< ১ম থিষলনীকীয় 3 >

1 সেই কারণে, আর ধৈর্য ধরতে না পেরে, আমরা মনস্থির করলাম যে, এথেন্সেই থেকে যাব।
Saboda haka, da bamu iya jimrewa ba, sai mukayi tunanin cewa ya dace mu dakata a Atina tukunna.
2 খ্রীষ্টের সুসমাচার প্রচারের ক্ষেত্রে আমাদের ভাই ও ঈশ্বরের সহকর্মী তিমথিকে পাঠিয়েছিলাম, যেন তিনি তোমাদের বিশ্বাসে সবল করেন ও উৎসাহ দান করেন,
Sai muka aikaTimoti, dan'uwanmu dakuma bawan Allah a bisharar Almasihu, domin karfafaku ya kuma ta'azantar daku a fannin bangaskiya.
3 যেন এই দুঃখকষ্টের সময় কেউ বিচলিত হয়ে না পড়ে। তোমরা নিঃসংশয়েই জানো যে, আগে থেকেই আমরা এসবের জন্য নির্ধারিত হয়ে আছি।
Mun yi haka ne saboda kada waninku ya raunana domin wadannan wahaloli. Domin ku da kanku kun sani cewa don haka aka kiraye mu.
4 বাস্তবিক, তোমাদের সঙ্গে থাকার সময়েই আমরা বারবার তোমাদের বলেছিলাম যে, আমাদের অত্যাচারিত হতে হবে। আর তোমরা ভালোভাবেই জানো, সেভাবেই তা ঘটেছে।
Hakika, a lokacin da muke tare daku, mun gaya maku cewa muna daf da shan wahala, haka ya kuma kasance, kamar yadda kuka sani.
5 এই কারণে, আর ধৈর্য ধরতে না পেরে, তোমাদের বিশ্বাস সম্পর্কে জানার জন্য আমি তাঁকে পাঠিয়েছিলাম। আমার আশঙ্কা ছিল, প্রলুব্ধকারী হয়তো কোনোভাবে তোমাদের প্রলুব্ধ করে থাকতে পারে এবং আমাদের সমস্ত প্রচেষ্টাই হয়তো ব্যর্থ হয়েছে।
Domin haka, da ban iya jimrewa ba, sai na aiko domin in san yadda bangaskiyar ku take. Watakila ko magafci a wata hanya ya rinjaye ku, sai ya kasance wahalarmu ta zama a banza.
6 কিন্তু তোমাদের কাছ থেকে সদ্য ফিরে এসে তিমথি তোমাদের বিশ্বাস এবং ভালোবাসা সম্পর্কে সুসংবাদ নিয়ে এসেছেন। তিনি আমাদের বলেছেন যে, তোমরা সবসময় আমাদের কথা আনন্দের সঙ্গে স্মরণ করে থাকো এবং আমরা যেমন তোমাদের দেখতে উৎসুক, তোমরাও তেমনই আমাদের দেখার জন্য আগ্রহী।
Amma Timoti da ya dawo daga gareku sai ya kawo mamu labari mai dadi akan bangaskiyarku da kuma kaunarku. Yako gaya mana cewa kuna kyakkyawan tunani a kanmu, kuma kuna marmarin ganinmu yadda muke marmarin ganinku.
7 অতএব, ভাইবোনেরা, আমাদের সমস্ত দুর্দশা ও লাঞ্ছনার মধ্যেও তোমাদের বিশ্বাসের কথা শুনে আমরা আশ্বস্ত হয়েছি।
Sabili da haka, 'yan'uwana, mun sami ta'aziyya tawurinku domin bangaskiyarku, a cikin dukkan bakin cikinmu da shan wuyamu.
8 প্রভুতে তোমরা স্থির আছ, তা জানতে পেরে আমরা সঞ্জীবিত হয়ে উঠছি।
Yanzu a raye muke, idan kun tsaya da karfi a cikin Ubangiji.
9 তোমাদের জন্য আমাদের ঈশ্বরের সান্নিধ্যে যে আনন্দ আমাদের হয়েছে তার প্রতিদানে ঈশ্বরকে কীভাবে পর্যাপ্ত ধন্যবাদ দেব!
Gama wace irin godiya zamu ba Allah sabili da ku, domin dukan farin cikin da muke dashi a gaban Allah domin ku?
10 আবার তোমাদের সঙ্গে মিলিত হয়ে যেন তোমাদের বিশ্বাসের ঘাটতি পূরণ করতে পারি, এজন্য আকুল আগ্রহে দিনরাত আমরা প্রার্থনা করেছি।
Dare da rana muke yi maku addu'a sosai domin muga fuskokinku kuma mu cika abin da kuka rasa cikin bangaskiyarku.
11 এখন, আমাদের ঈশ্বর ও পিতা স্বয়ং এবং আমাদের প্রভু যীশু তোমাদের কাছে আসার জন্য আমাদের পথ সুগম করুন।
Bari Allah da kuma Ubanmu da kansa, da Ubangijinmu Yesu, ya bida sawayen mu zuwa gareku.
12 প্রভু তোমাদের ভালোবাসা বৃদ্ধি করুন এবং তোমাদের প্রতি আমাদের ভালোবাসা যেমন উপচে পড়ে, তেমনই পরস্পরের ও অন্য সকলের প্রতিও তোমাদের ভালোবাসা উপচে পড়ুক।
Bari Ubangiji yasa ku karu ku kuma ribambamya a kaunar 'yan'uwanku da dukan mutane, kamar yadda muke maku.
13 তোমাদের অন্তরকে তিনি সবল করুন, যেন আমাদের প্রভু যীশু তাঁর সমস্ত পবিত্রজনের সঙ্গে যেদিন আসবেন, সেদিন তোমরা আমাদের ঈশ্বর ও পিতার সান্নিধ্যে অনিন্দনীয় ও পবিত্র অবস্থায় প্রতিষ্ঠিত হতে পারো।
Bari yayi haka domin ya karfafa zukatanku marassa abin zargi a cikin tsarki a gaban Allah da Ubanmu a lokacin zuwan Ubangijinmu Yesu da dukan tsarkakansa.

< ১ম থিষলনীকীয় 3 >