mʼdziko la Igupto.”
10 ১০ মোশি ও হারোণ ফরৌণের সামনে এই সব অদ্ভুত কাজ করেছিলেন; আর সদাপ্রভু ফরৌণের অন্তর কঠিন করলেন, আর তিনি তাঁর দেশ থেকে ইস্রায়েলের লোকদের ছাড়লেন না।
Mose ndi Aaroni anachita zodabwitsa zonsezi pamaso pa Farao koma Yehova anawumitsa mtima wa Farao, ndipo sanalole kuti Aisraeli atuluke mʼdziko lake.

< যাত্রাপুস্তক 11 >