< শমূয়েলের দ্বিতীয় বই 13 >
1 কালক্রমে, দাউদের ছেলে অম্নোন দাউদের অপর ছেলে অবশালোমের নিজের সুন্দরী বোন তামরের প্রেমে পড়েছিল।
Ana nan sai Amnon ɗan Dawuda ya fara son Tamar, kyakkyawar’yar’uwar Absalom ɗan Dawuda.
2 অম্নোন তার বোন তামরের প্রতি এমন মোহবিষ্ট হয়ে গেল যে সে নিজেকে অসুস্থই করে ফেলেছিল। তামর কুমারী ছিল, ও তার প্রতি কিছু করা অম্নোনের পক্ষে অসম্ভব হয়ে দাঁড়িয়েছিল।
Amnon ya matsu ƙwarai har abin ya sa shi ciwo saboda ƙanuwarsa Tamar. Ya gane zai zama da wuya yă sadu da Tamar ita kaɗai, gama ba ta taɓa kwana da namiji ba.
3 এদিকে দাউদের ভাই শিমিয়ের ছেলে যোনাদব ছিল অম্নোনের মন্ত্রণাদাতা। যোনাদব খুব ধুরন্ধর লোক ছিল।
To, Amnon yana da wani aboki mai suna Yonadab, ɗan Shimeya, ɗan’uwan Dawuda. Yonadab dai mai wayo ne ƙwarai.
4 সে অম্নোনকে জিজ্ঞাসা করল, “হে রাজার ছেলে, তোমাকে দিনের পর দিন কেন এত বিমর্ষ দেখাচ্ছে? তুমি কি আমাকে বলবে না?” অম্নোন তাকে বলল, “আমি আমার ভাই অবশালোমের বোন তামরের প্রেমে পড়েছি।”
Ya tambayi Amnon ya ce, “Don me kowace safiya fuskarka a ɓace take? Kai ba yaron sarki ba ne? Faɗa mini, me ke faruwa?” Amnon ya ce masa, “Ina son Tamar ƙanuwar wan nawa Absalom ne.”
5 “বিছানায় গিয়ে অসুস্থ হওয়ার ভান করো,” যোনাদব বলল। “তোমার বাবা যখন তোমাকে দেখতে আসবেন, তাঁকে বোলো, ‘আমি চাই আমার বোন তামর এসে আমাকে কিছু খেতে দিক। সে আমার সামনেই খাবার তৈরি করুক, যেন আমি তাকে দেখতে দেখতে তার হাত থেকেই তা খেতে পারি।’”
Yonadab ya ce, “Je gado ka kwanta kamar ba ka da lafiya. Sa’ad da mahaifinka ya zo ganinka, sai ka ce masa, ‘Ina so ƙanuwata Tamar tă kawo mini wani abu in ci. Bari tă shirya abincin a gabana don in ganta, in kuma ci daga hannunta.’”
6 তাই অম্নোন শুয়ে পড়েছিল ও অসুস্থ হওয়ার ভান করল। রাজামশাই যখন তাকে দেখতে এলেন, অম্নোন তাঁকে বলল, “আমি চাই, আমার বোন তামর এসে আমার সামনেই কয়েকটি বিশেষ ধরনের রুটি তৈরি করে দিক, যেন আমি তার হাত থেকেই সেগুলি খেতে পারি।”
Sai Amnon ya kwanta sai ka ce yana ciwo. Da sarki ya zo don ganinsa, sai Amnon ya ce, “Zan so ƙanuwata Tamar tă zo tă shirya mini abinci a gabana, don in ci daga hannunta.”
7 দাউদ রাজপ্রাসাদে তামরকে খবর পাঠালেন: “তোমার দাদা অম্নোনের বাসায় যাও ও তার জন্য কিছু খাবার তৈরি করে দাও।”
Dawuda kuwa ya aika wa Tamar a fada, ya ce, “Ki je gidan Amnon ɗan’uwanki, ki yi masa abinci.”
8 অতএব তামর তার দাদা অম্নোনের বাসায় গেল। সে তখন শুয়েছিল। তামর কিছুটা আটা মেখে অম্নোনের চোখের সামনেই রুটি বানিয়ে সেগুলি সেঁকে দিয়েছিল।
Saboda haka Tamar ta tafi gidan ɗan’uwanta Amnon, wanda yake kwance. Ta ɗauki fulawa, ta kwaɓa, ta yi burodi a gabansa ta toya shi.
9 পরে সে তাওয়াশুদ্ধু রুটিগুলি নিয়ে গিয়ে অম্নোনের সামনে রেখেছিল, কিন্তু সে খেতে চায়নি। “সবাই এখান থেকে চলে যাক,” অম্নোন বলল। তাই সবাই তাকে ছেড়ে গেল।
Sa’an nan ta juye a kasko ta ba shi burodin, amma ya ƙi ci. Amnon ya ce, “A sa kowa yă fita daga nan.” Saboda haka kowa ya fita ya bar shi.
10 তখন অম্নোন তামরকে বলল, “খাবারগুলি এখানে আমার শোওয়ার ঘরে নিয়ে এসো, যেন আমি তোমার হাত থেকেই সেগুলি খেতে পারি।” তামর তার তৈরি করা রুটিগুলি নিয়ে দাদা অম্নোনের শোওয়ার ঘরে গেল।
Sa’an nan Amnon ya ce wa Tamar, “Kawo abincin a nan a cikin ɗakin kwanciyata, don in ci daga hannunki.” Tamar kuwa ta ɗauki burodin da ta toya, ta kawo wa ɗan’uwanta Amnon a ciki ɗakin kwanciyarsa.
11 কিন্তু যখন সে তাকে খাওয়াতে যাচ্ছিল, সে তাকে জাপটে ধরে বলল, “বোন আমার, আমার সঙ্গে বিছানায় চলো।”
Amma da ta kai masa don yă ci, sai ya cafke ta ya ce, “Zo in kwana da ke,’yar’uwata.”
12 “না, দাদা না!” সে তাকে বলল। “আমার উপর জোর-জবরদস্তি কোরো না! ইস্রায়েলে এরকম হওয়া উচিত নয়! এরকম জঘন্য কাজ কোরো না।
Ta ce, “Kada ka yi wannan ɗan’uwana! Kada ka tilasta ni. Bai kamata a yi irin wannan abu a Isra’ila ba! Kada ka yi wannan mugun abu.
13 আমার কী হবে? আমার এ কলঙ্ক আমি কোথায় গিয়ে মেটাব? আর তোমারই বা কী হবে? ইস্রায়েলে তোমার দশা হবে এক দুষ্ট নির্বোধের মতো। দয়া করে রাজামশাইকে বলো; তোমার সঙ্গে আমার বিয়ে দিতে তিনি অসম্মত হবেন না।”
Ni fa, ina zan sa kaina saboda kunya? Kai kuma za ka zama kamar wani mugun wawa a Isra’ila. Ina roƙonka ka yi wa sarki magana; ba zai hana ni aurenka ba.”
14 কিন্তু সে তার কথা শুনতে রাজি হয়নি, ও যেহেতু সে তামরের তুলনায় বেশি শক্তিশালী ছিল, তাই সে তাকে ধর্ষণ করল।
Amma Amnon ya ƙi yă saurare ta, da yake ya fi ta ƙarfi, sai ya yi mata fyaɗe.
15 পরে তীব্র বিরাগ নিয়ে সে তাকে ঘৃণা করল। প্রকৃতপক্ষে, সে তাকে যত ভালোবেসেছিল, তার চেয়েও বেশি ঘৃণা করল। অম্নোন তামরকে বলল, “ওঠো ও এখান থেকে বেরিয়ে যাও!”
Bayan ya yi lalata da ita sai Amnon ya ƙi ta da mummunan ƙiyayya. Zahiri ya ƙi ta fiye da ya ƙaunace ta. Sai Amnon ya ce mata, “Tashi, ki fita!”
16 তামর তাকে বলল, “না, না! আমার প্রতি তুমি যা করেছ, আমাকে বের করে দিলে তো তার চেয়েও বেশি অন্যায় করা হয়ে যাবে।” কিন্তু সে তার কথা শুনতে চায়নি।
Ta ce, “A’a! Korina zai fi muni da abin da ka riga ka yi mini.” Amma ya ƙi yă saurare ta.
17 সে তার খাস চাকরকে ডেকে বলল, “এই মহিলাটিকে আমার চোখের সামনে থেকে দূর করে দাও ও দরজায় খিল দিয়ে দাও।”
Sai ya kira bawansa ya ce, “Fitar da matan nan daga nan, ka rufe ƙofa.”
18 তখন তার চাকরটি তামরকে বের করে দিয়ে দরজায় খিল লাগিয়ে দিয়েছিল। তামরের পরনে ছিল অলংকারসমৃদ্ধ এক পোশাক, কারণ কুমারী রাজার মেয়েরা এ ধরনের পোশাকই পরে থাকত।
Saboda haka bawansa ya fitar da ita, ya kuma sa aka rufe ƙofa. Tana sanye da doguwar riga mai kayan ado masu tsada, gama wannan ne irin kayan da budurwai’ya’yan sarki mata suke sawa.
19 তামর মাথায় ছাইভস্ম মেখে পরনের অলংকারসমৃদ্ধ পোশাকটি ছিঁড়ে ফেলেছিল। মাথায় হাত দিয়ে, জোরে কাঁদতে কাঁদতে সে বাইরে বেরিয়ে গেল।
Sai Tamar ta zuba toka a kanta, ta kuma yayyage doguwar riga mai kayan adon da take sanye da shi. Ta sa hannunta a kai, ta tafi tana kuka da ƙarfi.
20 তার দাদা অবশালোম তাকে বলল, “তোমার দাদা অম্নোন কি তোমার সঙ্গে ছিল? হে আমার বোন, আপাতত চুপচাপ থাকো; সে তো তোমারই দাদা। এটি নিয়ে মন খারাপ কোরো না।” সেই থেকে তামর এক নিঃসঙ্গ মহিলার মতো তার দাদা অবশালোমের বাসাতেই থাকতে শুরু করল।
Absalom ɗan’uwanta ya ce mata, “Amnon, ɗan’uwanki ya ɓata ki ko? To, ki yi shiru’yar’uwata; ai, ɗan’uwanki ne. Kada wannan abu yă dame ki.” Tamar kuwa ta zauna a gidan ɗan’uwanta Absalom, zaman kaɗaici.
21 রাজা দাউদ এসব কথা শুনে রাগে অগ্নিশর্মা হয়ে গেলেন।
Da Sarki Dawuda ya ji dukan abin da ya faru, sai ya husata ƙwarai.
22 অবশালোমও অম্নোনকে ভালোমন্দ—একটিও কথা বলেনি; সে অম্নোনকে ঘৃণা করতে শুরু করেছিল, যেহেতু সে তার নিজের বোন তামরকে কলঙ্কিত করল।
Absalom kuwa bai yi wa Amnon wata magana ta alheri ko ta mugunta ba; ya ƙi jinin Amnon domin ya ci mutuncin ƙanuwarsa Tamar.
23 দুই বছর পর, ইফ্রয়িমের সীমানার কাছে বায়াল-হাৎসোরে যখন অবশালোমের মেষগুলির গা থেকে লোম ছাঁটা হচ্ছিল, সে রাজার সব ছেলেকে সেখানে আসার নিমন্ত্রণ জানিয়েছিল।
Bayan shekaru biyu, sa’ad da masu askin tumakin Absalom suna Ba’al-Hazor, kusa da iyakar Efraim, sai ya gayyaci dukan’ya’yan sarki maza a can.
24 অবশালোম রাজামশাই-এর কাছে গিয়ে বলল, “আপনার দাসের কাছে মেষের লোম ছাঁটার লোকেরা এসে গিয়েছে। রাজামশাই ও তাঁর কর্মচারীরা কি দয়া করে আমার সাথে যোগ দেবেন?”
Sai Absalom ya je wurin sarki ya ce, “Bawanka ya sa masu askin tumaki sun zo. Ko sarki da fadawansa za su zo tare da ni?”
25 “বাছা, না,” রাজামশাই উত্তর দিলেন। “আমাদের সকলের যাওয়া উচিত হবে না; আমরা শুধু তোমার বোঝাই হব।” যদিও অবশালোম তাঁকে পীড়াপীড়ি করল, তাও তিনি যেতে রাজি হননি, তবে তিনি তাকে আশীর্বাদ করলেন।
Sarki ya ce, “A’a ɗana, bai kamata dukanmu mu tafi ba; don kada nauyi yă yi maka yawa.” Absalom dai ya dāge, duk da haka sarki ya ƙi yă je, sai dai ya albarkace shi.
26 তখন অবশালোম বলল, “আপনি যদি না যান, তবে অন্তত আমার ভাই অম্নোনকে আমাদের সঙ্গে যেতে দিন।” রাজামশাই তাকে জিজ্ঞাসা করলেন, “সে কেন তোমাদের সঙ্গে যাবে?”
Sa’an nan Absalom ya ce, to, “In ba za ka ba, ina roƙonka bari Amnon ɗan’uwana yă zo tare da mu.” Sarki ya ce masa, “Don me zai tafi tare da kai?”
27 কিন্তু যেহেতু অবশালোম তাঁকে পীড়াপীড়ি করল, তিনি অম্নোন ও অন্যান্য রাজার ছেলেদের তার সঙ্গে পাঠালেন।
Amma Absalom ya nace don sarki yă yarda, saboda haka sarki ya bar Amnon da sauran’ya’yan sarki maza su tafi tare da shi.
28 অবশালোম তার লোকজনকে আদেশ দিয়েছিল, “শুনে রাখো! অম্নোন যখন দ্রাক্ষারস পান করে বেশ খোশমেজাজে থাকবে ও আমি যখন তোমাদের বলব ‘অম্নোনকে মারো,’ তখন তাকে হত্যা কোরো। ভয় পেয়ো না। আমিই কি তোমাদের এই আদেশ দিইনি? শক্ত হও ও সাহস করো।”
Absalom ya umarci mutanensa ya ce, “Ku saurara! Sa’ad da Amnon ya bugu sosai da giya na kuma ce muku, ‘Ku bugi Amnon,’ sai ku kashe shi. Kada ku ji tsoro. Ashe, ba ni ne na ba ku wannan umarni ba? Ku yi ƙarfin hali, ku kuma yi jaruntaka.”
29 তখন অবশালোমের লোকজন অম্নোনের প্রতি অবশালোমের আদেশমতোই কাজ করল। পরে রাজপুত্রেরা সবাই যে যার খচ্চরের পিঠে চেপে পালিয়েছিল।
Saboda haka mutanen Absalom suka yi wa Amnon abin da Absalom ya umarta. Sai dukan sauran’ya’yan sarki maza suka hau dawakansu suka gudu.
30 তারা তখনও পথেই ছিল, আর এই খবরটি দাউদের কাছে পৌঁছে গেল: “অবশালোম রাজার সব ছেলেকে মেরে ফেলেছে; তাদের মধ্যে একজনও বেঁচে নেই।”
Yayinda suke kan hanyarsu, sai labari ya kai kunnen Dawuda cewa, “Absalom ya kashe dukan’ya’yan sarki maza; ko ɗayansu Absalom bai rage ba.”
31 রাজামশাই উঠে দাঁড়িয়েছিলেন, কাপড়চোপড় ছিঁড়ে ফেলেছিলেন ও মেঝেতে শুয়ে পড়েছিলেন; আর তাঁর সব কর্মচারীও নিজেদের কাপড়চোপড় ছিঁড়ে তাঁর পাশে দাঁড়িয়েছিল।
Sai sarki ya tashi, ya yage tufafinsa, ya kuma kwanta a ƙasa; dukan bayinsa kuwa suka tsaya da rigunansu yagaggu.
32 কিন্তু দাউদের ভাই শিমিয়ের ছেলে যোনাদব বলল, “আমার প্রভু মনে করবেন না যে তারা রাজার সব ছেলেকে মেরে ফেলেছে; শুধু অম্নোনই মরেছে। যেদিন অম্নোন অবশালোমের বোন তামরকে ধর্ষণ করল, সেদিন থেকেই অবশালোম এরকম করতে বদ্ধপরিকর ছিল।
Amma Yonadab, ɗan Shimeya ɗan’uwan Dawuda ya ce, “Kada ranka yă daɗe yă yi tunani cewa an kashe dukan’ya’yan sarki maza; Amnon ne kaɗai ya mutu. Wannan ce niyyar Absalom tun lokacin da Amnon ya yi wa Tamar’yar’uwansa fyaɗe.
33 আমার প্রভু মহারাজ এই খবর পেয়ে দুশ্চিন্তা করবেন না যে রাজার সব ছেলে মারা গিয়েছে। শুধু অম্নোনই মারা গিয়েছে।”
Kada mai girma sarki yă damu da jita-jitan nan cewa an kashe dukan’ya’yan sarki maza. Amnon ne kaɗai ya mutu.”
34 ইতিমধ্যে, অবশালোম পালিয়েছিল। একজন পাহারাদার চোখ তুলে চেয়ে দেখেছিল তার পশ্চিমদিকের পথে প্রচুর লোকজন পাহাড়ের পাশ থেকে নেমে আসছে। সেই পাহারাদার গিয়ে রাজামশাইকে বলল, “আমি দেখলাম হরোনয়ীমের দিক থেকে পাহাড়ের ঢাল বেয়ে কিছু লোক নেমে আসছে।”
Ana cikin haka, sai Absalom ya gudu. To, mutumin da yake tsaro a wannan lokaci ya ɗaga kai sai ya ga mutane da yawa a hanya, yamma da shi, suna gangarowa daga gefen tudu. Sai mai tsaron ya je ya gaya wa sarki cewa, “Na ga mutane ta wajen Horonayim, a gefen tudu.”
35 যোনাদব রাজামশাইকে বলল, “দেখুন, রাজপুত্রেরা ফিরে আসছে; আপনার দাস যেমনটি বলল, ঠিক তেমনটিই হয়েছে।”
Yonadab ya ce wa Sarki, “Duba, ga’ya’yan sarki maza sun zo; ya faru kamar dai yadda bawanka ya faɗa.”
36 তার কথা শেষ হতে না হতেই, রাজপুত্রেরা জোর গলায় কাঁদতে কাঁদতে সেখানে পৌঁছে গেল। রাজা ও তাঁর কর্মচারীরাও জোর গলায় কাঁদতে শুরু করলেন।
Yana gama magana, sai ga’ya’yan sarki maza suka shigo suna kuka da ƙarfi. Sarki ma da dukan bayinsa suka yi kuka mai zafi.
37 অবশালোম পালিয়ে গশূরের রাজা অম্মীহূরের ছেলে তলময়ের কাছে গেল। কিন্তু রাজা দাউদ দীর্ঘদিন তাঁর ছেলের জন্য শোকপ্রকাশ করলেন।
Absalom ya gudu ya tafi wurin Talmai ɗan Ammihud, sarkin Geshur. Amma Sarki Dawuda ya yi ta makokin ɗansa kowace rana.
38 অবশালোম গশূরে পালিয়ে গিয়ে তিন বছর সেখানে ছিল।
Bayan Absalom ya gudu sai ya je wurin Geshur, ya zauna a can shekara uku.
39 রাজা দাউদ অবশালোমের কাছে যাওয়ার জন্য খুব আকাঙ্ক্ষিত হলেন, কারণ অম্নোনের মৃত্যুর বিষয়ে তিনি সান্তনা পেয়েছিলেন।
Sai zuciyar sarki Dawuda ya komo kan Absalom, gama an yi masa ta’aziyya game da mutuwar Amnon.