< Ayubu 21 >
1 Kisha Ayubu akajibu na kusema,
পরে ইয়োব উত্তর দিলেন:
2 “Sikilizeni hotuba yangu kwa makini, hii na iwe faraja yenu.
“আমার কথা মন দিয়ে শোনো; এই হোক সেই সান্ত্বনা যা তোমরা আমাকে দিতে পারো।
3 Nimeteswa, lakini pia nitasema; nikisha kusema, endeleeni kudhihaki.
আমি কথা বলার সময় তোমরা একটু সহ্য করো, ও আমি কথা বলার পর, তোমরা আমাকে বিদ্রুপ কোরো।
4 Lakini kwangu mimi, malalamikio yangu ni kwa mtu? Kwa nini nisiwe mwenye subira?
“আমার অভিযোগ কি কোনও মানুষের বিরুদ্ধে? আমি কেন অধৈর্য হব না?
5 Nitazameni na mshangae, nanyi wekeni mkono wenu midomoni mwenu.
আমার দিকে তাকাও ও তোমরা অবাক হয়ে যাবে; তোমাদের মুখে হাত চাপা দাও।
6 Ninapoyafikiria mateso yangu, ninaumizwa, mwili wangu unaogopa.
একথা চিন্তা করে আমি আতঙ্কিত হয়ে যাই; আমার শরীর কেঁপে ওঠে।
7 Kwa nini waovu wanaendelea kuishi, wanazeeka, na kuwa na uwezo katika madaraka?
দুষ্টেরা কেন বেঁচে থাকে, কেন তারা বৃদ্ধ হয় ও তাদের ক্ষমতা বাড়ে?
8 Wazao wao wanathibitishwa mbele zao, na uzao wao unaimarika machoni pao.
তাদের চারপাশে তারা তাদের সন্তানদের প্রতিষ্ঠিত হতে দেখে, তাদের চোখের সামনেই তাদের বংশধরেরা প্রতিষ্ঠিত হয়।
9 Nyumba zao ziko salama mbali na hofu; wala fimbo ya Mungu haiko juu yao.
তাদের ঘরগুলি নিরাপদ ও ভয়মুক্ত; ঈশ্বরের লাঠি তাদের উপরে পড়ে না।
10 Dume lao la ng'ombe linazalisha; halishindwi kufanya hivyo; ng'ombe wao anazaa na hafishi ndama wake akiwa mchanga.
তাদের ষাঁড়গুলি বংশবৃদ্ধি করতে ব্যর্থ হয় না; তাদের গাভীগুলি বাছুরের জন্ম দেয় ও তাদের গর্ভস্রাব হয় না।
11 Wanawapeleka wadogo wao kama kundi la kondoo, na watoto wao hucheza.
তারা তাদের সন্তানদের মেষপালের মতো বাইরে পাঠায়; তাদের শিশুসন্তানেরা নেচে বেড়ায়।
12 Wanaimba kwa tari na vinubi na hufurahi kwa muziki na zomari.
তারা খঞ্জনি ও বীণা বাজিয়ে গান গায়; তারা বাঁশির সুরে মাতোয়ারা হয়।
13 Wanatumia siku zao katika mafanikio, na wanashuka kuzimu kwa utulivu. (Sheol )
সমৃদ্ধশালী হয়ে দিনযাপন করে ও শান্তিতে কবরে চলে যায়। (Sheol )
14 Wanamwambia Mungu, 'Ondoka kwetu kwani hatutaki ufahamu wowote juu ya njia zako.
তবুও তারা ঈশ্বরকে বলে, ‘আমাদের ছেড়ে দাও! তোমার পথ জানার কোনো ইচ্ছাই আমাদের নেই।
15 Mwenye enzi ni nani, hata tumwabudu? Tutafaidika na nini tukimwabudu? Tutapata faida gani ikiwa tutamwomba?
সর্বশক্তিমান কে, যে আমাদের তাঁর সেবা করতে হবে? তাঁর কাছে প্রার্থনা করে আমাদের কী লাভ হবে?’
16 Tazama, je mafanikio yao hayamo katika mikono yao wenyewe? Sina cha kufanya na ushauri wa waovu.
কিন্তু তাদের শ্রীবৃদ্ধি তাদের নিজেদের হাতে নেই, তাই দুষ্টদের পরিকল্পনা থেকে আমি দূরে সরে দাঁড়াই।
17 Mara ngapi taa za waovu huzimwa, au kwamba majanga huja juu yao? Mara ngapi inatokea kwamba Mungu husambaza huzuni kwao kwa hasira?
“তবুও দুষ্টদের প্রদীপ কতবার নিভে যায়? কতবার তাদের উপরে চরম দুর্দশা নেমে আসে, ক্রোধের বশবর্তী হয়ে ঈশ্বর তাদের এই পরিণতি ঘটান?
18 Ni mara ngapi inatokea kwamba wanakuwa kama mabua mbele ya upepo au kama makapi yanayopeperushwa na dhoruba?
কতবার তারা বাতাসের সামনে পড়া খড়ের মতো, ও প্রবল বাতাস দ্বারা তুষের মতো উড়ে যায়?
19 Mnasema, 'Mungu huweka hatia ya mtu kwa watoto wake kuilipa.' Na alipe yeye mwenyewe, ili kwamba aweze kujua hatia yake mwenyewe.
বলা হয়, ‘দুষ্টদের প্রাপ্য শাস্তি ঈশ্বর তাদের সন্তানদের জন্য সংরক্ষিত করে রাখেন।’ তিনিই দুষ্টদের পাপের প্রতিফল দেন, যেন তারা নিজেরাই তা ভোগ করে!
20 Acha macho yake yaone uangamivu wake mwenyewe, na acha anywe gadhabu ya Mwenyezi.
তাদের নিজেদের চোখই তাদের সর্বনাশ দেখুক; তারা সর্বশক্তিমানের ক্রোধ পান করুক।
21 Kwani anaangaliaje familia yake mbele yake idadi ya miezi yake inapokwisha.
কারণ তাদের জন্য নির্ধারিত মাসগুলি শেষ হয়ে যাওয়ার পর তাদের ছেড়ে যাওয়া পরিবারগুলির কী হবে সে বিষয়ে তারা কি আদৌ চিন্তা করে?
22 Je kuna mtu anaweza kumfundisha Mungu maarifa kwa kuwa yeye huwaukumu hata walio juu?
“কেউ কি ঈশ্বরকে জ্ঞান শিক্ষা দিতে পারে, যেহেতু তিনি উচ্চতমেরও বিচার করেন?
23 Mtu mmoja ufa katika nguvu zake kamili, akiwa na utulivu kabisa na kwa amani.
কেউ কেউ পূর্ণ প্রাণশক্তি থাকাকালীনই মারা যায়, যখন সে পুরোপুরি নিরাপদ ও স্বচ্ছন্দে থাকে,
24 Mwili wake hauna uhitaji, na kiini cha mifupa yake ina unyevu na afya njema.
তার শরীর যথেষ্ট পুষ্ট থাকে, অস্থিও মজ্জা-সমৃদ্ধ অবস্থায় থাকে।
25 Mtu mwingine ufa kwa uchungu wa nafsi, bila kujifurahisha kwa jambo lolote jema.
অন্য কেউ আবার প্রাণের তিক্ততা নিয়েই মারা যায়, কখনও ভালো কোনো কিছুর স্বাদ না পেয়েই মারা যায়।
26 Wanazikwa kaburini wote kwa pamoja, funza wanawafunika wote.
পাশাপাশিই তারা ধুলোয় পড়ে থাকে, ও কীটপতঙ্গ তাদের উভয়কেই ঢেকে রাখে।
27 Tazama, nayajua mawazo yenu, na jinsi mnavyotaka kunikosesha.
“আমি বেশ ভালোই জানি তোমরা কী ভাবছ, যেসব ফন্দি এঁটে তোমরা আমার প্রতি অন্যায় করবে, আমি সেগুলিও জানি।
28 Kwa kuwa mwasema, 'Iko wapi sasa nyumba ya mwana wa mfalme? Liko wapi kao alipokaa mwovu?'
তোমরা বলছ, ‘সেই মহামান্যের বাড়িটি কোথায়, সেই তাঁবুগুলি কোথায়, যেখানে দুষ্টেরা বসবাস করত?’
29 Je hamjawauliza wasafiri? Hamfahamu wanavyoweza kusema,
তোমরা কি কখনও পথিকদের জিজ্ঞাসা করোনি? তোমরা কি তাদের বিবরণ বিবেচনা করোনি—
30 kwamba mwovu anaepushwa na siku ya shida, na kwamba anawekwa mbali na siku ya gadhabu?
যে দুষ্টেরা চরম দুর্দশাময় দিনের হাত থেকে নিষ্কৃতি পায়, ক্রোধের দিনের হাত থেকেও তারা মুক্তি পায়?
31 Ni nani atakaye ituhumu siku ya mwovu mbele yake? Ni nani atakayemwadhibu kwa alichokifanya?
কে তাদের মুখের উপরে তাদের আচরণের নিন্দা করবে? কে তাদের কৃতকর্মের প্রতিফল তাদের দেবে?
32 Hata hivyo atapelekwa kaburini; watu wataliona kaburi lake.
তাদের কবরে বয়ে নিয়ে যাওয়া হয়, ও তাদের সমাধিতে পাহারা বসানো হয়।
33 Udongo wa bondeni utakuwa mtamu kwake; watu wote watamfuata, hata kuwe na watu wengi mbele yake.
উপত্যকার মাটি তাদের কাছে মিষ্টি লাগে; প্রত্যেকে তাদের অনুগামী হয়, ও অসংখ্য জনতা তাদের আগে আগে যায়।
34 Ni jinsi gani basi mtanifariji bila kufikiri, kwa kuwa majibu yenu hayana lolote ila uongo?”
“অতএব তোমরা কীভাবে তোমাদের আবোল-তাবোল কথা দিয়ে আমাকে সান্ত্বনা দেবে? তোমাদের উত্তরে মিথ্যাভাষণ ছাড়া আর কিছুই অবশিষ্ট নেই!”