< শমূয়েলের দ্বিতীয় বই 9 >
1 ১ পরে দায়ূদ বললেন, “আমি যোনাথনের জন্য যার প্রতি দয়া করতে পারি, এমন কেউ কি শৌলের বংশে অবশিষ্ট আছে?”
Wata rana Dawuda ya yi tambaya ya ce, “Akwai wani har yanzu da ya rage a gidan Shawulu wanda zan nuna masa alheri saboda Yonatan?”
2 ২ সীবঃ নামে শৌলের বংশে এক দাস ছিল, তাকে দায়ূদের কাছে ডাকা হলে রাজা তাকে বললেন, “তুমি কি সীবঃ?” সে বলল, “হ্যাঁ আমিই সেই দাস৷”
To, akwai wani bawa na gidan Shawulu mai suna Ziba. Sai aka kira shi yă bayyana a gaban Dawuda, sarki ya ce masa, “Kai ne Ziba?” Sai ya ce, “I, ni ne, ranka yă daɗe.”
3 ৩ রাজা বললেন, “আমি যার প্রতি ঈশ্বরের দয়া দেখাতে পারি, শৌলের বংশে এমন কেউই কি অবশিষ্ট নেই?” সীবঃ রাজাকে বলল, “যোনাথানের এক ছেলে এখনও অবশিষ্ট আছেন, তাঁর পা খোঁড়া৷”
Sa’an nan sarki ya yi tambaya ya ce, “Babu wani har yanzu da ya rage a gidan Shawulu don in nuna masa alherin Allah?” Ziba ya ce wa sarki, “Har yanzu akwai ɗan Yonatan da ya rage, sai dai shi gurgu ne a dukan ƙafafu.”
4 ৪ রাজা বললেন, “সে কোথায়?” সীবঃ রাজাকে বলল, “দেখুন, তিনি লো-দবারে অম্মীয়েলের ছেলে মাখীরের বাড়িতে আছেন৷”
Sarki ya ce, “Ina yake?” Ziba ya ce, “Yana a gidan Makir ɗan Ammiyel a Lo Debar.”
5 ৫ পরে দায়ূদ রাজা লো-দবারে লোক পাঠিয়ে অম্মীয়েলের ছেলে মাখীরের বাড়ি থেকে তাঁকে আনলেন৷
Saboda haka Sarki Dawuda ya umarta aka kawo shi daga gidan Makir ɗan Ammiyel, daga Lo Debar.
6 ৬ তখন শৌলের নাতি যোনাথনের ছেলে মফীবোশৎ দায়ূদের কাছে এসে উপুড় হয়ে পড়ে প্রণাম করলেন৷ তখন দায়ূদ বললেন, “মফীবোশৎ৷” তিনি উত্তর দিলেন, “দেখুন, এই আপনার দাস৷”
Sa’ad da Mefiboshet ɗan Yonatan, ɗan Shawulu, ya zo wurin Dawuda, sai ya rusuna har ƙasa ya yi gaisuwar bangirma. Dawuda ya ce, “Mefiboshet!” Shi kuwa ya amsa ya ce, “Ranka yă daɗe, ga ni, bawanka.”
7 ৭ দায়ূদ তাঁকে বললেন, “ভয় করো না, আমি তোমার বাবা যোনাথনের জন্য অবশ্যই তোমার প্রতি দয়া করব, আমি তোমার দাদু শৌলের সমস্ত জমি তোমাকে ফিরিয়ে দেব, আর তুমি রোজ আমার টেবিলে আহার করবে৷”
Dawuda ya ce, “Kada ka ji tsoro, gama tabbatacce zan nuna maka alheri saboda mahaifinka Yonatan. Zan mayar maka da dukan ƙasar da take ta kakanka Shawulu, kullum kuma za ka ci a teburina.”
8 ৮ তাতে তিনি প্রণাম করে বললেন, “আপনার এই দাস কে যে, আপনি আমার মত মরা কুকুরের প্রতি চোখ তুলে দেখছেন?”
Mefiboshet ya rusuna ya ce, “Ni ne wa har da za ka kula da ni? Ai! Ni bawanka ne da bai ma fi mataccen kare daraja ba.”
9 ৯ পরে রাজা শৌলের চাকর সীবঃকে ডেকে বললেন, “আমি তোমার মনিবের ছেলেকে শৌলের ও তাঁর সমস্ত বংশের সব কিছু দিলাম৷
Sai sarki ya kira Ziba bawan Shawulu, ya ce masa, “Na ba wa jikan maigidanka kome da yake na Shawulu da iyalinsa
10 ১০ আর তুমি, তোমার ছেলেরা ও দাসেরা তাঁর জন্য জমিতে লাঙ্গল দেবে এবং তোমার মনিবের ছেলের খাদ্যের জন্য উত্পন্ন শস্য এনে দেবে; কিন্তু তোমার মনিবের ছেলে মহীবোশৎ রোজ আমার টেবিলে আহার করবেন৷” ঐ সীবের পনেরটা ছেলে ও কুড়িটা দাস ছিল৷
Kai da’ya’yanka maza da bayinka za ku riƙa yin masa noma, ku kuma kawo hatsin, don jikan maigidanka yă sami abinci. Mefiboshet kuma, jikan maigidanka, zai riƙa ci a teburina.” (Ziba kuwa yana da’ya’ya maza goma sha biyar da kuma bayi ashirin.)
11 ১১ তখন সীবঃ রাজাকে বলল, “আমার প্রভু মহারাজ নিজের দাসকে যে আদেশ করলেন, সেই অনুসারে আপনার এই দাস সব কিছুই করবে৷” আর মফীবোশৎ রাজার ছেলেদের এক জনের মত রাজার টেবিলে আহার করতে লাগলেন৷
Sai Ziba ya ce wa sarki, “Bawanka zai aikata dukan abin da ranka yă daɗe sarki, ya umarce shi.” Saboda haka Mefiboshet ya riƙa ci a teburin Dawuda kamar sauran’ya’yan sarki.
12 ১২ মফীবোশতের মীখা নামে একটি ছোট ছেলে ছিল৷ আর সীবের ঘরে বাসকারী সব লোক মফীবোশতের দাস ছিল৷
Mefiboshet yana da wani ƙaramin ɗa sunansa Mika, dukan iyalin gidan Ziba kuwa bayin Mefiboshet ne.
13 ১৩ মফীবোশৎ যিরূশালেমে বাস করলেন, কারণ তিনি রোজ রাজার টেবিলে আহার করতেন, তিনি দু পায়েই খোঁড়া ছিলেন৷
Mefiboshet ya zauna a Urushalima, gama kullum yana ci a teburin sarki, shi kuwa gurgu ne a dukan ƙafafu.