< শমূয়েলের দ্বিতীয় বই 22 >
1 ১ যেদিন সদাপ্রভু সমস্ত শত্রুদের হাত থেকে এবং শৌলের হাত থেকে দায়ূদকে বাঁচালেন, সেই দিন তিনি সদাপ্রভুর উদ্দেশ্যে এই গান গেয়েছিলেন৷
Dawuda ya rera wannan waƙa ga Ubangiji, sa’ad da Ubangiji ya cece shi daga hannun dukan abokan gābansa, da kuma daga hannun Shawulu.
2 ২ সদাপ্রভুই আমার শৈল, আমার দুর্গ ও আমার রক্ষাকর্তা;
Ya ce, “Ubangiji shi ne dutsena, kagarata da kuma mai cetona;
3 ৩ ঈশ্বরই আমার শৈল, তাঁরই মধ্যে আমি আশ্রয় নিই, আমার ঢাল, আমার রক্ষাকারী শিং, আমার উঁচু দুর্গ, আমার আশ্রয়-স্থান, আমার উদ্ধারকর্তা যিনি বিপদ থেকে রক্ষা করেন।
Allahna shi ne dutsena. A gare shi nake samun kāriya shi ne garkuwata da kuma ƙahon cetona. Shi ne mafakata, maɓuyata, da mai cetona. Daga mutane masu fitina, ka cece ni.
4 ৪ আমি সদাপ্রভুকে ডাকি যিনি প্রশংসার যোগ্য, তাতে আমার শত্রুদের হাত থেকে আমি রক্ষা পাব।
“Na kira ga Ubangiji, wanda ya cancanci yabo, na kuwa tsira daga abokan gābana.
5 ৫ কারণ মৃত্যুর ঢেউ আমাকে ঘিরে ধরেছে, অধার্মিকদের বন্যাতে আমি আশঙ্কিত ছিলাম।
Raƙumar ruwan mutuwa sun kewaye ni; raƙumar ruwan hallaka suna cin ƙarfina.
6 ৬ আমি পাতালের দড়িতে বাঁধা পড়েছিলাম, মৃত্যুর ফাঁদে জড়িয়ে ছিলাম। (Sheol )
Igiyoyin mutuwa sun nannaɗe ni; tarkuna kuma suka auka mini. (Sheol )
7 ৭ আমি বিপদে সদাপ্রভুকে ডাকলাম; তাঁর মন্দির থেকে তিনি আমার রব শুনলেন, আমার কান্না তাঁর কানে পৌঁছাল।
“A cikin wahalata na yi kira ga Ubangiji; na yi kira ga Allahna. Daga cikin haikalinsa ya saurare muryata; kukata ta zo kunnensa.
8 ৮ তখন পৃথিবী কেঁপে উঠল আর টলতে লাগল, আকাশের সমস্ত ভিত্তিগুলি কেঁপে উঠল ও টলতে লাগল; কারণ তিনি প্রচণ্ড রেগে গেলেন।
Ƙasa ta yi rawa ta kuma girgiza, harsashan sararin sama sun jijjigu; suka yi makyarkyata saboda yana fushi.
9 ৯ তাঁর নাক থেকে ধোঁয়া বার হোল, তাঁর মুখের আগুন গ্রাস করল, তার মাধ্যমে কয়লা জ্বলে উঠল।
Hayaƙi ya taso daga kafaffen hancinsa; harshen wuta mai cinyewa daga bakinsa, garwashi mai ƙuna daga bakinsa.
10 ১০ তিনি আকাশ নুইয়ে নেমে আসলেন; অন্ধকার তাঁর পায়ের নীচে ছিল।
Ya buɗe sararin sama, ya sauko ƙasa, girgije mai duhu suna ƙarƙashin ƙafafunsa.
11 ১১ তিনি করূবে চড়ে উড়ে আসলেন, বাতাসের ডানায় তাঁকে দেখা গেল।
Ya hau kerubobi, ya tashi sama; ya yi firiya a fikafikan iska.
12 ১২ তিনি অন্ধকারের তাঁবু দিয়ে নিজেকে ঘিরে ফেললেন; বৃষ্টি ও ঘন মেঘ স্থাপন করলেন।
Ya mai da duhu abin rufuwarsa gizagizai masu kauri cike da ruwa suka kewaye shi.
13 ১৩ তাঁর সম্মুখবর্তী তেজ দিয়ে কয়লার আগুন জ্বলে উঠলো।
Daga cikin hasken gabansa garwashi wuta mai ci ya yi walƙiya.
14 ১৪ সর্বশক্তিমান সদাপ্রভু আকাশ থেকে গর্জন করলেন, মহান ঈশ্বর তাঁর স্বর শোনালেন।
Ubangiji ya yi tsawa daga sararin sama; aka ji muryar Mafi Ɗaukaka.
15 ১৫ তিনি তীর ছুঁড়লেন, তাদেরকে ছিন্নভিন্ন করলেন, বিদ্যুৎ দিয়ে তাদেরকে ব্যাকুল করলেন।
Ya harbe kibiyoyi, ya wartsar da abokan gāba, da walƙiya kuma ya sa suka gudu.
16 ১৬ তখন সদাপ্রভুর ধমকে, তাঁর নিঃশ্বাসের ঝাপ্টায় সমুদ্রের গতিপথ প্রকাশ পেল, পৃথিবীর সমস্ত ভিত্তিমূলগুলি বেরিয়ে পড়ল।
Aka bayyana kwarin teku, tushen duniya suka tonu. A tsawatawar Ubangiji, da numfashinsa mai ƙarfi daga hancinsa.
17 ১৭ তিনি উপর থেকে হাত বাড়ালেন, আমাকে ধরলেন, গভীর জলের মধ্য থেকে আমাকে টেনে তুললেন।
“Daga sama ya miƙo hannu ya ɗauke ni, ya tsamo ni daga zurfafa ruwaye.
18 ১৮ আমাকে উদ্ধার করলেন, আমার শক্তিমান শত্রু থেকে, আমার বিপক্ষদের হাত থেকে, কারণ তারা আমার থেকেও বেশী শক্তিশালী।
Ya kuɓutar da ni daga hannun abokin gāba mai iko, daga maƙiyina da suka fi ƙarfina.
19 ১৯ আমার বিপদের দিনের তারা আমার কাছে এল, কিন্তু সদাপ্রভুই আমার অবলম্বন হলেন।
Suka auka mini cikin ranar masifata, amma Ubangiji ya kiyaye ni.
20 ২০ তিনি আমাকে একটা খোলা জায়গায় বের করে আনলেন; আমাকে উদ্ধার করলেন, কারণ তিনি আমার উপরে সন্তুষ্ট ছিলেন।
Ya fito da ni, ya kai ni wuri mafi fāɗi; ya kuɓutar da ni gama yana jin daɗina.
21 ২১ সদাপ্রভু আমার ধার্ম্মিকতা অনুসারেই আমাকে পুরষ্কার দিলেন, আমার হাতের শুচিতা অনুযায়ী ফল দিলেন।
“Ubangiji ya sāka mini bisa ga adalcina; bisa ga tsabtar hannuwana ya sāka mini.
22 ২২ কারণ আমি সদাপ্রভুর পথেই চলাফেরা করেছি; মন্দভাবে আমার ঈশ্বরকে ছাড়ি নি।
Gama na kiyaye hanyoyin Ubangiji; ban yi wani mugun abu da zai juyar da ni daga Allahna ba.
23 ২৩ কারণ তাঁর সমস্ত শাসন আমার সামনে ছিল; আমি তাঁর নিয়ম থেকে সরে যাই নি।
Dukan dokokinsa suna a gabana; ban ƙi ko ɗaya daga umarnansa ba.
24 ২৪ আর আমি তাঁর সামনে নির্দোষ ছিলাম, আমার অপরাধ থেকে নিজেকে রক্ষা করতাম।
Ba ni da laifi a gabansa na kiyaye kaina daga yin zunubi.
25 ২৫ তাই সদাপ্রভু আমাকে আমার ধার্ম্মিকতা অনুসারে, তাঁর চোখে আমার শুচিতা অনুসারে পুরষ্কার দিলেন।
Ubangiji ya sāka mini bisa ga adalcina bisa ga tsarkina a gabansa.
26 ২৬ তুমি দয়ালুদের সঙ্গে ভালো ব্যবহার করবে, নির্দোষদের সঙ্গে কর নির্দোষ ব্যবহার করবে।
“Ga masu aminci, kakan nuna kanka mai aminci, ga marasa laifi, kakan nuna kanka marar laifi,
27 ২৭ তুমি পবিত্রদের সঙ্গে পবিত্র ব্যবহার করবে, আর কুটিলদের সঙ্গে চতুরতার সঙ্গে ব্যবহার করবে।
ga masu tsarki, kakan nuna musu tsarki. Amma ga masu karkataccen hali, kakan nuna kanka mai wayo.
28 ২৮ তুমি দুঃখীদের রক্ষা করবে, কিন্তু অহঙ্কারীদের উপরে তোমার দৃষ্টি আছে।
Kakan ceci mai tawali’u, amma idanunka suna a kan masu girman kai don ka ƙasƙantar da su.
29 ২৯ হে সদাপ্রভু, তুমিই আমার প্রদীপ; সদাপ্রভুই আমার অন্ধকারকে আলোকিত করেন।
Ya Ubangiji kai ne fitilata; Ubangiji ya mai da duhuna haske.
30 ৩০ কারণ তোমার সাহায্যেই আমি সৈন্যদলের বিরুদ্ধে দৌড়িয়ে যাই, আমার ঈশ্বরের সাহায্যে দেয়াল পার করি।
Da taimakonka zan iya auka wa rundunar sojoji; tare da Allahna zan iya hawan katanga.
31 ৩১ তিনিই ঈশ্বর, তাঁর পথে কোনো খুঁত নেই; সদাপ্রভুর বাক্য খাঁটি। তিনি তাঁর মধ্যে আশ্রয় গ্রহণকারী সবার ঢাল।
“Ga Allah dai, hanyarsa cikakkiya ce; maganar Ubangiji babu kuskure. Shi garkuwa ce ga waɗanda suka nemi mafaka a gare shi.
32 ৩২ কারণ একমাত্র সদাপ্রভু ছাড়া ঈশ্বর আর কে আছে? আমাদের ঈশ্বর ছাড়া আর শৈল কে আছে?
Gama wane ne Allah, in ba Ubangiji ba? Wane ne dutse kuma in ba Allahnmu ba?
33 ৩৩ ঈশ্বর আমার দৃঢ় দুর্গ; তিনি নির্দোষকে তাঁর পথে চালান।
Allah ne ya ba ni ƙarfi, ya kuma mai da hanyata cikakkiya.
34 ৩৪ তিনি তার পা হরিণীর পায়ের মত করেন; আমার উঁচু জায়গায় তিনিই আমাকে স্থাপন করেছেন।
Ya sa ƙafafuna kamar ƙafafun barewa; ya sa na iya tsayawa a kan duwatsu.
35 ৩৫ তিনি আমার হাতকে যুদ্ধ করতে শিক্ষা দেন, তাই আমার হাত ব্রোঞ্জের ধনুক বাঁকাতে পারে।
Ya hori hannuwana don yaƙi, hannuwana za su iya tanƙware bakan tagulla.
36 ৩৬ তুমি আমাকে তোমার রক্ষাকারী ঢাল দিয়েছ; তোমার নম্রতা আমাকে মহান করেছে।
Ka ba ni garkuwar nasararka; ka sauko don ka sa in sami girma.
37 ৩৭ তুমি আমার চলার পথ চওড়া করেছ, তাই আমার পায়ে হোঁচট লাগে নি।
Ka fadada hanya a ƙarƙashina domin kada idon ƙafana yă juya.
38 ৩৮ আমি আমার শত্রুদের তাড়া করে তাদের ধ্বংস করেছি; ধ্বংস না করা পর্যন্ত ফিরে আসি নি।
“Na fafari abokan gābana, na murƙushe su; ban kuwa juya ba sai da na hallaka su.
39 ৩৯ আমি তাদেরকে আঘাত করে চুরমার করেছি, তাই তারা উঠতে পারে না; তারা আমার পায়ের তলায় পড়েছে।
Na hallaka su ƙaƙaf, ba kuwa za su ƙara tashi ba, sun fāɗi a ƙarƙashin sawuna.
40 ৪০ কারণ তুমি যুদ্ধ করার জন্য শক্তি দিয়ে আমার কোমরে বেল্ট পরিয়েছ, যারা আমার বিরুদ্ধে উঠেছিল; তাদের তুমি আমার অধীনে নত করেছ।
Ka ba ni ƙarfi don yaƙi; ka sa maƙiyina suka rusuna a ƙafafuna.
41 ৪১ তুমি আমার শত্রুদের আমার কাছ থেকে ফিরিয়ে দিয়েছ; যারা আমাকে ঘৃণা করে তাদের আমি ধ্বংস করেছি।
Ka sa abokan gābana suka juya a guje, na kuwa hallaka maƙiyina.
42 ৪২ তারা তাকিয়ে থাকল, কিন্তু বাঁচাবার কেউ নেই; তারা সদাপ্রভুর দিকে তাকালো, কিন্তু তিনিও তাদের উত্তর দিলেন না।
Suka nemi taimako, amma babu wanda zai cece su, suka yi kira ga Ubangiji, amma ba a amsa musu ba.
43 ৪৩ তখন আমি পৃথিবীর ধূলোর মত তাদের চূরমার করলাম; রাস্তার কাদা-মাটির মত পায়ে মাড়ালাম এবং ছড়িয়ে ফেললাম।
Na murƙushe su, suka yi laushi kamar ƙura; na daka na kuma tattake su kamar caɓi a kan tituna.
44 ৪৪ তুমি আমাকে প্রজাদের বিদ্রোহ থেকে উদ্ধার করেছ, জাতিগুলির উপর আমাকে প্রধান হওয়ার জন্য রেখেছ; আমার অপরিচিত জাতি আমার দাস হবে।
“Ka kuɓutar da ni daga harin mutanena; ka kiyaye ni kamar shugaban al’ummai. Mutanen da ban sansu ba za su kasance a ƙarƙashina,
45 ৪৫ অন্য জাতির লোকেরা আমার কর্তৃত্ব স্বীকার করবে; শোনার সঙ্গে সঙ্গেই তারা আমার বাধ্য হবে।
baƙi kuma su na zuwa don su yi mini fadanci; da zarar sun ji ni, sukan yi mini biyayya.
46 ৪৬ অন্য জাতির লোকেরা নিরাশ হবে; তারা কাঁপতে কাঁপতে তাদের গোপন জায়গা থেকে বের হয়ে আসবে।
Zukatansu ta karaya; suka fito da rawan jiki daga kagararsu.
47 ৪৭ সদাপ্রভু জীবন্ত, আমার শৈলর প্রশংসা হোক; আমার ঈশ্বর, যিনি আমার রক্ষাকারী পাহাড়, তাঁর সম্মান বৃদ্ধি হোক।
“Ubangiji yana a raye! Yabo ta tabbata ga Dutsena! Ɗaukaka ga Allah, Dutse, Mai Cetona!
48 ৪৮ সেই ঈশ্বর আমার পক্ষে প্রতিশোধ দেন, অন্য জাতিদের আমার সামনে নত করেন।
Shi ne Allahn da yake rama mini, wanda ya sa al’ummai a ƙarƙashina,
49 ৪৯ আমার শত্রুদের হাত থেকে আমাকে রক্ষা করেন; যারা আমার বিরুদ্ধে ওঠে, তুমি তাদের উপরেও আমাকে উন্নত করছ; তুমি অত্যাচারী লোকদের হাত থেকে আমাকে উদ্ধার করে থাক।
wanda ya kuɓutar da ni daga maƙiyina. Ka ɗaukaka ni bisa maƙiyina; ka kiyaye ni daga hannun mugayen mutane.
50 ৫০ এই জন্য, হে সদাপ্রভু, আমি অন্য জাতিদের মধ্যে তোমার ধন্যবাদ করব, তোমার নামের উদ্দেশ্যে প্রশংসা গাইব।
Saboda haka, zan yabe ka, ya Ubangiji cikin dukan al’ummai; Zan rera waƙoƙin yabo ga sunanka.
51 ৫১ তিনি তাঁর রাজাকে মহাপরিত্রাণ দান করেন; তাঁর অভিষেক করা লোকের প্রতি দয়া করেন, চিরকাল দায়ূদ ও তাঁর বংশের প্রতি দয়া করেন।
“Ya ba wa sarkinsa kyakkyawan nasara; ya nuna madawwamiyar ƙauna ga shafaffensa, ga Dawuda da zuriyarsa har abada.”