< বংশাবলির প্রথম খণ্ড 18 >
1 ১ পরে দায়ূদ পলেষ্টীয়দের আঘাত করে তাদের নিজের অধীনে আনলেন। তিনি পলেষ্টীয়দের হাত থেকে গাৎ ও তার আশেপাশের গ্রামগুলো দখল করে নিলেন।
Baada ya haya Daudi akawashambulia Wafilisti na kuwashinda. Alichukuwa Gathi na vijiji vyake katika utawala wa Wafilisti.
2 ২ আর তিনি মোয়াবীয়দেরও আঘাত করলেন। তাতে মোয়াবীয়রা দায়ূদের দাস হল এবং উপঢৌকন দিতে লাগলো।
Kisha akamshinda Moabu, na Wamoabu wakawa watumishi wa Daudi na wakamlipa ushuru maalumu.
3 ৩ পরে সোবার রাজা হদরেষর যখন ইউফ্রেটিস নদী বরাবর তাঁর জায়গাগুলোতে আবার তাঁর কর্তৃত্ব স্থাপন করতে গেলেন তখন দায়ূদ তাঁর সঙ্গে যুদ্ধ করতে হমাৎ পর্যন্ত গেলেন।
Daudi kisha akamshinda Hadadezeri, mfalme wa Zoba huko Hamathi, wakati Hadadezeri alipo kuwa akisafiri kuimarisha utawala wake kwa Mto wa Frati.
4 ৪ দায়ূদ তাঁর এক হাজার রথ, সাত হাজার অশ্বারোহী এবং কুড়ি হাজার পদাতিক সৈন্য আটক করলেন। তাদের একশোটা রথের ঘোড়া রেখে তিনি বাকি সব ঘোড়ার পায়ের শিরা কেটে দিলেন।
Daudi akateka magari ya farasi elfu, wanaume wa farasi elfu saba, na wanajeshi wa miguu elfu ishirini. Daudi aliwajeruhi farasi wote wagari, lakini akahifadhi baadhi kwa ajili ya magari ya farasi mia moja.
5 ৫ দম্মেশকের অরামীয়েরা যখন সোবার রাজা হদরেষরকে সাহায্য করতে আসল তখন দায়ূদ তাদের বাইশ হাজার লোককে মেরে ফেললেন।
Waaramia wa Damasko walipo kuja kumsaidia Hadadezeri mfalme wa Zoba, Daudi aliua wanaume elfu ishirini na mbili wa Kiaramia.
6 ৬ দায়ূদ অরাম রাজ্যের দম্মেশকে সৈন্যদল রাখলেন। তাতে অরামীয়েরা তাঁর দাস হলো এবং তাঁকে কর দিল। এই ভাবে দায়ূদ যে কোনো জায়গায় যেতেন সদাপ্রভু সেখানে তাঁকে জয়ী করতেন।
Kisha Daudi akaweka vikosi huko Aramu ya Damasko, na Waaramia wakawa watumishi wake na wakamletea ushuru maalaumu. Yahweh alimpatia Daudi ushindi popote alipoenda.
7 ৭ হদরেষরের লোকদের সোনার ঢালগুলো দায়ূদ যিরূশালেমে নিয়ে আসলেন।
Daudi alichukua ngao za dhahabu zilizo kuwa kwa watumishi wa Hadadezeri na kuleta Yerusalemu.
8 ৮ টিভৎ ও কূন নামে হদরেষরের দুটো শহর থেকে দায়ূদ প্রচুর পরিমাণে পিতলও নিয়ে আসলেন। এই পিতল দিয়ে শলোমন সেই বিরাট পাত্র, থাম ও পিতলের অন্যান্য জিনিস তৈরী করেছিলেন।
Kutoka Tibhathi na Kuni, miji ya Hadadezeri, Daudi alichukuwa shaba nyingi sana. Ilikuwa shaba hii ambayo baadae Sulemani alifanya saani ya shaba, nguzo, na vifaa vya shaba.
9 ৯ হমাতের রাজা তয়ূ শুনতে পেলেন যে, দায়ূদ সোবার রাজা হদরেষরের গোটা সৈন্যদলকে হারিয়ে দিয়েছেন।
Wakati Toi, mfalme wa Hamathi, alipo sikia kuwa Daudi ameshinda majeshi yote ya Hadadezeri mfalme wa Zoba,
10 ১০ দায়ূদ হদরেষরের সঙ্গে যুদ্ধে জয়ী হয়েছেন বলে তাঁকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাবার জন্য তয়ি তাঁর ছেলে হদোরামকে রাজা দায়ূদের কাছে পাঠিয়ে দিলেন। এই হদরেষরের সঙ্গে তয়ূর অনেকবার যুদ্ধ হয়েছিল। হদোরাম দায়ূদের জন্য সঙ্গে করে সোনা, রূপা ও পিতলের নানা রকম জিনিস নিয়ে এসেছিলেন।
Toi akamtuma Hadoramu mwanae kwa Mfalme Daudi kumsalimia na kumbariki, kwasababu Daudi amepigana na Hadadezeri na kumshinda, na kwasababu Hadadezeri alifanya vita na Toi. Hadoramu alipeleka vifaa vya fedha, dhahabu, na shaba.
11 ১১ এর আগে রাজা দায়ূদ ইদোমীয়, মোয়াবীয়, অম্মোনীয়, পলেষ্টীয় এবং অমালেকীয়দের কাছ থেকে সোনা ও রূপা নিয়ে এসে যেমন সদাপ্রভুর উদ্দেশ্যে আলাদা করে রেখেছিলেন তেমনি এগুলো নিয়েও তিনি তাই করলেন।
Mfalme Daudi alivitenga hivi vitu kwa ajili ya Yahweh, pamoja na fedha na dhahabu aliyo ibeba kutoka kwa mataifa yote: Edomu, Moabu, watu wa Amoni, Wafilisti, na Waamaleki.
12 ১২ সরূয়ার ছেলে অবীশয় লবণ উপত্যকায় আঠারো হাজার ইদোমীয়কে মেরে ফেললেন।
Abishai mwana wa Zeruia akawaua Waedomi elfu kumi na nane katika Bonde la Chumvi.
13 ১৩ তিনি ইদোমের কয়েক জায়গায় সৈন্যদল রাখলেন আর তাতে সমস্ত ইদোমীয়েরা দায়ূদের অধীন হল। দায়ূদ যে কোনো জায়গায় যেতেন সদাপ্রভু সেখানেই তাঁকে জয়ী করতেন।
Alieka vikosi huko Edomu, na Waedomi wote wakawa watumishi wa Daudi. Yahweh alimpa Daudi ushindi pote alipoenda.
14 ১৪ দায়ূদ সমস্ত ইস্রায়েল দেশের উপর রাজত্ব করতে লাগলেন। তাঁর লোকদের তিনি ন্যায়ভাবে বিচার ও শাসন করতেন।
Daudi alitawala Israeli yote, na alitenda haki na utaua kwa watu wote.
15 ১৫ সরূয়ার ছেলে যোয়াব ছিলেন তাঁর প্রধান সেনাপতি আর অহীলূদের ছেলে যিহোশাফট তাঁর রাজত্বের সব ইতিহাস লিখে রাখতেন।
Yoabu mwana wa Zeruia walikuwa mkuu wa jeshi, na Yehoshafati mwana wa Ahiludi alikuwa mtunza kumbukumbu.
16 ১৬ অহীটূবের ছেলে সাদোক ও অবিয়াথরের ছেলে অবীমেলক ছিলেন যাজক আর শব্শ ছিলেন রাজার লেখক।
Zadoki mwana wa Ahitubi na Ahimeleki mwana wa Abiathari walikuwa makuhani, na Shavisha alikuwa mwandishi.
17 ১৭ যিহোয়াদার ছেলে বনায় করেথীয় ও পলেথীয়দের প্রধান, আর দায়ূদের ছেলেরা রাজার প্রধান প্রধান পদে নিযুক্ত ছিলেন।
Benaia mwana wa Yehoiada alikuwa mwangalizi wa Wakerethi na Wapelethi, na wana wa Daudi walikuwa washauri wakuu wa mfalme.