< দ্বিতীয় রাজাবলি 15 >

1 ইস্রায়েলের রাজা যারবিয়ামের রাজত্বের সাতাশ বছরের দিন কালে যিহূদার রাজা অমৎসিয়ের ছেলে অসরিয় রাজত্ব করতে শুরু করলেন।
A shekara ta ashirin da bakwai ta mulkin Yerobowam sarkin Isra’ila, Azariya ɗan Amaziya, sarkin Yahuda ya fara mulki.
2 অসরিয়ের ষোল বছর বয়সে যখন তিনি রাজত্ব করতে শুরু করেছিলেন এবং তিনি বাহান্ন বছর যিরূশালেমে রাজত্ব করেছিলেন। তাঁর মায়ের নাম ছিল যিথলিয়া; তিনি যিরূশালেমের বাসিন্দা ছিলেন।
Yana da shekara goma sha shida sa’ad da ya zama sarki, ya kuma yi mulki a Urushalima shekara hamsin da biyu. Sunan mahaifiyarsa Yekoliya daga Urushalima.
3 অসরিয় তাঁর বাবা অমৎসিয়ের অনুসরণ করে তাঁর মতই সদাপ্রভুর চোখে যা কিছু ঠিক তাই করতেন।
Ya aikata abin da yake daidai a gaban Ubangiji, yadda mahaifinsa Amaziya ya yi.
4 যদিও উপাসনার উঁচু স্থানগুলো ধ্বংস করা হয়নি; তখনো লোকেরা সেখানে বলিদান করত এবং ধূপ জ্বালাত।
Amma bai kawar da masujadan kan tudu ba; mutane kuwa suka yi ta yin hadaya da ƙona turare a can.
5 পরে সদাপ্রভু রাজাকে আঘাত করলেন ফলে তিনি মৃত্যু পর্যন্ত কুষ্ঠরোগে ভুগেছিলেন এবং তিনি আলাদা গৃহে বাস করতেন। রাজার ছেলে যোথম রাজবাড়ীর কর্তা হলেন এবং দেশের লোকদের শাসন করতে লাগলেন।
Ubangiji ya sa wa sarki ciwon kuturta har mutuwarsa, ya kuma zauna a keɓe. Yotam ɗan sarki, shi ne ya gudanar da sha’anin fada, ya kuma shugabanci mutanen ƙasar.
6 অসরিয়ের অন্যান্য সমস্ত ঘটনা ও যা কিছু তিনি করেছিলেন যিহূদার রাজাদের ইতিহাস নামে বইটিতে কি লেখা নেই?
Game da sauran ayyukan mulkin Azariya, duk a rubuce suke a cikin littafin tarihin sarakunan Yahuda.
7 পরে অসরিয় তাঁর পূর্বপুরুষদের সঙ্গে নিদ্রায় গেলেন এবং তাঁকে দায়ূদের শহরে তাঁর পূর্বপুরুষদের সঙ্গে কবর দেওয়া হল। তাঁর জায়গায় তাঁর ছেলে যোথম রাজা হলেন।
Azariya ya huta tare da kakanninsa, aka kuma binne shi kusa da su a Birnin Dawuda. Yotam ɗansa, kuma ya gāje shi.
8 যিহূদার রাজা অসরিয়ের আটত্রিশ বছরে দিন কালে যারবিয়ামের ছেলে সখরিয় শমরিয়াতে ইস্রায়েলের উপর ছয় মাস রাজত্ব করেছিলেন।
A shekara ta talatin da takwas ta mulkin Azariya sarkin Yahuda, Zakariya ɗan Yerobowam ya zama sarkin Isra’ila a Samariya, ya kuma yi mulki wata shida.
9 তিনি তাঁর পূর্বপুরুষদের মতই সদাপ্রভুর চোখে যা মন্দ তাই করতেন। নবাটের ছেলে যারবিয়াম ইস্রায়েলকে দিয়ে যে সব পাপ করিয়েছিলেন তিনি তাঁর সেই সমস্ত পাপ ত্যাগ করলেন না।
Ya aikata mugunta a gaban Ubangiji yadda mahaifinsa ya yi. Bai bar aikata zunuban Yerobowam ɗan Nebat, wanda ya sa Isra’ila suka yi ba.
10 ১০ যাবেশের ছেলে শল্লুম সখরিয়ের বিরুদ্ধে ষড়যন্ত্র করলেন ও লোকদের সামনেই তাঁকে আক্রমণ করে হত্যা করলেন এবং তাঁর জায়গায় তিনি রাজা হলেন।
Sai Shallum ɗan Yabesh ya ƙulla wa Zakariya maƙarƙashiya. Ya tasam masa a gaban jama’a, ya kashe shi, ya kuma gāje shi.
11 ১১ সখরিয়ের অন্যান্য সমস্ত কাজের কথা ইস্রায়েলের রাজাদের ইতিহাস নামক বইটিতে লেখা আছে।
Game da sauran ayyukan mulkin Zakariya, duk a rubuce suke a cikin littafin tarihin sarakunan Isra’ila.
12 ১২ সদাপ্রভু যেহূকে এই সব কথা বলেছিলেন, “তোমার বংশের চার পুরুষ পর্যন্ত ইস্রায়েলের সিংহাসনে বসবে,” এবং তাই হল।
Ta haka maganar Ubangiji da ya yi wa Yehu ta cika, wadda ya ce, “Zuriyarka za tă zauna a kursiyin Isra’ila har tsara ta huɗu.”
13 ১৩ যিহূদার রাজা উষিয়ের রাজত্বের ঊনচল্লিশ বছরের দিন যাবেশের ছেলে শল্লুম রাজত্ব করতে শুরু করেন এবং শমরিয়াতে এক মাস রাজত্ব করেছিলেন।
Shallum ɗan Yabesh ya zama sarki a shekara ta talatin da tara ta mulkin Uzziya sarkin Yahuda, ya kuma yi mulki na wata ɗaya a Samariya.
14 ১৪ তারপর গাদির ছেলে মনহেম তির্সা থেকে উঠে শমরিয়াতে গেলেন। সেখানে তিনি যাবেশের ছেলে শল্লুমকে আক্রমণ করে তাঁকে হত্যা করলেন এবং তাঁর জায়গায় তিনি রাজা হলেন।
Sa’an nan Menahem ɗan Gadi ya gangara daga Tirza ya haura zuwa Samariya. Ya tasam wa Shallum ɗan Yabesh a Samariya, ya kashe shi, ya kuma gāje shi.
15 ১৫ শল্লুমের অন্যান্য সমস্ত অবশিষ্ট কাজের কথা এবং তাঁর ষড়যন্ত্রের কথা ইস্রায়েলের রাজাদের ইতিহাস নামক বইটিতে লেখা আছে।
Game da sauran ayyukan mulkin Shallum, duk a rubuce suke a cikin littafin tarihin sarakunan Isra’ila.
16 ১৬ তখন মনহেম তির্সা থেকে বের হয়ে তিপ্‌সহ এবং সেখানকার সব বাসিন্দা ও তার আশেপাশের এলাকার সবাইকে আক্রমণ করলেন, কারণ তারা তাদের শহরের ফটক খুলে দিতে রাজি হয়নি। সেইজন্য তিনি তিপ্‌সহ আঘাত করলেন এবং সমস্ত গর্ভবতী স্ত্রীলোকদের পেট চিরে দিলেন।
A lokacin nan sai Menahem ya taso daga Tirza, ya kai wa Tifsa hari da kowa wanda yake a birnin da kewayenta, don sun ƙi su buɗe ƙofofinsu. Ya kori Tifsa daga aiki, ya kuma tsattsaga cikin dukan mata masu juna biyu.
17 ১৭ যিহূদার রাজা অসরিয়ের রাজত্বের ঊনচল্লিশ বছরের রাজত্বের দিন গাদির ছেলে মনহেম ইস্রায়েলের উপর রাজত্ব করতে শুরু করেন। তিনি শমরিয়াতে দশ বছর রাজত্ব করেছিলেন।
A shekara ta talatin da takwas ta mulkin Azariya sarkin Yahuda, Menahem ɗan Gadi ya zama sarkin Isra’ila, ya yi mulki a Samariya shekara goma.
18 ১৮ সদাপ্রভুর চোখে যা মন্দ তিনি তাই করতেন। তাঁর গোটা রাজত্বকালে তিনি সেই সব পাপ করতে থাকলেন যা নবাটের ছেলে যারবিয়াম ইস্রায়েলকে দিয়ে করিয়েছিলেন।
Ya aikata mugunta a gaban Ubangiji. A duk tsawon mulkinsa, bai rabu da zunuban da Yerobowam ɗan Nebat ya sa Isra’ila suka aikata ba.
19 ১৯ এর পর অশূর রাজা পূল দেশের বিরুদ্ধে আক্রমণ করলেন। তখন মনহেম পূলের সাহায্যে দেশে তাঁর রাজত্ব স্থির রাখবার জন্য তাঁকে এক হাজার তালন্ত রূপা দিলেন।
Sai Ful sarkin Assuriya ya kai wa ƙasar hari, Menahem kuwa ya ba shi talenti dubu na azurfa don yă sami goyon bayansa, yă kuma ƙarfafa kahuwa mulkin.
20 ২০ মনহেম এই টাকা ইস্রায়েলের সমস্ত ধনবান লোকদের কাছ থেকে আদায় করলেন। অশূরের রাজাকে দেবার জন্য প্রত্যেক ধনী লোক পঞ্চাশ শেকল রূপা করলে কেমন হয় দিল। তখন অশূরের রাজা ফিরে গেলেন এবং সেই দেশ আর থাকলেন না।
Menahem ya tara kuɗin ne ta hanyar haraji a Isra’ila inda ya sa kowane attajiri ya ba da shekel hamsin don a ba sarkin Assuriya. Sa’an nan sarkin Assuriya ya janye, bai ƙara kasance a ƙasar ba.
21 ২১ মনহেমের অন্যান্য অবশিষ্ট সমস্ত কাজের কথা এবং যে সব কাজ তিনি করেছিলেন, ইস্রায়েলের রাজাদের ইতিহাস নামক বইটিতে সেগুলি কি লেখা নেই?
Game da sauran ayyukan mulkin Menahem, duk a rubuce suke a cikin littafin tarihin sarakunan Isra’ila.
22 ২২ পরে মনহেম তাঁর পূর্বপুরুষদের সঙ্গে নিদ্রায় গেলেন এবং পকহিয় তাঁর ছেলে তাঁর জায়গায় রাজা হলেন।
Menahem ya huta tare da kakanninsa. Fekahiya ɗansa kuma ya gāje shi.
23 ২৩ যিহূদার রাজা অসরিয়ের রাজত্বের পঞ্চাশ বছরের দিন মনহেমের ছেলে পকহিয় শমরিয়াতে ইস্রায়েলের উপর রাজত্ব শুরু করেছিলেন; তিনি দুই বছর রাজত্ব করেছিলেন।
A shekara ta hamsin ta mulkin Azariya sarkin Yahuda, Fekahiya ɗan Menahem ya zama sarkin Isra’ila a Samariya, ya kuma yi mulki shekara biyu.
24 ২৪ সদাপ্রভুর চোখে যা কিছু মন্দ পকহিয় তাই করতেন। নবাটের ছেলে যারবিয়াম ইস্রায়েলকে দিয়ে যে সব পাপ করিয়েছিলেন পকহিয় তিনি তাঁর সেই সমস্ত পাপ ত্যাগ করলেন না।
Fekahiya ya aikata mugunta a gaban Ubangiji, bai rabu da zunuban Yerobowam ɗan Nebat wanda ya sa Isra’ila ya aikata ba.
25 ২৫ রমলিয়ের ছেলে পেকহ নামে তাঁর একজন সেনাপতি পকহিয়ের বিরুদ্ধে ষড়যন্ত্র করলেন। পেকহ গিলিয়দের পঞ্চাশজন লোককে সঙ্গে নিয়ে শমরিয়ার রাজবাড়ীর দুর্গে পকহিয় এবং তাঁর সঙ্গে অর্গোব ও অরিয়িকে হত্যা করলেন। তিনি তাঁকে হত্যা করে তাঁর জায়গায় রাজা হলেন।
Ɗaya daga cikin manyan fadawansa, Feka ɗan Remaliya, ya ƙulla masa maƙarƙashiya. Ɗauke da mutanen Gileyad hamsin, ya kashe Fekahiya tare da Argob da kuma Ariye a fadan sarki a Samariya. Ta haka Feka ya kashe Fekahiya ya kuma gāje shi.
26 ২৬ পকহিয়ের অন্যান্য অবশিষ্ট সমস্ত কাজের কথা, যেসব তিনি করেছিলেন ইস্রায়েলের রাজাদের ইতিহাস নামক বইটিতে লেখা আছে।
Game da sauran ayyukan mulkin Fekahiya, duk a rubuce suke a cikin littafin tarihin sarakunan Isra’ila.
27 ২৭ যিহূদার রাজা অসরিয়ের রাজত্বের বাহান্ন বছরের দিনের রমলিয়ের ছেলে পেকহ শমরিয়াতে ইস্রায়েলের উপর রাজত্ব করতে শুরু করলেন। তিনি কুড়ি বছর রাজত্ব করেছিলেন।
A shekara ta hamsin da biyu ta mulkin Azariya sarkin Yahuda, Feka ɗan Remaliya ya zama sarkin Isra’ila a Samariya, ya yi mulki shekara ashirin.
28 ২৮ তিনি সদাপ্রভুর চোখে যা কিছু মন্দ তাই করতেন। নবাটের ছেলে যারবিয়াম ইস্রায়েলকে দিয়ে যে সব পাপ করিয়েছিলেন পেকহ সেই সব পাপ থেকে ফিরলেন না।
Ya aikata mugunta a gaban Ubangiji. Bai kauce wa zunuban Yerobowam ɗan Nebat, wanda ya sa Isra’ila ta yi ba.
29 ২৯ ইস্রায়েলের রাজা পেকহের দিনের অশূর রাজা তিগ্লৎ পিলেষর আসলেন এবং ইয়োন, আবেলবৈৎমাখা, যানোহ, কেদশ, হাৎসোর, গিলিয়দ, গালীল ও নপ্তালির সমস্ত জায়গা দখল করলেন। আর সেখান থেকে তিনি সমস্ত লোকদের বন্দী করে অশূরে নিয়ে গেলেন।
A zamanin Feka sarkin Isra’ila, Tiglat-Fileser sarkin Assuriya ya zo ya kama Iyon, Abel-Bet-Ma’aka, Yanowa da Kedesh da kuma Hazor. Ya kame Gileyad da Galili, haɗe da dukan ƙasar Naftali, ya kuma kwashi mutanen zuwa Assuriya.
30 ৩০ পরে উষিয়ের ছেলে যোথমের রাজত্বের কুড়ি বছরের দিন কালে, এলার ছেলে হোশেয় রমলিয়ের ছেলে পেকহের বিরুদ্ধে ষড়যন্ত্র করলেন। তিনি তাঁকে আক্রমণ করলেন এবং হত্যা করে তাঁর জায়গায় তিনি রাজা হলেন।
Sa’an nan Hosheya ɗan Ela ya ƙulla wa Feka ɗan Remaliya maƙarƙashiya. Ya fāɗa masa ya kuma kashe shi, sa’an nan ya gāje shi a matsayin sarki a shekara ta shirin ta mulkin Yotam ɗan Uzziya.
31 ৩১ পেকহের অন্যান্য সমস্ত অবশিষ্ট কাজের কথা, তিনি যা করেছিলেন ইস্রায়েলের রাজাদের ইতিহাস নামক বইটিতে লেখা আছে।
Game da sauran ayyukan mulkin Feka da duk abin da ya yi, duk a rubuce suke a cikin littafin tarihin sarakunan Isra’ila.
32 ৩২ রমলিয়ের ছেলে ইস্রায়েলের রাজা পেকহের রাজত্বের দ্বিতীয় বছরে যিহূদার রাজা উষিয়ের ছেলে যোথম রাজত্ব করতে শুরু করলেন।
A shekara ta biyu ta mulkin Feka ɗan Remaliya sarkin Isra’ila, Yotam ɗan Uzziya sarkin Yahuda ya fara mulki.
33 ৩৩ তিনি পঁচিশ বছর বয়সের ছিলেন যখন তিনি রাজত্ব করতে শুরু করেছিলেন; তিনি ষোল বছর যিরূশালেমে রাজত্ব করেন। তাঁর মায়ের নাম যিরূশা ছিল; তিনি সাদোকের মেয়ে ছিলেন।
Ya zama sarki yana da shekara ashirin da biyar, ya kuma yi mulki a Urushalima shekara goma sha shida. Sunan mahaifiyarsa Yerusha,’yar Zadok.
34 ৩৪ যোথম সদাপ্রভুর চোখে যা কিছু ঠিক তাই করতেন। তিনি তাঁর বাবা উষিয়ের কাজ অনুসরণ করেন সমস্ত কাজ করতেন।
Ya aikata abin da yake daidai a gaban Ubangiji yadda mahaifinsa Uzziya ya yi.
35 ৩৫ উঁচু স্থানগুলিকে তখনও ধ্বংস করা হয়নি। লোকেরা তখনও সেই উঁচুঁ জায়গায় বলিদান করত ও ধূপ জ্বালাত। যোথম সদাপ্রভুর গৃহে উঁচু দরজা তৈরী করেছিলেন।
Duk da haka, bai kawar da masujadan kan tudu ba; mutane suka ci gaba da yin hadaya da ƙona turare a can. Yotam ya sāke gina Ƙofar Bisa ta haikalin Ubangiji.
36 ৩৬ যোথমের অবশিষ্ট কাজের কথা ও সমস্ত কাজের বিবরণ যিহূদার রাজাদের ইতিহাসের বইতে কি লেখা নেই?
Game da sauran ayyukan mulkin Yotam da aikin da ya yi, duk a rubuce suke a cikin littafin tarihin sarakunan Yahuda.
37 ৩৭ সদাপ্রভু সেই দিন থেকেই অরামের রাজা রৎসীন এবং রমলিয়ের ছেলে পেকহকে যিহূদার বিরুদ্ধে পাঠাতে শুরু করলেন।
(A kwanakin nan Ubangiji ya fara aikan Rezin sarkin Aram da Feka ɗan Remaliya, su yi gāba da Yahuda.)
38 ৩৮ পরে যোথম তাঁর পূর্বপুরুষদের সঙ্গে নিদ্রায় গেলেন এবং তাঁর পূর্বপুরুষ দায়ূদের শহরে তাঁকে তাঁর পূর্বপুরুষদের সঙ্গে কবর দেওয়া হয়েছিল। তখন তাঁর ছেলে আহস তাঁর জায়গায় রাজা হলেন।
Yotam ya huta tare da kakanninsa, aka kuma binne shi tare da su a Birnin Dawuda, birnin mahaifinsa. Ahaz ɗansa kuma ya gāje shi.

< দ্বিতীয় রাজাবলি 15 >