< গীতসংহিতা 11 >
1 সংগীত পরিচালকের জন্য। দাউদের গীত। আমি সদাপ্রভুতে শরণ নিয়েছি। তুমি কেমন করে আমায় বলো: “পাখির মতো তোমার পাহাড়ের দিকে উড়ে যাও।
Don mai bi da kaɗe-kaɗe. Don busa. Ta Dawuda. A wurin Ubangiji ne nake samun mafaka. Yaya za ku ce mini, “Ka yi firiya kamar tsuntsu zuwa duwatsu.
2 কারণ দেখো, ন্যায়পরায়ণদের হৃদয় বিদ্ধ করার জন্য ছায়া থেকে তির নিক্ষেপ করতে তারা ধনুকের দড়িতে তির লাগিয়েছে দুষ্টরা তাদের ধনুকে গুণ পরিয়েছে।
Gama duba, mugaye sun tanƙware bakkunansu; sun kuma ɗana kibiyoyinsu don su harbi mutanen kirki a zuciya daga cikin duhu.
3 যখন ভিত্তিপ্রস্তর ধ্বংস হচ্ছে, তখন ধার্মিকেরা কী করতে পারে?”
Sa’ad da aka tumɓuke tushe, me adali zai iya yi?”
4 সদাপ্রভু তাঁর পবিত্র মন্দিরে আছেন; সদাপ্রভু স্বর্গের সিংহাসনে অধিষ্ঠিত। তিনি পৃথিবীর সকলকে নিরীক্ষণ করেন; তাঁর দৃষ্টি তাদের পরীক্ষা করে।
Ubangiji yana cikin haikalinsa mai tsarki; Ubangiji yana a kursiyinsa a sama. Yana kallon’ya’yan mutane; idanunsa suna bincike su.
5 সদাপ্রভু ধার্মিকদের পরীক্ষা করেন, কিন্তু যারা দুষ্ট, যারা হিংসা ভালোবাসে, তাদের তিনি হৃদয় দিয়ে ঘৃণা করেন।
Ubangiji yana bincike adalai, amma ransa yana ƙi mugaye da masu son rikici.
6 দুষ্টদের উপর তিনি জ্বলন্ত কয়লা আর গন্ধক বর্ষণ করবেন; উত্তপ্ত বায়ু দিয়ে তাদের শাস্তি দেবেন।
A kan mugaye zai zuba garwashin wuta mai zafi da kuma kibiritu; iska mai zafi zai zama rabonsu.
7 কারণ সদাপ্রভু ধার্মিক, তিনি ন্যায় ভালোবাসেন; ন্যায়পরায়ণ লোক তাঁর মুখদর্শন করবে।
Gama Ubangiji mai adalci ne, yana ƙaunar gaskiya masu adalci za su ga fuskarsa.