< হিতোপদেশ 6 >
1 হে আমার বাছা, তুমি যদি তোমার প্রতিবেশীর জামিনদার হয়েছ, যদি অপরিচিত কোনও লোকের ঋণ শোধ করার দায়িত্ব নিয়েছ,
Ɗana, in ka shirya tsaya wa maƙwabcinka don yă karɓi bashi, in ka sa hannunka don ɗaukar lamunin wani,
2 তবে তুমি তোমার বলা কথার জালেই ধরা পড়েছ, তোমার মুখের কথাই তোমাকে ফাঁদে ফেলেছে।
in maganarka ta taɓa kama ka, ko kalmomin bakinka sun zama maka tarko,
3 তাই হে আমার বাছা, নিজেকে মুক্ত করার জন্য তুমি এরকম করো, যেহেতু তুমি তোমার প্রতিবেশীর হাতে গিয়ে পড়েছ: যাও—অবসন্ন হয়ে না পড়া পর্যন্ত— ও তোমার প্রতিবেশীকে বিশ্রাম নিতে দিয়ো না!
to, sai ka yi haka, ɗana don ka’yantar da kanka; da yake ka shiga hannuwan maƙwabcinka, ka tafi ka ƙasƙantar da kanka; ka roƙi maƙwabcinka!
4 তোমার চোখে ঘুম নেমে আসতে দিয়ো না, তোমার চোখের পাতাকে তন্দ্রাচ্ছন্ন হতে দিয়ো না।
Ka hana kanka barci, ko gyangyaɗi a idanunka ma.
5 শিকারির হাত থেকে মুক্তি পাওয়া গজলা হরিণের মতো, পাখি-শিকারির ফাঁদ থেকে মুক্ত পাখির মতো তুমি নিজেকে মুক্ত করো।
Ka’yantar da kanka, kamar barewa daga hannun mai farauta, kamar tsuntsu daga tarkon mai kafa tarko.
6 হে অলস, তুমি পিঁপড়েদের কাছে যাও; তাদের চালচলন বিবেচনা করো ও জ্ঞানবান হও!
Ku tafi wurin kyashi, ku ragwaye; ku lura da hanyoyinsa ku zama masu hikima!
7 তাদের কোনও সেনাপতি নেই, কোনও তত্ত্বাবধায়ক বা শাসনকর্তাও নেই,
Ba shi da jagora ba shugaba ko mai mulki,
8 তবুও তারা গ্রীষ্মকালে রসদ মজুত করে রাখে, ও ফসল কাটার মরশুমে খাদ্য সংগ্রহ করে রাখে।
duk da haka yakan yi tanade-tanadensa da rani ya kuma tattara abincinsa a lokacin girbi.
9 হে অলস, আর কতক্ষণ তুমি সেখানে শুয়ে থাকবে? কখন তুমি ঘুম থেকে উঠবে?
Har yaushe za ku kwanta a can, ku ragwaye? Yaushe za ku farka daga barcinku?
10 আর একটু ঘুম, আর একটু তন্দ্রা, হাত পা গুটিয়ে আরও কিছুক্ষণ বিশ্রাম নেওয়া—
Ɗan barci, ɗan gyangyaɗi, ɗan naɗin hannuwa don a huta,
11 ও দারিদ্র এক চোরের মতো ও অভাব এক সশস্ত্র সৈনিকের মতো তোমার উপরে এসে পড়বে।
talauci kuwa zai zo kamar’yan hari rashi kuma kamar ɗan fashi.
12 এক উত্তেজনা সৃষ্টিকারী ব্যক্তি ও এক দুর্জন, যারা অশুদ্ধ ভাষা মুখে নিয়ে ঘুরে বেড়ায়,
Sakare da mutumin banza wanda yana yawo da magana banza a baki,
13 যারা তাদের চোখ দিয়ে বিদ্বেষপূর্ণভাবে ইশারা করে, পা দিয়ে সংকেত দেয় ও আঙুল দিয়ে ইশারা করে,
wanda yake ƙyifce da ido, yana yi alama da ƙafafunsa yana kuma nuni da yatsotsinsa,
14 যারা হৃদয়ে প্রতারণা পুষে রেখে কুচক্রান্ত করে— তারা সর্বক্ষণ মতবিরোধ উৎপন্ন করে।
wanda yake ƙulla mugunta da ruɗu a cikin zuciyarsa, kullum yana tā-da-na-zaune-tsaye
15 তাই এক পলকেই তাদের জীবনে বিপর্যয় নেমে আসবে; আচমকাই তারা ধ্বংস হয়ে যাবে—এর কোনও বিহিত হবে না।
Saboda haka masifa za tă fāɗa farat ɗaya; za a hallaka shi nan da nan, ba makawa.
16 ছটি জিনিস সদাপ্রভু ঘৃণা করেন, সাতটি জিনিস তাঁর কাছে ঘৃণিত;
Akwai abubuwa shida da Ubangiji ya ƙi, abubuwa bakwai da suke abin ƙyama gare shi,
17 উদ্ধত দৃষ্টি, মিথ্যাবাদী জিভ, নির্দোষের রক্তপাতকারী হাত,
duban reni, harshe mai ƙarya, hannuwa masu zub da jinin marar laifi,
18 দুষ্ট ফন্দি আঁটা হৃদয়, অনিষ্টের দিকে বেগে ধাবমান পা,
zuciyar da take ƙulla mugayen dabaru, ƙafafun da suke sauri zuwa aikata mugunta,
19 মিথ্যা কথা উগরে দেওয়া মিথ্যাসাক্ষী ও এমন এক লোক যে সমাজে মতবিরোধ উৎপন্ন করে।
mai shaidar ƙarya wanda yake zuba ƙarairayi, da kuma mutumin da yake tā-da-na-zaune-tsaye a cikin’yan’uwa.
20 হে আমার বাছা, তোমার বাবার আদেশ পালন করো ও তোমার মায়ের শিক্ষা পরিত্যাগ কোরো না।
Ɗana, ka kiyaye umarnan mahaifinka kada kuma ka ƙyale koyarwar mahaifiyarka.
21 সেগুলি সর্বক্ষণ তোমার হৃদয়ে গেঁথে রেখো; তোমার গলার চারপাশে বেঁধে রেখো।
Ka ɗaura su a zuciyarka har abada; ka ɗaura su kewaye da wuyanka.
22 তুমি যখন চলাফেরা করবে, তখন সেগুলি তোমাকে পথ দেখাবে; তুমি যখন ঘুমাবে, তখন সেগুলি তোমাকে পাহারা দেবে; তুমি যখন জেগে উঠবে, তখন সেগুলি তোমার সাথে কথা বলবে।
Sa’ad da kake tafiya, za su bishe ka; sa’ad da kake barci, za su lura da kai; sa’ad da ka farka, za su yi maka magana.
23 কারণ এই আদেশটি এক প্রদীপ, এই শিক্ষাটি এক আলো, এবং সংশোধন ও উপদেশ— এগুলি হল জীবনের পথ,
Gama waɗannan umarnai fitila ne, wannan koyarwa haske ne, kuma gyare-gyaren horo hanyar rayuwa ce,
24 যা তোমাকে প্রতিবেশীর স্ত্রী থেকে, স্বৈরিণী স্ত্রীর স্নিগ্ধ কথাবার্তা থেকে দূরে সরিয়ে রাখবে।
suna kiyaye ka daga mace marar ɗa’a daga sulɓin harshen mace marar aminci.
25 তার সৌন্দর্য দেখে তুমি অন্তরে কামভাব জাগিয়ে তুলো না বা সে যেন তার চোখের মায়ায় তোমাকে বন্দি না করে ফেলে।
Kada ka yi sha’awarta a cikin zuciyarka kada ka bar ta tă ɗauki hankalinka da idanunta.
26 কারণ এক টুকরো রুটির বিনিময়ে বেশ্যাকে পাওয়া যায়, কিন্তু পরস্ত্রী তোমার প্রাণটিই শিকার করে বসবে।
Gama karuwa takan mai da kai kamar burodin kyauta, mazinaciya kuma takan farauci ranka.
27 একজন মানুষ কোলে আগুন রাখবে আর তার পোশাক পুড়বে না, এও কি সম্ভব?
Mutum zai iya ɗiba wuta ya zuba a cinyarsa ba tare da rigunansa sun ƙone ba?
28 একজন মানুষ জ্বলন্ত কয়লার উপর দিয়ে হাঁটবে আর তার পা ঝলসাবে না, এও কি সম্ভব?
Mutum zai iya yin tafi a garwashi wuta mai zafi ba tare da ƙafafunsa sun ƙone ba?
29 যে পরস্ত্রীর সাথে শোয় তার দশাও এরকমই হয়; যে সেই স্ত্রীকে স্পর্শ করে তাকে শাস্তি না দিয়ে ছেড়ে দেওয়া হয় না।
Haka yake da wanda ya kwana da matar wani; babu wanda ya taɓa ta da zai tafi babu hukunci.
30 যে চোর খিদের জ্বালায় ভুগে খিদে মেটানোর জন্য চুরি করে তাকে লোকেরা ঘৃণা করে না।
Mutane ba sa ƙyale ɓarawo in ya yi sata don yă ƙosar da yunwarsa sa’ad da yake jin yunwa.
31 অথচ সে যদি ধরা পড়ে, তাকেও সাতগুণ ফিরিয়ে দিতে হবে, এর জন্য যদিও বা তার বাড়ির সব ধনসম্পদ হারাতে হয়, তাও তাকে তা দিতেই হবে।
Duk da haka in aka kama shi, dole yă biya sau bakwai ko da yake abin zai ci dukan arzikin gidansa.
32 কিন্তু যে ব্যভিচার করে তার কোনও বোধবুদ্ধি নেই; যে কেউ এরকম করে সে নিজেকেই ধ্বংস করে ফেলে।
Amma mutumin da ya yi zina ba shi da hankali; duk wanda ya yi haka yana hallaka kansa ne.
33 আঘাত ও অপমানই তার প্রাপ্য, ও তার লজ্জা কখনোই ঘুচবে না।
Dūka da kunya ne za su zama rabonsa, kuma kunyarsa za tă dawwama.
34 কারণ ঈর্ষা একজন স্বামীর ক্ষিপ্ততা জাগিয়ে তোলে, ও প্রতিশোধ নেওয়ার সময় সে কোনও দয়া দেখাবে না।
Gama kishi kan tā da hasalar miji, kuma ba zai ji tausayi ba sa’ad da yake ramawa.
35 সে কোনও ক্ষতিপূরণ গ্রহণ করবে না; সে ঘুস প্রত্যাখ্যান করবে, পরিমাণে তা যতই বেশি হোক না কেন।
Ba zai karɓi duk wata biya ba; zai ƙi cin hanci, kome yawansu.