< দ্বিতীয় রাজাবলি 7 >

1 ইলীশায় বললেন, “তোমরা সদাপ্রভুর বাক্য শোনো। তিনি এই কথা বলেন, ‘আগামী কাল এই দিনের শমরিয়ার ফটকে শেকলে এক পসুরী সূজী ও শেকলে দুই পসুরী যব বিক্রি হবে’।”
Ndipo Elisa anati, “Mverani mawu a Yehova. Yehova akuti, ‘Mawa nthawi ngati yomwe ino, makilogalamu atatu a ufa adzawagulitsa pa mtengo wa ndalama imodzi yasiliva, ndipo makilogalamu asanu ndi limodzi a barele adzawagulitsa pa mtengo wa ndalama imodzi yasiliva ku chipata cha Samariya.’”
2 তখন রাজা যে সেনাপতির ওপর নির্ভর করেছিলেন, তিনি উত্তরে ঈশ্বরের লোককে বললেন, “দেখ, সদাপ্রভু যদি আকাশের জানালাও খুলে দেন, তবুও কি এটা হতে পারে?” ইলীশায় উত্তর দিলেন, “তুমি নিজের চোখেই তা দেখতে পাবে, কিন্তু তার কিছুই তুমি খেতে পারবে না।”
Mtsogoleri amene mfumu inkamudalira anati kwa munthu wa Mulungu, “Taona, ngakhale Yehova atatsekula zipata zakumwamba, kodi zimenezi zingachitikedi?” Elisa anamuyankha kuti, “Taona, iweyo udzaziona zimenezi ndi maso ako, koma sudzadyako kanthu.”
3 তখন নগরের ফটকে ঢোকার পথে চারজন কুষ্ঠরোগী ছিল। তারা একে অন্যকে বলল, “আমরা এখানে বসে থেকে কেন মরব?
Tsono pa chipata cholowera mu mzinda wa Samariya pankakhala anthu anayi akhate. Iwo anayankhulana kuti, “Chifukwa chiyani tikungokhala pano kudikira kufa?
4 যদি বলি, নগরে যাব, তবে নগরের মধ্যে দূর্ভিক্ষ আছে, সেখানে মরব; আর যদি এখানে বসে থাকি তবুও মরব। এখন এস, আমরা অরামীয়দের শিবিরে যাই, যদি তারা আমাদের বাঁচায় তো বাঁচব, মেরে ফেলে তো মরব।”
Ngati tinganene kuti, ‘Tidzalowa mu mzinda,’ njala ili mu mzindamo ndipo tidzafa. Ndipo ngati tikhalebe pano, tidzafa ndithu. Choncho tiyeni tipite ku msasa wa Aaramu ndi kukadzipereka. Ngati sakatipha, tidzakhala ndi moyo, ngati akatipha, basi tikafa.”
5 তখন তারা অরামীয়দের শিবিরে যাবার জন্য সন্ধ্যার দিন উঠল; যখন তারা অরামীয়দের শিবিরের শেষ প্রান্তে গিয়ে উপস্থিত হল, তখন সেখানে কেউ ছিল না।
Iwo ananyamuka ndi kachisisira kupita ku msasa wa Aaramu. Atafika mʼmalire a msasa, taonani, sanapeze munthu ndi mmodzi yemwe,
6 কারণ প্রভু অরামীয়দের সৈন্যদলকে রথ, ঘোড়া, ও মস্ত বড় সৈন্যের আওয়াজ শুনিয়েছিলেন; তাতে তারা একে অন্যকে বলেছিল, “দেখ, ইস্রায়েলের রাজা হিত্তীয় ও মিশরীয় রাজাদের টাকা দিয়েছে, যেন তারা আমাদের আক্রমণ করে।”
pakuti Ambuye anali atamveketsa phokoso la magaleta ndi akavalo ndiponso mdidi wa gulu lalikulu la ankhondo, kotero anayamba kuwuzana kuti, “Taonani, mfumu ya ku Israeli yalemba ganyu mafumu a Ahiti ndi a Aigupto kuti adzatithire nkhondo!”
7 তাই তারা সন্ধ্যাবেলা উঠে পালিয়েছিল; তাদের শিবির, ঘোড়া, গাধা সব যেমন ছিল, তেমনি ফেলে রেখে নিজের প্রাণ বাঁচানোর জন্য পালিয়ে গিয়েছিল।
Choncho ananyamuka nathawa ndi kachisisira ndipo anasiya matenti, akavalo ndi abulu awo. Iwo anasiya msasa wawo momwe unalili nathawa kupulumutsa miyoyo yawo.
8 পরে ঐ কুষ্ঠীরোগীরা শিবিরের শেষ প্রান্তে এসে একটি তাঁবুর ভিতরে গিয়ে খাওয়া দাওয়া করল এবং সেখান থেকে রূপা, সোনা ও পোশাক নিয়ে গিয়ে লুকিয়ে রাখল; পরে আবার এসে আর একটি তাঁবুতে মধ্যে ঢুকে সেখান থেকে জিনিসপত্র নিয়ে গিয়ে লুকিয়ে রাখল।
Anthu akhate aja atafika mʼmalire mwa msasa analowa mʼtenti imodzi. Anadya ndi kumwa, natenga siliva, golide ndi zovala ndipo anachoka kupita kukazibisa. Atabwerera anakalowa mʼtenti ina ndipo anatenga zinthu mʼmenemo nakazibisanso.
9 পরে তারা একে অন্যকে বলল, “আমাদের এই কাজটি করা ভাল নয়; আজ সুখবরের দিন, কিন্তু আমরা চুপ করে আছি; যদি সকাল পর্যন্ত দেরি করি, তবে শাস্তি আমাদের উপর নেমে আসবে। এখন এস, আমরা গিয়ে রাজবাড়ীতে খবরটা দিই।”
Kenaka akhate aja anawuzana kuti, “Ife sitikuchita bwino. Lero ndi tsiku la uthenga wabwino ndipo tikungokhala chete. Tikadikira mpaka kucha, tidzalangidwa. Tiyeni msanga tikafotokoze zimenezi ku nyumba yaufumu.”
10 ১০ পরে তারা গিয়ে নগরের ফটকের পাহারাদারদের ডেকে তাদেরকে খবর দিল যে, “আমরা অরামীয়দের শিবিরে গিয়েছিলাম; আর দেখ, সেখানে কেউ নেই, মানুষের শব্দও নেই, কেবল ঘোড়াগুলি আর গাধাগুলি বাঁধা, আর তাঁবুগুলি যেমন ছিল, তেমনি আছে।”
Choncho anapita nakayitana alonda a pa chipata cha mzinda ndi kufotokoza kuti, “Ife tinapita ku msasa wa Aaramu ndipo sitinapezeko munthu, kapena phokoso la wina aliyense koma tinangopeza akavalo okha pamodzi ndi abulu ali chimangire.”
11 ১১ তাতে পাহারাদারদের ডাকা হলে তারা ভিতরে রাজবাড়ীতে খবর দিল।
Alonda a pa chipata aja analengeza uthengawu kwa okhala mʼnyumba yaufumu.
12 ১২ পরে রাজা রাতের বেলা উঠে তাঁর দাসেদের বললেন, “অরামীয়েরা আমাদের প্রতি যা করেছে, তা আমি তোমাদের বলি; তারা জানে, আমরা যে না খেয়ে আছি, তাই তারা মাঠে গিয়ে লুকিয়ে থাকার জন্য শিবির থেকে বাইরে গেছে, আর বলেছে, ‘ওরা যখন নগর থেকে বাইরে আসবে, তখন আমরা তাদের জীবিত ধরব ও নগরের মধ্যে ঢুকব’।”
Mfumu inadzuka usiku ndipo inawuza atsogoleri ake a ankhondo kuti, “Ndikukuwuzani zimene Aaramu atichitira ife. Akudziwa kuti tikufa ndi njala; kotero achoka mu msasa wawo kukabisala kuthengo ndi kuti, ‘Iwowa atuluka ndithu, ndipo ife tidzawagwira amoyo ndi kulowa mu mzindamo.’”
13 ১৩ তখন তাঁর দাসেদের মধ্যে একজন দাস উত্তর দিয়ে বলল, “তবে অনুরোধ করি, কয়েকজন লোক শহরে যে ঘোড়াগুলি অবশিষ্ট আছে তার মধ্য থেকে পাঁচটা ঘোড়া নিয়ে দেখুক যে, তারা এবং নগরের বাকি সব ইস্রায়েলের অবশিষ্ট লোকের সমান, অনেকে তো এখন মৃত, কাজেই আমরা তাদের একবার পাঠিয়ে দেখি।”
Mmodzi mwa atsogoleri ake ankhondo anayankha kuti, “Chonde uzani anthu ena atenge akavalo asanu amene atsala mu mzinda muno. Taonani, zomwe zingawachitikire zidzakhala zofanana ndi zomwe zingachitikire ena onse amene atsala. Inde iwo adzangokhala ngati Aisraeli ena onse amene awonongeka kale. Choncho tiyeni tiwatume akafufuze zomwe zachitika.”
14 ১৪ পরে তারা ঘোড়া সুদ্ধ দুটি রথ বেছে নিল; রাজা অরামীয় সৈন্যদের খোঁজে তাদের পাঠিয়ে বললেন, “যাও, গিয়ে দেখ।”
Choncho anasankha magaleta awiri pamodzi ndi akavalo ake, ndipo mfumu inawatuma kuti alondole gulu lankhondo la Aaramu. Mfumuyo inalamula oyendetsa akavalowo kuti, “Pitani kaoneni.”
15 ১৫ তাতে তারা যর্দ্দন পর্যন্ত তাদের পিছু পিছু গেল, আর দেখল অরামীয়েরা তাড়াতাড়িতে যা যা ফেলে গেছে, সেই সব পোশাক ও পাত্রে সমস্ত রাস্তা ভর্তি। তখন দূতেরা ফিরে এসে রাজাকে সব খবর দিল।
Anthuwa anawalondola mpaka ku Yorodani, ndipo taonani, mʼnjira monse munali zovala zokhazokha ndi zinthu zimene Aaramu ankazitaya pamene ankathawa mofulumira. Ndipo amithengawo anabwerera ndi kudzafotokozera mfumu.
16 ১৬ আর লোকেরা বাইরে গিয়ে অরামীয়দের শিবির লুট করল; তাতে সদাপ্রভুর বাক্য অনুসারে শেকলে এক পসুরী সূজী এবং শেকলে দুই পসুরী যব বিক্রি হল।
Tsono anthu a mu Samariya anatuluka nakafunkha ku msasa wa Aaramu. Kotero kuti makilogalamu atatu a ufa ankawagulitsa pa mtengo wa ndalama imodzi yasiliva, ndipo makilogalamu asanu ndi limodzi a barele ankawagulitsanso pa mtengo wa ndalama imodzi yasiliva, monga momwe ananenera Yehova.
17 ১৭ আর রাজা যে সেনাপতির ওপর নির্ভর করেছিলেন, তাঁকে তিনি নগরের ফটকের অধ্যক্ষ করে দিলেন; কিন্তু লোকেরা ফটকের কাছে তাদের পায়ের তলায় চাপা দিয়ে তাকে মেরে ফেলল; ঈশ্বরের লোকের কাছে রাজা যখন গিয়েছিলেন, তখন ঈশ্বরের লোক যা বলেছিলেন, তাই সফল হল।
Tsono mfumu inayika mtsogoleri amene ankamudalira uja kuti akhale woyangʼanira pa chipata ndipo anthu anamupondaponda ku chipata kuja, ndipo anafa, monga momwe Elisa munthu wa Mulungu ananenera mfumu itapita ku nyumba yake.
18 ১৮ ঈশ্বরের লোক রাজাকে বলেছিলেন, “আগামী কাল এই দিনের শমরিয়ার ফটকে শেকলে দুই পসুরী যব এবং শেকলে এক পসুরী সূজী বিক্রি হবে।”
Zinachitika molingana ndi zomwe ananena munthu wa Mulungu zija kuti “Mawa nthawi ngati yomwe ino, makilogalamu atatu a ufa adzawagulitsa pa mtengo wa ndalama imodzi yasiliva ndipo makilogalamu asanu ndi limodzi a barele adzawagulitsa pa mtengo wa ndalama imodzi yasiliva ku chipata cha Samariya.”
19 ১৯ আর ঐ সেনাপতি উত্তরে ঈশ্বরের লোককে বলেছিলেন, “দেখ, সদাপ্রভু যদি আকাশের জানালাও খুলে দেন তবুও কি এটা হতে পারে?” ইলীশায় বলেছিলেন, “তুমি নিজের চোখেই তা দেখতে পাবে, কিন্তু তার কিছুই তুমি খেতে পারবে না।”
Mtsogoleriyu ananena kwa munthu wa Mulungu kuti, “Taona, ngakhale Yehova atatsekula zipata zakumwamba, kodi zimenezi zingachitikedi?” Munthu wa Mulungu anamuyankha kuti, “Iwe udzaziona zimenezi ndi maso ako, koma sudzadyako kanthu.”
20 ২০ তাঁর, সেই দশা ঘটল, কারণ ফটকে লোকদের পায়ের তলায় চাপা পড়ার ফলে তিনি মারা গেলেন৷
Ndipo izi ndi zomwe zinamuchitikiradi mtsogoleriyu, pakuti anthu anamupondaponda pa chipata ndipo anafa.

< দ্বিতীয় রাজাবলি 7 >