< দ্বিতীয় রাজাবলি 10 >
1 ১ শমরিয়াতে আহাবের সত্তরজন ছেলে ছিল। যেহূ চিঠি লিখে শমরিয়াতে যিষ্রিয়েলের শাসনকর্ত্তাদের অর্থাৎ প্রাচীনদের কাছে এবং আহাবের ছেলেদের অভিভাবকদের কাছে পাঠিয়ে দিলেন। তিনি লিখলেন,
Tsono Ahabu anali ndi ana aamuna 70 a ku Samariya. Ndipo Yehu analemba makalata nawatumiza ku Samariya kwa atsogoleri a mu mzinda wa Yezireeli, kwa akuluakulu ndiponso kwa amene ankalera ana a Ahabu, nati,
2 ২ “তোমাদের মনিবের ছেলেরা তোমাদের কাছে আছে এবং কতকগুলি রথ, ঘোড়া, একটি সুরক্ষিত নগর এবং অস্ত্রশস্ত্রও আছে। তাই তোমাদের কাছে এই চিঠি পৌঁছানো মাত্রই,
“Inu mukangolandira kalatayi, popeza ana a mbuye wanu ali ndi inu ndiponso muli ndi magaleta ndi akavalo, mzinda wotetezedwa ndi zida zankhondo,
3 ৩ তোমাদের মনিবের সব চেয়ে সৎ ও যোগ্য ছেলেকে বেছে তার বাবার সিংহাসনে বসাও এবং নিজের মনিবের বংশের জন্য যুদ্ধ কর।”
sankhani mwana wa mbuye wanu amene ndi wooneka bwino ndiponso woyenera, mulowetseni ufumu wa abambo ake. Kenaka muchite nkhondo kuteteza nyumba ya mbuye wanu.”
4 ৪ কিন্তু তারা ভীষণ ভয় পেয়ে বলল, “দেখ, দুজন রাজা যাঁর সামনে দাঁড়াতে পারলেন না, তাঁর সামনে আমরা কি করে দাঁড়াবো?”
Koma anthuwo anachita mantha kwambiri ndipo anati, “Taonani, mafumu awiri sanathe kulimbana naye, nanga ife tingathe bwanji?”
5 ৫ কাজেই রাজবাড়ীর শাসনকর্ত্তা, নগরের শাসনকর্ত্তা, প্রাচীনেরা ও অভিভাবকেরা যেহূকে এই কথা বলে পাঠাল, “আমরা আপনার দাস, আপনি আমাদের যা বলবেন, সে সবই করব, কাউকেই রাজা করব না; আপনি যা ভাল মনে করেন তাই করুন।”
Choncho woyangʼanira nyumba ya mfumu, bwanamkubwa wa mzinda, akuluakulu ena ndiponso olera anawo anatumiza uthenga uwu kwa Yehu: “Ife ndife atumiki anu ndipo tidzachita chilichonse chomwe mutiwuze. Sitidzasankha munthu wina aliyense kukhala mfumu ndipo chitani chimene mukuganiza kuti nʼchabwino kwa inu.”
6 ৬ পরে তিনি তাদের কাছে এই বলে দ্বিতীয় চিঠি লিখলেন, “তোমরা যদি আমার পক্ষে হও ও আমার কথা শোনো, তবে তোমাদের মনিবের ছেলেদের মাথাগুলি নিয়ে আগামীকাল এই দিনের যিষ্রিয়েলে আমার কাছে চলে এস।” সেই রাজকুমারের সত্তরজন, তারা তাদের নগরের প্রধান লোকদের কাছে ছিল, যারা তাদের দেখাশোনা করত।
Ndipo Yehu anawalembera kalata yachiwiri yonena kuti, “Ngati inu muli mbali yanga ndi kuti mudzandimvera, mudule mitu ya ana a mbuye wanu ndipo mubwere nayo kwa ine ku Yezireeli mawa nthawi ngati yomwe ino.” Tsono ana a mfumu onse 70 anali pamodzi ndi akuluakulu a mu mzindamo, amene ankawalera.
7 ৭ আর চিঠিটি তাদের কাছে পৌঁছালে তারা সেই সত্তরজন রাজকুমারকে হত্যা করল এবং কতগুলি ঝুড়িতে করে তাদের মাথাগুলি যিষ্রিয়েলে তাঁর কাছে পাঠিয়ে দিল।
Kalatayo itafika, anthuwo anatenga ana a mfumu 70 aja ndi kuwapha onse. Anayika mitu yawo mʼmadengu ndi kuyitumiza ku Yezireeli kwa Yehu.
8 ৮ পরে একজন দূত এসে তাঁকে খবর দিয়ে বলল, “রাজকুমারদের মাথা আনা হয়েছে।” তিনি বললেন, “ওগুলি দুটি স্তরে গাদা করে ফটকে ঢুকবার পথে সকাল পর্যন্ত রেখে দাও।”
Mthenga uja atafika, anamuwuza Yehu kuti, “Abweretsa mitu ya ana a mfumu.” Ndipo Yehu analamula kuti, “Unjikani mituyo mʼmilu iwiri pa chipata cha mzinda ndipo ikhale pamenepo mpaka mmawa.”
9 ৯ পরে সকালে তিনি বাইরে গিয়ে দাঁড়ালেন ও সবাইকে বললেন, “তোমরা নির্দোষ ব্যক্তি; দেখ, আমি আমার মনিবের বিরুদ্ধে ষড়যন্ত্র করে তাঁকে মেরে ফেলেছি; কিন্তু এদের কে হত্যা করল?
Mmawa mwake Yehu anatuluka. Iye anayimirira pamaso pa anthu onse ndipo anati, “Inu ndinu osalakwa. Ndine amene ndinachita chiwembu mbuye wanu ndi kumupha, koma kodi wapha anthu onsewa ndani?
10 ১০ তোমরা জেনে রাখ, সদাপ্রভু আহাবের বংশের বিরুদ্ধে যা কিছু বলেছেন, সদাপ্রভুর বলা একটা কথাও মাটিতে পরার নয়; কারণ সদাপ্রভু তাঁর দাস এলিয়ের মাধ্যমে যা কিছু বলেছেন, তাই করলেন।”
Koma dziwani tsono, kuti mawu amene Yehova anayankhula kunena za banja la Ahabu sadzapita padera. Yehova wachita chimene analonjeza kudzera mwa mtumiki wake Eliya.”
11 ১১ পরে যিষ্রিয়েলে আহাবের বংশের যত লোক বাকি ছিল, যেহূ তাঁদেরকে, তাঁর সমস্ত গণ্যমান্য লোককে, তাঁর বিশেষ বন্ধুদেরকে ও তাঁর যাজকদের হত্যা করলেন। তাঁদের নিকটতম কেউ বেঁচে ছিল না।
Choncho Yehu anapha onse amene anatsala a mʼbanja la Ahabu ku Yezireeli, pamodzinso ndi akuluakulu ake onse, abwenzi ake ndiponso ansembe ake, sanasiyeko ndi mmodzi yemwe wamoyo.
12 ১২ পরে তিনি উঠে চলে গেলেন, শমরিয়ার গেলেন। পথে মেষপালকদের মেষের লোম কাটার গৃহে গেলে, যিহূদার রাজা অহসিয়ের ভাইদের সঙ্গে যেহূর দেখা হল।
Kenaka Yehu ananyamuka kupita ku Samariya. Atafika pa malo otchedwa Beti-Ekedi wa abusa,
13 ১৩ তিনি জিজ্ঞাসা করলেন, “তোমরা কারা?” তারা বলল, “আমরা অহসিয়ের ভাই; আমরা রাজা ও রাণী ঈষেবলের সন্তানদের শুভেচ্ছা জানাতে যাচ্ছি।”
Yehu anakumana ndi abale ena a Ahaziya mfumu ya Yuda nawafunsa kuti, “Kodi ndinu yani?” Iwo anayankha kuti, “Ndife abale ake a Ahaziya, ndipo tabwera kulonjera banja la mfumu ndi ana a mfumukazi.”
14 ১৪ তখন তিনি বললেন, “ওদের জীবন্ত ধর।” তাতে লোকেরা তাদের জীবন্ত ধরে বৈথ-একদের কুয়োর কাছে তাদের হত্যা করল, বিয়াল্লিশজনের মধ্যে একজনকেও তিনি বাকি রাখলেন না।
Yehu analamula kuti, “Atengeni amoyo!” Choncho anawatenga amoyo ndipo anakawaphera ku chitsime cha ku malo otchedwa Beti-Ekedi wa abusa; anthu onse 42. Iye sanasiyepo ndi mmodzi yemwe wamoyo.
15 ১৫ যেহূ সেখান থেকে চলে গেলে রেখবের ছেলে যিহোনাদবের সঙ্গে তাঁর দেখা হল; তিনি তাঁরই কাছে আসছিলেন। যেহূ তাঁকে শুভেচ্ছা জানিয়ে বললেন, “তোমার প্রতি আমার মন যেমন, তেমনি কি তোমার মন সরল?” যিহোনাদব বললেন, “সরল।” যেহূ বললেন, “যদি তাই হয়, তবে তোমার হাত দাও।” পরে যিহোনাদব তাঁকে হাত দিলে যেহূ তাঁকে নিজের কাছে রথে তুলে নিলেন।
Yehu atachoka kumeneko anakumana ndi Yehonadabu mwana wa Rekabu, amene amabwera kudzakumana naye. Yehu anamulonjera nati kwa iye, “Kodi mtima wako uli bwino monga momwe mtima wanga ugwirizana nawo mtima wako?” Yehonadabu anayankha kuti, “Inde ndikugwirizana nawe.” Yehu anati, “Ngati ndi choncho, gwire dzanja.” Ndipo iye anaterodi, ndipo Yehu anamugwira dzanja namulowetsa mʼgaleta lake.
16 ১৬ আর যেহূ বললেন, “আমার সঙ্গে চল, সদাপ্রভুর জন্য আমার যে আগ্রহ, তা দেখ;” এই ভাবে তাঁকে তাঁর রথে করে নিয়ে চললেন।
Yehu anati, “Tiye kuno uwone mmene ndikudziperekera kwa Yehova.” Ndipo anayenda naye mʼgaleta mwake.
17 ১৭ পরে যেহূ শমরিয়াতে এসে আহাবের বংশের বাকি সব লোকদের হত্যা করলেন, যে পর্যন্ত না আহাবের বংশকে একেবারে ধ্বংস করলেন; সদাপ্রভু এলিয়কে যেমন বলেছিলেন, সেই অনুসারেই করলেন।
Yehu atafika ku Samariya, anapha onse amene anatsala a mʼbanja la Ahabu ku Samariya; anawawonongeratu potsata mawu a Yehova amene anayankhula kudzera mwa Eliya.
18 ১৮ তারপর যেহূ সমস্ত লোকদের জড়ো করে তাদের বললেন, “আহাব বাল দেবতার সেবা সামান্যই করতেন, কিন্তু যেহূ তাঁর সেবা অনেক বেশী করবে।
Ndipo Yehu anasonkhanitsa anthu onse pamodzi nawawuza kuti, “Ahabu ankatumikira Baala pangʼono chabe; Yehu adzamutumikira kwambiri.
19 ১৯ তাই এখন বাল দেবতার সব ভাববাদী, তাঁর সমস্ত পূজারী ও যাজকদের আমার কাছে তোমরা ডেকে আন, যেন কেউ বাদ না পড়ে; কারণ বাল দেবতার উদ্দেশ্যে আমাকে বড় যজ্ঞ করতে হবে। যে কেউ যদি আসবে না, সে বাঁচবে না।” কিন্তু আসলে যেহূ বাল দেবতার পূজাকারীদের ধ্বংস করবার জন্যই এই ছলনা করেছিলেন।
Tsopano itanani aneneri a Baala onse, atumiki ake onse ndi ansembe ake onse. Pasapezeke ndi mmodzi yemwe wotsala chifukwa ine ndidzapereka nsembe yayikulu kwa Baala. Aliyense amene alephere kubwera adzaphedwa.” Koma Yehu anachita zimenezi mwachinyengo ndi cholinga choti awononge atumiki onse a Baala.
20 ২০ পরে যেহূ বললেন, “বাল দেবতার উদ্দেশ্যে একটা সভা ডাক।” তারা পর্ব ঘোষণা করে দিল।
Yehu anati, “Itanitsani msonkhano wodzalemekeza Baala.” Ndipo analengeza za msonkhanowo.
21 ২১ আর যেহূ ইস্রায়েলের সব জায়গায় লোক পাঠালে বাল দেবতার সমস্ত পূজাকারীরা এসে হাজির হল, কেউই অনুপস্থিত থাকলো না। তারা বাল দেবতার মন্দিরে ঢুকলে মন্দিরের এপাশ থেকে ওপাশ পর্যন্ত লোকে ভরে গেল।
Pamenepo Yehu anatumiza mawu ku dziko lonse la Israeli ndipo atumiki onse a Baala anabwera; palibe ndi mmodzi yemwe amene anatsala. Iwo anadzaza nyumba ya Baala. Nyumbayo inadzaziratu kuchokera ku khoma lina mpaka ku khoma lina.
22 ২২ তখন তিনি পোশাক রক্ষককে বললেন, “বাল দেবতার পূজাকারী সকলের জন্য পোশাক নিয়ে এস।” তাতে সে তাদের জন্য পোশাক বের করে আনল।
Ndipo Yehu anawuza munthu wosunga mikanjo kuti, “Bweretsa mikanjo yokwanira atumiki onse a Baala.” Ndipo iye anabweretsa mikanjoyo.
23 ২৩ তারপর যেহূ ও রেখবের ছেলে যিহোনাদব বাল দেবতার মন্দিরে ঢুকলেন; তিনি বাল দেবতার পূজাকারীদের বললেন, “তোমরা ভাল করে খুঁজে দেখ, যাতে সদাপ্রভুর দাসদের মধ্যে কেউ এখানে না থাকে, শুধু বাল দেবতার পূজাকারীরাই থাকবে।”
Kenaka Yehu ndi Yehonadabu mwana wa Rekabu analowa mʼnyumba ya Baala. Yehu anawawuza atumiki a Baala kuti, “Yangʼanitsitsani ndipo muone kuti muno musapezeke atumiki a Yehova, koma mukhale atumiki okhawo a Baala.”
24 ২৪ তখন তারা বলিদান ও হোম করতে ভেতরে গেলেন। এদিকে যেহূ আশিজন লোককে বাইরে দাঁড় করিয়ে রেখে বলেছিলেন, “আমি তোমাদের হাতে ঐ যাদের ভার দিলাম, তাদের একজনও যদি পালিয়ে বাঁচে, তবে যে তাকে ছেড়ে দেবে তার প্রাণের বদলে তার প্রাণ যাবে।”
Choncho Yehu analowa kukapereka nsembe zina ndi nsembe zopsereza. Nthawi iyi nʼkuti Yehu atayika anthu 80 kunja kwa nyumbayo ndi chenjezo lakuti, “Ngati wina aliyense wa inu adzathawitsa wina aliyense wa anthu amene ndayika kuti muziwayangʼanira, munthu woteroyo adzaphedwa.”
25 ২৫ পরে হোমের কাজ শেষ হলে যেহূ পাহারাদার ও সেনাপতিদের বললেন, “ভিতরে যাও, ওদের হত্যা কর, একজনকেও বাইরে আসতে দিও না।” তখন তারা তরোয়াল দিয়ে তাদের আঘাত করল; পরে পাহারাদার ও সেনাপতিরা তাদের বাইরে ফেলে দিল; পরে তারা বাল মন্দিরের ভিতরের গৃহে গেল।
Yehu atangotsiriza kupereka nsembe yopsereza, analamula alonda ndi akulu a ankhondo kuti, “Lowani ndipo mukawaphe ndipo musalole kuti wina athawe.” Choncho iwo anawapha ndi lupanga. Alonda ndi akulu a ankhondo anaponya mitembo ya anthuwo panja ndipo anakalowa mʼkati mwenimweni mwa nyumba ya Baala.
26 ২৬ এবং বাল দেবতার মন্দির থেকে পাথরের পবিত্র থামগুলি তারা বের করে এনে পুড়িয়ে ফেলল।
Iwo anakatulutsa mwala wopatulika umene unali mʼnyumba ya Baala ndipo anawutentha.
27 ২৭ তারপর তারা বাল দেবতার থামটি ভেঙে দিল এবং মন্দিরটা ভেঙে ফেলল এবং সেখানে একটি পায়খানা তৈরী করলো। তা আজও আছে।
Anawononga mwala wopatulika wa Baala ndi kugwetsa nyumba ya Baala, ndipo anthu anayisandutsa chimbudzi mpaka lero lino.
28 ২৮ এই ভাবে যেহূ ইস্রায়েল বাল দেবতাকে ধ্বংস করলেন এবং ইস্রায়েল থেকে এর পূজা বন্ধ করে দিলেন।
Motero Yehu anawononga Baala mu Israeli.
29 ২৯ কিন্তু নবাটের ছেলে যে যারবিয়াম ইস্রায়েলকে দিয়ে যে সব পাপ করিয়েছিলেন অর্থাৎ বৈথেল ও দানের সোনার বাছুরের পূজা করার মত পাপ থেকে তিনি সরে আসেন নি।
Koma Yehuyo sanaleke machimo a Yeroboamu mwana wa Nebati amene anachimwitsa nawo Israeli kupembedza mafano a golide a ana angʼombe ku Beteli ndi ku Dani.
30 ৩০ সুতরাং সদাপ্রভু যেহূকে বললেন, যেহেতু “আমার চোখে যা ঠিক তা তুমি করে ভাল করেছ এবং আহাবের বংশের প্রতি আমার যে ইচ্ছা ছিল তাও তুমি করেছ, সেইজন্য তোমার বংশধরেরা চতুর্থ পুরুষ পর্যন্ত ইস্রায়েলের সিংহাসনে বসবে।”
Yehova anati kwa Yehu, “Chifukwa wachita bwino pokwaniritsa kuchita zabwino pamaso panga ndipo wachitira banja la Ahabu zonse zimene zinali mʼmaganizo anga, zidzukulu zako zidzakhala pa mpando waufumu wa Israeli mpaka mʼbado wachinayi.”
31 ৩১ তবুও যেহূ সমস্ত হৃদয় দিয়ে ইস্রায়েলের ঈশ্বর সদাপ্রভুর ব্যবস্থা মেনে চলবার জন্য সতর্ক হলেন না। যারবিয়াম ইস্রায়েলকে দিয়ে যে সব পাপ করিয়েছিলেন তা থেকে তিনি মন ফেরালেন না।
Komatu Yehu sanasamalire kusunga lamulo la Yehova Mulungu wa Israeli ndi mtima wake wonse. Iyeyo sanaleke machimo a Yeroboamu amene anachimwitsa nawo Israeli.
32 ৩২ সেই দিনের সদাপ্রভু ইস্রায়েল দেশের সীমা কেটে ছোট করতে শুরু করলেন। হসায়েল ইস্রায়েলীয়দের আঘাত করে ইস্রায়েলের সীমানায় তাদের হারিয়ে দিলেন।
Masiku amenewo Yehova anayamba kuchepetsa dziko la Israeli. Hazaeli anagonjetsa Aisraeli,
33 ৩৩ সেই জায়গাগুলি হল যর্দ্দন নদীর পূর্ব দিকের অর্ণোন উপত্যকার পাশে অরোয়ের থেকে সমস্ত গিলিয়দ ও বাশন দেশ। এটা ছিল গাদ, রূবেণ ও মনঃশির এলাকা।
kuyambira kummawa kwa Yorodani, dziko lonse la Giliyadi (chigawo cha Gadi, Rubeni ndi Manase), kuchokera ku Aroeri pafupi ndi chigwa cha Arinoni kudutsa Giliyadi mpaka ku Basani.
34 ৩৪ যেহূর অন্যান্য সমস্ত অবশিষ্ট কাজের কথা এবং তাঁর জয়ের কথা ইস্রায়েলের রাজাদের ইতিহাস নামক বইটিতে কি লেখা নেই?
Ntchito zina za Yehu ndi zonse zimene anachita, kodi sizinalembedwe mʼbuku la mbiri ya mafumu a ku Israeli?
35 ৩৫ পরে যেহূ তাঁর পূর্বপুরুষদের সঙ্গে নিদ্রায় গেলেন এবং তারা তাঁকে শমরিয়াতে কবর দিল। তখন তাঁর জায়গায় তাঁর ছেলে যিহোয়াহস রাজা হলেন।
Yehu anamwalira ndipo anayikidwa mʼmanda pamodzi ndi makolo ake ku Samariya. Ndipo Yehowahazi mwana wake analowa ufumu mʼmalo mwake.
36 ৩৬ যেহূ শমরিয়াতে আটাশ বছর ইস্রায়েলের উপর রাজত্ব করেছিলেন।
Yehu analamulira Aisraeli ku Samariya zaka 28.