< দ্বিতীয় রাজাবলি 16 >

1 রমলিয়ের ছেলে পেকহের রাজত্বের সতেরো বছরের দিন যিহূদার রাজা যোথমের ছেলে আহস রাজত্ব করতে শুরু করেন।
A shekara ta goma sha bakwai ta mulkin Feka ɗan Remaliya, Ahaz ɗan Yotam sarkin Yahuda ya fara mulki.
2 আহস কুড়ি বছর বয়সে রাজত্ব করতে শুরু করেন এবং তিনি ষোল বছর যিরূশালেমে রাজত্ব করেছিলেন। আহস তাঁর পূর্বপুরুষ দায়ূদ যেমন তাঁর ঈশ্বর সদাপ্রভুর চোখে যা ভাল তাই করতেন, তিনি তেমন করতেন না।
Ahaz ya zama sarki yana da shekara ashirin, ya kuma yi mulki shekara goma sha shida a Urushalima ba kamar Dawuda mahaifinsa ba. Ahaz bai yi abin da yake daidai a gaban Ubangiji Allahnsa ba.
3 তার পরিবর্তে তিনি ইস্রায়েলের রাজাদের মতই চলতেন; এমন কি, সদাপ্রভু যে সব জাতিকে ইস্রায়েলের মানুষদের সামনে থেকে দূর করে দিয়েছিলেন তাদের মত তিনিও তাঁর নিজের ছেলেকে আগুনে ফেলে দিয়ে হোম উৎসর্গ করলেন।
Ya yi tafiya a hanyoyin sarakunan Isra’ila har ya miƙa ɗansa hadaya a wuta, yana bin hanyoyin banƙyama na al’ummai da Ubangiji ya kora a gaban Isra’ilawa.
4 তিনি উঁচু জায়গাগুলিতে, পাহাড়ের উপরে ও প্রত্যেকটি সবুজ গাছের নীচে বলিদান উৎসর্গ করতেন ও ধূপ জ্বালাতেন।
Ya miƙa hadaya, ya kuma ƙona turare a masujadan tudu, da kan tuddai, da kuma a ƙarƙashin kowane babban itace.
5 অরামের রাজা রৎসীন ও রমলিয়ের ছেলে ইস্রায়েলের রাজা পেকহ যিরূশালেমে এসে আহস সুদ্ধ শহরটা ঘেরাও করলেন, কিন্তু তাঁরা আহসকে জয় করতে পারলেন না।
Sai Rezin sarkin Aram, da Feka ɗan Remaliya sarkin Isra’ila suka haura don su kai wa Urushalima hari, suka kuma kewaye Ahaz, amma ba su iya shan ƙarfinsa ba.
6 সেই দিন অরামের রাজা রৎসীন এলৎ শহর আবার অরামের অধীনে নিয়ে আসলেন এবং এলৎশহর থেকে যিহূদার লোকদের তাড়িয়ে দিলেন। তারপর অরামীয়েরা এলতে গেলো, যেখানে আজও তারা বাস করছে।
A wannan lokaci, Rezin sarkin Aram ya sāke ƙwato Elat wa Aram ta wurin korar Yahuda. Sa’an nan mutanen Edom suka mamaye Elat suna kuwa zaune a can har yau.
7 পরে আহস অশূরের রাজা তিগ্লৎ-পিলেষরের কাছে এই কথা বলতে লোক পাঠিয়ে দিলেন, “আমি আপনার দাস এবং আপনার ছেলে। আপনি আসুন এবং অরামের রাজার হাত থেকে এবং ইস্রায়েলের রাজার হাত থেকে আমাকে রক্ষা করুন, যারা আমাকে আক্রমণ করেছে।”
Ahaz ya aika a faɗa wa Tiglat-Fileser sarkin Assuriya cewa, “Ni abokin tarayyarka ne kuma mai dogara da kai. Ka haura ka cece ni daga hannun sarkin Aram da hannun sarkin Isra’ila waɗanda suke kawo mini hari.”
8 আহস সদাপ্রভুর গৃহে গিয়েছিলেন ও রাজবাড়ীর ভান্ডার থেকে সোনা ও রূপা নিলেন এবং উপহার হিসাবে অশূরের রাজার কাছে পাঠিয়ে দিলেন।
Ahaz ya ɗauki azurfa da zinariyar da suke a haikalin Ubangiji da suke kuma a ma’ajin fada ya aika wa sarkin Assuriya kyauta.
9 তখন অশূরের রাজা তাঁর কথা শুনলেন এবং দম্মেশকের বিরুদ্ধে আক্রমণ করে তা দখল করলেন এবং তিনি সেখানকার লোকদের বন্দী করে কীরে নিয়ে গেলেন এবং অরামের রাজা রৎসীনকেও মেরে ফেললেন।
Sai sarkin Assuriya ya ji roƙonsa. Ya tashi ya fāɗa wa Damaskus da hari ya kuma kame ta. Ya kwashi mazaunanta zuwa Kir, ya kuma kashe Rezin.
10 ১০ তখন রাজা আহস দম্মেশকে অশূরের রাজা তিগ্লৎ-পিলেষরের সঙ্গে দেখা করতে গেলেন। তিনি সেখানকার বেদীটা দেখে তাঁর আকার, শিল্পকার্য্য, নকশা ও সেটা তৈরী করবার পুরো পদ্ধতি ঊরিয় যাজকের কাছে পাঠিয়ে দিলেন।
Sa’an nan sarki Ahaz ya tafi Damaskus don yă sadu da Tiglat-Fileser sarkin Assuriya. Da ya kai can sai ya ga wani bagade a Damaskus, sai ya aika wa Uriya firist, da siffar bagaden, da fasalinsa, da cikakken bayanin bagaden.
11 ১১ দম্মেশক থেকে রাজা আহসের পাঠানো সব পরিকল্পনা মতই যাজক ঊরিয় একটা বেদী তৈরী করলেন এবং রাজা আহস দম্মেশক থেকে ফিরে আসবার আগেই তা শেষ করলেন।
Saboda haka Uriya firist ya gina bagaden bisa ga tsarin da Sarki Ahaz ya aika masa daga Damaskus, ya kuma gama shi kafin Sarki Ahaz yă dawo.
12 ১২ দম্মেশক থেকে ফিরে এসে রাজা সেই বেদীটা দেখলেন এবং সেই বেদির কাছে গিয়ে তার উপর বলি উৎসর্গ করলেন।
Da sarki ya dawo daga Damaskus ya ga bagaden, sai ya tafi kusa da shi ya kuma miƙa hadaya a bisansa.
13 ১৩ তিনি সেখানে তাঁর হোমবলি উৎসর্গ, শস্য উৎসর্গ ও পানীয় উৎসর্গ করলেন এবং তাঁর মঙ্গলার্থক উৎসর্গের রক্তও ছিটিয়ে দিলেন।
Ya miƙa hadayarsa ta ƙonawa da ta hatsi, ya zuba hadayarsa ta sha, ya kuma yayyafa jinin hadayunsa ta zumunci a bisa bagaden.
14 ১৪ তিনি সদাপ্রভুর সামনে রাখা ব্রোঞ্জের বেদীটা সদাপ্রভুর ঘর ও তাঁর নতুন বেদির মাঝখান থেকে সরিয়ে এনে নিজের নতুন বেদির উত্তর ধারে রাখলেন।
Sai ya cire bagaden tagulla wanda aka keɓe ga Ubangiji, ya sa shi a gaban haikalin wato, tsakanin ƙofar shiga haikalin Ubangiji da sabon bagaden. Ya ajiye shi a gefen arewa na sabon bagaden.
15 ১৫ তখন পরে রাজা আহস যাজক ঊরিয়কে এই সব আদেশ দিলেন, “ঐ বড় বেদীটার উপর সকালবেলার হোমবলি ও সন্ধ্যায় শস্য উৎসর্গ এবং তার উপর রাজার হোমবলি ও শস্য উৎসর্গ এবং দেশের সব লোকদের হোমবলি ও তাদের শস্য উৎসর্গ আর পানীয় উৎসর্গ অনুষ্ঠান করবেন। সমস্ত হোমবলি ও অন্যান্য পশু উৎসর্গের রক্ত নিজেই সেই বেদির উপর ছিটিয়ে দেবেন। কিন্তু ঈশ্বরের সাহায্য পাওয়ার জন্য আমি ঐ ব্রোঞ্জের বেদীটা ব্যবহার করব।”
Sarkin Ahaz ya umarci Uriya cewa, “A kan babban sabon bagade, ka miƙa hadayar ƙonawa ta safe, da hadayar hatsi ta yamma, da hadayar sarki ta ƙonawa da hadayarsa ta hatsi, da hadaya ta dukan jama’ar ƙasar, tare da hadayan hatsinsu da kuma ta sha. Ka yayyafa jinin hadayun ƙonawa a kan bagade. Amma zan yi amfani da bagaden tagulla don neman bishewa.”
16 ১৬ যাজক ঊরিয় রাজা আহস যেমন আদেশ দিয়েছিলেন ঠিক সেই মতই সব করলেন।
Uriya firist kuwa ya yi duk abin da Sarki Ahaz ya umarta.
17 ১৭ রাজা আহস গামলা বসাবার ব্রোঞ্জের আসনগুলোর পাশের সব পাত খুলে ফেললেন এবং সেখান থেকে জলাধারগুলো খুলে ফেললেন। ব্রোঞ্জের গরুগুলোর উপর যে জলাধারটি বসানো ছিল সেটা তিনি খুলে নিয়ে একটা পাথর দিয়ে বাঁধানো এমন জায়গায় বসালেন।
Sarkin Ahaz ya kawar da katakon ya kuma ɗauke tasoshin daga mazauninsu da ake iya matsarwa. Ya ɗauke ƙaton kwano mai suna Teku daga kan bijiman tagullar da ya tallafe su ya ajiye a kan mazaunin dutse.
18 ১৮ সদাপ্রভুর গৃহে বিশ্রামবারের উদ্দেশ্যে যে চাঁদোয়া তৈরী করা হয়েছিল অশূরের রাজার ভয়ে আহস সেটা খুলে অন্য জায়গায় রাখলেন এবং সদাপ্রভুর গৃহের বাইরের দিকে রাজার ঢুকবার জন্য যে বিশেষ পথ তৈরী করা হয়েছিল তাও সরিয়ে অন্য জায়গায় রাখলেন।
Ya kawar da rumfa Asabbacin da aka gina a haikalin, ya kuma kawar da mashigin sarki na waje da haikalin Ubangiji, duk dai don yă gamshi sarkin Assuriya.
19 ১৯ আহসের অন্যান্য সমস্ত কাজের কথা কি যিহূদার রাজাদের ইতিহাস নামে বইটিতে লেখা নেই?
Game da sauran ayyukan mulkin Ahaz, abubuwan da ya yi, duk a rubuce suke a cikin littafin tarihin sarakunan Yahuda.
20 ২০ পরে আহস নিজের পূর্বপুরুষদের কাছে চলে গেলেন এবং দায়ূদ শহরে তাঁর পূর্বপুরুষদের সঙ্গে তাঁকে কবর দেওয়া হল। তাঁর জায়গায় তাঁর ছেলে হিষ্কিয় রাজা হলেন।
Ahaz ya huta tare da kakanninsa, aka kuma binne shi da su a Birnin Dawuda. Hezekiya ɗansa kuma ya gāje shi.

< দ্বিতীয় রাজাবলি 16 >