< যিশাইয় ভাববাদীর বই 64 >

1 আহা! যদি তুমি আকাশমণ্ডল বিদীর্ণ করে নেমে আসতে, তাহলে পর্বতগুলি তোমার সাক্ষাতে কম্পিত হত!
Da ma za ka tsage sammai ka sauko, ai, da duwatsu za su yi rawar jiki a gabanka!
2 আগুন যেমন ঝোপ প্রজ্বলিত করে ও জল ফোটায়, তেমন ভাবেই নেমে এসে তোমার শত্রুদের কাছে তোমার নাম জ্ঞাত করো এবং জাতিসমূহকে তোমার সাক্ষাতে কম্পমান করো!
Kamar sa’ad da wuta takan ci rassa ta sa ruwa ya tafasa, ka sauko ka sanar da sunanka ga abokan gābanka ka kuma sa al’ummai su yi rawan jiki a gabanka!
3 কারণ আমরা যেমন আশা করিনি, তুমি তখন তেমনই ভয়ংকর সব কাজ করেছিলে, তুমি নেমে এসেছিলে এবং পর্বতগণ তোমার সাক্ষাতে কম্পিত হয়েছিল।
Gama sa’ad da ka aikata abubuwan bantsoron da ba mu sa tsammani ba, ka sauko, duwatsu kuma suka yi rawar jiki a gabanka.
4 পুরাকাল থেকে কেউ শোনেনি, কোনো কান তা উপলব্ধি করেনি, তুমি ছাড়া আর কোনো ঈশ্বরকে কোনো চোখ দেখেনি, তিনি তাদের পক্ষে সক্রিয় হন, যারা তাঁর অপেক্ষায় থাকে।
Tun fil azal babu wanda ya taɓa ji, babu kunnen da ya gane, babu idon da ya ga wani Allah in ban da kai, wanda ya aikata waɗannan al’amura a madadin waɗanda suke sa zuciya a gare shi.
5 তুমি তাদের সাহায্য করার জন্য উপস্থিত হও যারা আনন্দের সঙ্গে ন্যায়সংগত কাজ করে, যারা তোমার পথসমূহের কথা স্মরণ করে। কিন্তু যখন আমরা তাদের বিরুদ্ধে পাপ করে চলেছিলাম, তুমি ক্রুদ্ধ হয়েছিলে। তাহলে কীভাবে আমরা পরিত্রাণ পেতে পারি?
Kakan taimaki waɗanda suke murnan yin abin da yake daidai, waɗanda sukan tuna da hanyoyinka. Amma sa’ad da muka ci gaba da yin zunubi, kakan yi fushi. Ta yaya za mu sami ceto ke nan?
6 আমরা সবাই অশুচি মানুষের মতো হয়েছি, আমাদের ধার্মিকতার যত কাজ, সব নোংরা কাপড়ের মতো; আমরা সবাই পাতার মতো শুকিয়ে যাই, আমাদের পাপগুলি বাতাসের মতো আমাদের উড়িয়ে নিয়ে যায়।
Dukanmu mun zama kamar wanda yake marar tsabta, kuma dukan ayyukanmu masu adalci sun zama kamar ƙazaman tsummoki; duk mun zama kamar busasshen ganye, kamar iska haka zunubanmu sukan share mu.
7 কোনো মানুষ তোমার নামে ডাকে না অথবা তোমাকে ধরার জন্য প্রাণপণ করে না; কারণ তুমি আমাদের কাছ থেকে তোমার মুখ লুকিয়েছ এবং আমাদের পাপের কারণে আমাদের ক্ষয়ে যেতে দিচ্ছ।
Babu wanda yake kira bisa sunanka ko ya yi ƙoƙarin riƙe ka; gama ka ɓoye fuskarka daga gare mu ka kuma sa muka lalace saboda zunubanmu.
8 তবুও, হে সদাপ্রভু, তুমি আমাদের বাবা। আমরা সবাই মাটি, আর তুমি কুমোর; আমরা সবাই তোমার হাতের রচনা।
Duk da haka, Ubangiji, kai ne Ubanmu. Mu yumɓu ne, kai kuma mai ginin tukwane; dukanmu aikin hannunka ne.
9 হে সদাপ্রভু, মাত্রাতিরিক্ত ক্রুদ্ধ হোয়ো না; চিরকাল আমাদের পাপগুলি মনে রেখো না। আহা, মিনতি করি, আমাদের প্রতি দৃষ্টিপাত করো, কারণ আমরা সবাই তোমার প্রজা।
Kada ka yi fushi fiye da kima, ya Ubangiji; kada ka tuna da zunubanmu har abada. Da ma ka dube mu, muna roƙonka, gama dukanmu mutanenka ne.
10 তোমার পবিত্র নগরগুলি মরুভূমি হয়েছে; এমনকি, সিয়োনও মরুভূমি ও জেরুশালেম ভাববাদী বর্জিত হয়েছে।
Biranenka masu tsarki sun zama hamada; har Sihiyona ma ta zama hamada; Urushalima ta zama kango.
11 আমাদের পিতৃপুরুষেরা যেখানে তোমার স্তব করতেন, সেই পবিত্র ও সুশোভিত মন্দির অগ্নিদগ্ধ হয়েছে, যা কিছু আমরা সঞ্চয় করেছিলাম, সব পরিণত হয়েছে ধ্বংসস্তূপে।
Haikalinmu mai tsarki da kuma mai daraja, inda kakanninmu suka yabe ka, an ƙone da wuta, kuma dukan abubuwan da muke ƙauna sun lalace.
12 এসব সত্ত্বেও, হে সদাপ্রভু, তুমি কি নিজেকে গুটিয়ে রাখবে? তুমি কি নীরব থেকে অতিমাত্রায় আমাদের শাস্তি দেবে?
Bayan dukan wannan, ya Ubangiji, ba za ka yi wani abu ba? Za ka yi shiru ka hore mu fiye da kima?

< যিশাইয় ভাববাদীর বই 64 >