< গীতসংহিতা 48 >
1 একটি সংগীত। কোরহ বংশের সন্তানদের একটি গীত। আমাদের ঈশ্বরের নগরীতে এবং তাঁর পবিত্র পর্বতে, সদাপ্রভু মহান, আর তিনি সর্বোচ্চ প্রশংসার যোগ্য।
Waƙa ce. Zabura ta’ya’yan Kora maza. Ubangiji mai girma ne, kuma mafificin yabo, a birnin Allahnmu, dutsensa mai tsarki.
2 কী সুন্দর সেই উচ্চভূমি, যা সারা পৃথিবীর আনন্দস্থল, সাফোনের উচ্চতার মতো সিয়োন পর্বত, যা মহান রাজার নগরী।
Kyakkyawa ce cikin tsayinta, abin farin cikin dukan duniya. Kamar ƙwanƙoli mafi tsayi na Zafon ne Dutsen Sihiyona, birnin Babban Sarki.
3 ঈশ্বর, সেই নগরীর অট্টালিকা সমূহের মধ্যে উচ্চদুর্গ বলে নিজেকে প্রকাশ করেছেন।
Allah yana cikin fadodinta; ya nuna kansa mafaka ce gare ta.
4 পৃথিবীর রাজারা দলে দলে যোগ দিয়েছে এবং নগরীর বিরুদ্ধে অভিযান করেছে।
Sa’ad da sarakuna suka haɗa rundunoni, sa’ad da suka yi gaba tare,
5 কিন্তু তারা যখন তাকে দেখেছে, তারা বিস্মিত হয়েছে, আতঙ্কিত হয়েছে আর পালিয়ে গেছে।
sun gan ta suka kuwa yi mamaki; suka gudu don tsoro.
6 আতঙ্ক তাদের সেখানে গ্রাস করেছিল, এবং প্রসববেদনায় ক্লিষ্ট মহিলার মতো যন্ত্রণায় কুঁকড়ে গিয়েছিল।
Rawar jiki ya kama su a can, zafi kamar na mace mai naƙuda.
7 পূবের বাতাসে চূর্ণবিচূর্ণ হওয়া তর্শীশের জাহাজের মতো তুমি তাদের ধ্বংস করেছিলে।
Ka hallaka su kamar jiragen ruwan Tarshish da iskar gabas ta wargaje.
8 আমরা যেমন শুনেছি, সর্বশক্তিমান সদাপ্রভুর নগরীতে, আমাদের ঈশ্বরের নগরীতে তেমন দেখেছি: ঈশ্বর চিরকাল তাকে সুরক্ষিত রাখেন।
Yadda muka ji, haka muka gani a cikin birnin Ubangiji Maɗaukaki, a cikin birnin Allahnmu. Allah ya sa ta zauna lafiya har abada. (Sela)
9 তোমার মন্দিরে, হে ঈশ্বর, আমরা তোমার অবিচল প্রেমে ধ্যান করি।
Cikin haikalinka, ya Allah, mun yi tunani a kan ƙaunarka marar ƙarewa.
10 তোমার নামের মতো, হে ঈশ্বর, তোমার প্রশংসা পৃথিবীর প্রান্ত পর্যন্ত পৌঁছায়; তোমার শক্তিশালী ডান হাত ধার্মিকতায় পূর্ণ।
Kamar sunanka, ya Allah, yabonka ya kai iyakokin duniya; hannunka na dama ya cika da adalci.
11 তোমার ন্যায়বিচারে, সিয়োন পর্বত উল্লাস করে, যিহূদার গ্রামগুলি আনন্দিত হয়।
Dutsen Sihiyona ya yi farin ciki, ƙauyukan Yahuda suna murna saboda hukuntanka.
12 যাও, জেরুশালেম নগরী পরিদর্শন করো, তার দুর্গসকল গণনা করো;
Yi tafiya cikin Sihiyona, ku kewaye ta, ku ƙirga hasumiyoyinta,
13 তার দৃঢ় প্রাচীর লক্ষ্য করো, তার অট্টালিকাগুলি দেখো, যেন তুমি আগামী প্রজন্মের কাছে এই সবের বর্ণনা করতে পারো।
ku lura da katangarta da kyau, ku dubi fadodinta, don ku faɗe su ga tsara mai zuwa.
14 কারণ এই ঈশ্বর অনন্তকাল ধরে আমাদের ঈশ্বর; তিনি শেষ পর্যন্ত আমাদের পথপ্রদর্শক হবেন।
Gama wannan Allah shi ne Allahnmu har abada abadin; zai zama jagorarmu har zuwa ƙarshe.