< বংশাবলির দ্বিতীয় খণ্ড 1 >

1 আর দায়ূদের ছেলে শলোমন নিজের রাজ্যে নিজেকে শক্তিশালী করলেন এবং তাঁর ঈশ্বর সদাপ্রভু তাঁর সঙ্গে থেকে তাঁকে খুব মহান করলেন৷
Solomoni mwana wa Davide anakhazikika molimbika mu ufumu wake, pakuti Yehova Mulungu wake anali naye ndipo anamukweza kwambiri.
2 পরে শলোমন সমস্ত ইস্রায়েলের অর্থাৎ সহস্রপতিদের, শতপতিদের, বিচারকর্তাদের ও সমস্ত ইস্রায়েলের যাবতীয় শাসনকর্ত্তাদের বংশ প্রধানদের সঙ্গে কথা বললেন৷
Tsono Solomoni anayankhula kwa Aisraeli onse, olamulira a anthu 1,000, olamulira a anthu 100, oweruza ndiponso kwa atsogoleri onse a Israeli ndi atsogoleri amabanja.
3 তাতে শলোমন ও তাঁর সঙ্গে সমস্ত সমাজ গিবিয়োনের উঁচু জায়গায় গেলেন; কারণ সদাপ্রভুর দাস মোশি মরুপ্রান্তে যা তৈরী করেছিলেন, ঈশ্বরের সেই সমাগম তাঁবু সেখানে ছিল৷
Solomoni pamodzi ndi gulu lonse la anthu anapita ku malo ofunika kwambiri pachipembedzo ku Gibiyoni. Tenti ya msonkhano ya Mulungu inali kumeneko, imene Mose mtumiki wa Yehova anayipanga mʼchipululu muja.
4 কিন্তু ঈশ্বরের সিন্দুক দায়ূদ কিরিয়ৎ-যিয়ারীম থেকে, দায়ূদ তার জন্য যে জায়গা তৈরী করেছিলেন, সেখানে এনেছিলেন, কারণ তিনি তার জন্য যিরূশালেমে একটি তাঁবু স্থাপন করেছিলেন৷
Davide anabweretsa Bokosi la Mulungu kuchokera ku Kiriyati Yearimu, ndi kulikhazika kumalo kumene analikonzera popeza analimangira tenti mu Yerusalemu.
5 আর হূরের নাতি ঊরির ছেলে বৎসলেল যে পিতলের যজ্ঞবেদী তৈরী করেছিলেন, তা সদাপ্রভুর সমাগম তাঁবু সামনে ছিল; আর শলোমন ও সমাজ তার কাছে গেলেন৷
Koma guwa lansembe lamkuwa limene Bezaleli mwana wa Uri, mwana wa Huri analipanga linali ku Gibiyoni kutsogolo kwa tenti ya Yehova. Kotero kuti Solomoni ndi gulu lonse anakapembedza kumeneko.
6 তখন শলোমন সেখানে সমাগম তাঁবুর কাছে পিতলের বেদিতে সদাপ্রভুর সামনে যজ্ঞ করলেন, এক হাজার হোমবলি উত্সর্গ করলেন৷
Solomoni anapita pamene panali guwa lansembe lamkuwa pamaso pa Yehova mu tenti ya msonkhano ndipo anapereka nsembe zopsereza 1,000.
7 সেই রাতে ঈশ্বর শলোমনকে দর্শন দিয়ে বললেন, “চাও, আমি তোমাকে কি দেব?”
Usiku umenewo Mulungu anaonekera kwa Solomoni ndipo anati kwa iye, “Pempha chilichonse chimene ukufuna ndipo ndidzakupatsa.”
8 তখন শলোমন ঈশ্বরকে বললেন, “তুমি আমার পিতা দায়ূদের প্রতি অনেক দয়া দেখিয়েছ, আর তাঁর পদে আমাকে রাজা করেছ৷
Solomoni anayankha Mulungu kuti, “Inu munaonetsa kukoma mtima kwakukulu kwa Davide abambo anga ndipo mwayika ine kukhala mfumu mʼmalo mwake.
9 এখন, হে সদাপ্রভু ঈশ্বর, তুমি আমার পিতা দায়ূদের কাছে যে কথা বলেছ, তাই স্থায়ী হোক; কারণ তুমিই পৃথিবীর ধূলোর মত বহুসংখ্যক এক জাতির উপরে আমাকে রাজা করেছ৷
Tsopano Inu Yehova Mulungu, lolani kuti lonjezo lanu kwa abambo anga Davide likwaniritsidwe, pakuti mwandiyika kukhala mfumu ya anthu anu amene ndi ochuluka ngati fumbi la pa dziko lapansi.
10 ১০ আমি যেন এই লোকেদের সামনেই বাইরে যেতে ও ভেতরে আসতে পারি, সেই জন্য এখন আমাকে বুদ্ধি ও জ্ঞান দাও; কারণ তোমার এমন বিশাল প্রজাদের বিচার করার ক্ষমতা কার আছে?”
Mundipatse nzeru ndi luntha zolamulira anthu awa, pakuti ndani amene angathe kulamulira anthu anu ochulukawa?”
11 ১১ তখন ঈশ্বর শলোমনকে বললেন, “এটাই তোমার মনে হয়েছে; তুমি ঐশ্বর্য্য, সম্পত্তি, গৌরব কিংবা শত্রুদের প্রাণ চাও নি, লম্বা আয়ুও চাও নি; কিন্তু আমি আমার যে প্রজাদের উপরে তোমাকে রাজা করেছি, তুমি তাদের বিচার করার জন্য নিজের জন্য বুদ্ধি ও জ্ঞান চেয়েছ৷
Mulungu anati kwa Solomoni, “Popeza izi ndi zokhumba za mtima wako ndipo sunapemphe katundu, chuma kapena ulemu, kapena imfa ya adani ako, ndiponso poti sunapemphe moyo wautali koma nzeru ndi luntha kuti ulamulire anthu anga amene Ine ndakuyika kukhala mfumu yawo,
12 ১২ বুদ্ধি ও জ্ঞান তোমাকে দেওয়া হল; এমনকি তোমার আগে কোনো রাজার ছিল না এবং তোমার পরেও কোনো রাজার হবে না, তত ঐশ্বর্য্য, সম্পত্তি ও গৌরব আমি তোমাকে দেব৷”
Ine ndidzakupatsa nzeru ndi chidziwitso. Ndipo ndidzakupatsanso katundu, chuma ndi ulemu, zinthu zoti palibe mfumu imene inali nazo iwe usanakhalepo ndipo palibe wina amene adzakhale nazo iweyo ukadzafa.”
13 ১৩ পরে শলোমন গিবিয়োনের উঁচু জায়গা থেকে, সমাগম তাঁবুর সামনে থেকে, যিরূশালেমে এলেন, আর ইস্রায়েলের উপরে রাজত্ব করতে থাকলেন৷
Kotero Solomoni anabwerera ku Yerusalemu kuchoka kumalo opembedzerako a ku Gibiyoni, ku tenti ya msonkhano ndipo analamulira Israeli.
14 ১৪ আর শলোমন অনেক রথ ও ঘোড়াচালক সংগ্রহ করলেন; তাঁর এক হাজার চারশো রথ ও বারো হাজার ঘোড়াচালক ছিল; আর সেই সব তিনি রথ নগরে এবং যিরূশালেমে রাজার কাছে রাখতেন৷
Solomoni anasonkhanitsa magaleta ndi akavalo; anali ndi magaleta 1,400 ndi akavalo 12,000, amene anawayika mʼmizinda yosungira magaleta ndipo ena anali ndi iye mu Yerusalemu.
15 ১৫ রাজা যিরূশালেমে রূপা ও সোনাকে পাথরের মত এবং এরস কাঠকে উপত্যকার ডুমুর গাছের মত প্রচুর করলেন৷
Mfumu inasandutsa siliva ndi golide kukhala ngati miyala wamba mu Yerusalemu. Inasandutsanso mkungudza kukhala wochuluka ngati mitengo ya mkuyu ya ku zigwa.
16 ১৬ আর শলোমনের ঘোড়াগুলি মিশর থেকে আনা হত, রাজার বণিকেরা দল হিসাবে দাম দিয়ে পালে পালে ঘোড়া পেত৷
Solomoni amagula akavalo ku Igupto ndi Kuwe pakuti anthu amalonda a mfumu amakawagula ku Kuwe.
17 ১৭ আর মিশর থেকে কেনা ও আনা এক একটি রথের দাম ছশো শেকল রূপা ও এক একটি ঘোড়ার দাম একশো পঞ্চাশ শেকল ছিল৷ এই ভাবে তাদের মাধ্যমে সমস্ত হিত্তীয় রাজার ও অরামীয় রাজার জন্যও ঘোড়া আনা হত৷
Anthu ankagula galeta ku Igupto pa mtengo wa masekeli asiliva 600 ndipo kavalo pa mtengo wa ndalama zasiliva 150. Iwo ankazigulitsanso kwa mafumu onse a Ahiti ndi a Aramu.

< বংশাবলির দ্বিতীয় খণ্ড 1 >