< Zaburi 90 >

1 Bwana, wewe umekuwa kimbilio letu vizazi vyote.
ঈশ্বর মনোনীত ব্যক্তি মোশির প্রার্থনা। হে সদাপ্রভু, বংশপরম্পরায় তুমি আমার বাসস্থান হয়ে এসেছ।
2 Kabla milima haijaumbwa, wala haujaumba nchi na dunia, tangu milele na milele, wewe ni Mungu.
পর্বতগুলির জন্মের আগে এমনকি, তুমি পৃথিবী ও জগৎকে জন্ম দেওয়ার আগে, অনাদিকাল থেকে অনন্তকাল পর্যন্ত, তুমিই ঈশ্বর।
3 Humrudisha mtu mavumbini, na kusema, “Rudi, ewe uzao wa mwanadmu.
তুমি এই বলে লোকেদের ধুলোয় ফিরিয়ে দিয়ে থাকো, “ধুলোয় ফিরে এসো, হে মরণশীল তোমরা।”
4 Kwa maana miaka elfu machoni pako ni kama jana ipitapo, na kama saa wakati wa usiku.
তোমার দৃষ্টিতে এক হাজার বছর একদিনের সমান যা এইমাত্র কেটেছে, অথবা রাতের প্রহরের মতো।
5 Huwafagia kama vile kwa mafuliko nao hulala; na wakati wa asubuhi wako kama majani yameayo.
তুমি মানুষকে মৃত্যুর ঘুমে নিশ্চিহ্ন করো— তারা সকালের নতুন ঘাসের মতো:
6 Asubuhi yachipuka na kumea; jioni yakatika na kukauka.
সকালে তারা নতুন করে গজিয়ে ওঠে, কিন্তু সন্ধ্যায় তা শুকিয়ে যায় আর বিবর্ণ হয়।
7 Hakika, tumeangamizwa kwa hasira yako, na gadhabu yako inatuogopesha sana.
তোমার রাগে আমরা ক্ষয়ে যাই আর তোমার ক্রোধে আমরা আতঙ্কিত হই।
8 Umeudhihirisha uovu wetu mbele zako, na dhambi zetu zilizofichika katika nuru ya uwepo wako.
তুমি আমাদের অন্যায়গুলি আমাদের সামনে রেখেছ, আমাদের গোপন পাপগুলি তোমার সান্নিধ্যের আলোতে রেখেছ।
9 Uhai wetu unatoweka chini ya gadhabu yako; Miaka yetu inapita haraka kama pumzi.
তোমার ক্রোধে আমাদের সব দিন কেটে যায়; বিলাপে আমরা আমাদের বছরগুলি কাটাই।
10 Miaka yetu ni sabini, au themanini tukiwa na afya; lakini hata hivyo miaka yetu mizuri imetiwa alama ya taabu na huzuni. Ndiyo, inapita haraka, kisha tunatoweka.
আমাদের আয়ু হয়তো সত্তর বছর পর্যন্ত হবে, অথবা আশি, যদি আমাদের ক্ষমতা স্থায়ী হয়; তবুও সবচেয়ে ভালো দিনও কষ্টে আর দুঃখে পরিপূর্ণ, কেননা সেগুলি তাড়াতাড়ি অদৃশ্য হয় আর আমরা উড়ে যাই।
11 Ni nani ajuaye kiwango cha hasira yako, na ghadhabu yako ambayo iko sawa na hofu yako?
তোমার রাগের পরাক্রম কে বুঝতে পারে? তোমার ক্রোধ ভয়াবহ যেমন তুমি সম্ভ্রমের যোগ্য।
12 Hivyo utufundishe sisi kuyafikiria maisha yetu ili kwamba tuweze kuishi kwa hekima.
আমাদের দিন গুনতে আমাদের শিক্ষা দাও, যেন আমরা প্রজ্ঞার হৃদয় লাভ করি।
13 Ugeuke, Ee Yahwe! Mpaka lini itakuwa hivi? Uwahurumie watumishi wako.
হে সদাপ্রভু, ফিরে এসো! আর কত কাল দেরি করবে? তোমার সেবাকারীদের প্রতি করুণা করো।
14 Ututosheleze sisi wakati wa asubuhi kwa uaminifu wa agano lako ili kwamba tuweze kufurahi na kushangilia siku zote za maisha yetu.
সকালে তোমার অবিচল প্রেম দিয়ে আমাদের তৃপ্ত করো, যেন আমরা আনন্দের গান করতে পারি আর জীবনের সব দিন খুশি হতে পারি।
15 Utufurahishe kwa uwiano sawa na zile siku ulizo tutesa na kwa ile miaka tuliyopitia taabu.
যতদিন তুমি আমাদের পীড়িত করেছিলে যত বছর আমরা বিপদ দেখেছি, তেমনই আমাদের আনন্দিত করো।
16 Watumishi wako na waione kazi yako, na watoto wetu wauone ukuu enzi yako.
আমরা, তোমার দাস, যেন তোমার কার্যাবলি আবার দেখতে পাই, যেন আমাদের ছেলেমেয়েরা তোমার মহিমা দেখতে পায়।
17 Na neema ya Bwana Mungu wetu iwe yetu; fanikisha kazi za mikono yetu; hakika, fanikisha kazi ya mikono yetu.
আমাদের ঈশ্বর সদাপ্রভুর অনুগ্রহ আমাদের উপরে বিরাজ করুক; আর তুমি আমাদের জন্য আমাদের হাতের প্রচেষ্টা স্থায়ী করো, হ্যাঁ! আমাদের হাতের প্রচেষ্টা স্থায়ী করো।

< Zaburi 90 >