+ Mwanzo 1 >

1 Hapo mwanzo Mungu aliumba mbingu na nchi.
শুরুতে ঈশ্বর আকাশমণ্ডল ও পৃথিবী সৃষ্টি করলেন।
2 Nayo nchi haikuwa na umbo na ilikuwa tupu. Giza lilikuwa juu ya uso wa vilindi vya maji. Roho wa Mungu alikuwa akielea juu ya uso wa maji.
এমতাবস্থায় পৃথিবী নিরবয়ব ও ফাঁকা ছিল, গভীরের উপরের স্তরে অন্ধকার ছেয়ে ছিল, এবং ঈশ্বরের আত্মা জলের উপর ভেসে বেড়াচ্ছিলেন।
3 Mungu akasema, “na kuwe nuru,” na kulikuwa na nuru.
আর ঈশ্বর বললেন, “আলো হোক,” এবং আলো হল।
4 Mungu akaona nuru kuwa ni njema. Akaigawa nuru na giza.
ঈশ্বর দেখলেন যে সেই আলো ভালো হয়েছে, এবং তিনি অন্ধকার থেকে আলোকে বিচ্ছিন্ন করলেন।
5 Mungu akaiita nuru “mchana” na giza akaliita “usiku.” Ikawa jioni na asubuhi, siku ya kwanza.
ঈশ্বর আলোকে “দিন” নাম দিলেন এবং অন্ধকারকে “রাত” নাম দিলেন। সন্ধ্যা হল এবং সকাল হল—এই হল প্রথম দিন।
6 Mungu akasema, “na kuwe na anga kati ya maji, na ligawe maji na maji.”
আর ঈশ্বর বললেন, “পৃথিবীর জল থেকে আকাশের জলকে আলাদা করার জন্য এই দুই ধরনের জলের মাঝখানে উন্মুক্ত এলাকা তৈরি হোক।”
7 Mungu akafanya anga na kugawanya maji yaliyo kuwa chini ya anga na maji ambayo yalikuwa juu ya anga. Ikawa hivyo.
অতএব ঈশ্বর উন্মুক্ত এলাকা তৈরি করলেন এবং সেই এলাকার উপরের ও নিচের জলকে আলাদা করে দিলেন। আর তা সেইমতোই হল।
8 Mungu akaita anga “mbingu.” Ikawa jioni na asubuhi siku ya pili.
ঈশ্বর সেই উন্মুক্ত এলাকাকে “আকাশ” নাম দিলেন। আর সন্ধ্যা হল ও সকাল হল—এই হল দ্বিতীয় দিন।
9 Mungu akasema, “maji yaliyo chini ya mbingu yakusanyike pamoja mahali pamoja, na ardhi kavu ionekane.” Ikawa hivyo.
আর ঈশ্বর বললেন, “আকাশের নিচের সব জল এক স্থানে জমা হোক, এবং শুকনো জমি দৃষ্টিগোচর হোক।” আর তা সেইমতোই হল।
10 Mungu aliita ardhi kavu “nchi,” na maji yaliyo kusanyika akayaita “bahari.” Akaona kuwa ni vyema.
ঈশ্বর সেই শুকনো জমির নাম দিলেন “ভূমি” এবং জমা জলকে তিনি “সমুদ্র” নাম দিলেন। আর ঈশ্বর দেখলেন যে সেটি ভালো হয়েছে।
11 Mungu akasema, nchi ichipushe mimea: miche itoayo mbegu na miti ya matunda itoayo matunda ambayo mbegu yake imo ndani ya tunda, kila kitu kwa namna yake.” Ikawa hivyo.
পরে ঈশ্বর বললেন, “ভূমি গাছপালা উৎপন্ন করুক: সেগুলির বিভিন্ন ধরন অনুসারে ভূমিতে উৎপন্ন সবীজ লতাগুল্ম ও বীজ সমেত ফল উৎপাদনকারী গাছ উৎপন্ন হোক।” আর তা সেইমতোই হল।
12 Nchi ikatoa mimea, miche itoayo mbegu ya aina yake, na miti itoayo tunda ambalo mbegu yake imo ndani yake, kwa aina yake. Mungu akaona kuwa ni vyema.
ভূমি গাছপালা উৎপন্ন করল: নিজস্ব প্রজাতি অনুসারে বীজ উৎপাদনকারী লতাগুল্ম এবং নিজস্ব প্রজাতি অনুসারে বীজ সমেত ফল উৎপাদনকারী গাছ উৎপন্ন হল। এবং ঈশ্বর দেখলেন যে সেগুলি ভালো হয়েছে।
13 Ikawa jioni na asubuhi, siku ya tatu.
আর সন্ধ্যা হল ও সকাল হল—এই হল তৃতীয় দিন।
14 Mungu akasema, “kuwe na mianga katika anga kutenganisha mchana na usiku. Na ziwe kama ishara, kwa majira, kwa siku na miaka.
আর ঈশ্বর বললেন, “রাত থেকে দিনকে আলাদা করার জন্য আকাশের উন্মুক্ত এলাকায় জ্যোতি হোক, এবং বিভিন্ন ঋতু, দিন ও বছর চিহ্নিত করার জন্য এগুলি নিদর্শনরূপে কাজ করুক,
15 Ziwe mianga katika anga ili kutoa mwanga juu ya nchi.” Ikawa hivyo.
আর পৃথিবীতে আলো দেওয়ার জন্য এগুলি আকাশের উন্মুক্ত এলাকায় আলোর উৎস হয়ে যাক।” আর তা সেরকমই হল।
16 Mungu akafanya mianga mikuu miwili, mwanga mkuu zaidi kutawala mchana, na mwanga mdogo kutawala usiku. Akafanya nyota pia.
ঈশ্বর দুটি বড়ো জ্যোতি তৈরি করলেন—দিন নিয়ন্ত্রিত করার জন্য অপেক্ষাকৃত বড়ো জ্যোতি এবং রাত নিয়ন্ত্রিত করার জন্য অপেক্ষাকৃত ছোটো জ্যোতি। তিনি তারকামালাও তৈরি করলেন।
17 Mungu akazipanga katika anga kutoa mwanga juu nchi,
পৃথিবীতে আলো দেওয়ার জন্য ঈশ্বর সেগুলিকে আকাশের উন্মুক্ত এলাকায় বসিয়ে দিলেন,
18 kutawala mchana na usiku, na kugawanya mwanga kutoka kwenye giza. Mungu akaona kuwa ni vyema.
যেন সেগুলি দিন ও রাতের উপরে প্রভুত্ব করতে পারে, এবং অন্ধকার থেকে আলোকে আলাদা করতে পারে। আর ঈশ্বর দেখলেন যে তা ভালো হয়েছে।
19 Ikawa jioni na asubuhi, siku ya nne.
আর সন্ধ্যা হল এবং সকাল হল—এই হল চতুর্থ দিন।
20 Mungu akasema, “maji yajae idadi kubwa ya viumbe hai, na ndege waruke juu ya nchi katika anga la mbingu.”
আর ঈশ্বর বললেন, “জলে জীবিত প্রাণীর ঝাঁক দেখা যাক এবং আকাশে পৃথিবীর উপর পাখিরা উড়ে বেড়াক।”
21 Mungu akaumba viumbe wakubwa wa baharini, pamoja na kila kiumbe hai cha aina yake, viumbe waendao na wanaojaa kila mahali majini, na kila ndege mwenye mabawa kwa aina yake. Mungu akaona kuwa ni vyema.
তাই ঈশ্বর সমুদ্রের বড়ো বড়ো প্রাণীদের এবং জলে থাকা প্রত্যেকটি জীবিত ও গতিশীল জীবকে তাদের প্রজাতি অনুসারে, এবং প্রত্যেকটি ডানাযুক্ত পাখিকে তাদের প্রজাতি অনুসারে সৃষ্টি করলেন। আর ঈশ্বর দেখলেন যে তা ভালো হয়েছে।
22 Mungu akavibariki, akisema, “zaeni na muongezeke, na mjae majini katika bahari. Ndege waongezeke juu nchi.”
ঈশ্বর তাদের আশীর্বাদ করে বললেন, “ফলবান হও ও সংখ্যায় বৃদ্ধি পেয়ে সমুদ্রের জল ভরিয়ে তোলো, এবং পৃথিবীর বুকে পাখিরাও সংখ্যায় বৃদ্ধি পাক।”
23 Ikawa jioni na asubuhi, siku ya tano.
আর সন্ধ্যা হল এবং সকাল হল—এই হল পঞ্চম দিন।
24 Mungu akasema, “nchi na itoe viumbe hai, kila kiumbe kwa aina yake, mnyama wa kufugwa, vitu vitambaavyo, na wanyama wa nchi, kila kitu kwa jinsi yake.” Ikawa hivyo.
আর ঈশ্বর বললেন, “ভূমি নিজস্ব প্রজাতি অনুসারে জীবিত প্রাণী উৎপন্ন করুক: গৃহপালিত পশু, জমির সরীসৃপ প্রাণী, এবং বন্যপশু, প্রত্যেকে নিজস্ব প্রজাতি অনুসারেই হোক।” আর তা সেইমতোই হল।
25 Mungu akafanya wanyama wa nchi kwa aina yake, wanyama wa kufugwa kwa aina yake, na kila kitambaaho juu ya ardhi kwa aina yake. Akaona kuwani vyema.
বন্যপশুদের তাদের নিজস্ব প্রজাতি অনুসারে, গৃহপালিত পশুদের তাদের নিজস্ব প্রজাতি অনুসারে, এবং জমির সরীসৃপ প্রাণীদের তাদের নিজস্ব প্রজাতি অনুসারে ঈশ্বর তৈরি করলেন। আর ঈশ্বর দেখলেন যে তা ভালো হয়েছে।
26 Mung akasema, “na tumfanye mtu katika mfano wetu, wa kufanana na sisi. Wawe na mamlaka juu ya samaki wa bahari, juu ya ndege wa angani, juu ya wanyama wa kufuga, juu ya nchi yote, na juu ya kila kitu kitambaacho kinacho tambaa juu ya nchi.”
তখন ঈশ্বর বললেন, “এসো, আমরা আমাদের প্রতিমূর্তিতে ও আমাদের সাদৃশ্যে মানুষ তৈরি করি, যেন তারা সমুদ্রের মাছেদের উপরে এবং আকাশের পাখিদের উপরে, গৃহপালিত পশুদের ও সব বন্যপশুর উপরে, এবং জমির সব সরীসৃপ প্রাণীর উপরে কর্তৃত্ব করে।”
27 Mungu akamuumba mtu kwa mfano wake. Katika mfano wake alimuumba. Mwanaume na mwanamke aliwaumba.
অতএব ঈশ্বর তাঁর নিজস্ব প্রতিমূর্তিতে মানুষ সৃষ্টি করলেন, ঈশ্বরের প্রতিমূর্তিতেই তিনি তাকে সৃষ্টি করলেন; পুরুষ ও স্ত্রী করে তিনি তাদের সৃষ্টি করলেন।
28 Mungu akawabariki na akawaambia, “zaeni na kuongezeka. Jazeni nchi, na muitawale. Muwe na mamlaka juu ya samaki wa baharini, juu ya ndege wa angani, na juu ya kila kiumbe hai kiendacho juu ya nchi,”
ঈশ্বর তাদের আশীর্বাদ করে বললেন, “তোমরা ফলবান হও ও সংখ্যায় বৃদ্ধিলাভ করো; পৃথিবী ভরিয়ে তোলো ও এটি বশে রেখো। সমুদ্রের মাছগুলির উপরে ও আকাশের পাখিদের উপরে এবং প্রত্যেকটি সরীসৃপ প্রাণীর উপরে তোমরা কর্তৃত্ব কোরো।”
29 Mungu akasema, “tazama, nimewapeni kila mmea uzaao mbegu ambao uko juu ya nchi, na kila mti wenye tunda ambalo lina mbegu ndani yake. Vitakuwa ni chakula kwenu.
পরে ঈশ্বর বললেন, “প্রত্যেকটি সবীজ লতাগুল্ম, যা সমগ্র পৃথিবীর বুকে উৎপন্ন হয় ও বীজ সমেত ফল উৎপাদনকারী প্রত্যেকটি গাছপালা আমি তোমাদের দিলাম। সেগুলি তোমাদের খাদ্যদ্রব্য হবে।
30 Kwa kila mnyama wa nchi, kwa kila ndege wa angani, na kila kitambaacho juu ya nchi, na kila kiumbe ambacho kina pumzi ya uhai ni metoa kila mmea kwa ajili ya chakula.” ikawa hivyo.
আর পৃথিবীর সব পশুর ও আকাশের সব পাখির এবং সব সরীসৃপ প্রাণীর কাছে—যে সবকিছুর মধ্যে জীবন আছে—খাদ্যদ্রব্যরূপে আমি প্রত্যেকটি সবুজ চারাগাছ দিলাম।” আর তা সেইমতোই হল।
31 Mungu akaona kila kitu alichokiumba. Tazama, kikawa chema sana. Ikawa jioni na asubuhi siku ya sita.
ঈশ্বর যা যা তৈরি করলেন, তা তিনি দেখলেন, এবং তা খুবই ভালো হল। আর সন্ধ্যা হল ও সকাল হল—এই হল ষষ্ঠ দিন।

+ Mwanzo 1 >