< ১ম করিন্থীয় 16 >
1 ১ আর পবিত্রদের জন্য চাঁদার বিষয়ে, আমি গালাতিয়া দেশস্থ সব মণ্ডলীকে যে আদেশ দিয়েছি, সেইভাবে তোমরাও কর।
Sasa kuhusu michango kwa ajili ya waumini, kama nilivyo elekeza makanisa ya Galatia, vivyo hivyo mwapaswa kufanya.
2 ২ সপ্তাহের প্রথম দিনের তোমরা প্রত্যেকে নিজেদের কাছে কিছু কিছু রেখে নিজের নিজের সঙ্গতি অনুসারে অর্থ সঞ্চয় কর; যেন আমি যখন আসব, তখনই চাঁদা না হয়।
Katika siku ya kwanza ya wiki, kila mmoja wenu aweke kitu fulani kando na kukihifadhi, kama muwezavyo. Fanyeni hivyo ili kwamba kusiwe na michango wakati nikija.
3 ৩ পরে আমি উপস্থিত হলে, তোমরা যাদেরকে যোগ্য মনে করবে, আমি তাদেরকে চিঠি দিয়ে তাদের মাধ্যমে তোমাদের সেই অনুগ্রহ যিরূশালেমে পাঠিয়ে দেব।
Na nitakapofika, yeyote mtakayemchagua, nitamtuma pamoja na barua kutoa sadaka yenu huko Yerusalem.
4 ৪ আর আমারও যদি যাওয়া উপযুক্ত হয়, তবে তারা আমার সঙ্গে যাবে।
Na kama ni sahihi kwa mimi kwenda pia, watakwenda pamoja nami.
5 ৫ মাকিদনিয়া প্রদেশ দিয়ে যাত্রা সমাপ্ত হলেই আমি তোমাদের ওখানে যাব, কারণ আমি মাকিদনিয়া প্রদেশ দিয়ে যেতে প্রস্তুত আছি।
Lakini nitakuja kwenu, wakati ninapitia Makedonia. Kwa kuwa nitapitia Makedonia.
6 ৬ আর হয়তো তোমাদের কাছে কিছুদিন থাকব, কি জানি, শীতকালও কাটাব; তাহলে আমি যেখানেই যাই, তোমরা আমাকে এগিয়ে দিয়ে আসতে পারবে।
Labda naweza kukaa nanyi au hata kumaliza majira ya baridi, ili kwamba muweze kunisaidia katika safari yangu, popote niendako.
7 ৭ কারণ তোমাদের সাথে এবার অল্প দিনের র সাক্ষাৎ করতে চাই না; কারণ আমার প্রত্যাশা এই যে, যদি প্রভুর অনুমতি হয়, আমি তোমাদের কাছে কিছু দিন থাকব।
Kwa kuwa sitarajii kuwaona sasa kwa muda mfupi. Kwani ninatumaini kukaa nanyi kwa muda fulani, kama Bwana ataniruhusu.
8 ৮ কিন্তু পঞ্চাশত্তমী পর্যন্ত আমি ইফিষে আছি;
Lakini nitakaa Efeso mpaka Pentekoste,
9 ৯ কারণ আমার জন্য এক চওড়া দরজা খোলা রয়েছে এবং কার্য্যসাধক অনেক।
kwa kuwa mlango mpana umefunguliwa kwa ajili yangu, na kuna maadui wengi wanipingao.
10 ১০ তীমথীয় যদি আসেন, তবে দেখো, যেন তিনি তোমাদের কাছে নির্ভয়ে থাকেন, কারণ যেমন আমি করি, তেমনি তিনি প্রভুর কাজ করছেন; অতএব কেউ তাঁকে হেয় জ্ঞান না করুক।
Sasa wakati Timotheo akija, muoneni kwamba yuko na ninyi pasipo kuogopa, anafanya kazi ya Bwana, kama ninavyofanya.
11 ১১ কিন্তু তাঁকে শান্তিতে এগিয়ে দেবে, যেন তিনি আমার কাছে আসতে পারেন, কারণ আমি অপেক্ষা করছি যে, তিনি ভাইদের সাথে আসবেন।
Mtu yeyote asimdharau. Mumsaidie katika njia yake kwa amani, ili kwamba aweze kuja kwangu. Kwa kuwa ninamtarajia aje pamoja na ndugu.
12 ১২ আর ভাই আপল্লোর বিষয়ে বলছি; আমি তাঁকে অনেক বিনতি করেছিলাম, যেন তিনি ভাইদের সাথে তোমাদের কাছে যান; কিন্তু এখন যেতে কোনোভাবে তাঁর ইচ্ছা হল না; সুযোগ পেলেই যাবেন।
Sasa kuhusiana na ndugu yetu Apolo. Nilimtia moyo sana kuwatembelea ninyi pamoja na ndugu. Lakini aliamua kutokuja kwa sasa. Hata hivyo, atakuja wakati ana nafasi.
13 ১৩ তোমরা জেগে থাক, বিশ্বাসে দাঁড়িয়ে থাক, বীরত্ব দেখাও, বলবান হও।
Muwe macho, simameni imara, mtende kama wanaume, muwe na nguvu.
14 ১৪ তোমাদের সব কাজ প্রেমে হোক।
Basi yote myafanyayo yafanyike katika upendo.
15 ১৫ আর হে ভাইয়েরা এবং বোনেরা, তোমাদেরকে নিবেদন করছি; তোমরা স্তিফানের আত্মীয়কে জান, তাঁরা আখায়া প্রদেশের অগ্রিমাংশ এবং পবিত্রদের সেবায় নিজেদেরকে নিযুক্ত করেছেন;
Mnaijua kaya ya Stefana. Mnajua kwamba walikuwa waamini wa kwanza huko Akaya, na kwamba walijiweka wenyewe kwenye huduma ya waumini. Na sasa nawasihi, kaka na dada zangu,
16 ১৬ তোমরাও এই ধরনের লোকদের এবং যতজন কাজে সাহায্য করেন, ও পরিশ্রম করেন, সেই সকলে বশবর্ত্তী হন।
kuweni wanyenyekevu kwa watu kama hao, na kwa kila mtu anayesaidia katika kazi na watenda kazi pamoja nasi.
17 ১৭ স্তিফানের, ফর্তুনাতের ও আখায়িকের আসার কারণে আমি আনন্দ করছি, কারণ তোমাদের ভুল তাঁরা পূর্ণ করেছেন;
Na ninafurahi kwa ujio wa Stefana, Fotunato, na Akiko. Wamesimama mahali ambapo ninyi mgepaswa kuwa.
18 ১৮ কারণ তাঁরা আমার এবং তোমাদেরও আত্মাকে আপ্যায়িত করেছেন। অতএব তোমরা এই ধরনের লোকদেরকে চিনে মান্য কর।
Kwa kuwa wameifurahisha roho yangu na yenu. Kwa hiyo sasa, watambueni watu kama hawa.
19 ১৯ এশিয়ার মণ্ডলী সব তোমাদেরকে অভিবাদন জানাচ্ছে। আক্কিলা ও প্রিষ্কা এবং তাঁদের গৃহস্থিত মণ্ডলী তোমাদেরকে প্রভুতে অনেক অভিবাদন জানাচ্ছেন।
Makanisa ya Asia wametuma salamu kwenu. Akila na Priska wanawasalimu katika Bwana, pamoja na kanisa lililoko nyumbani kwao.
20 ২০ ভাই এবং বোনেরা সবাই তোমাদেরকে অভিবাদন জানাচ্ছেন। তোমরা পবিত্র চুম্বনে একে অপরকে অভিবাদন কর।
Kaka na dada zangu wote wanawasalimu. Salimianeni kwa busu takatifu.
21 ২১ আমি পৌল নিজের হাতে লিখলাম।
Mimi, Paulo, naandika hivi kwa mkono wangu.
22 ২২ কোনো ব্যক্তি যদি প্রভুকে না ভালবাসে, তবে সে শাপগ্রস্ত হোক; মারাণ আথা [প্রভু আসছেন]
Kama yeyote hampendi Bwana, basi laana iwe juu yake. Bwana wetu, njoo!
23 ২৩ প্রভু যীশু খ্রীষ্টের অনুগ্রহ তোমাদের সাথে থাকুক।
Neema ya Bwana Yesu iwe nanyi.
24 ২৪ খ্রীষ্ট যীশুতে আমার ভালবাসা তোমাদের সবার সাথে থাকুক। আমেন।
Upendo wangu uwe pamoja nanyi katika Kristo Yesu.