< Danieli 2 >

1 Katika mwaka wa pili wa utawala wa Nebukadneza, alikuwa na ndoto. Akili yake ilisumbuka, na hakuweza kulala.
নবূখদনিৎসরের রাজত্বের দ্বিতীয় বছরে, তিনি স্বপ্ন দেখলেন। তাঁর মন অস্থির হল এবং তিনি কিছুতেই ঘুমাতে পারলেন না।
2 Ndipo mfalme alipowaita waganga na wale wenye kuongea na wafu. Lakini pia aliwaita wachawi na watu wenye hekima. Aliwataka wamwambie juu ya ndoto zake. Basi walikuja na kusimama mbele za mfalme.
তখন রাজা যাদুকর এবং যারা মৃতদের সঙ্গে কথা বলত বলে দাবি করত তাদের ডাকলেন। একই সঙ্গে তিনি মায়াবী ও জ্ঞানী লোকদেরও ডাকলেন। তিনি চাইলেন যেন তারা এসে তাঁকে তার স্বপ্নের বিষয়ে জানায়। তাই তারা এসে রাজার সামনে দাঁড়াল।
3 Mfalme akawambia, “Nilikuwa na ndoto, na akili yangu ina mashaka nataka kujua ndoto hiyo nini maana yake.”
রাজা তাদের বললেন, “আমি একটা স্বপ্ন দেখেছি এবং সেই স্বপ্নের অর্থ কি তা বোঝার জন্য আমার মন অস্থির হয়ে উঠেছে।”
4 Kisha watu wenye hekima wakamwambia mfalme katika Kiaramaiki, “Mfalme, aishi milele! Twambie sisi ndoto, watumishi wako, nasi tutaifunua maana yake.”
তখন সেই জ্ঞানী লোকেরা অরামীয় ভাষায় রাজাকে বলল, “মহারাজ, আপনি চিরকাল বেঁচে থাকুন। স্বপ্নটা আপনার দাসদের কাছে বলুন এবং আমরা তার অর্থ প্রকাশ করব।”
5 Mfalme akawajibu watu wenye hekima, “Jambo hili limeshamalizika. Kama hamtaweza kuiweka wazi ndoto kwangu na kuitafsiri, miili yenu itakatwa vipande vipande na nyumba zenu zitafanywa kuwa vichuguu vya uchafu.
রাজা সেই সমস্ত জ্ঞানী লোকদের উত্তর দিয়ে বললেন, “এই বিষয়টি স্থির করা হয়েছে। যদি তোমরা সেই স্বপ্নটি আমার কাছে প্রকাশ না কর এবং এর অর্থ না বলো, তবে তোমাদের দেহকে খণ্ডবিখণ্ড করা হবে এবং তোমাদের বাড়িগুলিকে আবর্জনার স্তূপে পরিণত করা হবে।
6 Lakini kama mtaniambia ndoto na maana yake, mtapokea zawadi kutoka kwangu, thawabu, na heshima kubwa. Basi niambie ndoto na maana yake.”
কিন্তু যদি তোমরা আমার স্বপ্ন ও তার অর্থ বলতে পার তবে তোমরা আমার কাছ থেকে উপহার, পুরষ্কার ও মহা সম্মান লাভ করবে। তাই তোমরা সেই স্বপ্ন ও তার অর্থ আমাকে বল।”
7 Wakamjibu tena na kusema, “Mfalme na atuambie, watumishi wake, ndoto nasi tukwambia maana yake.”
তারা আবার তার উত্তর দিয়ে বলল, “মহারাজ যেন তাঁর দাসদের কাছে স্বপ্নটা বলেন এবং আমরা আপনাকে তার অর্থ বলব।”
8 Mfalme akawajibu, “Ninajua kwa hakika mnahitaji muda zaidi kwasababu mmeona maamuzi yangu ni magumu kuhusu jambo hili.
তখন রাজা উত্তর দিয়ে বললেন, “আমি নিশ্চয়ই জানি যে, এই বিষয়ে আমার আদেশ কঠিন বলে তোমরা দেরি করবার চেষ্টা করছ।
9 Lakini kama hamtaweza kuniambia ndoto, kuna sentensi moja tu kwa ajili yenu. Mmeamua kuandaa uongo na maneno ya kudanganya ambayo mmekubaliana kwa pamoja kuniambia mpaka pale nitakapobadili akili zangu. Basi, niambieni ndoto, na kisha nitajua kuwa mnaweza kuitafsiri kwa ajili yangu.”
কিন্তু যদি তোমরা স্বপ্নটা আমাকে না বল তবে, তোমাদের জন্য একটি কথা থাকল। তোমরা আশা করছ অবস্থার বদল হবে, তোমরা একসঙ্গে হয়ে মিথ্যা ও প্রতারণায় পূর্ণ কথা আমাকে বলার জন্য ঠিক করেছ যেন আমি আমার মন পরিবর্তন করি। তাই, আমাকে স্বপ্নটা বল, তাহলে আমি বুঝতে পারব যে, তোমরা আমাকে এর অর্থও বলতে পারবে।”
10 Watu wenye hekima wakamjibu mfalme, “Hakuna mtu katika dunia anayeweza kutimiza matakwa ya mfalme. Hakuna mfalme yoyote mkuu na mwenye nguvu ambaye alishataka jambo kama hilo kutoka kwa wachawi, wala wenye kuongea na wafu, wala mwenye hekima.
১০জ্ঞানীলোকেরা রাজাকে উত্তর দিয়ে বলল, “পৃথিবীতে এমন কোন লোক নেই যে মহারাজের দাবিকে পূর্ণ করতে পারে। কোন মহান ও শক্তিশালী রাজা কখনও এমন বিষয় কোন যাদুকর বা যারা ভূতেদের সঙ্গে কথা বলে, বা কোন জ্ঞানী ব্যক্তির কাছে এমন দাবি করেন নি।
11 Kile anachokitaka mfalme ni kigumu, na hakuna yeyote awezaye kumwambia mfalme isipokuwa miungu, ambayo haishi miongoni mwa watu.”
১১মহারাজ যা দাবি করছেন তা খুবই কঠিন এবং শুধু দেবতারা ছাড়া আর কেউই নেই যে মহারাজের সেই বিষয়ে বলতে পারে আর তাঁরা মানুষের মধ্যে বসবাস করেন না।”
12 Jambo hili lilimfanya mfalme akasirike na kughadhabika sana, na alitoa amri kuwaangamiza wale wote waliojulikana kuwa ni wenye hekima zao katika Babeli.
১২এই বিষয়টি রাজাকে খুবই রাগিয়ে এবং ক্রুদ্ধ করে তুললো এবং তিনি ব্যাবিলনের সমস্ত লোকদের যারা তাঁদের জ্ঞানের জন্য পরিচিত ছিল তাদের মেরে ফেলার জন্য আদেশ দিলেন।
13 Hivyo, amri ilitoka kwamba wale wote waliojulikana kwa hekima yao ni lazima wauawe. Na kwa sababu ya amri hii, walimtafuta Daniel na rafiki zake ili kwamba wauawe.
১৩তাই সেই আদেশ বের হল। তাঁদের মেরে ফেলার জন্য যারা তাঁদের জ্ঞানের জন্য পরিচিত ছিল। তারা দানিয়েল ও তাঁর বন্ধুদেরও খোঁজ করল যেন তাদেরও হত্যা করা হয়।
14 Ndipo Daniel alipomjibu kwa busara na umakini, Arioki, kamanda wa walinzi wa mfalme, ambaye alikuwa amekuja kuwaua wale wote waliojulikana kuwa na hekima katika Babeli.
১৪তখন দানিয়েল বুদ্ধি ও বিচক্ষণতার সঙ্গে রাজার দেহরক্ষীদের সেনাপতি অরিয়োকের সঙ্গে কথা বললেন, যিনি ব্যাবিলনের সেই সমস্ত লোকদের যারা তাদের জ্ঞানের জন্য পরিচিত ছিল তাঁদের হত্যা করতে এসেছিলেন।
15 Danieli alimwuliza kamanda wa mfalme, “Kwanini amri ya mfalme ni ya haraka hivyo?” Hivyo, Arioki akamwambia Danieli kile kilichotokea.
১৫দানিয়েল রাজার সেই সেনাপতিকে জিজ্ঞাসা করলেন, “মহারাজ এই ভীষণ আদেশ কেন?” তখন অরিয়োক যা ঘটেছিল তা দানিয়েলকে জানালেন।
16 Ndipo Danieli aliingia ndani na akaomba ahadi ya muda wa kuonana na mfalme ili kwamba aweze kuwasilisha tafsiri kwa mfalme.
১৬তখন দানিয়েল রাজার কাছে গিয়ে তাঁর সঙ্গে সাক্ষাৎ করার জন্য দিন চাইলেন যেন তিনি রাজার কাছে স্বপ্নটার অর্থ প্রকাশ করতে পারেন।
17 Kisha Danieli aliingia ndani ya nyumba na aliwaelezea Hanania, Mishaeli, na Azaria, kile kilichotokea.
১৭তারপর দানিয়েল ঘরে ফিরে গিয়ে তাঁর বন্ধু হনানিয়, মীশায়েল ও অসরিয়কে যা কিছু হয়েছিল তা বিস্তারিতভাবে বললেন।
18 Aliwasihi kutafuta rehema kutoka kwa Mungu wa mbinguni kuhusiana na siri hii ili kwamba yeye na wao wasije wakauawa pamoja na watu wengine waliosalia waliojulikana kuwa na hekima katika Babeli.
১৮তিনি তাঁদের অনুরোধ করলেন যেন তাঁরা সেই গুপ্ত বিষয় জানার জন্য স্বর্গের ঈশ্বরের কাছে দয়া চান, যেন তিনি ও তাঁর বন্ধুরা সেই সমস্ত লোক যারা তাঁদের জ্ঞানের জন্য পরিচিত ছিল তাদের সঙ্গে মারা না যান।
19 Usiku ule siri ilifunuliwa kwa Danieli katika maono. Kisha Danieli akamtukuza Mungu wa mbinguni
১৯সেই রাতে একটা দর্শনের মাধ্যমে সেই গুপ্ত বিষয়টি দানিয়েলের কাছে প্রকাশিত হল। তখন দানিয়েল স্বর্গের ঈশ্বরকে ধন্যবাদ দিলেন।
20 na kusema, “Litukuzwa jina la Mungu milele na milele; kwa kuwa hekima na nguvu ni zake.
২০এবং বললেন, “ঈশ্বরের নামের প্রশংসা চিরকাল হোক; কারণ জ্ঞান ও শক্তি তাঁরই।
21 Anabadili wakati na majira; anaondoa wafalme na kuweka wafalme katika viti vyao vya enzi. Anawapa hekima wenye hekima na ufahamu kwa wenye weledi.
২১তিনি দিন ও ঋতুর পরিবর্তন করেন; তিনি রাজাদের সরিয়ে দেন এবং রাজাদের তাঁদের সিংহাসনের উপরে বসান। তিনি জ্ঞানীদের জ্ঞান ও বুদ্ধিমানদের বুদ্ধি দান করেন।
22 Hufunua vitu vya chini na vilifichika kwa sababu anajua kile kilicho gizani, naye anaishi pamoja na mwanga.
২২তিনি গভীর ও গুপ্ত বিষয়গুলি প্রকাশ করেন; কারণ অন্ধকারের মধ্যে কি আছে তা তিনি জানেন এবং আলো তাঁর সঙ্গে বাস করে।
23 Mungu wa baba zetu, ninakushukuru na kukutukuza wewe kwa ajili ya hekima na nguvu uliyonipa. Sasa umeyafanya yawe wazi kwetu yale tuliyokuomba; umetujulisha mambo yamhusuyo mfalme.”
২৩আমার পূর্বপুরুষদের ঈশ্বর, আমি তোমাকে ধন্যবাদ দিই ও তোমার প্রশংসা করি, কারণ তুমি আমাকে জ্ঞান ও ক্ষমতা দিয়েছ। আমি তোমার কাছে যে বিষয়ের জন্য প্রার্থনা করেছিলাম তা আমাকে তুমি আমাকে জানিয়েছ; তুমি আমাদেরকে সেই বিষয়ে জানিয়েছ যা রাজাকে চিন্তিত করেছিল।”
24 Ndipo Danieli alienda kumwona Arioki ( yule ambaye mfalme alimchagua kuua kila mtu aliyekuwa na hekima katika Babeli). Alimwendea na kumwambia, “Usiwauwe watu wenye hekima katika Babeli. Nipeleke kwa mfalme na nitamwonesha mfalme tafsiri ya ndoto yake.”
২৪এই সমস্ত বিষয় নিয়ে দানিয়েল অরিয়োকের কাছে গেলেন, যাকে রাজা ব্যাবিলনের সমস্ত জ্ঞানী লোকদের হত্যা করতে নিযুক্ত করেছিলেন। তিনি গিয়ে তাঁকে বললেন, “ব্যাবিলনের সমস্ত জ্ঞানী লোকদের হত্যা করবেন না। আমাকে রাজার কাছে নিয়ে চলুন এবং আমি রাজাকে তাঁর স্বপ্নের অর্থ বলব।”
25 Kisha Arioki kwa haraka alimleta Danieli mbele za mfalme na kusema, “Nimempata miongoni wa watu wa mateka wa Yuda mtu ambaye atafunua maana ya ndoto ya mfalme.”
২৫তখন অরিয়োক তাড়াতাড়ি করে দানিয়েলকে রাজার কাছে নিয়ে গিয়ে বললেন, “আমি যিহূদার বন্দীদের মধ্যে এমন একজন লোককে খুঁজে পেয়েছি যে মহারাজের স্বপ্নের অর্থ প্রকাশ করবে।”
26 Mfalme akamwambia Danieli (ambaye alikuwa akiitwa Beliteshaza), “Je unaweza kunimbia ndoto niliyoiona na maana yake?”
২৬রাজা দানিয়েলকে (যাঁকে বেল্টশৎসর নামে ডাকা হত) জিজ্ঞাসা করলেন, “তুমি কি আমাকে আমার স্বপ্ন ও তার অর্থ বলে দিতে পারবে?”
27 Danieli alimjibu mfalme na kusema, “Siri ambayo mfalme ameiomba haiwezi kufunuliwa na watu wenye hekima, wala wale wenye kuongea na wafu, wala wachawi, na wala wataalamu wa nyota.
২৭দানিয়েল রাজাকে উত্তর দিয়ে বললেন, যে গুপ্ত বিষয়ে মহারাজ দাবি করেছেন তা কোন জ্ঞানী ব্যক্তি, বা যারা মৃতদের সঙ্গে কথা বলে, বা যাদুকর কিম্বা জ্যোতিষীও বলতে পারবে না।
28 Isipokuwa kuna Mungu ambaye anaishi mbinguni, ambaye hufunua siri, na amekwisha kukujulisha wewe, mfalme Nebukadneza, kile kitakachotokea katika siku zijazo. Hizi ndizo Ndoto na maono ya akili zako uliyoyaona wakati ulipokuwa umelala kitandani mwako.
২৮কিন্তু একমাত্র, একজন ঈশ্বর আছেন যিনি স্বর্গে থাকেন, তিনিই গুপ্ত বিষয় প্রকাশ করেন এবং ভবিষ্যতে যা ঘটবে তা তিনি আপনাকে, রাজা নবূখদনিৎসরকে জানিয়েছেন। যখন আপনি বিছানায় শুয়েছিলেন তখন আপনি যে স্বপ্ন ও আপনার মনের যে দর্শন দেখেছেন তা হল এই,
29 Na kwako Wewe, mfalme, mawazo yako kitandani mwako yalikuwa ni juu ya mambo yajayo, na yule afichuaye siri ameifanya ijulikane kwako kuhusu kile kilicho karibu kutokea.
২৯মহারাজ, আপনি যখন বিছানায় শুয়ে ছিলেন তখন ভবিষ্যতে কি হবে সেই বিষয়ে চিন্তা করছিলেন এবং যিনি গুপ্ত বিষয় প্রকাশ করেন তিনি আপনাকে কি ঘটতে চলেছে সেই বিষয়ে জানিয়েছেন।
30 Na kuhusu mimi, siri hii haikufunuliwa kwangu kwa sababu ya hekima yoyote niliyo nayo zaidi ya mtu yoyote anayeishi. Siri hii imefunliwa kwangu ili kwamba wewe, mfalme, uweze kufahamu maana, na ili kwamba ujuwe mawazo yaliyo ndani mwako.
৩০অন্যান্য লোকদের চেয়ে আমার বেশী জ্ঞান আছে বলেই যে আমার কাছে এই গুপ্ত বিষয় প্রকাশিত হয়েছে তা নয়। এই গুপ্ত বিষয় আমার কাছে প্রকাশ করা হয়েছে যেন মহারাজ, আপনি সেই অর্থ বুঝতে পারেন এবং যেন আপনি আপনার মনের গভীরের সমস্ত চিন্তা জানতে পারেন।
31 Mfalme, uliangalia juu na ukaona sanamu kubwa. Sanamu hii ambayo ilikuwa yenye nguvu na yenye kung'aa, ilisimama mbele yako. Mng'ao wake ulikuwa unatisha.
৩১মহারাজ, আপনি উপরের দিকে তাকিয়ে ছিলেন এবং আপনি একটা বিরাট মূর্ত্তি দেখতে পেয়েছিলেন; এই মূর্তিটা বিরাট ও খুব উজ্জ্বল, আপনার সামনে দাঁড়িয়ে ছিল। তার উজ্জ্বলতা খুবই ভয়ঙ্কর ছিল।
32 Kichwa cha sanamu kilikuwa kimetengenezwa kwa dhahabu safi. Matiti yake na mikono ilikuwa ya fedha. Sehemu ya katikati na mapaja yake yalikuwa yametengenezwa kwa shaba,
৩২সেই মূর্তির মাথাটা খাঁটি সোনার, বুক ও হাত রূপার। পেট ও ঊরু ব্রোঞ্জের তৈরী
33 na miguu yake ilikuwa imetengenezwa kwa chuma. Miguu yake ilikuwa ilitengenezwa kwa sehemu chuma na sehemu kwa udongo.
৩৩এবং তার পাগুলি লোহার ছিল। পায়ের পাতা অর্ধেক লোহা ও অর্ধেক মাটি দিয়ে তৈরী।
34 Ulitazama juu, na jiwe lilikuwa limechongwa, ingawa si kwa mikono ya wanadamu, na liliipiga sanamu katika miguu yake ya chuma na udongo, na ponda ponda.
৩৪আপনি উপরের দিকে তাকিয়ে ছিলেন এবং একটা পাথর কেটে নেওয়া হল, কিন্তু সেটা মানুষের হাতে কাটা নয় এবং সেই পাথরটা লোহা ও মাটি মেশানো পায়ে আঘাত করল এবং সেটি তাদের চূর্ণবিচূর্ণ করে ফেলল।
35 Kisha chuma, udongo, fedha, na dhahabu zilivunjwa katika vipande vipande kwa wakati mmoja na yakawa kama makapi yaliyo katika sakafu za kupuria kipindi cha kiangazi. Upepo huyapeperushia mbali na hakuna alama inayoachwa. Lakini jiwe lililoipiga sanammu likawa mlima mkubwa na kuijaza dunia yote.
৩৫তখন লোহা, মাটি, ব্রোঞ্জ, রূপা ও সোনা একই সঙ্গে ভেঙে টুকরো টুকরো হয়ে গেল এবং গরমকালের খামারের তূষে পরিণত হল। বাতাস তাদের উড়িয়ে নিয়ে গেল এবং তাদের আর কোন চিহ্নই থাকল না। কিন্তু যে পাথরটা মূর্তিটাকে আঘাত করেছিল সেটা একটা বিরাট পাহাড়ে পরিণত হল এবং সমস্ত পৃথিবী দখল করল।
36 Hii ndiyo ilikuwa ndotoyako. Na sasa tutamwambia mfalme maana yake.
৩৬এটিই আপনার স্বপ্ন ছিল। এখন আমরা তার অর্থ মহারাজের কাছে বলব।
37 Wewe, mfalme, ni mfalme wa wafalme kwa wale ambao Mungu wa mbinguni amekupa ufalme, nguvu, uweza na heshima.
৩৭মহারাজ, আপনি রাজাদের রাজা যাঁকে স্বর্গের ঈশ্বর রাজ্য, ক্ষমতা, শক্তি এবং সম্মান দান করেছেন।
38 Amevitia mkononi mwako sehemu ambazo binadamu huishi. Amekupa wanyama wa mwituni na ndege wa angani katika mkono wako, na amekufanya wewe utawale juu yao wote. Wewe u kichwa cha dhahabu cha sanamu.
৩৮তিনিই আপনার হাতে সমস্ত লোকদের বাসস্থান দিয়েছেন। তিনিই মাঠের পশুদের আর পাখীদের উপরে আপনাকে কর্তৃত্ব দিয়েছেন এবং তিনি তাদের সবার উপরে আপনাকে কর্তৃত্ব করার জন্য দিয়েছেন। আপনিই সেই মূর্তিটির সোনার মাথা।
39 Baada yako, ufalme mwingine utainuka ambao ni mdogo kwako, na hata ufalme wa tatu wa shaba utatawala juu ya dunia yote.
৩৯“আপনার পরে, আর একটি রাজ্য উঠবে তা আপনার মত মহান হবে না এবং তার পরে তৃতীয় ব্রোঞ্জের যে রাজ্য তা গোটা পৃথিবীর উপরে রাজত্ব করবে।
40 Kutakuwa na ufalme wa tatu, wenye nguvu kama chuma, kwa kuwa chuma huvunja vipande vipande vitu vingine na kuponda ponda kila kitu. Itaviharibu vitu hivi vyote na kuvisaga.
৪০চতুর্থ একটা রাজ্য, যা লোহার মত শক্ত হবে, কারণ যেমন লোহা সমস্ত কিছু ভেঙে চূর্ণবিচূর্ণ এবং ধ্বংস করে, তেমনি এটিও সমস্ত কিছুকে ধ্বংস করবে এবং তাদের চূর্ণবিচূর্ণ করবে।
41 Kama vile ulivyoona, miguu na vidole vilikuwa kwa sehemu vimetengenezwa kwa udongo na kwa sehemu vimefanywa kwa chuma, hivyo utakuwa ni ufalme uliogawanyika; baadhi ya nguvu za chuma zitakuwa ndani yake, kama tu ulivyoona kuwa chuma kimechanganyikana na udongo laini.
৪১যেমন আপনি দেখেছিলেন যে পায়ের পাতা ও পায়ের আঙ্গুলগুলি অর্ধেক মাটি ও অর্ধেক লোহা দিয়ে তৈরী, তেমনই এটিও একটা ভাগ করা রাজ্য হবে; যেমন আপনি নরম মাটির সঙ্গে লোহা মেশানো দেখেছিলেন, তেমনি সেই রাজ্যে লোহার মত কিছু শক্তি সেখানে থাকবে।
42 Kama vile vidole vya miguuni vilivyokuwa kwa sehemu vimetengenezwa kwa chuma na kwa sehemu vimetengenezwa kwa udongo, ndivyo ufalme utakuwa kwa sehemu una nguvu na kwa sehemu utakuwa dhaifu.
৪২পায়ের পাতা ও আঙ্গুলগুলি যেমনভাবে অর্ধেক মাটি ও অর্ধেক লোহা মিশিয়ে তৈরী হয়েছিল, তাই সেই রাজ্যের অর্ধেক শক্তিশালী হবে ও অর্ধেক দুর্বল হবে।
43 Kama ulivyoona chuma kimechanganywa na udongo laini, na hivyo na watu watakuwa wamechanganyikana; hawakaa kwa pamoja, kama vile chuma kisivyoweza kushikamana na udongo
৪৩যেমন আপনি দেখেছেন লোহা নরম মাটির সঙ্গে মেশানো, তেমনিই সেই সমস্ত লোকেরাও একজন অন্য জনের সঙ্গে মিশে যাবে এবং লোহা যেমন মাটির সঙ্গে মেশে না তেমনি তারাও এক সঙ্গে থাকবে না।
44 Katika siku za wafalme hao, Mungu wa mbinguni ataanzisha ufalme ambao hautaweza kuangushwa, wala kushindwa na watu wengine. Utazivunja falme zingine vipande vipande na kuzikomesha zote, nao utadumu milele.
৪৪সেই সমস্ত রাজাদের দিনের, স্বর্গের ঈশ্বর এমন একটা রাজ্য স্থাপন করবেন যা কখনও ধ্বংস হবে না বা, অন্য লোকেরাও এটিকে অধিকার করবে না। এটি সেই সমস্ত রাজ্যগুলিকে চূর্ণবিচূর্ণ করবে এবং তাদেরকে নিশ্চিহ্ন করে দেবে এবং এটি চিরকাল থাকবে।
45 Kama tu ulivyoona, jiwe lilichongwa kutoka katika mlima, lakini si kwa mikono ya wanadamu. Lilivunja vunja chuma, shaba, udongo, fedha, na dhahabu katika vipande vipande. Mungu mkuu amekujulisha wewe, mfalme, kile kitakachotokea baada ya haya. Ndoto ni ya kweli na tafsiri yake ni ya kuaminika.
৪৫যেমন আপনি দেখেছিলেন একটি পাথর পাহাড় থেকে কেটে নেওয়া হয়েছিল, কিন্তু যা মানুষের হাতে কাটা হয়নি। তা লোহা, ব্রোঞ্জ, মাটি, রূপা ও সোনাকে চূর্ণবিচূর্ণ করেছিল। ভবিষ্যতে কি হবে তা মহান ঈশ্বর আপনাকে জানিয়েছেন। স্বপ্নটা সত্যি এবং তার ব্যাখ্যাও বিশ্বাসযোগ্য।”
46 Mfalme Nebukadneza alianguka kifudifudi mbele ya Daniel na alimweshimu; aliamuru kwamba sadaka zitolewe na manukato yatolewe kwake.
৪৬রাজা নবূখদনিৎসর দানিয়েলের সামনে উপুড় হয়ে পড়লেন এবং তাঁকে সম্মান দিলেন এবং তিনি আদেশ দিলেন যেন তাঁর উদ্দেশ্যে উপহার ও ধূপ উৎসর্গ করা হয়।
47 Mfalme alimwambia Danieli, “Hakika Mungu wako ni Mungu wa miungu, Bwana wa wafalme, na ambaye hufunua mafumbo, kwa kuwa umekuwa ukiweza kufumbua mafumbo haya.”
৪৭রাজা দানিয়েলকে বললেন, “সত্যিই তোমার ঈশ্বর দেবতাদের ঈশ্বর এবং রাজাদের প্রভু এবং তিনি সেই যিনি গুপ্ত বিষয়গুলি প্রকাশ করেন, কারণ তুমিই এই গুপ্ত বিষয়টা প্রকাশ করতে পেরেছ।”
48 Ndipo mfalme alimfanya Danieli kuwa wa kuheshiwa sana na alimpa zawadi nyingi nzuri. Alimfanya kuwa mtawala juu ya jimbo lote la Babeli. Danieli akawa liwali mkuu juu watu wenye hekima wa Babeli.
৪৮তারপর রাজা দানিয়েলকে এক উচ্চ সম্মান দিলেন এবং তাঁকে অনেক সুন্দর সুন্দর উপহার দিলেন। তিনি তাঁকে সমস্ত ব্যাবিলন রাজ্যর উপরে শাসনকর্ত্তা হিসাবে নিযুক্ত করলেন। দানিয়েল সমস্ত জ্ঞানী লোকদের উপরে প্রধান রাজ্যপাল হিসাবে নিযুক্ত হলেন।
49 Danieli alipeleka ombi kwa mfalme, na mfalme aliwateua Shadraka, Meshaki na Abedinego kuwa watawala juu ya jimbo la Babeli. Lakini Danieli alisalia katika ikulu ya mfalme.
৪৯দানিয়েল রাজার কাছে অনুরোধ করলেন এবং রাজা শদ্রক, মৈশক ও অবেদনগোকে ব্যাবিলন রাজ্যর উপরে পরিচালক হিসাবে নিযুক্ত করলেন। কিন্তু দানিয়েল রাজবাড়িতে থাকলেন।

< Danieli 2 >