< Mambo ya Walawi 11 >

1 Yahweh akazungumza na Musa na Aroni, akasema,
আর সদাপ্রভু মোশি ও হারোণকে বললেন,
2 “Sungumzeni na watu wa Israeli muwaambie, 'Hivi ndivyo viumbe vyenye uhai ambavyo mwaweza kula miongoni mwa wanyama walioko juu ya nchi.
“তোমরা ইস্রায়েল সন্তানদের বল, ভূচর সমস্ত পশুর মধ্যে এই সব জীব তোমাদের খাদ্য হবে।
3 Mnaweza kula mnyama yeyote aliye na kwato zenye kugawanyika na ambaye pia hucheua.
পশুদের মধ্যে যে কোনো পশু সম্পূর্ণ দুই টুকরো খুরবিশিষ্ট ও জাবর কাটে, তা তোমরা খেতে পার।
4 Hata hivyo, kuna baadhi ya wanyama ambao ama hawacheui au hana kwato zilizogawanyika, nanyi msiwale hao, wanyama kama ngamia, kwa sababu yeye hucheua lakini hana kwato zilizogawanyika. Kwa hiyo ngamia ni najisi kwenu.
কিন্তু যারা জাবর কাটে, কিংবা দুই টুকরো খুরবিশিষ্ট, তাদের মধ্যে তোমরা এই এই পশু খাবে না। উট তোমাদের পক্ষে অশুচি, কারণ সে জাবর কাটে বটে, কিন্তু দুই টুকরো খুরবিশিষ্ট নয়।
5 Pimbi pia: kwa sababu yeye hucheua lakini hana kwato zilizogawanyika mara mbili, huyo pia ni najisi kwenu.
আর শাফন তোমাদের পক্ষে অশুচি, কারণ সে জাবর কাটে, কিন্তু দুই টুকরো খুরবিশিষ্ট নয়
6 Na sungura pia: kwa sababu yeye hucheua lakini hana kwato zilizogawanyika mara mbili, huyu naye ni najisi kwenu.
এবং খরগোশ তোমাদের পক্ষে অশুচি, কারণ সে জাবর কাটে, কিন্তু দুই টুকরো খুরবিশিষ্ট নয়।
7 Na nguruwe pia: ingawaje yeye anazo kwato zilizogawanyika lakini hacheui, kwa hiyo yeye ni najisi kwenu.
আর শূকর তোমাদের পক্ষে অশুচি, কারণ সে সম্পূর্ণরূপে দুই টুকরো খুরবিশিষ্ট বটে, কিন্তু জাবর কাটে না।
8 Msile aina yoyote ya nyama yao, wala msiiguse mizoga yao. Hao ni najisi kwenu.
তোমরা তাদের মাংস খেও না এবং তাদের মৃতদেহও স্পর্শ কোরো না; তারা তোমাদের পক্ষে অশুচি।
9 Nao wanyama waishio majini mnaoweza kuwala ni wale wote walio na mapezi na magamba, iwe waliomo baharini au mitoni.
জলে বাস করা জন্তুদের মধ্যে তোমরা এই সব খেতে পার; সমুদ্রে কি নদীতে অবস্থিত জন্তুর মধ্যে ডানা ও আঁশবিশিষ্ট জন্তু তোমাদের খাদ্য।
10 Lakini viumbe wote hai wasio na mapezi na magamba waliomo baharini au mitoni, pamoja na wale waendao majini na viumbe hai waliomo majini —watakuwa chukizo kwenu.
১০কিন্তু সমুদ্রে কি নদীতে অবস্থিত জলচরদের মধ্যে, জলে অবস্থিত যাবতীয় প্রাণীর মধ্যে যারা ডানা ও আঁশবিশিষ্ট নয়, তারা তোমাদের পক্ষে ঘৃণিত।
11 Kwa kuwa watakuwa chukizo, msile nyama yao, pia mizoga yao sharti itakuwa chukizo.
১১তারা তোমাদের জন্যে ঘৃণিত হবে; তোমরা তাদের মাংস খাবে না, তাদের মৃতদেহও ঘৃণা করবে।
12 Chochote kisichokuwa na mapezi au magamba kilichomo majini ni lazima kiwe chukizo kwenu.
১২জলজ জন্তুর মধ্যে যাদের ডানা ও আঁশ নাই, সে সবই তোমাদের জন্যে ঘৃণিত।
13 Nao ndege mtakaowachukia na msiopaswa kuwala ni hawa wafuatao: tai, furukombe, kipungu,
১৩আর পাখিদের মধ্যে এই সব তোমাদের জন্যে ঘৃণিত হবে; এ সব অখাদ্য, এ সব ঘৃণিত; ঈগল, শকুন,
14 mwewe mwekundu, aina yoyote ya kipanga,
১৪চিল ও যে কোনো বাজপাখি
15 kila aina ya kunguru,
১৫এবং বিভিন্ন ধরনের কাক,
16 kiruka-njia, kipasuasanda, Shakwe, na aina yoyote ya mwewe.
১৬উটপাখি, রাত্রিশ্যেন ও গাংচিল এবং নিজেদের জাতি অনুসারে শ্যেন,
17 Ni lazima pia bundi mdogo na bundi mkubwa muwaone kuwa chukizo, mnandi,
১৭পেঁচা, মাছরাঙ্গা ও মহাপেঁচা,
18 bundi mweupe na mwari,
১৮দীর্ঘগল হাঁস, পানিভেলা ও শকুনী,
19 korongo na ina zote za koikoi, huduhudi na popo pia.
১৯সারস এবং নিজেদের জাতি অনুসারে বক, টিট্টিভ ও বাদুড়।
20 Wadudu wote wenye mabawa wanatembea kwa miguu minne kwenu ni machukizo.
২০চার পায়ে চলা পতঙ্গ সব তোমাদের জন্য ঘৃণিত।
21 Lakini manaweza kula wadudu wenye mabawa wanaotembea kwa miguu minne ya kurukia ardhini yenye vifundo.
২১তাছাড়া চার পায়ে চলা পাখনাবিশিষ্ট জন্তুর মধ্যে মাটিতে লাফানোর জন্যে যাদের পায়ের নলী দীর্ঘ, তারা তোমাদের খাদ্য হবে।
22 Na manaweza kula kula aina zote za nzige, senene, parare, au panzi.
২২ফলে নিজেদের জাতি অনুসারে পঙ্গপাল, নিজেদের জাতি অনুসারে বিধ্বংসী পঙ্গপাল, নিজেদের জাতি অনুসারে ঝিঁঝিঁ এবং নিজেদের জাতি অনুসারে অন্য ফড়িঙ্গ, এই সব তোমাদের খাদ্য হবে।
23 Lakini wadudu wote warukao wenye miguu minne ni chulkizo kwenu.
২৩কিন্তু আর সমস্ত চার পায়ে উড়ে বেড়ানো পতঙ্গ তোমাদের জন্য ঘৃণিত।
24 Nanyi mtakuwa najisi hata jioni kutokana na wanyama hawa endapo mtagusa mizogo yao.
২৪এই সবের মাধ্যমে তোমরা অশুচি হবে; যে কেউ তাদের মৃতদেহ স্পর্শ করবে, সে সন্ধ্যা পর্যন্ত অশুচি থাকবে।
25 Na yeyote atakayeokota mojawapo wa mizoga yao ni lazima atazifua ngua zake naye atakuwa najisi hata jioni.
২৫আর যে কেউ তাদের মৃতদেহের কোনো অংশ বয়ে নিয়ে যাবে, সে নিজের পোশাক ধোবে এবং সন্ধ্যা পর্যন্ত অশুচি থাকবে।
26 Mnyama yeyote ambaye anazo kwato ziliachana ambazo hazikugawanyika kabisa au hacheui huyo ni najisi kwenu. Yeyote awagusaye atakuwa najisi.
২৬যে সব পশু সম্পূর্ণভাবে দুই টুকরো খুরবিশিষ্ট না এবং জাবর কাটে না, তারা তোমাদের জন্যে অশুচি; যে কেউ তাদেরকে স্পর্শ করে, সে অশুচি হবে।
27 Mnyama yeyote anayetembea kwa vitanga vyake miongoni mwa wanyama waendao kwa miguu yote minne ni najisi kwenu. Yeyote agusaye mzoga kama huo atakuwa najisi hata jioni.
২৭আর সমস্ত চার পায়ে চলা জন্তুর মধ্যে যে যে জন্তু থাবার মাধ্যমে চলে, তারা তোমাদের জন্যে অশুচি; যে কেউ তাদের শব স্পর্শ করবে, সে সন্ধ্যা পর্যন্ত অশুচি থাকবে।
28 Na yeyote aokotaye mzoga kama huo ni zazima atazifua nguo zake na kuwa najisi hata jioni. Wanyama hawa watakuwa najisi kwenu.
২৮যে কেউ তাদের মৃতদেহ বয়ে নিয়ে যাবে, সে নিজের পোশাক ধোবে এবং সন্ধ্যা পর্যন্ত অশুচি থাকবে; তারা তোমাদের জন্যে অশুচি।
29 Kuhusiana na wanyama wataambaao juu ya ardhi, hawa ndiyo walio najisi kwenu: kicheche, panya, aina zote za mijusi mikubwa, guruguru,
২৯আর বুকে হেঁটে চলা সরীসৃপের মধ্যে এই সব তোমাদের জন্যে অশুচি; নিজেদের জাতি অনুসারে বেজি, ইঁদুর ও টিকটিকি,
30 kenge, mijusi ya ukutani, goromoe, na kinyonga.
৩০গোসাপ, নীল টিকটিকি, মেটে গিরগিটি, হরিৎ টিকটিকি ও বহুরূপী।
31 Wanyama hawa wote ambao hutambaa, hawa ndiyo watakuwa najisi kwenu. Yeyote awagusaye atakuwa njisi hata jioni.
৩১সরীসৃপের এই সব তোমাদের জন্যে অশুচি; এই সব মারা গেলে যে কেউ তাদেরকে স্পর্শ করবে, সে সন্ধ্যা পর্যন্ত অশুচি থাকবে।
32 Na iwapo mmoja wao anakufa na kuanguka juu ya chombo, chombo hicho kitakuwa najisi, ama kiwe kimetengenezwa kwa mbao, nguo, ngozi, au gunia. Kiwe chombo cha namna gani na kiwe kwa matumizi gani, ni lazima kitalowekwa katika maji nacho kitakuwa najisi hata jio. Kisha kitakuwa safi.
৩২আর তাদের মধ্যে কারো মৃতদেহ যে জিনিসের ওপরে পড়বে, সেটাও অশুচি হবে; কাঠের পাত্র কিংবা পোশাক কিংবা চামড়া কিংবা চট, যে কোনো কাজের যোগ্য পাত্র হোক, তা জলে ডোবাতে হবে এবং সন্ধ্যা পর্যন্ত অশুচি থাকবে; পরে শুচি হবে।
33 Kwa hiyo kila chungu ambacho mnyama najisi atakiangukia juu yake au ndani yake, chochote kilichomo kwenye chungu hicho kitakuwa najisi, na ni lazima mtakivunja chungu hicho.
৩৩কোনো মাটির পাত্রের মধ্যে তাদের মৃতদেহ পড়লে তার মধ্যে অবস্থিত সব জিনিস অশুচি হবে ও তোমরা তা ভেঙে ফেলবে।
34 Vyakula vyote ambavyo ni safi na kilichuhusiwa kuliwa, lakini kikaingiwa na maji kutoka kwenye chungu najisi kilichoanguka, nacho kitakuwa najisi.
৩৪তার মধ্যে অবস্থিত যে কোনো খাদ্য সামগ্রীর ওপরে জল দেওয়া যায়, তা অশুচি হবে এবং এই ধরনের সব পাত্রে সব প্রকার পানীয় জিনিস অশুচি হবে।
35 Na kitu chochote kinachoweza kunywewa kutoka kwenye chungu kama hicho kitakuwa najisi. Kila kitu kitakachoangukiwa juu yake na kipande cha mzoga wa mnyama najisi nacho kitakuwa najisi, ama liwe ni jiko au vyungu vya kupikia. Ni najisi na ni lazima kiwe najisi kwenu.
৩৫যে কোনো জিনিসের ওপরে তাদের মৃতদেহের কিছু অংশ পড়ে, তা অশুচি হবে এবং যদি উনানে কিংবা রান্নার পাত্রে পড়ে, তবে তা ভেঙে ফেলতে হবে; তা অশুচি, তোমাদের জন্যে অশুচি থাকবে।
36 Chemchemi au kisima cha maji ya kunywa yanapokusanyika patabaki kuwa safi iwapo kiumbe najisi kama hicho kitaangukia humo. Lakini ikiwa yeyote anaugusa mzoga wa mnyama aliye najisi uliomo ndani ya maji, yeye atakuwa najisi.
৩৬ঝরনা কিংবা যে কুয়োতে অনেক জল থাকে, তা শুচি হবে; কিন্তু যাতে তাদের মৃতদেহ স্পৃষ্ট হবে, তাই অশুচি হবে।
37 Iwapo sehehemu yoyote ya mzoga wa mnyama aliyenajisi inaangukia juu ya mbegu zozote zilizo kwa ajili ya kupanda. Mbegu hizo zitakuwa bado zingali safi.
৩৭আর তাদের মৃতদেহের কোনো অংশ যদি কোনো বপন করা বীজে পড়ে, তবে তা শুচি থাকবে।
38 Lakini kama maji yanawekwa juu ya mbegu, na kama sehemu ya mzoga unaangukia juu yake, nazo zitakuwa najisi kwenu.
৩৮কিন্তু বীজের ওপরে জল থাকলে যদি তাদের মৃতদেহের কোনো অংশ তার ওপরে পড়ে, তবে তা তোমাদের জন্যে অশুচি।
39 Iwapo mnyama yeyote awezaye kuliwa anakufa, naye yeyote amgusaye atakuwa najisi hata jioni.
৩৯আর তোমাদের খাবার কোনো পশু মরলে, যে কেউ তার মৃতদেহ স্পর্শ করবে, সে সন্ধ্যা পর্যন্ত অশুচি থাকবে।
40 Na yeyote alaye chochote cha mzoga huo atalazimika kufua nguo zake naye atakuwa anjisi hata jioni. Na yeyote aokotaye mzoga kama huo atafua nguo zake na kuwa najisi hata jioni.
৪০আর যে কেউ তার মৃতদেহের মাংস খাবে, সে নিজের পোশাক ধোবে এবং সন্ধ্যা পর্যন্ত অশুচি থাকবে। আর যে কেউ সেই শব বহন করবে, সেও নিজের বস্ত্র ধোবে এবং সন্ধ্যা পর্যন্ত অশুচি থাকবে
41 Kila mnyama atambaaye juu ya ardhi atakuwa chukizo; hatakuwa wa kuliwa.
৪১আর বুকে হেঁটে চলা প্রত্যেক কীট ঘৃণিত; তা অখাদ্য হবে।
42 Chochote kitambaacho kwa kujivuta juu ya tumbo lake, na chochote kitembeacho kwa miguu yake yote minne, au chochote kilicho na miguu mingi—wanyama wote ambao hutambaa juu ya nchi, hawa msiwale, kwa sababu watakuwa machukizo.
৪২বুকে হেঁটে চলা হোক কিংবা চার পায়ে কিংবা অনেক পায়ে হেঁটে চলা হোক, যে কোনো বুকে হেঁটে চলা কীট হোক, তোমরা তা খেও না, তা ঘৃণিত।
43 Msijinajisi wenyewe kwa kiumbe chochote nnajisi kitaambacho; msijinasi wenyewe kwavyo, ili kwamba msije mkachafuliwa navyo.
৪৩কোনো বুকে হেঁটে চলা কীটের মাধ্যমে তোমরা নিজেদেরকে ঘৃণিত কোরো না ও সেই সবের মাধ্যমে নিজেদেরকে অশুচি কোরো না, পাছে তার মাধ্যমে অশুচি হও।
44 Kwa kuwa Mimi ndimi Yahweh Mungu wenu. Nanyi lazima muwe watakatifu, kwa hiyo na iweni watakatifu, kwa sababu Mimi ni mtakatifu. Haiwapasi kujichafua kwa aina yoyote ya kiendacho juu ya nchi.
৪৪কারণ আমি সদাপ্রভু তোমাদের ঈশ্বর; অতএব তোমরা নিজেদেরকে পবিত্র কর; পবিত্র হও, কারণ আমি পবিত্র; তোমরা মাটির ওপরে চলা কোনো ধরনের বুকে হেঁটে চলা জীবের মাধ্যমে নিজেদেরকে অপবিত্র কোরো না।
45 Kwa kuwa Mimi ndimi Yahweh, aliyewaleta ninyi kutoka nchi ya Misri, ili niwe Mungu wenu. Kwa hiyo lazima muwe watakatifu, kwa kuwa Mimi ni mtakatifu.
৪৫কারণ আমি সদাপ্রভু তোমাদের ঈশ্বর হবার জন্য মিশর দেশ থেকে তোমাদেরকে এনেছি; অতএব তোমরা পবিত্র হবে, কারণ আমি পবিত্র।
46 Hii ndiyo sheria kuhusu wanyama, ndege, kila kiumbe hai kiendacho majini, na ya kila kiumbe kitambaacho juu ya nchi,
৪৬পশু, পাখি, জলচর সমস্ত প্রাণীর ও মাটিতে বুকে হেঁটে চলা সমস্ত প্রাণীর বিষয়ে এই ব্যবস্থা;
47 kwa jili ya kilie kinachopaswa kutofautishwa kati ya kilicho najisi na kilicho safi, na kati ya vitu vilivyokufa na vilivyo hai ambavyo vyaweza kuliwa na vitu vyenye uihai visivyoweza kuliwa.”
৪৭এতে শুচি অশুচি জিনিসের ও খাদ্য অখাদ্য প্রাণীর পার্থক্য জানা যায়।”

< Mambo ya Walawi 11 >