< Isaya 42 >

1 Tazama, mtumishi wangu, niliyekushika; niliyekuchagua, kwake ninapata furaha. Nimeiweka roho yangu juu yake; ataleta haki kwa mataifa.
দেখ, আমার দাস, যাঁকে আমি সাহায্য করি; আমার মনোনীত লোক, যাঁর উপর আমি সন্তুষ্ট। আমি তাঁর উপরে আমার আত্মা দেব; তিনি জাতিদের কাছে ন্যায়বিচার নিয়ে আসবেন।
2 Hatalia wala kupiga kelele, wala sauti yake haitasikika mitaani.
তিনি চিৎকার করবেন না বা জোরে কথা বলবেন না; তিনি রাস্তায় রাস্তায় তাঁর গলার স্বর শোনাবেন না।
3 Mwanzi ulioangamizwa hatauvunja, na wala utambi unaowaka na kutoa mwanga hautaungua: atatekeleza haki kwa uaminifu.
তিনি থেঁৎলে যাওয়া নল ভাঙবেন না আর মিটমিট করে জ্বলতে থাকা সলতে নিভাবেন না। তিনি সততার সঙ্গে ন্যায়বিচার চালু করবেন।
4 wala hatazimia wala kukata tamaa mpaka atakapoanzisha haki katika nchi; na pwani inasubiria sheria yake.
পৃথিবীতে ন্যায়বিচার স্থাপন না করা পর্যন্ত তিনি দুর্বল হবেন না বা নিরুত্সাহ হবেন না। উপকূলের লোকেরা তাঁর নিয়মের অপেক্ষায় থাকবে।
5 Mungu Yahwe asema hivi—yeye aliyeziumba mbingu na yeye zinyoosha nje, yeye aliyeiumba nchi na vitu vyote izalishavyo, yeye aliyewapa punzi watu na wale waishio juu:
সদাপ্রভু ঈশ্বর আকাশ সৃষ্টি করে বিস্তার করেছেন; তিনি পৃথিবী ও তাতে যা জন্মায় তা সব ছড়িয়ে দিয়েছেন; তিনি সেখানকার লোকদের নিঃশ্বাস দেন আর যারা সেখানে যারা বাস করে তাদের জীবন দেন। তিনি বলেন,
6 Mimi Yahwe nimekuita kwa haki yangu na nitakushika kwa mkono wangu. Nitakutunza wewe, na nitakuweka wewe kama agano kwa watu wangu, kama mwanga wa wayunani
আমি, সদাপ্রভু, তোমাকে ধার্ম্মিকতায় ডেকেছি এবং আমি তোমার হাত ধরে রাখব। আমি তোমাকে রক্ষা করব এবং আমার লোকদের জন্য তোমাকে একটা ব্যবস্থার মত করব আর অন্যান্য জাতিদের জন্য আলোর মত করব।
7 Kuyafungua macho ya vipofu, kuwatoa waliofungwa gerezani, kuwatoa wale walio gizani kutoka kwenye nyumba iliyofungiwa.
তুমি অন্ধদের চোখ খুলে দেবে, জেলখানা থেকে বন্দীদের মুক্ত করবে, কারাকূপ থেকে বন্দীদের মুক্ত করবে এবং কারাবাস থেকে যারা অন্ধকারে বসে তাদেরকে মুক্ত করবে।
8 Mimi ni Yahwe, Hilo ndilo jina langu; na utukufu wangu sitashiriana na mtu mwingine wala sifa zangu sitashirkiana na sanamu ya kuchonga.
“আমি সদাপ্রভু, এই আমার নাম এবং আমি অন্যকে আমার গৌরব কিংবা প্রতিমাকে আমার প্রশংসা পেতে দেব না।
9 Tazama, mambo ya nyuma yamekuja na kupita, sasa ninakaribia kutangaza mambo mapya. Kabla hayajaanza kutokea nitawambia kuhusu wao.''
দেখ, আগেকার ঘটনাগুলো ঘটে গেছে আর এখন আমি নতুন ঘটনার কথা ঘোষণা করব; সেগুলো ঘটবার আগেই তোমাদের কাছে তা জানাচ্ছি।”
10 Mwimbieni Yahwe wimbo mpya, na sifa zake kutoka mwisho wa nchi; wewe ushukae chini kwenye bahari, na vyote vilivyomo ndani yake, waishio pwani na wale wanaoishi huko.
১০হে সাগরে চলাচলকারীরা, সাগরের মধ্যেকার সব প্রাণী, হে উপকূল সব আর তার মধ্যেকার বাসিন্দারা, তোমরা সবাই সদাপ্রভুর উদ্দেশ্যে একটা নতুন গান কর, পৃথিবীর শেষ সীমা থেকে তাঁর প্রশংসার গান গাও।
11 Wacha jangwa na miji ilie, vijiji anavyoishi na Kaderi, lia kwa furaha! waache wenyeji wa Sela waimbe; waache wapige kelele juu ya kilele cha mlima.
১১মরুভূমি ও তার শহরগুলো জোরে জোরে প্রশংসা করুক; কেদরীয়দের গ্রামগুলোও আনন্দের জন্য চিত্কার করুক, শেলার লোকেরা গান করুক, পাহাড়ের চূড়াগুলো থেকে চিৎকার করুক।
12 waache wamtukuze Yahwe na kutangaza sifa zake katika aridhi ya pwani.
১২তারা সদাপ্রভুর গৌরব করুক; উপকূলগুলোর মধ্যে তাঁর প্রশংসা ঘোষণা করুক।
13 Yahwe atatoka nje kama shujaa; kama mtu wa vita ataichochea bidii yake. Atapiga kelele, ndio, atalia kw kishindo katika vita yake; atawaonyesha adui zake nguvu zake.
১৩একজন শক্তিশালী লোকের মত করে সদাপ্রভু বের হয়ে আসবেন; তিনি যোদ্ধার মত তাঁর আগ্রহকে উত্তেজিত করবেন; তিনি চিৎকার করে যুবক হাঁক দেবেন আর শত্রুদের ওপর তার ক্ষমতা দেখাবেন।
14 Nimenyamaza kimyi kwa mda mrefu; bado nimendelea kujizuia mimi mwenyewe; Nitalia kama mwanamke anayetaka kuzaa; nitatweta na kuugua.
১৪আমি সদাপ্রভু অনেক দিন চুপ করেছিলাম; আমি শান্ত থেকে নিজেকে দমন করে রেখেছিলাম। কিন্তু এখন প্রসবকারিণী স্ত্রীলোকের মত আমি চিৎকার করছি, হ্যাঁ করে শ্বাস নিচ্ছি ও হাঁপাচ্ছি।
15 Nitaiharibu milima na vilima na kukausha uoto wake wa asili; nitajeuza mito kuwa visiwa na nitakausha matindiga.
১৫আমি পাহাড়-পর্বতগুলো গাছপালাহীন করব আর সেখানকার সমস্ত গাছপালা শুকিয়ে ফেলব এবং আমি নদীগুলোকে দ্বীপ বানাব আর জলাশয়গুলো শুকিয়ে ফেলব।
16 Nitawaleta vipofu kwa njia wasioijua; katika njia wasiyoijua Nitawapitisha wao. Nitaligeuza giza kuwa mwanga mbele yao, na kupanyoosha mahali palipopotoka. Mambo yote haya nitayafanya, na sitaachana na wao.
১৬আমি অন্ধদের এক রাস্তা দিয়ে নিয়ে আসব যা তারা জানে না; যে পথ তারা জানে না সেই পথে তাদের চালাব। তাদের আগে আগে আমি অন্ধকারকে আলো করব আর অসমান জায়গাকে সমান করে দেব। এ সবই আমি করব, আমি তাদেরকে পরিত্যক্ত করব না।
17 Watageuka nyuma, wataabishwa sana, wale wote wanaoiamini sanamu ya kuchonga, wanaosema na kuziambia sanamu za chuma, ''Nyinyi ni miungu wetu.''
১৭কিন্তু যারা খোদাই করা প্রতিমার উপর নির্ভর করে, যারা ছাঁচে ঢালা মুর্ত্তিগুলোকে বলে, “তোমরা আমাদের দেবতা,” আমি তাদের ভীষণ লজ্জায় ফেলে ফিরিয়ে দেব।
18 Sikilizeni ewe kiziwi; tazama, ewe kipofu, ili uweze kuona.
১৮“ওহে বধির লোকেরা, শোন, আর অন্ধেরা, তোমরা তাকিয়ে দেখ।
19 aliye kipofu ila mtumishi wangu? au kiziwi ni kama mjumbe niliyemtuma? Ni nani aliye kipofu kama mpenzi wangu wa agano, au kipofu kama mtumishi wa Yahwe?
১৯আমার দাস ছাড়া অন্ধ আর কে? আমার পাঠানো দূতের মত বধির আর কে? আমার উপর মিত্রের মত অন্ধ আর কে? সদাপ্রভুর দাসের মত অন্ধকে?
20 Mmeona mambo mengi, lakini hamuelewi; masikio yamefunguka, lakini hakuna anayesikia.
২০তুমি অনেক কিছু দেখেও মনোযোগ দিচ্ছ না; তোমার কান খোলা থাকলেও কিছু শুনছ না।”
21 Itampendeza Yahwe kuisifu haki yake na kuitukuza sheria yake.
২১সদাপ্রভু নিজের ধর্মশীলতার অনুরোধে নিয়মকে মহৎ ও গৌরবযুক্ত করলেন।
22 Lakini watu hawa ni wale waliokamtw na kutekwa; wote wamenaswa kwenye mashimo; wafungwa wote wamewekwa gerezani; wamekuwa mateka na hakuna hata mmoja wa kuwaokoa wao, hakuna asemaye, warudisheni.''
২২কিন্তু এই লোকদের সব কিছু নিয়ে যাওয়া ও লুট করা হয়েছে, তাদের সবাইকে গর্তে ফেলা হয়েছে আর জেলখানায় লুকিয়ে রাখা হয়েছে। তারা লুটের জিনিসের মত হয়েছে, তাদের উদ্ধার করবার কেউ নেই এবং কেউ বলে না, “তাদের ফিরিয়ে দাও।”
23 Ni nani miongoni mwenu atalisikiliza hili? nani atayasikia na ni nani atasikia wakati ujao?
২৩তোমাদের মধ্যে কে আমার কথা শুনবে? আর যে দিন আসছে সেই দিনের র জন্য কে আমার কথা শুনবে?
24 Ni nani aliyemtoa Yakobo kwa majambazi, na Israeli kwa wanyang'anyi? Je hakuwa Yahwe, dhidi ya wale waliotenda dhambi, waliokataa kutembea katika njia zako na wale waliokataa kusheshimu sheria yako.
২৪যাকোবকে কে লুট হতে দিয়েছেন? আর ইস্রায়েলকে কে লুটেরাদের হাতে তুলে দিয়েছেন? তিনি কি সদাপ্রভু নন, যাঁর বিরুদ্ধে আমরা পাপ করেছি? যারা তাঁর পথে চলতে চায়নি, তাঁর নির্দেশ পালন করে নি।
25 Hivyo basi humwaga asira yake kali nje dhidi yao, kwa uharibifu wa vita. Iliwaka kuwazunguka wao, hata hawakujua hilo, lakini hawakuyachukulia hayo moyoni mwao.
২৫তাই তিনি তাঁর জ্বলন্ত ক্রোধ ও যুদ্ধের ভয়ংকরতা ইস্রায়েলের উপর ঢেলে দিয়েছেন। তাতে সেই আগুন তার চারদিকে জ্বলে উঠল, তবুও সে বুঝতে পারল না; তাদের পুড়িয়ে দিল, কিন্তু তাতে সে মনোযোগ দিল না।

< Isaya 42 >