< শমূয়েলের প্রথম বই 22 >
1 দাউদ গাত ছেড়ে অদুল্লম গুহাতে পালিয়ে গেলেন। তাঁর দাদারা ও তাঁর বাবার পরিবার-পরিজন যখন তা জানতে পারলেন, তখন তাঁরা সেখানে তাঁর কাছে পৌঁছে গেলেন।
Dawuda ya bar Gat, ya tsere zuwa kogon Adullam. Da’yan’uwansa da kuma iyalan mahaifinsa suka ji labari, sai suka tafi can wurinsa.
2 যারা যারা দুর্দশাগ্রস্ত বা ঋণ-ধারে জর্জরিত অথবা অতৃপ্ত ছিল, তারা সবাই তাঁর চারপাশে একত্রিত হল, এবং তিনি তাদের সেনাপতি হয়ে গেলেন। প্রায় 400 জন তাঁর সঙ্গী হল।
Dukan mutanen da suke cikin wahala, da waɗanda ake binsu bashi, da masu damuwoyi, suka tattaru a wurin Dawuda. Shi kuwa ya zama shugabansu. Yawansu ya kai ɗari huɗu.
3 সেখান থেকে দাউদ মোয়াবের মিস্পীতে চলে গিয়ে মোয়াবের রাজাকে বললেন, “আমি যতদিন না জানতে পারছি ঈশ্বর আমার জন্য কী করতে চলেছেন, ততদিন কি আপনি আমার মা-বাবাকে আপনার কাছে থাকতে দেবেন?”
Daga can Dawuda ya tafi Mizfa a Mowab. Ya ce wa sarkin Mowab, “Za ka yarda mahaifina da mahaifiyata su zo su zauna a wurinka kafin in san abin da Allah zai yi da ni?”
4 এই বলে তিনি তাঁদের মোয়াবের রাজার কাছে রেখে গেলেন, ও দাউদ যতদিন সেই ঘাঁটিতে ছিলেন, তাঁরাও রাজার সঙ্গেই ছিলেন।
Saboda haka ya bar su a wurin sarkin Mowab, suka zauna da shi duk tsawon lokacin da Dawuda yake ta ɓuya a kogwannin duwatsu.
5 কিন্তু ভাববাদী গাদ দাউদকে বললেন, “ঘাঁটিতে থাকবেন না। যিহূদা দেশে চলে যান।” অতএব দাউদ সেই স্থান ত্যাগ করে হেরৎ বনে চলে গেলেন।
Amma annabin nan Gad ya ce wa Dawuda, “Kada ka zauna a nan, maza ka tashi ka shiga ƙasar Yahuda”. Sai Dawuda ya tashi ya tafi jejin Heret.
6 ইত্যবসরে শৌল খবর পেয়েছিলেন যে দাউদ ও তাঁর লোকজনের খোঁজ পাওয়া গিয়েছে। শৌল হাতে বর্শা নিয়ে গিবিয়ায় ছোটো একটি পাহাড়ের উপর অবস্থিত একটি ঝাউ গাছের নিচে বসেছিলেন, ও তাঁর সব কর্মকর্তা তাঁর পাশেই দাঁড়িয়েছিল।
Sai Shawulu ya sami labari cewa an ga Dawuda da mutanensa. Shawulu kuwa yana zaune da māshinsa kusa a ƙarƙashin itacen tsamiya a tudun Gibeya, tare da dukan ma’aikatansa kewaye da shi.
7 তিনি তাদের বললেন, “ওহে বিন্যামীনীয় লোকেরা, শোনো! যিশয়ের ছেলে কি তোমাদের সবাইকে ক্ষেতজমি ও দ্রাক্ষাকুঞ্জ দেবে? সে কি তোমাদের সবাইকে সহস্র-সেনাপতি ও শত-সেনাপতি করে দেবে?
Ya ce musu, “Mutanen Benyamin, ku saurara; ɗan Yesse zai iya ba dukanku filaye da gonakin inabi ne? Zai ba dukanku shugabanci na dubbai ko shugabanci na ɗari-ɗari?
8 এজন্যই কি তোমরা সবাই আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করেছ? কেউই বলোনি কখন আমার ছেলে, যিশয়ের ছেলের সঙ্গে নিয়ম স্থির করেছে। তোমরা কেউ আমার বিষয়ে উদ্বিগ্ন হওনি বা আমাকে বলোনি যে আমার ছেলেই আমার দাসকে আমার বিরুদ্ধে ঘাঁটি পেতে বসে থাকার জন্য উসকানি দিয়েছিল, যেমনটি সে আজ করেছে।”
Abin da ya sa dukanku kuka gama baki a kaina? Ba wanda ya gaya mini lokacin da ɗana ya yi yarjejjeniya da ɗan Yesse, ba wanda ya kulla da ni, ko ya gaya mini cewa ɗana ya sa bawana yă tayar mini, yana fakona kamar yadda yake a yau.”
9 কিন্তু শৌলের কর্মকর্তাদের সঙ্গে যে দাঁড়িয়েছিল, সেই ইদোমীয় দোয়েগ বলল, “আমি নোবে অহীটূবের ছেলে অহীমেলকের কাছে যিশয়ের ছেলেকে আসতে দেখেছিলাম।
Amma Doyeg mutumin Edom da yake tsaye tare da fadawan Shawulu ya ce, “Na ga ɗan Yesse ya zo wurin Ahimelek ɗan Ahitub a Nob.
10 অহীমেলক ওর হয়ে সদাপ্রভুর কাছে খোঁজ নিয়েছিল; সে ওকে খাদ্যদ্রব্য এবং ফিলিস্তিনী গলিয়াতের তরোয়ালটিও দিয়েছিল।”
Ahimelek ya roƙi Ubangiji saboda shi, ya kuma ba shi guzuri da takobin Goliyat Bafilistin.”
11 তখন রাজামশাই নোবে যাঁরা যাজকের কাজ করতেন, সেই অহীটূবের ছেলে যাজক অহীমেলক ও তাঁর পরিবারের সব পুরুষ সদস্যকে ডেকে আনার জন্য লোক পাঠালেন, এবং তাঁরা সবাই রাজামশায়ের কাছে এলেন।
Sai sarki ya aika aka kira masa Ahimelek firist ɗan Ahitub da dukan iyalin mahaifinsa. Dukansu suka zo wurin sarki.
12 শৌল বললেন, “ওহে অহীটূবের ছেলে, শোনো।” “হ্যাঁ, প্রভু,” তিনি উত্তর দিলেন।
Shawulu ya ce, “Ka saurara yanzu, ɗan Ahitub.” Ya amsa ya ce, “Ina saurara, ranka yă daɗe.”
13 শৌল তাঁকে বললেন, “তোমরা কেন আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করেছ, তুমি ও যিশয়ের সেই ছেলে; তুমি তাকে রুটি দিয়েছ, তরোয়াল দিয়েছ, আবার তার হয়ে ঈশ্বরের কাছে খোঁজও নিয়েছ, যেন সে আমার বিরুদ্ধে বিদ্রোহ করতে পারে ও আমার বিরুদ্ধে ঘাঁটি পেতে বসে থাকতে পারে, যেমনটি সে আজ করেছে?”
Shawulu ya ce masa, “Don me ka gama baki da ɗan Yesse a kaina har ka ba shi burodi da takobin (Goliyat), ka kuma roƙi Allah don yă tayar mini, yă kuma yi fakona kamar yadda yake yi yau?”
14 অহীমেলক রাজামশাইকে উত্তর দিলেন, “আপনার দাসদের মধ্যে দাউদের মতো এত অনুগত আর কে আছেন, তিনি তো মহারাজের জামাই, আপনার দেহরক্ষীদের সর্দার ও আপনার পরিবারের সমস্ত লোকজনের মধ্যে সবচেয়ে সম্মানিত একজন ব্যক্তি?
Ahimelek ya ce wa sarki, “A cikin bayinka duka, wa ke da aminci iri na Dawuda, surukin sarki, shugaban jarumanka wanda ake girmamawa da gaske a gidanka?
15 সেদিনই কি প্রথমবার আমি তাঁর হয়ে ঈশ্বরের কাছে খোঁজ নিয়েছিলাম? তা নিশ্চয় নয়! মহারাজ যেন আপনার দাসকে বা তার বাবার পরিবারের কাউকে দোষ না দেন, কারণ আপনার দাস এই গোটা ঘটনাটির বিন্দুবিসর্গও জানে না।”
A wannan rana ce da na fara roƙon Allah saboda shi? Kada sarki yă zargi bawansa ko wani daga iyalin mahaifinsa, gama bawanka bai san kome a kan dukan waɗannan al’amura ba.”
16 কিন্তু রাজামশাই বললেন, “অহীমেলক, তোমাকে মরতেই হবে, তোমাকে আর তোমার পুরো পরিবারকেই মরতে হবে।”
Amma sarki ya ce, “Lalle Ahimelek za ka mutu, da kai da dukan iyalin mahaifinka.”
17 পরে রাজামশাই তাঁর পাশে দাঁড়িয়ে থাকা পাহারাদারদের আদেশ দিলেন: “ঘুরে গিয়ে সদাপ্রভুর যাজকদের হত্যা করো, কারণ এরাও দাউদের পক্ষ নিয়েছে। ওরা জানত যে সে পালাচ্ছে, অথচ ওরা আমাকে সেকথা বলেনি।” কিন্তু রাজার কর্মচারীরা সদাপ্রভুর যাজকদের উপর হাত তুলতে চায়নি।
Sai sarki ya umarci matsaran da suke tsaye kusa da shi ya ce, “Ku kakkashe firistocin Ubangiji, gama su ma sun goyi bayan Dawuda. Sun san yana gudu, duk da haka ba su gaya mini ba.” Amma ma’aikatan sarki ba su yarda su sa hannu su kashe firistocin Ubangiji ba.
18 তখন রাজামশাই দোয়েগকে আদেশ দিলেন, “তুমি ঘুরে গিয়ে যাজকদের আঘাত করো।” ইদোমীয় দোয়েগ তখন ঘুরে গিয়ে আঘাত করে তাঁদের ধরাশায়ী করে ফেলেছিল। সেদিন সে মসিনার এফোদ গায়ে দেওয়া পঁচাশি জনকে হত্যা করল।
Sai sarki ya umarce Doyeg ya ce, “Ka juya ka kakkashe firistocin.” Doyeg mutumin Edom ya juya ya kakkashe firistocin. A ranar kuwa ya kashe mutum tamanin da biyar waɗanda suke sanye da efod na lilin.
19 এছাড়াও সে যাজকদের নগর নোবের উপর তরোয়াল চালিয়ে সেখানকার স্ত্রী-পুরুষ, ছেলেমেয়ে ও শিশু সন্তানদের, এবং পশুপাল, গাধা ও মেষদেরও শেষ করে ফেলেছিল।
Ya kuma hallaka Nob birnin firistoci, ya kashe dukan mata, da maza, da yara, da jarirai, da shanu, da jakuna, da kuma tumaki.
20 কিন্তু অহীটূবের ছেলে অহীমেলকের একমাত্র ছেলে অবিয়াথর কোনোমতে রক্ষা পেয়ে দাউদের কাছে পালিয়ে গেলেন।
Amma Abiyatar ɗan Ahimelek jikan Ahitub ya tsere, ya gudu zuwa wurin Dawuda.
21 তিনি দাউদকে বললেন, শৌল সদাপ্রভুর যাজকদের হত্যা করেছেন।
Abiyatar gaya wa Dawuda cewa, “Shawulu ya hallaka firistocin Ubangiji.”
22 তখন দাউদ অবিয়াথরকে বললেন, “ইদোমীয় দোয়েগকে সেদিন যখন আমি সেখানে দেখেছিলাম, তখনই বুঝেছিলাম যে সে নিশ্চয় শৌলকে বলে দেবে। আপনার পুরো পরিবারের মৃত্যুর জন্য আমিই দায়ী।
Dawuda ya ce wa Abiyatar, “Lalle a wancan ranar, sa’ad da na ga Doyeg mutumin Edom a can, na san tabbatacce zai gaya wa sarki. Ni ne sanadin mutuwar dukan iyalin mahaifinka.
23 আপনি আমার সঙ্গেই থাকুন; ভয় পাবেন না। যে আপনাকে হত্যা করতে চাইছে সে আমাকেও হত্যা করার চেষ্টা করছে। আপনি আমার কাছে নিরাপদেই থাকবেন।”
Ka zauna tare da ni, kada ka ji tsoro mutumin da yake neman ranka, yana nema raina ma. Ka zauna lafiya tare da ni.”