< শলোমনের পরমগীত 5 >

1 মম ভগিনী, মম বধূ, আমি এসেছি আমার কাননে; আমার গন্ধরস ও আমার সুগন্ধি সঙ্গে এনেছি। আমি আমার মধু ও আমার মধুর চাক চুষেছি, আমার দ্রাক্ষারস এবং আমার দুধ পান করেছি। বান্ধবীদের দল হে বন্ধুরা, আহার করো এবং পান করো; আকণ্ঠ তোমাদের প্রেমসুধা পান করো।
Na zo lambuna,’yar’uwata, amaryata; na tattara mur nawa da kayan yajina. Na sha zumana da kuma kakinsa na sha ruwan inabina da kuma madarana. Ƙawaye Ku ci, ku kuma sha, ya ku ƙawaye; ku sha ku ƙoshi, ya ƙaunatattu.
2 আমি ঘুমাচ্ছিলাম কিন্তু আমার হৃদয় জেগে ছিল। ওই শোনো! আমার প্রেমিক দরজায় করাঘাত করছেন: “দরজা খোলো, আমার ভগিনী, আমার প্রিয়া, আমার কপোত, আমার নিখুঁত সৌন্দর্য। আমার মস্তক শিশিরে ভিজে গেছে, রাতের আর্দ্রতায় সিক্ত হয়েছে আমার কেশরাশি।”
Na yi barci amma zuciyata tana a farke. Ku saurara! Ƙaunataccena yana ƙwanƙwasa ƙofa. “Buɗe mini,’yar’uwata, ƙaunatacciyata, kurciyata, marar laifina. Kaina ya jiƙe da raɓa, gashina ya yi danshin ɗiɗɗigar dare.”
3 আমি তো আমার অঙ্গাবরণ খুলে ফেলেছি— তা কি আবার আমায় পরিধান করতে হবে? আমার দুই পা ধুয়েছি— তা কি আবার ধূলিমলিন করব?
Na tuɓe rigata, sai in sāke sa ta kuma? Na wanke ƙafafuna, sai in sāke ɓata su?
4 আমার প্রেমিক দুয়ারের ছিদ্র দিয়ে অর্গল খোলার জন্য তাঁর হাত বাড়ালেন; তাঁর জন্য আমার হৃৎস্পন্দনের গতি বাড়তে শুরু করল।
Ƙaunataccena ya turo hannunsa ta cikin ramin ƙofar; zuciyata ta fara juyayi a kansa.
5 আমার প্রেমিকের জন্য দরজা খোলার জন্য আমি উঠলাম, আর দরজার অর্গলে লেগে থাকা গন্ধরসে আমার দু-হাত ভিজে গেল, তরল গন্ধরসে আমার আঙুলগুলি সিক্ত হল।
Na tashi don in buɗe wa ƙaunataccena, sai hannuna ya jiƙe sharkaf da mur, yatsotsina suna ɗiga da mur, a hannuwan ƙofar.
6 আমার প্রেমিকের জন্য আমি দরজা খুললাম, কিন্তু আমার প্রেমিক ফিরে গেছেন, চলে গেছেন তিনি। তাঁর প্রস্থানে আমার হৃদয় ম্রিয়মাণ হয়ে গেল। তাঁকে কত খুঁজলাম, কিন্তু কোথাও তাঁর দেখা পেলাম না, তাঁকে কত ডাকলাম, কিন্তু তিনি সাড়া দিলেন না।
Na buɗe wa ƙaunataccena ƙofa, amma ƙaunataccena ba ya nan, ya riga ya tafi. Zuciyata ta damu da tafiyarsa. Na neme shi amma ban same shi ba. Na yi ta kiransa amma bai amsa ba.
7 নগররক্ষীরা পাহারা দেবার সময় দেখতে আমাকে পেল। ওরা আমাকে প্রহার করল, ক্ষতবিক্ষত করল; পাঁচিলের ধারের ওই নগররক্ষীগুলি আমার কাপড়জামাও ছিনিয়ে নিল!
Masu gadi suka gamu da ni yayinda suke kai kawo a cikin birni. Suka yi mini dūka, suka yi mini rauni; suka ƙwace gyalena waɗannan masu gadin katanga!
8 হে জেরুশালেমের কন্যারা, আমি তোমাদের দিব্যি দিয়ে বলছি, তোমরা যদি আমার প্রেমিকের দেখা পাও, তাহলে, কী বলবে তাঁকে? বলবে যে, তাঁর প্রেমে আমি অচৈতন্যপ্রায়।
’Yan matan Urushalima, ina roƙonku, in kun sami ƙaunataccena me za ku ce masa? Ku ce masa na suma saboda ƙauna.
9 হে পরমাসুন্দরী, অন্য প্রেমিকদের তুলনায় তোমার প্রেমিক কী কারণে অনন্য? আমাদের যে তুমি এত দিব্যি দিচ্ছ, অন্য প্রেমিকদের তুলনায় তোমার প্রেমিক কী কারণে অসাধারণ?
Mafiya kyau a cikin mata me ya sa ƙaunataccenki ya fi sauran? Don me kike roƙonmu mu faɗa masa yadda kike ji?
10 আমার প্রেমিক দীপ্যমান ও রক্তিম, দশ হাজার জনের মধ্যেও সেরা।
Ƙaunataccena kyakkyawa ne ƙaƙƙarfa kuma, da ƙyar a sami irinsa ɗaya a cikin dubu goma.
11 তাঁর মস্তক খাঁটি সোনার মতো; তাঁর কেশ কোঁকড়ানো ও দাঁড়কাকের মতো কুচকুচে কালো।
Kansa zinariya ce zalla; gashinsa dogaye ne baƙi wuluk kamar hankaka.
12 তাঁর নয়নযুগল যেন জলস্রোতের তীরের কপোত, যারা দুগ্ধস্নাত ও অলংকারখচিত মণির মতো।
Idanunsa sun yi kamar na kurciyoyin da suke kusa da ruwan rafi, da aka wanke da madara aka kuma kafa kamar kayan ado masu daraja.
13 তাঁর কপোল সুগন্ধি মশলার কেয়ারির মতো সুবাসিত। তাঁর ওষ্ঠাধর লিলিফুলের মতো, যা গন্ধরসের সৌরভ ছড়ায়।
Kumatunsa kamar lambun kayan yaji suna ba da turare. Leɓunansa sun yi kamar furen bi-rana suna ɗiga da mur.
14 তাঁর বাহুযুগল বৈদূর্যমণিতে খচিত সোনার আংটির মতো; তাঁর দেহ নীলকান্তমণিতে খচিত মসৃণ গজদন্তের মতো।
Hannuwansa kamar sandunan zinariyar da aka sa musu duwatsu masu daraja. Jikinsa ya yi kamar gogaggen hauren giwan da aka yi masa ado da duwatsun saffaya.
15 তাঁর ঊরুদ্বয় খাঁটি সোনা দিয়ে তৈরি তলদেশের উপরে বসানো মার্বেল পাথরের স্তম্ভ। তাঁর আকৃতি লেবাননের মতো, উৎকৃষ্ট সিডার গাছের মতো।
Ƙafafunsa sun yi kamar ginshiƙan dutsen alabastar da aka kafa su a cikin rammukar zinariya. Kamanninsa ya yi kamar Lebanon, mafi kyau kamar itacen al’ul nasa.
16 তাঁর মুখের নিজস্ব মাধুর্য আছে; সব মিলিয়ে তিনি ভারী সুন্দর। হে জেরুশালেমের কন্যারা, ইনিই আমার প্রেমিক, ইনিই আমার বন্ধু।
Bakinsa zaƙi ne kansa; komensa yana da kyau. Haka ƙaunataccena, abokina, yake’yan matan Urushalima.

< শলোমনের পরমগীত 5 >