< দানিয়েল 4 >

1 রাজা নবূখদনিৎসর তাঁর এই সংবাদ সমস্ত লোকের কাছে, সমস্ত জাতির এবং পৃথিবীর বিভিন্ন ভাষার লোকদের কাছে পাঠালেন, “তোমাদের শান্তির বৃদ্ধি হোক।
Daga sarki Nebukadnezzar. Zuwa ga mutane da al’ummai da kuma kowane yare, da suke zama a duniya. Salama mai yawa ta tabbata a gare ku!
2 মহান সর্বশক্তিমান ঈশ্বর আমার জন্য যে সব চিহ্ন ও আশ্চর্য্য কাজ করেছেন তা তোমাদের জানানো আমি ভালো বলে মনে করলাম।
Ina murna in shaida muku game da alamu da al’ajabai waɗanda Allah Mafi Ɗaukaka ya yi ta wurina.
3 তাঁর চিহ্নগুলো কত মহান, তাঁর আশ্চর্য্য কাজগুলো কত শক্তিশালী! তাঁর রাজ্য অনন্তকালের রাজ্য এবং তাঁর রাজত্ব বংশপরম্পরায় স্থায়ী।”
Alamunsa da girma suke,
4 আমি, নবূখদনিৎসর, আমি আমার রাজবাড়িতে আনন্দের সঙ্গে বসবাস করছিলাম এবং রাজপ্রাসাদে আমি আমার সমৃদ্ধি উপভোগ করছিলাম।
Ni, Nebukadnezzar, ina zaune a gidana cikin fadata, ina jin daɗi ina bunkasa.
5 কিন্তু আমি একটা স্বপ্ন দেখলাম যা আমাকে ভীত করল। যখন আমি বিছানায় শুয়ে ছিলাম, তখন আমি মুর্ত্তিগুলো দেখলাম এবং আমার মনের মধ্য বিভিন্ন দর্শনগুলো আমাকে অস্থির করে তুলল।
Na yi mafarkin da ya ba ni tsoro. A sa’ad da nake kwance a gadona, siffofi da wahayoyi da suka bi ta cikin tunanina sun firgita ni.
6 তাই আমি একটি আদেশ দিলাম যেন আমার সামনে ব্যাবিলনের সমস্ত জ্ঞানী লোকদের আনা হয় যাতে তারা সেই স্বপ্নটাকে আমার জন্য ব্যাখ্যা করতে পারে।
Don haka na ba da umarni a tattaro dukan masu hikima na Babilon su bayyana a gabana domin su fassara mini mafarkin.
7 তখন যাদুকর, যারা মৃতদের সঙ্গে কথা বলত, জ্ঞানী লোকেরা এবং জ্যোতিষীরা আমার কাছে উপস্থিত হল। আমি তাদের কাছে স্বপ্নটা বললাম, কিন্তু তারা তা ব্যাখ্যা করতে পারল না।
Sa’ad da masu sihiri, da masu dabo, da masanan taurari da masu duba suka zo, na faɗa musu mafarkin, amma ba su iya fassarta mini mafarkin ba.
8 কিন্তু অবশেষে দানিয়েল আমার সামনে উপস্থিত হল, যাকে আমার দেবতার নাম অনুসারে বেল্টশৎসর নাম দেওয়া হয়েছিল এবং যার মধ্যে পবিত্র দেবতাদের আত্মা আছে। আমি তাকে স্বপ্নটা বললাম।
A ƙarshe, sai Daniyel ya zo gabana na kuma faɗa masa mafarkin. (Ana ce da shi Belteshazar, wanda aka ba shi sunan allahna kuma ruhun alloli masu tsarki suna a bisansa.)
9 “হে যাদুকরদের প্রধান বেল্টশৎসর, আমি জানি তোমার মধ্যে পবিত্র দেবতাদের আত্মা আছে এবং কোন গুপ্ত বিষয়ই তোমার কাছে খুব কঠিন নয়। আমি স্বপ্নের মধ্যে কি দেখেছি এবং এর অর্থ কি তা আমাকে বল।
Na ce, “Belteshazar, shugaban masu sihiri, na san ruhun alloli suna a kanka, babu wani asirin da zai fi ƙarfin ganewarka. Ga dai mafarkin da na yi, sai ka fassara mini.
10 ১০ বিছানায় শুয়ে আমি আমার মনে এই দর্শন দেখেছিলাম। আমি তাকিয়ে দেখলাম পৃথিবীর মাঝখানে একটা গাছ দাঁড়িয়ে আছে; তা খুবই উঁচু।
Waɗannan su ne wahayin da na gani a lokacin da nake kwance a gadona, na duba, a gabana kuwa ga wani itace a kafe a tsakiyar duniya, yana da tsawo ƙwarai.
11 ১১ গাছটা বেড়ে উঠল এবং শক্তিশালী হয়ে উঠল। তার মাথাটা গিয়ে আকাশমণ্ডল স্পর্শ করল এবং এটিকে পৃথিবীর শেষ সীমা থেকেও দেখা যাচ্ছিল।
Itacen ya yi girma ya kuma yi ƙarfi, har tsayinsa ya taɓa sarari sama; ana iya ganinsa a ko’ina a duniya.
12 ১২ তার পাতাগুলো ছিল খুবই সুন্দর ও সেটার প্রচুর ফল ছিল এবং তার মধ্যে সবার জন্য খাবার ছিল। বন্য পশুরা তার নীচে ছায়া খুঁজে পেত এবং আকাশের পাখিরা তার ডালে বাস করত; সমস্ত প্রাণীই তা থেকে খাবার পেত।
Ganyayensa suna da kyau, yana da’ya’ya jingim, abinci kuma domin kowa da kowa. A ƙarƙashinsa namun jeji suke samun wurin hutawa, kuma tsuntsayen sama suna zaune a bisa rassansa; daga cikinsa kowace halitta take cin abinci.
13 ১৩ আমি বিছানায় শুয়েই আমি আমার মনের মধ্য সেই দর্শনে দেখলাম যে, একজন পবিত্র বার্তাবাহক স্বর্গ থেকে নেমে আসলেন।
“A cikin wahayin da gani sa’ad da nake kwance a kan gadona, Na duba, a gabana kuwa ga wani ɗan saƙo, mai tsarki, yana saukowa daga sama.
14 ১৪ তিনি উঁচু স্বরে এই কথা বললেন, ‘গাছটা কেটে ফেল এবং তার ডালগুলো কেটে দাও; তার পাতাগুলো ছেঁটে ফেল এবং তার ফলগুলো ছড়িয়ে দাও। তার তলা থেকে পশুরা পালিয়ে যাক ও ডালপালা থেকে পাখিরা উড়ে যাক,
Sai ya yi kira da babbar murya ya ce, ‘A sare itacen a kuma yayyanka rassansa; a karkaɗe ganyensa a kuma warwatsar da’ya’yansa. Bari dabbobi su tashi daga ƙarƙashinsa da kuma tsuntsayen da suke a rassansa.
15 ১৫ তার শিকড়গুলোর গোড়া লোহা ও ব্রোঞ্জ দিয়ে বাঁধা অবস্থায় মাটিতে মাঠের ঘাসের মধ্যে রেখে দাও। সেটাকে আকাশের শিশিরে ভিজতে দাও এবং সেটাকে গাছপালার পশুদের মধ্যে মাটিতে বাস করতে দাও।
Amma a bar kututturen da kuma saiwoyinsa, a daure shi da ƙarfe da kuma tagulla, a bar shi a cikin ƙasa, a cikin ciyayin filaye. “‘Bari yă jiƙu da raɓar, bari yă zauna cikin dabbobi tare da tsire-tsiren duniya.
16 ১৬ তার মনকে মানুষের মন থেকে পরিবর্তন করা হোক এবং সাত বছর পর্যন্ত তাকে পশুর মন দেওয়া হোক।
Bari a canja tunaninsa irin na mutane a ba shi tunani irin na dabbobi, har sau bakwai su wuce a kansa.
17 ১৭ এই বার্তা সেই বার্তাবাহকের মাধ্যমেই দেওয়া হয়েছে, এই বিষয়টি সেই পবিত্র জনই ঘোষণা করছেন, যেন জীবিত লোকেরা জানতে পারে যে, লোকেদের রাজ্যগুলোর উপরে মহান সর্বশক্তিমান ঈশ্বরই রাজত্ব করেন এবং সেই রাজ্যগুলির উপরে তিনি যাকে ইচ্ছা তাকে বসান, এমনকি মানুষের মধ্যে সবচেয়ে ক্ষুদ্র ব্যক্তিকে তার উপরে বসান।’
“‘An sanar da wannan matsayi ne ta bakin’yan saƙo, masu tsarki ne kuwa suka sanar da hukuncin, domin masu rai su sani Mafi Ɗaukaka ne mai iko duka a bisa kowane mulkin mutane, yakan kuma ba wa duk wanda ya ga dama, yakan sanya talaka yă zama sarki.’
18 ১৮ আমি, রাজা নবূখদনিৎসর, যে এই স্বপ্ন দেখেছি। এখন তুমি, হে বেল্টশৎসর, তুমি আমাকে এর অর্থ বল, কারণ আমার রাজ্যের এমন কোন জ্ঞানী লোক নেই যে আমার জন্য এর অর্থ বলতে পারে। কিন্তু তুমি পারবে, কারণ তোমার মধ্যে পবিত্র দেবতাদের আত্মা আছে।”
“Wannan shi ne mafarkin da ni, Nebukadnezzar, na yi. Yanzu Belteshazar, sai ka faɗa mini abin da yake nufi, domin babu wani a cikin masu hikima a mulkina da ya iya fassara mini shi. Amma za ka iya, domin ruhun alloli masu tsarki yana a bisanka.”
19 ১৯ তখন দানিয়েল, যার নাম বেল্টশৎসর ছিল, কিছুক্ষণের জন্য হতভম্ভ হয়ে গেলেন এবং তাঁর চিন্তা তাঁকে প্রচণ্ডভাবে চিন্তিত করে তুলল। রাজা বললেন, “হে বেল্টশৎসর, স্বপ্ন অথবা তার অর্থ তোমাকে চিন্তিত না করুক।” বেল্টশৎসর উত্তর দিয়ে বললেন, “আমার প্রভু, এই স্বপ্ন তাদের জন্য হোক যারা আপনাকে ঘৃণা করে এবং এর অর্থ আপনার শত্রুদের প্রতি ঘটুক।
Sai Daniyel (wanda ake kira Belteshazar) ya tsaya zugum na ɗan lokaci, tunaninsa ya ba shi tsoro. Saboda haka sarki ya ce, “Belteshazar, kada ka bar mafarkin ko ma’anarsa ta tayar maka da hankali.” Belteshazar ya amsa ya ce, “Ranka yă daɗe, in dai har mafarkin zai tsaya a kan abokan gābanka da ma’anarsa kuma ta faɗa kan maƙiyan!
20 ২০ আপনি যে গাছটা দেখেছিলেন, যেটা বিরাট ও শক্তিশালী হয়ে উঠেছিল এবং যার মাথা আকাশ ছুঁয়েছিল এবং যেটা পৃথিবীর শেষ প্রান্ত থেকেও দেখতে পাওয়া যেত,
Itacen da ka gani; wanda ya yi girma da ƙarfe, da tsayinsa ya taɓa sararin sama, wanda ana ganinsa ko’ina a duniya,
21 ২১ যার পাতা খুব সুন্দর ছিল ও যার প্রচুর ফল ছিল, যেন সকলকে খাবার তার মধ্যে থাকে এবং যার তলায় মাঠের পশুরা ছাওয়া খুঁজে পেয়েছিল এবং যার ডালে আকাশের পাখিরা থাকত,
wanda ganyayensa masu kyau ne yana da’ya’yan itace da yawa, wanda yake ba da abinci ga duka, yana ba da wurin hutu ga namun jeji, kuma rassansa suna ɗauke da sheƙar tsuntsayen sama.
22 ২২ সেই গাছ আপনিই, মহারাজ, আপনিই সেই যিনি প্রচণ্ড শক্তিশালী হয়েছেন। আপনার মহিমা বৃদ্ধি পেয়েছে এবং আকাশ পর্যন্ত পৌঁছেছে এবং আপনার কর্তৃত্ব পৃথিবীর শেষ সীমা পর্যন্ত পৌঁছেছে।
Ya sarki kai ne itacen nan! Ka yi girma da ƙarfi; girmanka kuma ta kai har sama, mulkinka kuma ya kai ko’ina a duniya.
23 ২৩ আপনি, হে মহারাজ, একজন পবিত্র বার্তাবাহককে স্বর্গ থেকে নেমে আসতে দেখেছিলেন এবং তিনি বলছিলেন, ‘গাছটা কেটে ফেল এবং এটিকে ধ্বংস কর, কিন্তু তার শিকড়গুলোর গোড়া লোহা ও ব্রোঞ্জ দিয়ে বেঁধে সেটাকে আকাশের শিশিরে ভিজতে দাও; সাত বছর পর্যন্ত সে মাঠের পশুদের সঙ্গে বাস করুক।’
“Ya sarki ka ga ɗan saƙon mai tsarkin nan, yana saukowa daga sama yana cewa, ‘A sare itacen a hallaka shi, amma a bar kututturensa daure da ƙarfe da tagulla, a bar shi can a ɗanyar ciyawar filaye, ya jiƙe da raɓa, ya zauna tare da namun jeji har shekara bakwai.’
24 ২৪ মহারাজ, এটিই হল স্বপ্নের ব্যাখ্যা। আমার প্রভু মহারাজ, এটি মহান সর্বশক্তিমান ঈশ্বরের একটি আদেশ যা আপনার কাছে এসেছে।
“Ga fassarar, ya sarki, wannan ita ce doka wadda Mafi Ɗaukaka ya bayar a kan ranka yă daɗe, sarkina.
25 ২৫ আপনাকে লোকদের কাছ থেকে তাড়িয়ে দেওয়া হবে এবং আপনি মাঠের পশুদের সঙ্গে বাস করবেন৷ আপনি ষাঁড়ের মত ঘাস খাবেন এবং আপনি আকাশের শিশিরে ভিজবেন। এই ভাবে সাত বছর চলে যাবে, যতক্ষণ না আপনি স্বীকার করবেন যে, মানুষের রাজ্যগুলোর উপরে মহান সর্বশক্তিমান ঈশ্বরই রাজত্ব করেন এবং তিনি সেই সব রাজ্যগুলি যাকে ইচ্ছা তাকে দেন।
Za a kore ka daga cikin mutane, za ka kuma zauna cikin namun jeji; za ka ci ciyawa kamar shanu, za ka jiƙe da raɓa har shekara bakwai cif sa’an nan za ka sani cewa Mafi Ɗaukaka ne mai iko duka a kan dukan mulkoki a duniya, yake kuma ba da mulki ga duk wanda ya ga dama.
26 ২৬ যেমন শিকড় সুদ্ধ গাছটার গোড়া রেখে দেওয়ার আদেশ দেওয়া হয়েছিল, সেই ভাবেই আপনার রাজ্য আপনাকে ফিরিয়ে দেওয়া হবে যখন আপনি মেনে নেবেন যে, স্বর্গের ঈশ্বরই কর্তৃত্ব করেন।
Umarni na barin kututturen itacen da saiwoyinsa yana nufin cewa za a maido maka da mulkinka a lokacin da ka gane cewa Mai sama ne yake mulki.
27 ২৭ তাই হে মহারাজ, আমার পরামর্শ আপনার কাছে গ্রহণযোগ্য হোক। আপনি পাপ করা বন্ধ করুন এবং যা ভালো তাই করুন। নির্যাতিতদের প্রতি দয়া প্রদর্শন করে আপনার অপরাধ থেকে ফিরে আসুন। তাহলে হয়তো আপনার সমৃদ্ধি আরো বৃদ্ধি পাবে।”
Saboda haka, ya sarki, ina roƙonka ka karɓi shawarar da zan ba ka; ka furta zunubanka ta wurin yin abin da yake daidai. Ka bar muguntarka, ka aikata alheri ga waɗanda ake wulaƙantawa, wataƙila za a ƙara tsawon kwanakinka da salama.”
28 ২৮ সেই সমস্তই রাজা নবূখদনিৎসরের প্রতি ঘটল।
Duk wannan kuwa ya faru da sarki Nebukadnezzar.
29 ২৯ বারো মাসের শেষে তিনি যখন ব্যাবিলনের রাজপ্রাসাদের ছাদে ঘুরে বেড়াচ্ছিলেন,
Bayan wata goma sha biyu, a sa’ad da sarki yake takawa a bisan saman ɗakin fadar Babilon,
30 ৩০ তখন রাজা বললেন, “এটা কি সেই মহান ব্যাবিলন নয়, যা আমার রাজধানী হিসাবে ও আমার মহিমার জন্য আমি আমার শক্তি দিয়ে তৈরী করেছি?”
sai ya ce, “Ba wannan ita ce Babilon babba da na gina domin wurin zaman sarautar Babilon, da ikona kuma domin ɗaukakar darajata ba?”
31 ৩১ যখন রাজা সেই কথাগুলো বলছিলেন, স্বর্গ থেকে একটি কন্ঠস্বর শোনা গেল, “রাজা নবূখদনিৎসর, তোমার বিরুদ্ধে এই আদেশ দেওয়া হয়েছে যে, এই রাজ্য আর তোমার অধিকারে থাকবে না।
Tun kalmomin suna cikin bakinsa sai ya ji murya daga sama tana cewa, “Wannan shi ne abin da aka zartar a kanka, Sarki Nebukadnezzar. An karɓe ikon mulkinka.
32 ৩২ তোমাকে লোকদের কাছ থেকে তাড়িয়ে দেওয়া হবে এবং তুমি মাঠের বন্য পশুদের সঙ্গে বাস করবে। ষাঁড়ের মত তোমাকে ঘাস খাওয়ানো হবে। সাত বছর শেষ হবে, যতক্ষণ না তুমি স্বীকার করবে যে মহান সর্বশক্তিমান ঈশ্বরই মানুষের রাজ্যগুলোর উপরে রাজত্ব করেন এবং সেগুলো তিনি যাকে ইচ্ছা তাকে দান করেন।”
Za a kore ka daga cikin mutane za ka kuma yi rayuwa tare da namun jeji. Za ka ci ciyawa kamar sa har shekara bakwai cif, sa’an nan za ka gane Mafi Ɗaukaka ne mai iko duka a kan dukan mulkoki a duniya, yake kuma ba da mulki ga duk wanda ya ga dama.”
33 ৩৩ সেই বাক্য যা নবূখদনিৎসরের সম্বন্ধে বলা হয়েছিল তখনই তা পূর্ণ হল। তাঁকে সঙ্গে সঙ্গে মানুষের কাছ থেকে তাড়িয়ে দেওয়া হল। তিনি ষাঁড়ের মত ঘাস খেতে লাগলেন এবং তাঁর দেহ আকাশের শিশিরে ভিজতে লাগল; তাঁর চুলগুলো ঈগল পাখির পালখের মত বড় হয়ে উঠল আর তাঁর নখগুলো পাখির পায়ের নখের মত হয়ে উঠল।
Nan da nan abin da aka faɗa a kan Nebukadnezzar tabbatarsa ya cika. Aka kore shi daga cikin mutane ya kuma shiga cin ciyawa kamar shanu. Jikinsa ya jiƙe da raɓa, har gashinsa ya yi tsawo kamar fikafikan gaggafa, kumbarsa kuma suka yi tsawo kamar na tsuntsu.
34 ৩৪ এবং সেই দিন শেষ হয়ে গেলে আমি, নবূখদনিৎসর স্বর্গের দিকে আমার চোখ তুললাম এবং আমাকে আবার আমার বুদ্ধি ফিরিয়ে দেওয়া হল। আমি মহান সর্বশক্তিমান ঈশ্বরের প্রশংসা করলাম; যিনি অনন্তকাল স্থায়ী আমি তাঁকে সম্মান দিলাম এবং তাঁকে গৌরব দিলাম। কারণ তাঁর রাজত্ব অনন্তকাল স্থায়ী এবং তাঁর রাজ্য বংশপরম্পরায় স্থায়ী।
A ƙarshen waɗannan kwanaki, ni, Nebukadnezzar, na ɗaga idanuna sama, sai hankalina ya komo mini. Na kuwa yabi Maɗaukaki, na girmama shi, na ɗaukaka shi wanda yake rayayye har abada.
35 ৩৫ পৃথিবীর সমস্ত লোক তাঁর কাছে যেন কিছুই নয়; তিনি স্বর্গদূতদের ও পৃথিবীর লোকদের মধ্য তাঁর ইচ্ছা অনুযায়ী কাজ করেন। এমন কেউ নেই যে তাঁকে থামাতে পারে অথবা এমন কেউ নেই যে তাঁকে বলতে পারে যে, তুমি কেন এটা করছ?
Dukan mutanen duniya
36 ৩৬ যখন আমার বুদ্ধি ফিরে এল তখন আমার রাজ্যের মহিমার জন্য আমার গৌরব ও প্রতাপ আমার কাছে ফিরে এল। আমার মন্ত্রীরা ও আমার প্রধান লোকেরা আমাকে খুঁজে বের করল এবং আমাকে আবার আমার সিংহাসনে ফিরিয়ে আনা হল এবং আরও বেশি সম্মান আমাকে দেওয়া হল।
A lokacin nan hankalina ya komo mini, sai aka mayar mini da masarautata mai daraja, da martabata, da girmana.’Yan majalisata da fadawana suka nemo ni. Aka maido ni kan gadon sarautata da daraja fiye da ta dā.
37 ৩৭ এখন আমি, নবূখদনিৎসর সেই স্বর্গের রাজার প্রশংসা, গুনগান ও সম্মান করি, কারণ তাঁর সমস্ত কাজ সঠিক এবং তাঁর সমস্ত পথগুলো ন্যায্য। তিনি তাদের নত করতে পারেন যারা তাদের অহঙ্কারে চলে।
Yanzu ni, Nebukadnezzar, ina yabon Sarkin sama, ina waƙa ina kuma darjanta shi, saboda dukan abin da ya yi mini, mai kyau ne kuma dukan hanyoyinsa gaskiya ne. Kuma duk masu tafiya da girman kai zai ƙasƙantar da su.

< দানিয়েল 4 >