< বংশাবলির প্রথম খণ্ড 15 >

1 দায়ূদ শহরে নিজের জন্য ঘর বাড়ি তৈরী করবার পর দায়ূদ ঈশ্বরের সিন্দুকের জন্য একটা জায়গা প্রস্তুত করে সেখানে একটা তাঁবু খাটালেন।
Bayan Dawuda ya yi gine-gine wa kansa a Birnin Dawuda, sai ya shirya wuri domin akwatin alkawarin Allah, ya kuma kafa tenti dominsa.
2 তারপর তিনি বললেন, “ঈশ্বরের সিন্দুক লেবীয়েরা ছাড়া আর কেউ বহন করতে পারবে না, কারণ সদাপ্রভুর সিন্দুক বহন করবার জন্য এবং চিরকাল তাঁর সেবা করবার জন্য সদাপ্রভু তাদেরই মনোনীত করেছেন।”
Sa’an nan Dawuda ya ce, “Babu wani sai ko Lawiyawa kaɗai za su ɗauka akwatin alkawarin Allah, gama Ubangiji ya zaɓe su su ɗauka akwatin alkawarin Ubangiji su kuma yi hidima a gabansa har abada.”
3 সদাপ্রভুর সিন্দুকের জন্য দায়ূদ যে জায়গা প্রস্তুত করেছিলেন সেখানে সিন্দুকটি আনবার জন্য তিনি সমস্ত ইস্রায়েলীয়দের যিরূশালেমে জড়ো করলেন।
Dawuda ya tattara dukan Isra’ila a Urushalima don su haura da akwatin alkawarin Ubangiji zuwa wurin da aka shirya dominsa.
4 তিনি হারোণের বংশের যে লোকদের ও যে লেবীয়দের ডেকে জড়ো করলেন তাঁরা হলেন,
Ya tattara zuriyar Haruna a wuri ɗaya da kuma Lawiyawa.
5 কহাতের বংশের লোকদের মধ্য থেকে নেতা ঊরীয়েল এবং তাঁর ভাইয়েরা একশো কুড়ি জন;
Daga zuriyar Kohat, Uriyel shugaba da dangi 120;
6 মরারির বংশের লোকদের মধ্য থেকে নেতা অসায় এবং তাঁর ভাইয়েরা দুইশো কুড়ি জন;
daga zuriyar Merari Asahiya shugaba da dangi 220;
7 গের্শোনের বংশের লোকদের মধ্য থেকে নেতা যোয়েল এবং তাঁর ভাইয়েরা একশো ত্রিশ জন;
daga zuriyar Gershom, Yowel shugaba da dangi 130;
8 ইলীষাফণের বংশের লোকদের মধ্য থেকে নেতা শময়িয় এবং তাঁর ভাইয়েরা দুইশো জন;
daga zuriyar Elizafan, Shemahiya shugaba da dangi 200;
9 হিব্রোণের বংশের লোকদের মধ্য থেকে নেতা ইলীয়েল এবং তাঁর ভাইয়েরা আশি জন;
daga zuriyar Hebron, Eliyel shugaba da dangi 80;
10 ১০ উষীয়েলের বংশের লোকদের মধ্য থেকে নেতা অম্মীনাদব এবং তাঁর ভাইয়েরা একশো বারো জন।
daga zuriyar Uzziyel, Amminadab shugaba da dangi 112.
11 ১১ তারপর দায়ূদ পুরোহিত সাদোক ও অবিয়াথরকে এবং লেবীয় ঊরীয়েল, অসায়, যোয়েল, শময়িয়, ইলীয়েল ও অম্মীনাদবকে ডেকে পাঠালেন।
Sa’an nan Dawuda ya kira Zadok da Abiyatar, firistoci, tare da Uriyel, Asahiya, Yowel, Shemahiya, Eliyel da Amminadab, Lawiyawa.
12 ১২ তিনি তাঁদের বললেন, “আপনারা হলেন লেবি গোষ্ঠীর বিভিন্ন বংশের নেতা; আপনারা ও আপনাদের সঙ্গী লেবীয়েরা ঈশ্বরের উদ্দেশ্যে নিজেদের আলাদা কর, যাতে যে জায়গা আমি প্রস্তুত করে রেখেছি সেই জায়গায় আপনারা ইস্রায়েলের ঈশ্বর সদাপ্রভুর সিন্দুকটি এনে রাখতে পারেন।
Ya ce musu, “Ku ne kawunan iyalan Lawiyawa; ku da’yan’uwanku Lawiyawa, sai ku tsarkake kanku ku hauro da akwatin alkawarin Ubangiji, Allah na Isra’ila, zuwa wurin da na shirya dominsa.
13 ১৩ প্রথমবার আপনারা সেটি আনেন নি বলে আমাদের উপর আমাদের ঈশ্বর সদাপ্রভু ক্রোধে জ্বলে উঠেছিলেন। তাঁর আদেশ অনুসারে কিভাবে সেটি আনতে হবে আমরা তাঁর কাছে তা জানতে চাই নি।”
Domin ku, Lawiyawa ba ku haura da shi da farko ba ne ya sa Ubangiji Allahnmu ya husata a kanmu. Ba mu tambaye shi game da yadda za mu yi shi a hanyar da aka ƙayyade ba.”
14 ১৪ এতে যাজকেরা ও লেবীয়েরা ঈশ্বরের উদ্দেশ্যে নিজেদের পবিত্র করে নিলেন যাতে তাঁরা ইস্রায়েলের ঈশ্বর সদাপ্রভুর সিন্দুকটি নিয়ে আসতে পারেন।
Saboda haka firistoci da Lawiyawa suka tsarkake kansu don su hauro da akwatin alkawarin Ubangiji, Allah na Isra’ila.
15 ১৫ সদাপ্রভুর নির্দেশ মত মোশির আদেশ অনুসারে লেবীয়েরা ঈশ্বরের সিন্দুকটি বহন করবার ডাণ্ডা কাঁধের উপর নিয়ে সেটি নিয়ে আসলেন।
Sai Lawiyawa suka ɗauki akwatin alkawarin Allah da sanduna a kafaɗunsu, kamar yadda Musa ya umarta bisa ga maganar Ubangiji.
16 ১৬ দায়ূদ লেবীয়দের নেতাদের বললেন যে, “তারা যেন বাদ্যযন্ত্র, অর্থাৎ বীণা, সুরবাহার ও করতাল বাজিয়ে আনন্দের গান গাইবার জন্য তাঁদের গায়ক ভাইদের নিযুক্ত করেন।”
Dawuda ya faɗa wa shugabannin Lawiyawa su sa’yan’uwansu su zama mawaƙa don su rera waƙoƙi masu farin ciki, da kayayyakin bushe-bushe, da kaɗe-kaɗe, molaye, garayu da ganguna.
17 ১৭ কাজেই লেবীয়েরা যোয়েলের ছেলে হেমনকে ও তাঁর বংশের লোকদের মধ্য থেকে বেরিখিয়ের ছেলে আসফকে এবং তাঁদের গোষ্ঠী ভাই মরারীয়দের মধ্য থেকে কূশায়ার ছেলে এথনকে নিযুক্ত করলেন।
Saboda haka Lawiyawa suka zaɓi Heman ɗan Yowel, da Asaf ɗan Berekiya daga cikin’yan’uwansu. Daga iyalin Merari kuma aka zaɓi Etan ɗan Kushahiya.
18 ১৮ তাঁদের সঙ্গে নিযুক্ত করা হল তাঁদের বংশের দ্বিতীয় শ্রেণীর আত্মীয়দের। তারা হল সখরিয়, বেন, যাসীয়েল, শমীরামোৎ, যিহীয়েল, উন্নি, ইলীয়াব, বনায়, মাসেয়, মত্তিথিয়, ইলীফলেহূ, মিক্‌নেয় এবং ওবেদ ইদোম ও যিয়ীয়েল নামে দরজার দুইজন পাহারাদার।
Tare da su kuma’yan’uwansa da suke biye bisa ga matsayi. Wato, Zakariya, Ya’aziyel, Shemiramot, Yehiyel, Unni, Eliyab, Ben, Ma’asehiya, Mattitiya, Elifelehu, Miknehiya, Obed-Edom da Yehiyel, matsaran ƙofofi.
19 ১৯ উঁচু সুরে পিতলের করতাল বাজাবার জন্য নিযুক্ত করা হলো গায়ক হেমন, আসফ ও এথনের উপর।
Mawaƙan nan Heman, Asaf da Etan, ne za su buga kugen tagulla.
20 ২০ বীণা বাজাবার ভার পড়ল সখরিয়, অসীয়েল, শমীরামোৎ, যিহীয়েল, উন্নি, ইলীয়াব, মাসেয় ও বনায়ের উপর।
Zakariya, Aziyel, Shemiramot, Yehiyel, Unni, Eliyab, Ma’asehiya da Benahiya, ne za su kaɗa molaye masu murya sama-sama, bisa ga alamot.
21 ২১ নীচু সুরে সুরবাহার বাজাবার ভার পড়ল মত্তিথিয়, ইলীফলেহূ, মিক্‌নেয়, ওবেদ ইদোম, যিয়ীয়েল ও অসসিয়ের উপর।
Mattitiya, Elifelehu, Miknehiya, Obed-Edom, Yehiyel da Azaziya, ne za su ja garayu masu murya ƙasa-ƙasa bisa ga sheminit.
22 ২২ গান পরিচালনার ভার পড়ল লেবীয় নেতা কননিয়ের উপর। তিনি গানের ওস্তাদ ছিলেন বলে তাঁর উপর গান শেখানোর জন্য দায়িত্ব পড়েছিল।
Kenaniya, shugaban Lawiyawa, shi ne mai bi da waƙoƙi. Wannan hakkinsa ne, gama shi gwani ne a wannan fanni.
23 ২৩ সিন্দুকটি পাহারাদার ছিলেন বেরিখিয়, ইলকানা।
Berekiya da Elkana, ne za su zama masu lura da ƙofofi domin akwatin alkawarin.
24 ২৪ ঈশ্বরের সিন্দুকের সামনে তূরী বাজাবার ভার পড়ল যাজক শবনিয়, যিহোশাফট, নথনেল, অমাসয়, সখরিয়, বনায় ও ইলীয়েষরের উপর এবং ওবেদ ইদোম ও যিহিয় সিন্দুকের পাহারাদার ছিলেন।
Shebaniya, Yoshafat, Netanel, Amasai, Zakariya, Benahiya da Eliyezer firistoci, su ne za su busa ƙahoni a gaban akwatin alkawarin Allah. Obed-Edom da Yehiya su ma za su zama masu lura da ƙofofi domin akwatin alkawarin.
25 ২৫ এর পরে দায়ূদ, ইস্রায়েলের প্রাচীনেরা আর সৈন্যদলের হাজার সৈন্যের সেনাপতিরা আনন্দ করতে করতে ওবেদ ইদোমের বাড়ি থেকে সদাপ্রভুর সেই ব্যবস্থা সিন্দুকটি আনবার জন্য গেলেন।
Sai Dawuda da dattawan Isra’ila da shugabannin ƙungiyoyi dubu suka haura don su kawo akwatin alkawarin Ubangiji daga gidan Obed-Edom, da farin ciki.
26 ২৬ যে লেবীয়েরা সদাপ্রভুর নিয়ম সিন্দুকটি বয়ে আনছিল ঈশ্বর তাদের পরিচালনা করেছিলেন বলে তারা সাতটা বলদ ও সাতটা ভেড়া উৎসর্গ করল।
Domin Allah ya taimaki Lawiyawan da suke ɗaukar akwatin alkawarin Ubangiji, aka miƙa hadayar bijimai bakwai da raguna bakwai.
27 ২৭ সিন্দুক বহনকারী লেবীয়েরা, গায়কেরা এবং গানের দলের পরিচালক কননিয় মসীনার পাতলা কাপড়ের পোশাক পরেছিল। দায়ূদও মসীনার পাতলা কাপড়ের পোশাক এবং মসীনার এফোদ পরেছিলেন।
To, fa, Dawuda yana saye da kyakkyawar rigar lilin, kamar yadda dukan Lawiyawa waɗanda suke ɗaukar akwatin alkawarin suka sa, da kuma yadda mawaƙa, da Kenaniya, wanda yake bi da waƙar mawaƙan ya sa. Dawuda kuma ya sa efod lilin.
28 ২৮ এই ভাবে সমস্ত ইস্রায়েলীয়েরা চিৎকার করতে করতে এবং শিঙ্গা, তূরী, করতাল, বীণা ও সুরবাহার বাজাতে বাজাতে সদাপ্রভুর নিয়ম সিন্দুকটি যিরূশালেমে নিয়ে আসল।
Sai dukan Isra’ila suka kawo akwatin alkawarin Ubangiji da sowa, da ƙarar ƙahonin raguna da busan ƙahoni, da na ganguna, suna kuma kaɗa molaye da garayu.
29 ২৯ সদাপ্রভুর নিয়ম সিন্দুকটি দায়ূদ শহরে ঢুকবার দিন শৌলের মেয়ে মীখল জানলা দিয়ে তা দেখলেন। রাজা দায়ূদকে নাচতে ও আনন্দ করতে দেখে তিনি মনে মনে দায়ূদকে তুচ্ছ করলেন।
Yayinda akwatin alkawarin Ubangiji yake shiga Birnin Dawuda, Mikal’yar Shawulu ta leƙa daga taga. Sa’ad da ta ga Sarki Dawuda yana rawa yana shagali, sai ta rena masa wayo a zuciyarta.

< বংশাবলির প্রথম খণ্ড 15 >