< বংশাবলির দ্বিতীয় খণ্ড 10 >
1 ১ রহবিয়াম শিখিমে গেলেন, কারণ তাঁকে রাজা করবার জন্য ইস্রায়েলীয়েরা সকলে শিখিমে উপস্থিত হয়েছিল।
Rehobowamu anapita ku Sekemu, pakuti Aisraeli onse anapita kumeneko kuti akamulonge ufumu.
2 ২ আর যখন নবাটের ছেলে যারবিয়াম এই কথা শুনলেন, কারণ তিনি মিশরে ছিলেন, শলোমন রাজার সামনে থেকে সেখানে পালিয়ে গিয়েছিলেন, কিন্তু যারবিয়াম মিশর থেকে ফিরে আসলেন।
Yeroboamu mwana wa Nebati atamva zimenezi (Iye anali ku Igupto, kumene anapita pothawa mfumu Solomoni) anabwerako kuchokera ku Igupto.
3 ৩ লোকেরা দূত পাঠিয়ে তাঁকে ডেকে আনল; আর যারবিয়াম ও ইস্রায়লীয়েরা সবাই রহবিয়ামের কাছে গিয়ে বললেন,
Kotero anthu anakayitana Yeroboamu ndipo iye ndi Aisraeli onse anapita kwa Rehobowamu ndi kumuwuza kuti,
4 ৪ “আপনার বাবা আমাদের উপর কঠিন জোয়াল চাপিয়ে দিয়েছেন; তাই আপনার বাবা আমাদের উপরে যে কঠিন দাসত্ব ও ভারী জোয়াল চাপিয়েছেন, আপনি তা হালকা করুন, তাহলে আমরা আপনার সেবা করব।”
“Abambo anu anatisenzetsa goli lolemetsa koma tsopano mutipeputsire ntchito yolemetsayi ndi goli lolemerali limene analiyika pa ife ndipo ifeyo tidzakutumikirani.”
5 ৫ তিনি তাদের বললেন, “তিন দিন পর আবার আমার কাছে এসো;” তাতে লোকেরা চলে গেল।
Rehobowamu anayankha kuti, “Mukabwerenso pakapita masiku atatu.” Choncho anthuwo anachoka.
6 ৬ পরে রহবিয়াম রাজা, তাঁর বাবা শলোমনের জীবনকালে যে সব বৃদ্ধ নেতারা তাঁর সামনে থাকতেন, তাঁদের সঙ্গে পরামর্শ করে বললেন, “আমি এই লোকদের কি উত্তর দেব? তোমরা কি পরামর্শ দাও?”
Kenaka mfumu Rehobowamu anafunsira nzeru kwa akuluakulu amene ankatumikira abambo ake, Solomoni, pamene anali moyo. Iye anafunsa kuti, “Kodi inu mungandilangize zotani kuti ndiwayankhe anthu awa?”
7 ৭ তাঁরা তাঁকে বললেন, “যদি আপনি এই সব লোকদের সঙ্গে ভাল ব্যবহার করে তাদের সন্তুষ্ট করেন এবং তাদের ভালো কথা বলেন, তবে তারা সব দিন আপনার সেবা করবে।”
Iwo anayankha kuti, “Ngati inu muwakomera mtima anthu awa ndi kuwasangalatsa ndiponso kuwayankha mawu abwino, iwo adzakutumikirani nthawi zonse.”
8 ৮ কিন্তু তিনি ঐ বৃদ্ধ নেতাদের উপদেশ অগ্রাহ্য করে সমবয়সী যুবকেরা যারা তাঁর সামনে দাঁড়াতো, তাদের সঙ্গে পরামর্শ করলেন।
Koma Rehobowamu anakana malangizo amene akuluakulu anamupatsa ndipo anakafunsira nzeru kwa anyamata amene anakula naye pamodzi komanso amamutumikira.
9 ৯ তিনি তাদের বললেন, “ঐ লোকেরা বলছে, ‘আপনার বাবা যে ভারী জোয়াল আমাদের উপর চাপিয়ে দিয়েছেন তা হালকা করুন;’ এখন আমরা তাদের কি উত্তর দেব? তোমরা কি পরামর্শ দাও?”
Iye anawafunsa kuti, “Kodi malangizo anu ndi otani? Kodi tiwayankhe chiyani anthu amene akunena kuti, ‘Peputsani goli limene abambo anu anayika pa ife?’”
10 ১০ তাঁর সমবয়সী যুবকেরা বলল, “যে লোকেরা আপনাকে বলছে, ‘আপনার বাবা যে ভারী জোয়াল আমাদের উপর চাপিয়ে দিয়েছেন তা হালকা করুন,’ তাদের এই কথা বলুন, ‘আমার কড়ে আঙুলটা আমার বাবার কোমরের চেয়েও মোটা,’
Anyamata amene anakula pamodzi naye anamuyankha kuti, “Anthu amene anena kwa inu kuti, ‘Abambo anu anatisenzetsa goli lolemetsa koma inu mupeputse goli lathu,’ muwawuze kuti, ‘Chala changa chachingʼono ndi chachikulu kuposa chiwuno cha abambo anga.
11 ১১ এখন আমার বাবা তোমাদের উপর যে ভারী জোয়াল চাপিয়ে দিয়েছিলেন, কিন্তু আমি তোমাদের জোয়াল আরও ভারী করব; আমার বাবা তোমাদের চাবুক মেরে শাস্তি দিতেন, কিন্তু আমি কাঁকড়া-বিছা দিয়ে দেব।”
Abambo anga anakusenzetsani goli lolemetsa koma ine ndidzalichititsa kukhala lolemetsa kwambiri. Abambo anga anakukwapulani ndi zikoti wamba koma ine ndidzakukwapulani ndi zinkhanira.’”
12 ১২ পরে “তিন দিন পর আবার আমার কাছে এসো,” রাজার এই কথা অনুসারে যারবিয়াম ও সমস্ত লোকেরা তিন দিন পর রহবিয়ামের কাছে এল।
Tsiku lachitatu Yeroboamu ndi anthu onse anabwerera kwa Rehobowamu monga ananenera mfumu kuti, “Mukabwerenso kwa ine pakapita masiku atatu.”
13 ১৩ আর রাজা তাদের খুব কড়া উত্তর দিলেন; ফলে রহবিরাম রাজা বৃদ্ধ নেতাদের উপদেশ ত্যাগ করলেন
Mfumu inawayankha mwankhanza, pokana malangizo a akuluakulu aja.
14 ১৪ এবং সেই যুবকদের পরামর্শ মত তাদের তিনি বললেন, “আমার বাবা তোমাদের জোয়াল ভারী করেছিলেন, কিন্তু আমি তা আরও ভারী করব; আমার বাবা তোমাদের চাবুক দিয়ে শাস্তি দিতেন, কিন্তু আমি তোমাদের কাঁকড়া-বিছা দিয়ে দেব।”
Iye anatsatira malangizo a anyamata ndipo anati, “Abambo anga anakusenzetsani goli lolemetsa koma ine ndidzalichititsa kukhala lolemetsa kwambiri. Abambo anga anakukwapulani ndi zikoti wamba koma ine ndidzakukwapulani ndi zinkhanira.”
15 ১৫ এই ভাবে রাজা লোকদের কথায় কান দিলেন না, কারণ শীলোনীয় অহিয়ের মাধ্যমে সদাপ্রভু নবাটের ছেলে যারবিয়ামকে যে কথা বলেছিলেন, তা পূর্ণ করবার জন্য ঈশ্বর থেকেই এই ঘটনা ঘটল।
Kotero mfumu sinamvere anthuwo, pakuti zinthu izi zinali zochokera kwa Mulungu, kukwaniritsa mawu amene Yehova ananena kwa Yeroboamu mwana wa Nebati kudzera mwa Ahiya wa ku Silo.
16 ১৬ যখন সমস্ত ইস্রায়েল দেখল, রাজা তাদের কথা শুনলেন না, তখন লোকেরা রাজাকে উত্তরে বলল, “দায়ূদের সঙ্গে আমাদের কি সম্পর্ক? যিশয়ের ছেলের উপর আমাদের কোনো অধিকার নেই; হে ইস্রায়েল, সবাই নিজেদের তাঁবুতে যাও; দায়ূদ! এখন তোমার নিজের বংশ তুমি নিজেই দেখ।” তারপরে সমস্ত ইস্রায়েল নিজেদের তাঁবুতে চলে গেল।
Aisraeli onse ataona kuti mfumu yakana kuwamvera, iwo anayankha mfumu kuti, “Kodi ife tili ndi gawo lanji mwa Davide, gawo lanji mwa mwana wa Yese? Inu Aisraeli! Pitani kwanu. Iwe Davide! Yangʼana banja lako.” Kotero Aisraeli onse anapita kwawo.
17 ১৭ তবে যে সব ইস্রায়েলীয়রা যিহূদার নগরগুলিতে বাস করত, রহবিয়াম তাদের উপরে রাজত্ব করলেন।
Koma Rehobowamu anakhala akulamulirabe Aisraeli amene amakhala mʼmizinda ya Yuda.
18 ১৮ পরে রহবিয়াম রাজা তাঁর কাজে নিযুক্ত দাসেদের শাসনকর্ত্তা হদোরামকে পাঠালেন; কিন্তু ইস্রায়েলীয় সন্তানরা তাকে পাথর মারলো, তাতে সে মারা গেল। আর রাজা রহবিয়াম তাড়াতাড়ি তাঁর রথে উঠে যিরূশালেমে পালিয়ে গেলেন।
Mfumu Rehobowamu inatuma Hadoramu amene ankayangʼanira ntchito yathangata, koma Aisraeli anamugenda miyala ndi kumupha. Koma mfumu Rehobowamu anakwera galeta lake ndi kuthawira ku Yerusalemu.
19 ১৯ এই ভাবে ইস্রায়েলীয়েরা দায়ূদের বংশের বিরুদ্ধে বিদ্রোহ করল; আজ পর্যন্ত সেই ভাবেই রয়েছে।
Motero Israeli wakhala akuwukira banja la Davide mpaka lero lino.