< Zaburi 114 >
1 Wakati Israeli walipotoka Misri, nyumba ya Yakobo kutoka kwa watu wa lugha ngeni,
ইস্রায়েল যখন মিশর ছেড়ে বের হয়ে এল, যাকোবের গোষ্ঠী পরভাষী লোকেদের ছেড়ে,
2 Yuda alifanywa makao matakatifu ya Mungu, Israeli akawa milki yake.
যিহূদা ঈশ্বরের পবিত্রস্থান হয়ে উঠল, আর ইস্রায়েল হল তাঁর আধিপত্য।
3 Bahari ilitazama ikakimbia, Yordani ulirudi nyuma,
সমুদ্র দেখল আর পালিয়ে গেল, জর্ডন পিছু ফিরল;
4 milima ilirukaruka kama kondoo dume, vilima kama wana-kondoo.
পর্বতমালা মেষের মতো, পাহাড়গুলি মেষশাবকের মতো লাফিয়ে উঠল।
5 Ee bahari, ni nini kilichokufanya ukakimbia, nawe, ee Yordani, ukarudi nyuma,
হে সমুদ্র, কেন তুমি পালিয়ে গেলে? হে জর্ডন, কেন তুমি পিছু ফিরলে?
6 enyi milima mkarukaruka kama kondoo dume, enyi vilima, kama wana-kondoo?
হে পর্বতমালা, কেন তোমরা মেষের মতো, তোমরা পাহাড়গুলি, মেষশাবকের মতো লাফিয়ে উঠলে?
7 Ee dunia, tetemeka mbele za Bwana, mbele za Mungu wa Yakobo,
হে পৃথিবী, প্রভুর সামনে, আর যাকোবের ঈশ্বরের সামনে কম্পিত হও।
8 aliyegeuza mwamba kuwa dimbwi la maji, mwamba mgumu kuwa chemchemi za maji.
তিনি শৈলকে জলাশয়ে, কঠিন শৈলকে জলের উৎসে পরিণত করলেন।