< আদিপুস্তক 38 >
1 সেই সময় যিহূদা তাঁর দাদা-ভাইদের ছেড়ে হীরা নামক অদুল্লম নিবাসী একজন লোকের সঙ্গে থাকতে চলে গেলেন।
A wannan lokaci, Yahuda ya bar’yan’uwansa ya gangara don yă zauna da mutumin Adullam, mai suna Hira.
2 সেখানে যিহূদা শূয় নামক কনানীয় একজন লোকের মেয়ের দেখা পেলেন। তিনি তাকে বিয়ে করলেন ও তাকে প্রণয়জ্ঞাপনও করলেন;
A can Yahuda ya sadu da’yar wani Bakan’ane, mai suna Shuwa. Ya aure ta, ya kuma kwana da ita;
3 সে অন্তঃসত্ত্বা হয়ে পড়ল ও এক ছেলের জন্ম দিল, যার নাম রাখা হল এর।
ta yi ciki, ta kuma haifi ɗa, wanda aka kira Er.
4 সে আবার গর্ভবতী হল ও এক ছেলের জন্ম দিল, ও তার নাম রাখল ওনন।
Ta sāke yin ciki, ta haifi wani ɗa, ta kira shi Onan.
5 সে আরও এক ছেলের জন্ম দিল ও তার নাম রাখল শেলা। শেলার জন্মের সময় তাঁরা কষীবেই বসবাস করতেন।
Ta kuma haifi wani ɗa har yanzu, aka kuwa ba shi suna Shela. A Kezib ne ta haife shi.
6 যিহূদা তাঁর বড়ো ছেলে এরের জন্যে এক স্ত্রী এনেছিলেন, তার নাম তামর।
Sai Yahuda ya auro wa Er mata, ɗansa na fari, sunanta Tamar.
7 কিন্তু যিহূদার বড়ো ছেলে এর, সদাপ্রভুর দৃষ্টিতে দুষ্ট ছিল; তাই সদাপ্রভু তাকে মেরে ফেললেন।
Amma Er, ɗan farin Yahuda mugu ne a fuskar Ubangiji, saboda haka Ubangiji ya kashe shi.
8 পরে যিহূদা ওননকে বললেন, “তোমার দাদার স্ত্রীর সঙ্গে শুয়ে পড়ো এবং তোমার দাদার হয়ে সন্তানের জন্ম দেওয়ার জন্য তার প্রতি তোমার দায়িত্ব পালন করো।”
Sa’an nan Yahuda ya ce wa Onan, “Ka kwana da matar ɗan’uwanka ka cika wajibinka gare ta a matsayin ɗan’uwan miji, don ka samar wa ɗan’uwanka’ya’ya.”
9 কিন্তু ওনন জানত যে সেই সন্তানটি তার নিজের হবে না, তাই যখনই সে তার দাদার স্ত্রীর সাথে শুতো, সে তার বীর্য মাটিতে ফেলে দিত, যেন তাকে তার দাদার হয়ে কোনও সন্তানের জন্ম দিতে না হয়।
Amma Onan ya san cewa’ya’yan ba za su zama nasa ba; saboda haka a duk sa’ad da ya kwana da matar ɗan’uwansa, sai yă zub da maniyyinsa a ƙasa don kada yă samar wa ɗan’uwansa’ya’ya.
10 সে যা করল তা সদাপ্রভুর দৃষ্টিতে অপকর্মরূপে গণ্য হল; তাই সদাপ্রভু তাকেও মেরে ফেললেন।
Abin nan da ya yi mugunta ce a gaban Ubangiji, saboda haka Ubangiji ya kashe shi, shi ma.
11 যিহূদা তখন তাঁর পুত্রবধূ তামরকে বললেন, “আমার ছেলে শেলা যতদিন না বড়ো হচ্ছে, ততদিন তুমি তোমার বাবার ঘরে গিয়ে বিধবার মতো হয়ে থাকো।” কারণ তিনি ভাবলেন, “সেও হয়তো তার দাদাদের মতো মারা যাবে।” অতএব তামর তার বাবার ঘরে থাকতে চলে গেল।
Sai Yahuda ya ce wa surukarsa Tamar, “Ki yi zama kamar gwauruwa a gidan mahaifinki sai ɗana Shela ya yi girma.” Gama ya yi tunani, “Shi ma zai mutu, kamar’yan’uwansa.” Saboda haka Tamar ta je ta zauna a gidan mahaifinta.
12 বেশ কিছুকাল পর শূয়ের সেই মেয়ে, যিহূদার স্ত্রী মারা গেল। যিহূদা যখন তাঁর মর্মযন্ত্রণা কাটিয়ে উঠলেন, তখন তিনি তিম্নায় সেই লোকজনের কাছে উঠে গেলেন, যারা তাঁর মেষগুলির লোম ছাঁটছিল, এবং তাঁর বন্ধু অদুল্লমীয় হীরাও তাঁর সঙ্গে গেলেন।
Bayan an daɗe sai matar Yahuda,’yar Shuwa ta rasu. Sa’ad da Yahuda ya gama makoki, sai ya haura zuwa Timna, zuwa wurin mutanen da suke askin tumakinsa, abokinsa Hira mutumin Adullam kuwa ya tafi tare da shi.
13 যখন তামরকে বলা হল, “তোমার শ্বশুরমশাই তাঁর মেষগুলির লোম ছাঁটার জন্য তিম্নার উদ্দেশে রওনা দিয়েছেন,”
Sa’ad da aka faɗa wa Tamar cewa, “Surukinki yana kan hanyarsa zuwa Timna don askin tumakinsa,”
14 তখন সে তার বৈধব্য-বস্ত্রটি খুলে ফেলল, ছদ্মবেশ ধারণের জন্য ঘোমটায় মুখ ঢাকল, এবং পরে সেই ঐনয়িমের প্রবেশদ্বারে গিয়ে বসল, যা তিম্নায় যাওয়ার পথেই পড়ে। কারণ সে দেখল যে, যদিও শেলা এখন বেড়ে উঠেছে, তবুও তার স্ত্রীরূপে তাকে তার হাতে তুলে দেওয়া হয়নি।
sai ta tuɓe rigunan gwaurancinta ta rufe kanta da lulluɓi don ta ɓad da kamanninta, sa’an nan ta je ta zauna a ƙofar shigar Enayim, wadda take a hanyar zuwa Timna. Gama ta lura cewa ko da yake Shela yanzu ya yi girma, ba a ba da ita gare shi ta zama matarsa ba.
15 যিহূদা যখন তাকে দেখলেন, তখন তিনি ভাবলেন যে সে একজন বেশ্যা, কারণ সে তার মুখ ঢেকে রেখেছিল।
Sa’ad da Yahuda ya gan ta, ya yi tsammani karuwa ce, gama ta lulluɓe fuskarta.
16 সে যে তাঁর পুত্রবধূ, একথা না বুঝেই তিনি রাস্তার ধারে তার কাছে গিয়ে বললেন, “এবার এসো, আমি তোমার সঙ্গে শুয়ে পড়ি।” “আর আপনার সঙ্গে শোয়ার জন্য আপনি আমাকে কী দেবেন?” সে জিজ্ঞাসা করল।
Bai san cewa ita surukarsa ce ba, sai ya ratse zuwa wurinta a gefen hanya ya ce, “Zo mana, in kwana da ke.” Sai ta ce, “Me za ka ba ni in na kwana da kai?”
17 “আমার পশুপাল থেকে একটি ছাগশাবক আমি তোমার কাছে পাঠিয়ে দেব,” তিনি বললেন। “যতদিন না আপনি আমার কাছে সেটি পাঠাচ্ছেন, ততদিন আপনি কি জামানতরূপে আমাকে কিছু দেবেন?” সে জিজ্ঞাসা করল।
Ya ce, “Zan aika miki da ɗan akuya daga garkena.” Sai ta ce, “Za ka ba ni wani abu jingina, kafin ka aika da shi?”
18 তিনি বললেন, “জামানতরূপে তোমাকে আমি কী দেব?” “আপনার সিলমোহর ও সেটির সুতো, ও আপনার হাতের লাঠিটি,” সে উত্তর দিল। অতএব তিনি তাকে সেগুলি দিলেন ও তাঁর সঙ্গে শুলেন, এবং সে তাঁর দ্বারা অন্তঃসত্ত্বা হয়ে পড়ল।
Ya ce, “Wace jingina zan ba ki?” Sai ta amsa, “Hatiminka da ka rataye a wuya da kuma sandan da yake a hannunka.” Ya ba da su gare ta, ya kuma kwana da ita, sai ta yi ciki.
19 সেখান থেকে চলে যাওয়ার পর, সে তার ওড়নাটি খুলে ফেলল এবং আবার তার বৈধব্য-বস্ত্রটি পরে নিল।
Bayan ta tafi, sai ta tuɓe lulluɓin, ta sāke sa tufafin gwaurancinta.
20 ইতিমধ্যে যিহূদা সেই মহিলাটির কাছ থেকে তাঁর জামানতটি ফিরে পাওয়ার লক্ষ্যে তাঁর সেই অদুল্লমীয় বন্ধুর মাধ্যমে সেই ছাগশাবকটি পাঠিয়ে দিলেন, কিন্তু তিনি তাকে খুঁজে পাননি।
Ana cikin haka sai Yahuda ya aika da ɗan akuya ta hannun abokinsa mutumin Adullam don yă karɓo masa jinginar daga wurin macen, amma bai same ta a can ba.
21 সেখানে বসবাসকারী লোকজনকে তিনি জিজ্ঞাসা করলেন, “ঐনয়িমের রাস্তার ধারে যে দেবদাসীটি ছিল, সে কোথায়?” তারা বলল, “এখানে কোনও দেবদাসী থাকে না।”
Ya tambayi mutanen da suke zama a can ya ce, “Ina karuwar haikalin da take a bakin hanya a Enayim?” Sai suka ce, “Ba a taɓa kasance da karuwar haikali a nan ba.”
22 অতএব তিনি যিহূদার কাছে ফিরে গেলেন ও বললেন, “আমি তাকে খুঁজে পাইনি। এছাড়াও, সেখানে বসবাসকারী লোকজনও বলল, ‘এখানে কোনও দেবদাসী থাকে না।’”
Saboda haka sai ya koma zuwa wurin Yahuda ya ce, “Ban same ta ba. Ban da haka ma, mutanen da suke zama a can, sun ce, ‘Ba a taɓa kasance da wata karuwar haikali a nan ba.’”
23 তখন যিহূদা বললেন, “তার কাছে যা আছে তা সে রেখে দিক, তা না হলে আমাদের এক হাসির খোরাক হতে হবে। যাই হোক না কেন, আমি তো এই ছাগশাবকটি তার কাছে পাঠিয়েছিলাম, কিন্তু তুমি তাকে খুঁজে পাওনি।”
Sa’an nan Yahuda ya ce, “Bari tă riƙe kayan kiɗa garin nema mu zama abin dariya. Ni kam, na aika da tunkiyar amma ba a same ta ba.”
24 প্রায় তিন মাস পর যিহূদাকে বলা হল, “আপনার পুত্রবধূ তামর বেশ্যাবৃত্তির অপরাধ করেছে, এবং পরিণামস্বরূপ এখন সে অন্তঃসত্ত্বা হয়ে পড়েছে।” যিহূদা বললেন, “তাকে বের করে আনো ও আগুনে পুড়িয়ে মারো!”
Bayan misalin wata uku sai aka faɗa wa Yahuda cewa, “Tamar, surukarka ta yi laifin karuwanci, a sakamakon haka yanzu ta yi ciki.” Yahuda ya ce, “A fid da ita, a ƙone!”
25 তাকে যখন বের করে আনা হচ্ছিল, সে তখন তার শ্বশুরের কাছে একটি খবর পাঠিয়েছিল। “যিনি এগুলির মালিক, তাঁর দ্বারাই আমি অন্তঃসত্ত্বা হয়েছি,” সে বলল। আর সে এও বলল, “দেখুন তো, এই সিলমোহর ও সুতো এবং লাঠিটি কার তা আপনি চিনতে পারেন কি না।”
Yayinda ake fitar da ita, sai ta aika saƙo zuwa wurin surukinta, ta ce, “Mutumin da yake da waɗannan kayan ne ya yi mini ciki.” Ta kuma ƙara da cewa, “Duba ko za ka gane da hatimin nan, da abin ɗamaran nan, da kuma sandan nan, ko na wane ne?”
26 যিহূদা সেগুলি চিনতে পেরে বললেন, “সে আমার থেকে বেশি ধার্মিক, যেহেতু আমি তাকে আমার ছেলে শেলার হাতে তুলে দিইনি।” তিনি আর কখনও তামরের সঙ্গে শয়ন করেননি।
Yahuda ya gane su, sai ya ce, “Ai, ta fi ni gaskiya, da yake ban ba da ita ga ɗana Shela ba.” Bai kuwa ƙara kwana da ita ba.
27 যখন তামরের প্রসবকাল এসে উপস্থিত হল, তখন দেখা গেল তার গর্ভে যমজ ছেলে।
Sa’ad da lokaci ya yi da za tă haihu, ashe, tagwaye’yan maza ne suke cikinta.
28 যখন সে সন্তান প্রসব করছিল, তাদের মধ্যে একজন তার হাত বাইরে বের করল; অতএব ধাত্রী টকটকে লাল রংয়ের সুতো নিয়ে সেটি তার কব্জিতে বেঁধে দিল ও বলল, “এই প্রথমে বের হয়েছে।”
Yayinda take haihuwa, ɗaya daga cikinsu ya fid da hannunsa; sai ungonzomar ta ɗauki jan zare ta ɗaura a hannun, ta ce, “Wannan ne ya fito da farko.”
29 কিন্তু সে যখন তার হাতটি টেনে নিল, তখন তার ভাই বের হয়ে এল, ও ধাত্রী বলল, “অতএব তুমি এভাবেই আবির্ভূত হয়েছ!” আর তার নাম রাখা হল পেরস।
Amma sa’ad da ya janye hannunsa, sai ɗan’uwansa ya fito, sai ta ce, “Wato, haka ne ka keta ka fito!” Sai aka ba shi suna Ferez.
30 পরে তার সেই ভাই বের হয়ে এল, যার কব্জিতে টকটকে লাল রংয়ের সুতো বাঁধা ছিল। আর তার নাম রাখা হল সেরহ।
Sa’an nan ɗan’uwansa wanda yake da jan zare a hannunsa ya fito, aka kuma ba shi suna Zera.