< Yeremia 40 >

1 Hili lilikuwa neno ambalo lilikuja kwa Yeremia toka kwa Yahwe baada ya Nebuzaradni, amri wa walinzi wa mfalme, amemtuma mbali kutoka Ramah. Huko ndiko Yeremia alikuwa amechukuliwa, na huko alikuwa amefungwa kwa minyororo. Alikuwa miongoni mwa mateka wote ya Yerusalem na Yuda ambayo walipaswa kuwa matekani Babeli.
রাজার দেহরক্ষীদলের সেনাপতি নবূষরদন যিরমিয়কে রামা থেকে বিদায় দেবার পর যিরমিয়ের কাছে সদাপ্রভুর এই বাক্য এসেছিল। এটা ঘটেছিল যেখানে যিরমিয়কে রাখা হয়েছিল এবং যেখানে যিরমিয়কে শেকলে বাঁধা হয়েছিল। তিনি যিরূশালেম ও যিহূদার সমস্ত বন্দীদের সঙ্গে ছিলেন, যারা বাবিলে নির্বাসিত হয়েছিল।
2 Mlinzi mkuu alimchukua Yeremia na kusema kwake, “Yahwe Mungu wako aliamrisha maafa haya dhidi ya eneo hili.
প্রধান সেনাপতি যিরমিয়কে ধরলেন ও তাঁকে বললেন, “সদাপ্রভু, তোমার ঈশ্বর এই জায়গার বিরুদ্ধে এই অমঙ্গলের কথা বলেছেন।
3 Basi Yahwe alileta. Alifanya kama alivyoamrisha, kwani ninyi watu mmefanya dhambi dhidi yake na hamkutii sauti yake. Hii ni sababu ya jambo hili limetokea kwenu. Lakini sasa tazama!
তাই সদাপ্রভু এটা করেছেন, তিনি যেমন চুক্তি করেছিলেন, তেমন করেছেন। কারণ তোমরা সদাপ্রভুর বিরুদ্ধে পাপ করেছ এবং তাঁর কথার অবাধ্য হয়েছ।
4 Nimekuacha huru leo toka kwenye minyororo iliyokuwa kwenye mikono yako. Kama ni vizuri katika macho yako kuja nami Babeli, njoo, na nitakujali. Lakini kama si vizuri katika macho yako kuja pamoja nami, basi usifanye hivyo. Tazama nchi yote mbele yako. Nenda ambapo ni pazuri na sawa katika macho yako kwenda.”
কিন্তু এখন দেখ! আজ আমি তোমাদের শেকল থেকে মুক্ত করেছি, যা তোমাদের হাতে ছিল। যদি এটি তোমাদের চোখে ভালো হয়, তবে আমার সঙ্গে বাবিলে যেতে পার; এস, আমি তোমার যত্ন নেব; কিন্তু যদি আমার সাথে বাবিলে যেতে না চাও, তবে যেও না। তোমাদের সামনে থাকা সমস্ত দেশগুলি দেখ। তোমাদের চোখে যেখানে যাওয়া ভালো ও সঠিক, সেখানে যাও।”
5 Wakati Yeremia hakujibu, Nebuzaradani alisema, “Nenda kwa Gedalia mwana wa Ahikam mwana wa Shafani, ambaye mfalme wa Babeli amemweka msimamizi wa miji ya Yuda. Baki pamoja naye miongoni mwa watu au nenda popote ni pazuri katika macho yako kwenda.” Amri wa walinzi wa mfalme alimpa chakula na zawadi, na kisha akamtuma mbali.
যখন যিরমিয় কোন উত্তর দিলেন না, নবূষরদন বললেন, “শাফনের নাতি, অহীকামের ছেলে গদলিয়, যাকে বাবিলের রাজা যিহূদার সব শহরের উপরে নিযুক্ত করেছেন, তাঁর কাছে যাও। তাঁর লোকেদের সঙ্গে থাকতে পার অথবা তোমার চোখে যে জায়গা ভালো লাগে সেখানে যেতে পার।” রাজার দেহরক্ষীদলের সেনাপতি তাঁকে খাবার ও উপহার দিলেন ও তারপর তাঁকে বিদায় দিলেন।
6 Basi Yeremia alienda kwa Gedalia mwana wa Ahikam, huko Mizpah. Alibaki pamoja naye miongoni mwa watu ambao walibaki nyuma katika nchi.
তাতে যিরমিয় মিস্পাতে অহীকামের ছেলে গদলিয়ের কাছে গিয়ে তাঁর দেশে অবশিষ্ট লোকেদের সঙ্গে থাকলেন।
7 Sasa baadhi ya amri wa wanawajeshi wa Yuda ambao walikuwa bado katika uwanja- wao na watu wao - walisikia kuwa mfalme wa Babeli alimfanya Gedalia mwana wa Ahikam, liwali juu ya nchi. Pia walisikia kuwa amemweka kusimamia wanaume, wanawake, na watoto ambao walikuwa watu maskini katika nchi, wale ambao hawakuwa wamechukuliwa mateka Babeli.
এখন যিহূদার সৈন্যদলের কিছু সেনাপতি, যারা তখনও গ্রামাঞ্চলে ছিল, তারা এবং তাদের লোকেরা শুনল যে, অহীকামের ছেলে গদলিয়কে বাবিলের রাজা দেশের শাসনকর্ত্তা হিসাবে নিযুক্ত করেছেন। তারা আরও শুনল যে, যাদের বাবিলে নির্বাসিত করা হয়নি দেশের সেই সব গরিব পুরুষ, স্ত্রীলোক ও ছেলে মেয়েদের দায়িত্ব তিনি তাঁকে দিয়েছেন।
8 Basi walienda kwa Gedalia huko Mizpa. Hawa watu walikuwa Ishmaeli mwana Nethania; Yonathan na Yonathani, wana wa Kareaa; Seraya mwana wa Tanhumethi; wana wa Efai Netophathite; na Yezania mwana wa Mmaaka-wao na watu wao.
তাই তারা মিস্পাতে গদলিয়ের কাছে এল। এই লোকেরা ছিল নথনিয়ের ছেলে ইশ্মায়েল, কারেহের ছেলে যোহানন ও যোনাথন, তনহূমতের ছেলে সরায়, নটোফাতীয় এফয়ের ছেলেরা এবং মাখাথীয়ের ছেলে যাসনিয় তারা ও তাদের লোকেরা।
9 Gedalia mwana wa Ahikam mwana wa Shafan, alichukua kiapo kwao na kwa watu wao, na kusema kwao, “Usiogope kuwatumikia maafisa wa Wakaldayo. Ishi katika nchi na kumtumkia mfalme wa Babeli, na itakuwa vizuri kwenu.
শাফনের নাতি অহীকামের ছেলে গদলিয় তাদের ও তাদের লোকদের কাছে শপথ করে বললেন, “কলদীয় কর্মচারীদের সেবা করতে ভয় কোরো না। এই দেশে বাস কর ও বাবিলের রাজার সেবা কর, এতেই তোমাদের ভাল হবে।
10 Na tazama, Ninaishi Mizpa kukutana pamoja na Wakaldayo waliokuja kwetu. Basi vuna mvinyo, matunda ya kiangazi, na mafuta na viweke kwenye vyombo vyako. Uishi katika miji ambayo umechukua.”
১০দেখ, আমি কলদীয়দের সাথে সাক্ষাৎ করার জন্য মিস্পাতে বাস করছি, যারা আমাদের কাছে আসবে। তাই আঙ্গুর রস, গরম কালের ফল ও তেল চাষ কর এবং তোমাদের পাত্রে জমা কর। তোমরা যে সব শহরের দখল করেছ সেখানে বাস কর।”
11 Kisha Wayahudi wote katika Moabu, miongoni mwa watu wa Ammoni, na katika Edomu, na katika kila nchi ilisikiwa kwamba mfalme wa Babalei ameruhusu mabaki ya Yuda kubaki, kwamba alimteua Gedalia mwana wa Ahikam mwana wa Shafani juu yao.
১১তখন মোয়াব, অম্মোন, ইদোম ও অন্যান্য দেশে থাকা ইহুদীরা শুনল যে, বাবিলের রাজা যিহূদার কিছু অংশ অবশিষ্ঠ রেখেছেন শাফনের নাতি অহীকামের ছেলে গদলিয়কে তাদের উপর নিযুক্ত করেছেন।
12 Basi Wayahudi wote walirudi toka kila eneo ambako walikuwa wametawanyika. Walirudi kwenye nchi ya Yuda, kwa Gedalia huko Mizpa. Walivuna mvinyo na matunda ya kiangazi kwa wingi.
১২তখন সেই সমস্ত ইহুদীরা যে সব জায়গায় ছড়িয়ে পড়েছিল সেখান থেকে ফিরে এল। তারা যিহূদা দেশের মিসপাতে গদলিয়ের কাছে ফিরে এল। তারা প্রচুর পরিমাণে আঙ্গুর রস ও গরম কালের ফল চাষ করল।
13 Yonathan mwana wa Karea na amri wote wa jeshi katika uwanja walikuja kwa Gedalia huko Mizpa.
১৩পরে কারেহের ছেলে যোহানন ও গ্রামাঞ্চলে থাকা সৈন্যদের সমস্ত সেনাপতি মিস্পাতে গদলিয়ের কাছে এল।
14 Walisema kwake, “Haujui kuwa Baalis mfalme wa watu wa Ammoni amemtuma Ishmael mwana wa Nethania kukuua?” Lakini Gedalia mwana wa Ahikim hakuwaamini.
১৪তারা তাঁকে বলল, “আপনি কি জানেন, অম্মোনীয়দের রাজা বালীস আপনাকে খুন করার জন্য নথনিয়ের ছেলে ইশ্মায়েলকে পাঠিয়েছেন?” কিন্তু অহীকামের ছেলে গদলিয় তাদের কথা বিশ্বাস করলেন না।
15 Basi Yonathan mwana wa Karea alizungumza kwa siri kwa Gedalia huko Mizpa na kusema, “Niruhusu niende kumuua Ishmael mwana wa Nethania. Hakuna atakaye nituhumu. Kwanini asikuue wewe? Kwanini kuruhusu Yuda yote ambayo imekusanywa kwako kutawanyishwa na mabaki ya Yuda kuharibiwa?”
১৫তাই কারেহের ছেলে যোহানন মিস্পাতে গদলিয়কে গোপনে বলল, “আমাকে নথনিয়ের ছেলে ইশ্মায়েলকে হত্যা করার অনুমতি দিন। কেউ আমাকে সন্দেহ করবে না। সে কেন আপনাকে হত্যা করবে? যে সমস্ত ইহুদীরা আপনার চারপাশে জড়ো হয়েছে তাদের ছড়িয়ে পড়তে এবং যিহূদার অবশিষ্ট লোকেদের ধ্বংস হতে কেন অনুমতি দিচ্ছেন?”
16 Lakini Gedalia mwana wa Ahikam alisema kwa Yonathan mwana wa Karea, “Usifanye jambo hili, kwa kuwa unasema uongo kuhusu Ishmael.”
১৬কিন্তু অহীকামের ছেলে গদলিয় কারেহের ছেলে যোহাননকে বললেন, “এটা কাজ কোরো না। কারণ তুমি ইশ্মায়েলের বিষয়ে মিথ্যা বলছ।”

< Yeremia 40 >